All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Land Office ৳12.0K

খাজনা বিয়য়

খাজনা জন্য যাওয়ার পর নানাবিধ কারণ দেখায় তারা এমন হিসাব দেখায় যাতে প্রায় 25000 হাজার মতো পরে সেই অফিস এর অফিস সহকারী মহিলা আলোচনা সাপেক্ষে 12000 টাকা দাবি করে এবং সরকার প্রদান করে মাত্র 1220/- টাকার মতো। এরা নানাবিধ ভয়ভিতি দেখায় বরং তারা খতিয়ান নম্বর ভুল তুলে দিয়ে খাজনার রশিদ প্রদান করে আমাদের

উলিপুর, Rangpur 1 September 2026 7 views RNH6WE56
0 Comments
Paid Other public office ৳250.0K

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগের খরচ,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়, পরবর্তীতে মন্ত্রণালয়ের সহকারী সচিবকে ২৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ঢাকা, Dhaka 1 September 2026 5 views DKXYW88J
0 Comments
Paid Other public office ৳200

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক করা ঘটনা: বিদ্যুৎ অফিসে ফোন করার পর কর্মীরা এসে সমস্যাটি ঠিক করে দেন। কাজ শেষ করার পর তারা ২০০ টাকা চান/নেন। এই টাকার কোনো রসিদ বা সরকারি কাগজপত্র দেওয়া হয়নি। কর্মীরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেন।

গোদাগাড়ী, Rajshahi 1 September 2026 6 views RJRC7M4S
0 Comments
Paid Passport Office ৳6.6K

ই পাসপোর্ট/ পাসপোর্ট রিনিউ

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।

সৌদি আরব, জেদ্দা, কনস্যুলেট জেনারেল বাংলাদেশ, Dhaka 1 September 2026 4 views DK87V4FH
0 Comments
Paid Customs Office ৳300.0K

কন্সট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য অযৌক্তিক টাকা দাবি

ইপিজেডের ভেতরে কনস্ট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য তারা অযৌক্তিকভাবে টাকা দাবি করে থাকে, তারা গেটের দায়িত্বে থাকে নিরাপত্তা রক্ষী এবং কাস্টম অফিসার গোয়েন্দা অফিসার সবাই এই বাণিজ্য করে টাকা দিলে তারা মারামাল প্রবেশ করতে দেয় টাকা না দিলে প্রবেশ করতে দেয় না যেটা অযৌক্তিক অথচ ওই এরিয়াতে কাজ করার জন্য সরকারের পারমিশন লিখিতভাবে নেওয়া থাকে!।

ফ্রি পোর্ট, চট্টগ্রাম, Chattogram 1 September 2026 4 views CTFPGAL9
0 Comments
Paid Passport Office ৳10.0K

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 7 views CTSBCW4N
0 Comments
Paid Accounts Office ৳8.0K

আর্মি এফ সি তে বৈদেশিক কোর্সের অগ্রিম বিল নিতে ঘুষ দাবি।

বৈদেশিক কোর্সে যাবার আগে অগ্রিম বিল নেবার সময় ঘুষ দাবি করেছিল। সকল কাগজ সঠিক থাকা সত্তেও ঘুষ দাবি করে বাধ্য হয়ে দিতে হয়। সেখানে যারা কাজ করে সবাই অসামরিক অর্থমন্ত্রনালয় এর হিসাব শাখার।

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKP89NTJ
0 Comments
Paid Other public office ৳300

জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদ

জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন সনদ বানাতে সরকারি ফিস ৫০ টাকা , অথচ ইউনিয়ন পরিষদ এ ব্যাক্তি বেদে বিভিন্ন টাকা নেওয়া হয় ,, এখানে জন্মনিবন্ধন সনদ আবেদন করতে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে ৫০০ টাকা নেওয়া হয় । আর যদি প্রশ্ন করা হয় জন্মনিবন্ধন এর ফিসতো ৫০ টাকা সেক্ষেত্রে বলে হ্যা ৫০ টাকা কিন্তু আমি এখানে আবেদন পত্র জমা দিয়ে দিবো কিন্তু আপনার উপজেলা জমা দিতে হবে এবং সেখানেও টাকা দিতে হবে । ( অথচ এখানে আবেদন জমা ও ডুকেমেন্ট চেক করে ) সব কাজ তার । এভাবে হয়রানি করে মানুষ দের থেকে অতিরিক্ত বেশি টাকা নেয় । এটা ঘুষ না কিন্তু সরকারি ফিস থেকে অতিরিক্ত বেশি টাকা সে নেয় । আবার কোন কাজে গেলে সে করে না ,, সে বলে বাইরের কম্পিউটার দোকান (যেটা তার) সেখান থেকে করে আসতে বলে। ভুক্তভোগী ইউনিয়ন বাসী

জামালপুর, মেলান্দহ , ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদ, Mymensingh 1 September 2026 11 views MY9BGE6F
0 Comments