দলিল করার জন্য
টাকা না দিলে দলিল করে দেয়নি।
19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
টাকা না দিলে দলিল করে দেয়নি।
আমার বাবার কেনা জমি নাম খারিজের জন্য নিছে সার্বেয়ার এরপর AC Land আবার বাতিল করে দিছে।
আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।
অফিস খরচ বাবদ ২০০০/- দিতে হবে ড্রাইভি লাইসেন্স বাবদ।
Demanded 12K for a new connection. Threatened to never give the connection. Then settled at 7k
আমার মার জমি খারিজ/নামজারি করার সময় ইউনিয়ন ভূমি অফিস থেকে টাইপিং মিস্টেক করে ৩২৩৬দাগ নম্বর ৩২৬৩করে দেয়।তখন সংশোধন আবেদন করা হলে ইউনিয়ন ভূমি অফিস থেকে ৩হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কপিতে কলম দিয়ে কেটে সঠিক দাগ নম্বর লিখে দিয়ে সীল মেরে দেয়। কিন্তু সরকারী নথিতে সংশোধন করে নাই। পরবর্তীতে ভুল দাগ নম্বর ডিজিটাল সার্ভারে আপলোড করা হয় এবং আমাদের দরকারের সময় দেখা যায় দাগ নম্বর ও খতিয়ান নম্বর ভুল দেখায়। পরবর্তীতে আবারো এসি ল্যান্ড অফিস বরাবর আবেদন করা হয় অনলাইনের তথ্য সংশোধনের জন্য। নিজের কাজ ফেলে এখানে অসংখ্যবার যেতে হয় ও পদে পদে পিয়ন, অফিস সহকারী, সার্ভেয়ার,ডিসি অফিসের রেকর্ড রুম পর্যন্ত ২৩হাজার টাকা ঘুষ দিতে হয়। তথ্য সংশোধনের পর আবারো খারিজ আবেদন করলে আবারো ঘুষ ৩হাজার টাকা দিতে হয়।
বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।
প্রতিটি টি স্বাভাবিক জন্ম নিবন্ধন করতে গেলে 200/- টাকা হারে ফি নিচ্ছে, গণহারে , এই ফি এর অতিরিক্ত টাকা প্রতিদিন কার পকেটে যাচ্ছে। প্রতিদিন চলমান এভাবে, এছাড়াও বিদেশে যাওয়ার জন্য ছেলেদের বয়স বাড়িতে জন্ম নিবন্ধন করে দিচ্ছে 4000- 5000 টাকার বিনিময়ে , মেয়েদের বিবাহের জন্য 5000- 10000 টাকার বিনিময়ে। অরহর হচ্ছে এই বানিজ্য।
চাকরির শুরুতে পে ফিক্সেশন করতে হয় হিসাবরক্ষণ অফিসে। এইজন্য টাকা দিতে বাধ্য করা হয় প্রক্রিয়া বিলম্বন করে।
দলিল রেজিষ্ট্রেশন করতে ও দলিলের নকল উঠাতে সরকারি ফি চাইতে অতিরিক্ত ফি দাবি করা।
Police officers ভেরিফিকেশনের জন্য টাকা চায় ৫০০০ তা দেওয়ার পর ৫/৬ মাস সময় চলে যায় পরে আবার যোগাযোগ করলে টাকা চায় কিন্তু বিশেষ জরুরী হওয়ার জন্য আরও ৫০০০ টাকা দিলে কয়েক দিনের মধ্যে পেয়ে যাই
জমি নামজারি করতে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। না দিলে অনেক হয়রানি হতে হবে তাই সহজে পেতে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছি
পরীক্ষার্থীদের মালামাল সংগ্রহ করতে গেলে ২ জায়গায় টাকা দিতে হয় এবং বোর্ড পরীক্ষা শেষে মালামাল ফেরত দেওয়ার সময় ২ জায়গায় টাকা দিতে হয়। সবার চোখের সামনে ঘটছে কিন্তু তারপরেও সবাই নিরব কারণ আপনি ঝামেল করলে তারা আপনার সাথেও ঝামেলা করবে।
Amar kache namjary korar jonno 3000 tk. demand kore.
জ্বালানি তেল বিক্রির পরিমাপ অনুমোদনের জন্য সরাসরি ফি ছিলো ২৪০০ টাকা কিন্তু আমার কাছে নিয়েছে ৩৪০০ পরিমাপ ঠিক আছে কিনা দেখার জন্য নাকি লাগে ১০০০ টাকা আমাকে ভাউচার দিয়েছে ২৪০০ টাকার বাকি ১০০০ টাকার ভাউচার দেইনি
সাব রেজিস্ট্রার অফিস, পটুয়াখালী। অফিস খরচ বাবদ ৩০০০/-
রংপুর জেলার উপজেলা আনসার অফিস থেকে যোগাযোগ করে বলা হয়েছিলো হাসপাতালের ফ্যামিলি প্লানিং গুদামে গুদামরক্ষী হিসেবে ডিউটি হবে ১ বছর টাকা পাবা ২ লাখের উপরে এখন তোমাকে ওখানে পরীক্ষায় কারসাজি করে পাশ করাবো টাকা দিতে হবে ৫০০০০ হাজার শেষে ৩০০০০ টাকায় ডিউটি দেয় কিন্তু এখানে ডিউটি হয়েছে মাত্র ৬ মাস। আমি নিজে প্রতারিত
প্রবাসীরা বিদেশে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নেয় বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ সেন্টার থেকে তেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ও চিনাইরয়ে অবস্থিত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এখানে প্রবাসীরা ট্রেনিং নিয়ে থাকেন বিদেশে যাওয়ার আগে সেই ট্রেনিং এর ভর্তি ফি হচ্ছে সরকারিভাবে ৩০০ টাকা কিন্তু এখানে ঘুষ বাবদ আরো অতিরিক্ত ৬০০ টাকা যোগ করে ৯০০ টাকা করে নেওয়া হয়
আমরা এক শ ১৪৮ জন বন্ধুরা ৩১ বছর বাংলাদেশ বিমান বাহিনীতে সরকারি চাকরি শেষে পেনশনের টাকা তুলতে গিয়ে, বিমান বাহিনী ফাইন্যান্স কন্ট্রোলার অফিসে ঘুষ দিতে হয়েছে
পাসপোর্ট ফরমে মায়ের নাম বেগম ভুল ধরে ১৫০০ টাকা নিয়ে কাজ করে দিছে।