All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Other public office ৳33.0K

বিদ্যুৎ অফিস

আমাদের বাণিজ্যিক প্লটের মিটার নষ্ট হয়ে যাওয়াতে মিটার বদলাতে হবে। সরকারী খরছ হল ১৯০০ টাকার কিছু বেশি। কিন্তু ওরা দাবি করেছে ৩৫,০০০ টাকা। রিসিট দিয়েছে শুধু মাত্র ১৯০০ টাকার।

তেজগাঁও, Dhaka 1 September 2026 8 views DKKBY69R
0 Comments
Paid Education Office ৳2.5K

অফিস আদেশ

বাবার পেনশনের টাকার জন্য, নরসিংদী ডিপিও অফিসে গেলে বার বার তারা আমাকে শুধু বলে সামনের সপ্তাহে আসো, এমন করে অনেকদিন চলতে থাকে তারপর একদিন আমাকে এক লোক বলে যে টাকা ছাড়া তুমি কোন ভাবেই এই কাজ করতে পারবা না। পরে আমি নিজে থেকেই লোকটাকে বললাম যে আঙ্কেল কত টাকা দিতে হবে তারপর তারা টাকার অংক বলার পর আমি পরের সপ্তাহে টাকা পরিশোধ করি।

নরসিংদী, Dhaka 1 September 2026 9 views DKLZAWVA
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

জমি

কেশবপুর রেজিঃ অফিসে জমি রেজিস্ট্রিতে সরকারি খরচ সব মিলিয়ে প্রায় ২২০০০ হাজার টাকা হয় , কিন্তু সেখানে আমার কাছে ৩২০০০ হাজার টাকা দাবি করা হয়, অন্য আরেক জনের কাছে গেলে সে ও একি কথা বলে। এতে করে বোঝা গেল ঐখানে বিরাট একটা সিন্ডিকেট কাজ করে। যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

কেশবপুর, Khulna 1 September 2026 6 views KH3YH4XZ
0 Comments
Paid BRTA ৳5.0K

গাড়ির লাইসেন্স

আমি গাড়ির লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করি।কিন্তু জিকজাক পরিক্ষা খারাপ করি।তখন সংশ্লিষ্ট একজন বলে ৫০০০ টাকা দিলে জিকজাক পরিক্ষা পাশ করিয়ে দিবে।বাদ্য হয়ে পরে পাঁচ হাজার টাকা দেই।

ভোলা সদর, Barishal 1 September 2026 4 views BRMJM7XL
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট এনরোমেন্ট

“নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে ১৫০০ টাকা বেশি দাবি করছে,এক টাকা কম হলেও নাকি হবেনা, পাসপোর্ট টা যেহেতু আমার খুব প্রয়োজন, তাই করেই ফেলছি।”

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 6 views MYH7BPY9
0 Comments
Paid Other public office ৳4.0K

পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন করতে ঘুষ

ওয়াসার পানি সরবরাহের নষ্ট মিটার পরিবর্তন এর জন্য নুতন মিটারের জন্য রিসিটের মাধ্যমে জমা দিয়েছি ৪০০০ টাকা। আর নতুন মিটার ফিটিং এর জন্য ঘুষ দিতে হয়েছে আরো ৪ হাজার টাকা।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 6 views CT3RKTTU
0 Comments
Paid Other public office ৳6.0K

মাতৃত্বকালিন ভাতা

আমার স্ত্রী র মাতৃত্বকালিন ভাতার জন্য আবেদন করি, মেম্বর ছাড়া এটা হবে না, আর মেম্বর কে ৬হাজার যে দিবে সেই পাবে, আমাদের সকল শর্ত /তথ্য সঠিক ছিলো।

যশোর, মনিরামপুর, Khulna 1 September 2026 7 views KH7JG3GC
0 Comments
Paid Other public office ৳2.0K

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

চাকরির পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে সবসময় গাড়িভাড়া বাবদ খরচ খুঁজে। তাই বলে ২০০০!!!। অনেকের থেকে ৩/৪/৫ হাজারও নিয়ে থাকে। অনেক সময় নিরূপায় হয়ে দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

Chattogram, Chattogram 1 September 2026 9 views CT4N4A6M
0 Comments
Paid Tax Office ৳10.0K

আয় কর রিটার্ন জমা করার জন্য

বিদেশে যাওয়ার জন্য ফাইল জমা করছিলাম এইজন্য টিন সার্টিফিকেট লাগতো , এই কাজটা করে দেওয়ার জন্য টাকা চাইছে দশ হাজার , পরে ৬০০০ দিয়েছি।

কিশোরগঞ্জ আয় কর অফিস, Dhaka 1 September 2026 8 views DKXQ49A6
0 Comments
Paid Traffic Police ৳3.0K

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে অনলাইনে সকল নিয়ম মেনে আবেদন করি ১৬ দিন ঝুলিয়ে রেখে রিজেক্ট করে দেয় পরে থানায় যোগাযোগ করলে কম্পিউটার অপারেটর ৩০০০ টাকা দাবি করলে টাকা পরিশোধ করার পরে ৮ দিন পর পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেয়

বরগুনা জেলা বেতাগী থানা, Barishal 1 September 2026 4 views BRFNCMYW
0 Comments
Paid Land Office ৳1.0K

খাজনা রিসিট

আমার বাড়ী সহ ফসলের জমি খাজনা পরিশোধ করতে গিয়েছি বললো অনেক টাকা খাজনা আসবে ২৫০০ মত। তাহলে এখব পারব না। তখন উনি বললো আমাকে ১০০০ হাজার টাকা দিবেন। আমি সবটা জমির খাজনা পরিশোধ করে দিব কিন্তু তে কত উল্লেখ থাকবে তাতে আপনার কোন আপত্তি থাকবে না । আমি বললা ঠিক আছে ৮৩ টাকা খাজনা আসলো আমি ১০০০ টাকা পরিশোধ করলাম।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা ৩ নং অচিন্তপুর ইউনিয়ন ভূমি অফি, Mymensingh 1 September 2026 6 views MYT6DAW4
0 Comments
Paid Tax Office ৳5.0K

টিন জমা

আমাদের ই-রিটার্ন প্রথ৬বার জমা করার সময় কিছুটা ভুল পরিলক্ষিত হয়। তখন সেখানে থাকা একজন অফিসার ১০০০০ টাকা চেয়েছিলো। পরে ৫০০০ টাকা নিয়ে সেটি ঠিক করে এবং ই-টিন সার্টিফিকেট প্রদান করে

ফেনী, Chattogram 1 September 2026 9 views CT7BVCZH
0 Comments