All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Other public office ৳500.0K

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

বাংলাদেশের ইটভাটা আইন শতভাগ মেনে এদেশে একটি ইটভাটাও টিকে না। এই সুযোগ কাজে লাগিয়ে এদেশের প্রতিটি জেলা পরিবেশ অধিদপ্তর অফিস সকল ভাটা মালিকদের অফিসে ডেকে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে বাধ্য করে! প্রতিটি ভাটা মালিকের কাছ থেকে এক মৌসুমে নুন্যতম ৫ লাখ টাকা আদায় করে। কেউ তাদের সাথে চুক্তিবদ্ধ না হলে তার ভাটায় অভিযান করে, ভাটা গুড়িয়ে দিয়ে পথে বসিয়ে দেয়। তাই বোবা প্রানীর মতো তাদের অফিসে গিয়ে টাকা দিয়ে আসতে হয়! সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় গড়ে দেড় থেকে দুই কোটি টাকা লেনদেন হয় একটা মৌসুমে!

বরিশাল, Barishal 1 September 2026 6 views BRYRNDRG
0 Comments
Paid Traffic Police ৳1.5K

পুলিশ কিলিয়ারেন্স

বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এইটা সংগ্রহ করতে গেলে ১৫০০ টাকা নিয়েছে সরকারি ফিক্স বাদে,সরকারি ফিস আমি দিছি ৬০০, পুলিশ আর মনে হয় না ভালো হবে?

থানা মুক্তাগাছা, Mymensingh 1 September 2026 7 views MY8MJGDD
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

দলিল রেজিস্ট্রি

এইসব রেজিস্ট্রি অফিসে আপনি একটি দলিল করতে হলে আপনাকে দলিল ফি বাবদ থেকে আরো অতিরিক্ত টাকা দিতে হবে। যদি আপনি এই অতিরিক্ত টাকা পরিশোধ না করেন আপনার দলিল রেজিস্ট্রি হবে না। এটি শুধু একটি সাব-রেজিস্ট্রি অফিস নয় এরকম আমি আরো পাঁচ থেকে দশটা সাব রেজিস্ট্রি অফিস ঘুরেছি এবং দেখেছি। প্রতিটি অফিসে দলিল ফি বাবদ এর থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। যদি আপনি এই টাকা দিতে না পারেন বা অস্বীকার জানান তাহলে আপনাদের দলিল রেজিস্ট্রি হবে না।

প্রতিটি সাব রেজিস্ট্রি অফিস, Khulna 1 September 2026 4 views KH8MA5B2
0 Comments
Paid Passport Office ৳3.5K

পাসপোর্ট নবায়ন

আমার বাচ্চার পাসপোর্ট নবায়নের সময়, আমি যখন পাসপোর্ট জমা করি নিজে নিজে অনলাইনে পূরণ করে লাইনে দাঁড়িয়ে চট্টগ্রাম পাঁচলাই পাসপোর্ট অফিসে জমা করি, তখন আমাকে বলেন নতুন করে কমিশনার সার্টিফিকেট জমা দিতে হবে, আগের সার্টিফিকেট হবে না, যদিও এটি তার দ্বিতীয় পাসপোর্ট ছিল। অথবা একটা লোকের নাম দিয়ে বলল যোগাযোগ করার জন্য, পরে আমি যোগাযোগ করে ওর সাথে জানতে পারি তাকে ৩৫০০/- হাজার টাকা দিতে হবে, তাইলে নতুন করে সার্টিফিকেট প্রয়োজন হবে না। পাসপোর্টটি আমার জরুরী প্রয়োজন হয় আমি তাকে ৩৫০০ /-টাকা দিয়ে দিলাম, সাথে সাথে আমার বাচ্চার ছবি তোলা সহ পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশের জন্ম করায় আমাদের অপরাধ।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 6 views CTC7DVHS
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারী

বার বার আবেদন করলেও নামঞ্জুর করে পরবর্তীতে জমির নামজারী করে দেবে এই শর্তে ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিভিন্ন সময়ে ২০ হাজার টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার নামজারী মঞ্জুর হয় নাই।

ঘিওর , মানিকগঞ্জ, Dhaka 1 September 2026 4 views DKWY2A6M
0 Comments
Paid Sub-Registry Office ৳52.0K

জমি রেজিস্ট্রার

আমার কাকা ৫ শতাংশ জমি ক্রয় করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে ৫০ হাজার টাকা দিয়েছিলো আর ২ হাজার টাকা দলিলের অনুলিপি করার জন্য ঘুষ দিয়েছিলো যা আমি পরে জানতে পারি

ভৈরব, Dhaka 1 September 2026 7 views DK535JLX
0 Comments
Paid Land Office ৳50

জমির খাজনা পরিশোধের জন্য খতিয়ান এড করার আবেদন এপ্রুভ করার জন্য

নিজের ফোন থেকে জমির খাজনা/ ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রোফাইলে খতিয়ান যোগ করতে হয়। নিজ ফোন থেকে খতিয়ান যোগ করার আবেদন করার পর তা ইউনিয়ন ভূমি আফিস থেকে অনুমোদন দেয়নি। স্ব-শরীরে উপস্থিত হয়ে আনুমোদন দিতে বললে ১০০ টাকা চায়। আমি কাজ করিয়ে ৫০ টাকা দিয়েছি। ডাসার, মাদারিপুর। ইউনিয়নের নাম উহ্য রাখলাম।

মাদারিপুর, Dhaka 1 September 2026 9 views DKJEDCXD
0 Comments
Paid Passport Office ৳200

renew

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।”

Makkah Al-Mukarramah, Chattogram 1 September 2026 4 views CT6Z6YAP
0 Comments
Paid Customs Office ৳3.80M

শুল্ক ফাকি

কম্পিটিটরদের সাথে প্রাইস এডজাস্টমেন্ট করতে না পারলে মার্কেটে টিকা যাবে না তাই তাদের পদ্ধতি ব্যবহার করে সরকারি শুল্ক ফাকি দেয়ার জন্য এই ঘুষ দিতে হয়।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 9 views CT6QKAK7
0 Comments
Paid Other public office ৳500

জন্ম নিবন্ধন ইংরেজি করার প্রেক্ষিতে

সরকারি ফ্রি পরিশোধ করার পরেও উনি অনৈতিকভাবে ১০০০ টাকা দাবি করেন এবং আমি বাধ্য হয়ে 500 টাকা দিতে সম্মত হই।

রামপাল সদর ইউনিয়ন কাউন্সিল।, Khulna 1 September 2026 6 views KHNUXNBE
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট নবায়ন

আমি আমার পাসপোর্ট রি-ইসু করতে আবেদন করি নিজে কিন্তু পেশার যায়গায় বেকার থাকার কারণে Unemploy দিয়েছি তখন তারা একজনের নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করে ২০০০ হাজার দেওয়ার পরে ফিঙ্গার দিয়ে বাসায় আসি 🥲

হবিগঞ্জ, Sylhet 1 September 2026 4 views SYABX68X
0 Comments