All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Public Hospital ৳15.00M

job

স্বাস্থ্য অধিদপ্তরে সরকারি চাকরির জন্য আমার আব্বা তার হেড অফিসের খুব পরিচিত এক ঊর্ধ্বতন কর্ম কর্তাকে আমার চাকুরীর জন্য সুপারিশের অনুরোধ করেন। ওই কর্মকর্তা আব্বাকে বলেন এই চাকরি পেতে গেলে অনেক টাকা দরকার। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আব্বা তার সারা জীবনের সৎ পথে উপার্জনের টাকা এবং লোণ করে ১৫লাখ টাকা তার হাতে তুলে দেন। কিন্তু চাকরি তো হলনা উল্টা আমার আব্বাকে বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। আব্বা যেহেতু সরকারি চাকরি করেন তাই কোন মামলায় পড়তে চাননি। আমি আব্বাকে ভাল করে জানি। আব্বা কোনদিন অন্যায় করেননি। অবৈধ ভাবে এক পয়সাও ইনকাম করেননি। আমাদের শরীরে হালাল পয়সার খাবার দিয়েছেন। আমরাও কোন দিন কোন অভিযোগ করিনি। সেই বাবাকে আমি নীরবে কতদিন চোখের পানি ফেলতে দেখেছি। আমাদের অবস্থা খুব খারাপ গেছে।

dhaka, Dhaka 1 September 2026 9 views DKH8N9WE
0 Comments
Paid Other public office ৳10.0K

নতুন বিস্ফোরক লাইসেন্স

অফিসে সবাই মিলে সিন্ডিকেট করে টাকা খাচ্ছে। অফিস গেলে সহজেই কোন উপদেশ দেইনা।এমন পরিস্থিতি তৈরি করে টাকা না দিলে প্রুচর ঘুরতে হয়।

রংপুর, Rangpur 1 September 2026 7 views RN2B9NA2
0 Comments
Paid Passport Office ৳8.0K

পাসপোট নবায়ন

আমি জরুরি প্রয়োজনে পাসপোর্ট নবায়ন করতে বাধ্য হয়েছিলাম। তাই পাসপোর্ট অফিসের কাজ এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য পুলিশ ও পাসপোর্ট অফিসে ঘুষ দিতে হয়েছে।

আগারগাঁও, Dhaka 1 September 2026 7 views DKVFH6TY
0 Comments
Paid Other public office ৳2.5K

জিডি

থানার মধ্যে আমি একটি জিডি করেছিলাম পারিবারিক বিষয়ে। তারপর পুলিশ আমার বাসায় আসে তথ্য সংগ্রহ করা এবং কি পুরো বিষয় বিস্তারিত জানার জন্য। তারপরে সবকিছু জানার পর, আমার কাছে তিন হাজার টাকা দাবি করে। তারপরে আমি ২৫ শত টাকা দিয়েছি। ওনারা আমাকে বললেন এই ২৫০০ টাকা তাদের গাড়ি ভাড়া। তারপর এই টাকা দেওয়ার পরেও আমি সঠিক বিচার পাই নাই। কারণ আমার কাছে আরো টাকা দাবি করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি বাংলাদেশী।

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 9 views MYGX3HEP
0 Comments
Paid Other public office ৳3.0K

ওয়ারিশন সনদ

ওয়ারিশন সনদ করার জন্য, কাউন্সিলর অফিসে সকল কাগজপত্র জমা দেওয়ার পরে, সেখান থেকে আমাকে জানানো হয়, আমার কাগজপত্র সাইন হয়ে কাউন্সিলর অফিসেই আসবে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও পাইনি আমার ফাইল। তারপর আমার ফাইল কোথায় আছে জানতে চাইলে বলে সিটি কর্পোরেশন আছে, সেখানে গিয়ে ফাইল খুজে বের করার পরে বলে ৩০০০ টাকা দিতে হবে না হলে কাজ হবে না। তারপরের দিন আমার কর্মস্থলে এসে টাকা নিয়ে গেলেন আর কাজ হয়ে গেলো।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, Mymensingh 1 September 2026 6 views MYEV3JRY
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি

আমি জমা খারিজ করতে যাই, কাগজ পত্র গুলো সব ঠিক তখনই সে বললো ওয়ারিশান এর প্রত্যন পএ চাই যা দেওয়ার সম্ভাবনা নেই তার জন্য আমি 20000 বিশ হাজার টাকা নগদ পরিষদ করি।

নোয়াখালী /মাঈজদী কোট, Chattogram 1 September 2026 6 views CT9JQVGN
0 Comments
Paid Education Office ৳12.0K

এমপিও শিক্ষকের বকেয়া বাবদ

আমি একজন এমপিও শিক্ষক। এমপিও ফাইল পাঠাতে দেরি করায় ৮ মাসের বকেয়া আটকে আছে। বকেয়ার আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধানকে খুশী করা বাবদ ১২০০০ টাকা দাবি করছে। সেখানে আমাকে বলা হইছে উপজেলা শিক্ষা অফিস,জেলা শিক্ষা অফিস এমনকি বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসে টাকা না দিলে ফাইল রিজেক্ট করবে। আমি নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। 😭 টাকা নিয়ে আমার কাজ করেনি প্রতিষ্ঠান প্রধান! এখন ইনিয়ে-বিনিয়ে আরো টাকা চাচ্ছে।

রাঙ্গাবালী, Barishal 1 September 2026 4 views BR7VKW3N
0 Comments
Paid Other public office ৳200

বিমানবন্দরে

আমি ওমান যাওয়ার সময় চট্টগ্রাম এয়ারপোর্টে আমার জিনিসপত্র চেকিং করার সময় আনসার সদস্য আমার থেকে ১০০০ টাকা দাবি করে পরে ৫০০টাকা নিয়ে যায়।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 6 views CTNHEFJG
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি একজন স্টুডেন্ট অনেকদিন ধরে আমি দেশের বাহিরে পড়াশোনার জন্য আবেদন করার কড়ায় আমার যে ডকুমেন্টটি দরকার ছিল সেটি হল পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আমি যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি সরকারি ফি 700 টাকা দেই তারপর আমি থানায় গিয়ে আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যখন ভেরিফিকেশন দিতে যাই তখন তারা আমার কাছে ২৫০০ টাকা দাবি করে এবং তারা আমাকে ফোর্স করতেছে যে এই টাকা না দিলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হয়ে যাবে এটি গাজীপুরে অবস্থিত একটি থানা

গাজীপুর, Dhaka 1 September 2026 6 views DKR6ZE97
0 Comments
Paid Other public office ৳600

BMET Registration

মালয়েশিয়া যাওয়ার জন্য BMET Registration করতে টাংগাইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জলৈফ এ গিয়েছিলাম তখন তারা বলে বাহিরে তাদের দোকান থেকে রেজিষ্ট্রেশন করতে বলে, সরকারি BMET registration চার্জ যেখানে ২০৪ টাকা তারা সেখানে সকল আবেদন কারির কাছ থেকে ৬০০ টাকা করে নিচ্ছে, এটা TTC এর অসাদু কর্ম কর্তা দের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে।

Tangail, Dhaka 1 September 2026 4 views DKLW48DH
0 Comments
Paid Land Office ৳10.0K

নাম জানি

আমরা একটা জমি কিনেছিলাম আমার আমরা সেই জমির নামজারি বা খতিয়ান গিয়েছিলাম ভূমি অফিসে আমাদের থেকে দশ হাজার টাকা ঘুষ চেয়েছিল টাকা যদি না দেই আমাদের কাজ হবে না

নোয়াখালী একলাশপুর বাজার ভূমি অফিস, Chattogram 1 September 2026 4 views CTUX5TQU
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি

নামজারি করতে খরচ ১১৭০ টাকা। আমি তফসিল অফিসারকে বলার পর সে বলল নিজে নিজে করতে। তখন তাকে জিগাসা করলাম কত টাকায় সে কাজ করে দেবে আমাদের কোনো কাজ করতে হবেনা? সে জানালো ৮ হাজার। দরদাম করে ৫ হাজারে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। একমাস হলো এখনো পেপার হাতে পাইনাই। আল্লাহই জানে আবার আবদার মেটাতে হয় কিনা!

মৃগী,কালুখালী, রাজবাড়ী, Dhaka 1 September 2026 7 views DKQ7T7SW
0 Comments