All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
City Corporation

ওয়ারিশ সনদ

বাবা ও মা মৃত। দক্ষিণ সিটি করপোরেশন হতে আট ভাই বোনের ওয়ারিশ সনদ দরকার পারে। আমি ফর্মে যা যা দরকার সব প্রদান করে জমা দেই। কিছু দিন পর একজন বাড়ি এসে সব যাচাই করে তাকে দুই হাজার টাকা দেই। তারপর প্রশাসনিক কর্মকর্তাকে তিন হাজার টাকা প্রদান করে সনদ দেয়। এখন এই ভাবে ঘুষের জন‍্য সরকারের জরুরি একটা সেল করে দ্রুত পদক্ষেপ নিয়ে শাস্তির ব‍্যবস্থা করা যেতে পারে।

Paid
সুক লাল দাস লেন সুত্রাপুর ঢাকা ৳5.0K
4 September 2026 3
0 Comments
Other public office

জন্ম সনদ

ওখানে প্রত্যেকটা কর্মরত ব্যক্তি জন্মসনদের কাজের জন্য নিয়মবহির্ভূত টাকা নিচ্ছে। শুধু তাই নয়। টাকা না দিলে জন্ম সনদ সংশোধন থেকে শুরু করে যে কোনো রকমের কাজ আটকিয়ে রাখে মাসের পর মাস। শুধু তাই নয়। এখানে থাকা ব্যক্তিরা ডিউটিও ঠিক মত করে না। সকাল ১১ টায় অফিস আসে। চলে যায় ৩ টার সময়। আবার কোনোদিন ঠিক মতো আসেও না। প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে এরা জোর পূর্বক এই ঘুষের নিয়ম তৈরী করে নিয়েছে। এলাকাবাসী এখন এমনটা অভ্যস্ততায় চলে এসেছে যে সবাই ভাবে এটাই নিয়ম।

Paid
পুগোলদিঘা ইউনিয়ন পরিষদ, সরিষাবাড়ি,জামালপুর ৳2.5K
4 September 2026 1
0 Comments
Land Office

ভূমি ই-নামজারি

বগুড়া, আদমদিঘি, চাঁপাপুর অফিস বরাবর ই-নামজারি আবেদন করা হয়েছে। কাগজপত্রে কোন সমস্যা না থাকা শর্তেও হয়রানী মুলক অত্র অবেদন বার বার না মঞ্জুর করা হয়। তাহাদের ঘুষের দাবী 8000 টাকা। নিরুপাই হইয়া অনুরোধের সহিত পরবর্তীতে 2000 টাকা ঘুষ প্রদান করি। উল্লিখিত 2000 টাকা ঘুষ গ্রহন করিয়াও আবেদন না মঞ্জুর করে দিয়েছে। আমরা জনগন তাহাদের কাছে জিম্মি হইয়া গিয়েছে। ঘুষখোর ও দুরর্ণীতিদের হইতে পরিত্রাণ চাই।

Paid
বগুড়া, আদমদিঘি, চাঁপাপুর ভুমি অফিস ৳2.0K
4 September 2026 1
0 Comments
Land Office

নামজারি

ভুমি অফিসে নামজারি করার জন্য সকল কাগজ পত্র অনলাইনে আবেদন করে অপেক্ষা করছিলাম। ২ সপ্তাহে কোন অগ্রগতি না হওয়ার ভুমি অফিসে যাই এবং ভুমি অফিসের ষ্টাফ বললেন টাকা না দিলে নামজারি হবে না কাগজে ঝামেলা আছে। পরবর্তীতে ২৮০০০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করে দেয়।

Paid
মুক্তাগাছা ৳28.0K
4 September 2026 3
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিস্ট্রি

দলিল রেজিস্ট্রি করতে যায় এবং তারা বলে যে এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে না হলেে 30000 টাকা দাবি করে না হলে কাগজপত্র ঠিক করে পরে আসবেন, তারপর আমি বিশ হাজার টাকা দেই তারপর তারা সঙ্গে সঙ্গে কাজটি করে দিয়ে দেয়।

Paid
মুক্তাগাছা ৳20.0K
4 September 2026 2
0 Comments
Land Office

জমির মিস কেস

আমি এটা ঘুষ বলব না। এটাকে বলব জোর জবরদস্তি। কারণ আমাদের জমির মিস কেসের শুনানি থাকে ১৮/০৮/২৬ তারিখে। দূর ভাগ্যবশত সেদিন কোর্টে গিয়ে শুনলাম কোন এক উকিল মারা গিয়েছে সেজন্য আজ কোর্ট বসবে নাহ। কিন্তু উকিল সাহেব আমাদের কিছুই জানায়নি। আমার শ্বাশুড়ি আম্মা কোর্টে গিয়েছিল কারণ জমিটা তার নামে। কোর্টে গিয়ে শোনে আজ শুনানি হবে নাহ। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে উকিল সাহেব তার মহুরিকে দিয়ে ২০০০ টাকা দাবি করে আমার শ্বাশুড়ির কাছ থেকে। কিন্তু আমার শ্বাশুড়ি বলে আজ টাকা কেন দিব? কোর্টে ত কোন শুনানি হয় নাই বা আপনি কোন কাজ ও করেন নাই? তাহলে টাকা কেন? আপনি ত আমাদের বরং হয়রানি করছেন। উকিলের বক্তব্য হলো টাকা দেন না হলে আপনার কোন কাজ হিবে নাহ। আমার কথা হল উকিলদের এরকম অপেশাদার আচরণ কেন? আর এটা একটা ভন্ডামি...

Paid
পাবনা ৳2.5K
4 September 2026 1
0 Comments
Land Office

ভুমি সেবা

আমার শশুর মারা যাওয়ার পর জমি নামজারি করতে গিয়ে ছিল আমার ছোট ও বড় শালা, ১১ হাজার টাকা ঘুষ দেয়ার পরে তাতে হবে না আরো ৩০ হাজার টাকা দিতে হবে পরবর্তীতে আমি নিজে গিয়ে দিয়ে আসি এই টাকা ছাড়া নামজারি করবে না এই টাকা গুলো আমি এক ভ্যান্ডারের মাধ্যমে দেই তাকে চিনি

Paid
সরন খোল ৳41.0K
4 September 2026 1
0 Comments
Other public office

LGED project

1 lac taka অংক টা রূপক, project এর value এর উপর এইটা ২.৫% এর কাছকাছি! আদতে LGED এর এমন কোনও প্রজেক্ট নাই , LTM /OTM যেখানে Field supervisor থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ন,sub-asst ইঞ্জিনিয়ার,Executive engineer and Finance department সবাই Percentage % করে টাকা খাই ক্যাশ দিতে হয় না হয় Bill process হবে না !!

Paid
সিরাজগঞ্জ ৳100.0K
4 September 2026 1
0 Comments
Other public office

লাইসেন্স সংক্রান্ত সেবা

সোনালী ব্যাংক ধর্মগঞ্জ শাখা ফতুল্লা নারায়ণগঞ্জ আমার ব্যাংকের চেক বইয়ের জন্য আবেদন করেছিলাম চেক আসছে আমার ফোনে এসএমএস আসছে আমি গার্মেন্টসে জব করি চেক বই আনার জন্য আমি লাঞ্চ টাইমে ব্যাংকে চাই আমার লাঞ্চ টাইম দুপুর একটা থেকে দুইটা আমি এসএমএস টা দেখাই আমাকে বলে বসতে হবে এখন কেউ আসে কিনা এখন লাঞ্চের টাইম দেরি হবে আমি এক কর্মকর্তার সাথে কথা বললাম যে ভাই আমার তো টাইম শট একটু কষ্ট করে চেক বইটা দিয়ে দেন উনি আমাকে বললে চা নাস্তা করার জন্য কিছু টাকা দেন আমি একটা কাজটা করে দিচ্ছি আমি বললাম কত বলে ২০০ টাকা আমার চেয়ে বই আমি আনতে যাব তার জন্য সরকারি ব্যাংকে ঘুষ দিতে হচ্ছে বিষয়টা হচ্ছে সোনালী ব্যাংক ধর্মগঞ্জ শাখা ফতুল্লা নারায়ণগঞ্জ

Paid
পঞ্চবটি ফতুল্লা নারায়ণগঞ্জ ৳200
4 September 2026 1
0 Comments
Other public office

বৈদুতিক খুটি ও মিটার সহ নতুন বিদ্যুৎ সংযোগ এর জন্য আবেদন

চলতি বছরের মার্চ মাসের ২য় সপ্তাহে আমার স্থানিয় বিদ্যুৎ অফিসে বৈদ্যুতিক খুঁটি সহ নতুন মিটারের আবেদন করি।আবেদন জমা করার ১ মাস পরেও তাদের কোন রেসপন্স না পেয়ে তাদের সাথে স্বশরীরে যোগাযোগ করি। তখন তারা বলে যে আবেদন পত্র সামনে সপ্তাহে জেলা শহরের অফিসে পাঠাবে। কিন্তু কিছু খরচ দিতে হবে। ১৫০০ টাকা নিয়েছে। কিন্তু কোনো কাজ করে নি।গেলেই বলে যে দরখাস্ত পাঠিয়েছি আমরা।আপনাকে জানাবো।এই ভাবে ঘুরতে ঘুরতে ৬মাস ঘুরিয়েছে।পরবর্তী তে সলংগা বিদ্যুৎ অফিসের সাথে জড়িত দালালের মাধ্যম নিয়ে ১৫ দিনের মধ্যে বাড়িতে বৈদ্যুতিক মিটার দিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে আমরা নিজেরা যে সরকারি প্রসিডিউ ফলো করে আবেদন করলাম তার কোনো রেজাল্ট পেলাম না, বরং ৬ মাস হয়রানি করা হয়েছে । তার কারণ কি এটাই যে আমরা দালালের সরনাপন্ন হয়নি এজন্য।

Paid
উল্লাপাড়া উপজেলা, সলংগা থানা ৳25.0K
4 September 2026 1
0 Comments
Other public office

রাজউকের প্লটের খাজনা পরিশোধ জন্য অনলাইন প্রক্রিয়া সমাধান।

আমি মোট চারবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভিজিট করেছিলাম কিন্তু এতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে চা খাইয়ে আপ্যায়ন ও করেছেন । কাজটা ছিল খুবই সোজা আমার পুরনো খাজনা রশিদের উপরে নতুন অনলাইন নাম্বার টা বসিয়ে দেওয়া এতোটুকুই এই কাজটা পরবর্তীতে আমার ড্রাইভার চার হাজার পাঁচশ টাকা দিয়ে করিয়ে নিয়েছিল আমার সামনেই। ওই কর্মকর্তা বুঝতে পারেননি তিনি আমার কাজটাই করছেন।

Paid
শহর ৳4.5K
4 September 2026 3
0 Comments
Tax Office

অফিস লোকেশন পরিবর্তন

ব্যাবসার অফিস পরিবর্তনের পরে ভিন আইডিতে স্থান পরিবর্তন করতে গিয়ে এই ঘুষ দাবি করে। এই দেশে ডকুমেন্টের পিছনে ঘুষ দিতে দিতে টাকা শেষ হয়ে যায় আর উদ্দোক্তা তৈরি হওয়া প্রায় অসম্বব ৷ ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব যায়গায় একই অবস্থা। এসব সরকারী কর্মকর্তাদের টাকার পরিমান গুনে শেষ করার মতো না৷

Paid
চট্টগ্রাম ৳10.0K
4 September 2026 3
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রেশন

দলিলে নামের ভুলের জন্য ৫০,০০০ টাকা চেয়েছে। জুরুরি ছিল তাই নেগোসিয়েশন করতে হয়েছে। শেষে ৩০,০০০ টাকা দিতে হয়েছে। সাব রেজিস্ট্রার টাকা ছাড়া রেজিষ্ট্রেশন করে না।

Paid
বেলকুচি, সিরাজগঞ্জ ৳30.0K
4 September 2026 1
0 Comments
Education Office

এ.সি.আর স্বাক্ষর

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য এ. সি. আর সহ ফাইল সিলেট শিক্ষা অফিস থেকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। তখন 21/২০ জন শিক্ষকের কাছ থেকে প্রায় 10000/=টাকা আদায় করে সিলেটের উচ্চমান সহকারি ।

Paid
সিলেট ৳10.0K
4 September 2026 2
0 Comments