সার্টিফিকেট সত্যায়িত
আমার সার্টিফিকেট সত্যায়িত করার পিয়নকে দিয়েছিলাম
19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমার সার্টিফিকেট সত্যায়িত করার পিয়নকে দিয়েছিলাম
আমি গিয়েছাম, গাড়ীর ফিটনেস আপডেট করতে । সেই খানে ৫০০০ টাকা দিতে হয়েছে, কারণ সরকার নাকি অফিস খরচ চালায় নাহ ।
টিএ এবং ডিএ বিল পাশ করাতে ৫% টাকা দাবী করে।
৭০০০ / বেশি টাকা নিয়েছিল
সরকারি খরচসহ দালালদের পারিশ্রমিক
Beuecratic pressure , baseless legal notice , the money was flown from top to bottom
New passport korte gasilam dalal chara kaj hy na 1200tk dile 1 dinei all ok. Na dile 4 din gurai. Sathe nanan Kahini
নতুন জয়েনিং এ, সার্ভিস বুক, সেলারী চালু করার জন্য দাবী করেছিলো।
ভূমি খারিজ করার উদ্দেশ্যে গেলে তারা টাকা ছাড়া কাজ করতে অপারগতা দেখিয়েছে।অনেকদিন ফাইল আটকে রেখে ছিল।তারপর ঘুষ দিতে বাধ্য হয়েছি
এই থানায় আমার ভাই বোনের নামে একটা মিথ্যা মামলা হয়েছিল।মামলার রিপোর্ট ও ছিল পজেটিব।কিন্তু এই থানার অসি।আমাদের কে টাকার জন্য খবর দেয়,এবং বলে কি যে টাকা নিয়ে আসলে মামলা টি একেবারে শেষ করে দিবে। তারপর আমরা গেলাম। বলে কি উপর মহলে টাকা দিতে হবে। আমরা বললাম কত টাকা লাগবে? তিনি বললেন প্রায় ৪/৫ লাখ তো লাগব। আরও অনেক কাকুতিমিনতির পর আমাদের কাছে ৩ লাখ টাকা দাবি করেছে। কিন্তু আমরা বললাম যে স্যার আপনারাও তো জানেন যে,এট একটা মিথ্যা মামলা দেওয়া হয়। তাহলে এতো টাকা লাগবে কেন? অবশেষে আড়াই লাখ টাকা দিতে হয়েছে এবং আরও আনুসংগিক ভাবে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।এবিষয়ে উকলসহ প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।অথচ ওরাও জানে যে এটা একটা মিথ্যা মামলা
জমির bars সংশোধন করতে যেয়ে সব থেকে বেশি হয়রানি হয় তদন্ত রিপোর্ট করার সময়।জমি আমার দখলে, দলিল আমার,আদালতের রায় থাকার পরেও তদন্ত করে ভূমি অফিসের সার্ভেয়ার। টাকা ছাড়া রিপোর্ট জমা দেয়া হয় না।৬০০০টাকা রিপোর্ট করাই। জানুয়ারি মাস ২০২৬ঘুষের টাকা দেই।সাভার ভূমি অফিসে প্রচুর হয়রানি করে। টাকা না দিলে শুধু গুড়াবে বিভিন্ন ওজুহাত দেখাবে। যাতে আপনি নিজেই বলবেন কত টাকা লাগবে।
আমি যখন আবেদন করি আবেদনটি তারা মাসের পর মাস ঝুলিয়ে রাখে যখন সার্ভের সাহেব কে বললাম আপনি আমার রিপোর্ট দিচ্ছেন না কেন উনি বললেন স্যারের নিষেধ আছে এরপরে ওই অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা আমার কাছে টাকা চাওয়া হয় ৩০ হাজার পরে তার রিপোর্ট নিতে বাধ্য হয়েছে টাকা আমাকে দিতে হয়।
আমার একজন রোগীর জন্য ইমারজেন্সি এ পজেটিভ ব্লাড এর প্রয়োজন। তিন ইউনিট ব্লাড এর প্রয়োজন ছিল।যখন আমি ব্লাড ব্যাংকে যাই। আমার ইমারজেন্সি খুব দরকার। বললাম ভাই আমার ব্লাডটা খুবই ইমারজেন্সি দরকার। উনারা বলল ক্রস মেশিনের জন্য দেড় ঘন্টা সময় লাগবে। আর একশত টাকা দিলে দুই মিনিট লাগবে। তারপর ১০০ টাকা দিয়ে দুই মিনিটে করে নিয়ে আসলাম কি করার বলেন। এই হচ্ছে বাংলাদেশ।
দলিল আনতে গিয়েছিলাম ২০০ টাকা ছাড়া দিবেনা। পরে ২০০ টাকা দিয়ে দলিল আনছি
আমার পৈতৃক সম্পত্তির আমার নামে নামজারি করলে উনারা ১৫০০০ টাকা দাবি করেন অথচ অনলাইনে নাম জারি খরচ দেখাচ্ছে মাত্র ১১৭০৳ টাকা।
Land mituation korar jonno ghush dita hoyasa.bola na hola kaj hoba na.
ঢাকা ওয়াসার পানির গাড়ি ফোন দিলে মাঝে মাঝে পানি নিয়ে আসে কিন্তু পানি নামানোর আগে চলে দর কষাকষি নূন্যতম অতিরিক্ত ৫০০ টাকার নিচে পানি নামায় না,
খতিয়ান বাবদ বিভিন্ন অজুহাত দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে যায়।
যেহেতু আমাকে দলিলটা করতে হবে সেজন্য আমি নয় হাজার টাকা তাদের জরিমানা দিয়েছি। এটা ছাড়া কি হতো না এটা ছাড়া কি সম্ভব ছিল না।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টালে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে সিরিয়াল দিয়েছে ২০ দিন পর। পরে ডেট এগিয়ে দিতে বলায় এগিয়ে দিয়ে টাকা দাবি করে। ২০ টাকা দিলে নেয়নি, পরে ৫০ টাকা দিতে হয়েছে।