All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,416 reports found
Report a bribe
Paid Other public office ৳200

জিডি

মোবাইল হারানোর জন্য রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, উলিপুর থানাতে জিডি করতে গিয়েছিলাম ২০০ টাকা চায়,, তারা বলে এই টাকা দিয়ে নাকি প্রিন্টারের কালি কাগজ কিনত্র হয়

উলিপুর থানা, Rangpur 2 September 2026 6 views RNQXMVAW
0 Comments
Paid Land Office ৳7.0K

জমির নামজারি

জমির নামজারি করতে অফিসারের কাছে গেলে তিনি মহিলা পিয়নের কাছে পাঠিয়ে দেয়। তখন তার কাছে সকল কাগজপত্র দেখে। কয়েক মিনিট দেখে তখন সে বলে ৭০০০ টাকা দেন করে দিচ্ছি। ১.৫ বছর আগের কথা। যখন টাকা চাই সে তখন তার কাছ থেকে কখন নিয়ম অনুপাতে কাজ করা যায় না। তবুও কয়েক দিন ঘুরেছি। ভুমি অফিসারের কাছেও গেছি। কোন লাভ হয় না, তিনি বলে পিয়ন বা অফিস সহকারীর কাছে যান।

ঝালকাঠী সদর ভুমি অফিস। সকল স্টাফ, Barishal 2 September 2026 4 views BR2UN7YU
0 Comments
Paid Other public office ৳5.0K

থানায় মামলার সমাধান

আমার বাড়ির পারিবারিক যামেলায় তারা আমার বিরুদ্ধে একটি মামলা করে পরবর্তীতে থানার এস আই সেই মামলা থানায় মিমাংশা করার জন্য আমার কাছ থেকে 5000 টাকা ঘুষ দাবি করে । এবং আমি দিতে বাধ্য হই।

চাঁদপুর, Chattogram 2 September 2026 3 views CT53DM6E
0 Comments
Paid Passport Office ৳9.0K

passport lost

পাসপোর্ট করতে যায় সরকারকে দিতে হয় ৪০০০ থেকে ৫ হাজার আর ন্যায় হচ্ছে ৯০০০ না দিলে সপ্তাহের পর সপ্তাহ ঘুরাই। টাকা না দিলেই বলে কাগজের সমস্যা বের করে অথচ টাকা দিলে কিছুই প্রয়োজন নাই শুধু আইডি কার্ড আর কিছু কাগজেই হয়ে যায়

জয়পুরহাট, Rajshahi 2 September 2026 5 views RJPBPH95
0 Comments
Paid BRTA ৳3.0K

Driving License

টিটিসি কিশোরগঞ্জ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে টিটিসি ট্রেনার কে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ডোপ টেস্ট ও তাদের কাছে করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। কিন্তু লাইসেন্স বা ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

Kishoreganj Sadar, Kishoreganj, Dhaka 2 September 2026 4 views DKZJJU29
0 Comments
Paid Sub-Registry Office ৳1.5K

জমি খারিজ করা

জমি খারিজ করতে অনলাইনে আবেদন করা হয় ,যা আমরা নিজেই করি , অতঃপর আবেদন পাশ করাতে সরকারি খরচের পাশাপাশি বাড়তি 1500 টাকা দাবি করে , তাছাড়া আবেদন পাশ করাবে না । তাই আমরা বাড়তি 1500 টাকা ঘুষ হিসেবে পরিশোধ করতে বাধ্য হই ।

নালিতাবাড়ী, Mymensingh 2 September 2026 6 views MYSVEV5U
0 Comments
Paid Other public office ৳12.0K

NID কার্ড নবায়ন

আমার কনফার্ম হওয়া চাকরিতে জয়েন হওয়ার সময় কোম্পানি আমায় বলে যে আমার NID কার্ডে আমার বাবার নামের সাথে আমার সার্টিফিকেট গুলোতে আমার বাবার নামের কিছুটা ভিন্নতা রয়েছে। সেটা পরিবর্তন করতে গিয়ে আমাকে এই ঘুষের শিকার হতে হয়। দ্রুত পরিবর্তন করতে না পারলে চাকরি হাত ছাড়া হতে পারে এমন আশঙ্কায় ঘুষ দিতে বাধ্য হই।

আনোয়ারা, Chattogram 2 September 2026 3 views CTZHC362
0 Comments
Paid Other public office ৳26.0K

গ্যাস অফিস

ফ্যামেলি ব্যবহারের গ্যাস বাণিজ্যিক ব্যবহারের অভিযোগে গ্যাসের চাবি খুলে নিয়ে যায়। রাতে প্রধান অফিসার বাসায় চলে গেলে সাদা কাগজে স্বাক্ষর রাখে এবং ছাব্বিশ হাজার টাকা ঘুষ রেখে চাবি ফেরত দেয়। অনন্যোপায় হয়ে ঘুষ দিতে বাধ্য হই। পরে মিস্ত্রি দিয়ে লাগিয়ে নেই।

কিশোরগঞ্জ বত্রিশ, Dhaka 2 September 2026 3 views DK6P2PEN
0 Comments
Paid Other public office ৳2.0K

বিচার প্রার্থীর

মামলা দাপ পরিবর্তন এর জন্য। টাকা ছাড়া কোন কাজ হয় না। দিন শেষে দোষ আইনজীবী আগায় না। আইনজীবীদের 1000 ফিস দেয় আর সেরেস্তাদার পেশকার পিয়ন 1000 টাকা দাবী করে । কি হবে টাকা ছাড়া মামলায় কাজ হয় না।

কুমিল্লা, Chattogram 2 September 2026 7 views CTMB3B38
0 Comments
Paid Land Office ৳500

খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য

ভূমি উন্নয়ন কর/খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য ৫০০ টাকা করে দিতে হয়, না হলে ৫০-৬০ বছরের খাজনার অনুমোদন দেওয়া হয়

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা, Chattogram 2 September 2026 7 views CTX6Z657
0 Comments
Paid BRTA ৳4.5K

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এর প্র্যাকটিকাল পরিক্ষা এমনভাবে নেয়া হয় যেন কেউ পাস করতে না পারে অথচ রাস্তায় নিরাপত্তার সাথে এই প্রাক্টিকাল এর কোন সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ আছে । শেষে 4500 টাকাতে সব দফারফা করতে হয়েছে

পাবনা, Rajshahi 2 September 2026 4 views RJYAFU8Y
0 Comments