All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Other public office

জায়গা জমি সংক্রান্ত আইনি মিথ্যা মামলা

আমাদের এলাকায় একজন মামলা বাজ লোক আছে উনাকে সবাই মামলা বাজ নামে চিনে ,উনি আমার ,আমার পরিবার এবং আমাদের আত্মীয়-স্বজন সবার নামে জায়গা জমি সংক্রান্ত বিষয় মিথ্যা মামলা করেছে ওই মামলার পুলিশ স্পটে এসে কল দেয় আমাদের বিষয়টা তদন্ত না করে আমাদের কাছ থেকে টাকা দাবি করে তো কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয় আরো কত টাকা দিতে হয় কে জানে!!!

Paid
নোয়াখালী , মাইজদী ৳1.0K
1 September 2026 7 CTQ94TZK
0 Comments
Sub-Registry Office

দলিল লেখা

রংপুর, মিঠাপুকুরের রেজিস্ট্রি অফিসে একজন দলিল লেখক ২৯৫০০০/- (দুই লাখ পচানব্বই হাজার) টাকার জমি রেজিস্ট্রি করতে আমার থেকে ৩৫০০০/ পয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন ।

Paid
মিঠাপুকুর ৳35.0K
1 September 2026 12 RNC49LF9
0 Comments
Other public office

Dpdc প্রিপেইড মিটারে ব্যাটারি সংযোজন

মিটার এবং এর ভেতরের ব্যাটারি ডিপিডিসি (DPDC)-এর নিজস্ব সম্পত্তি। তাই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তা বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব তাদেরই। তবে গত ২৯ আগস্ট আমার বাসার মিটারের ব্যাটারি শেষ হয়ে গেলে যোগাযোগ করা হলে তারা ৫০০ টাকা দাবি করে। দিতে রাজি হলে তারপর একজন টেকনিশিয়ান এসে মিটারের ব্যাটারি সংযোজন করে দেয়।

Paid
ঢাকা ৳500
1 September 2026 7 DKKUFBAZ
0 Comments
Passport Office

নাই

২০২০ সাল থেকে আমি পাসপোর্ট অফিসের সাথে কাজ করছি। সেখানে প্রতিটি পাইল জমা দিতে হলে অফিসের লোক দের কে 1500 টাকা করে জাম দিতে হয় বিকাশের মাধ্যমে। ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় 50000/- পঞ্চাশ হাজার ফাইল জমা দিয়েছে। তাহলে হিসাব করে দেখেন 50000*1500 টাকা 75000000/- সাত কুটি পঞ্চাশ লক্ষ টাকা অফিসের লোকদের জামা দিয়েছি। হিসেব করে কত টাকা ঘুস দিয়েছে।

Paid
নোয়াখালী, লক্ষ্মীপুর। ৳75.00M
1 September 2026 15 CTFYDRLT
0 Comments
Other public office

জিপিএফের টাকা উত্তোলন প্রসঙ্গে

এসপি অফিস সিলেট হিসাব শাখায় নিজের সঞ্চয় করা টাকা তুলার জন্য আবেদন দিতে গেলাম। আবেদন দেওয়ার পর ওইখানে কর্মরত একজন বল্লো খরচাপাতি! চক্ষু লজ্জায় বলছি আচ্ছা, অবশ্য হাতে না দিয়ে অন্য কোন মাধ্যমে দিয়ে দিছি।এর পর দিন কল দিলো কনফার্ম করতে টাকা দিলাম কি-না! কারন প্রায় সবার কাছ থেকেই তো টাকা দাবি করে,কে দিলো কে দিল না এটারও তো একটা অংক মিলানোর বিষয় আছে না!

Paid
সিলেট ৳300
1 September 2026 8 SYC355GS
0 Comments
Other public office

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

ডেসকো ইব্রাহিমপুর বি ও বি বিভাগের ফিল্ড ভিজিটর, আমার বাসা ভিজিট শেষ করে অন্য মাধ্যমে আমার কাছে ঘুষ দাবি করে, আমার সব কিছু সচ্ছ থাকার পরেও সে আমার ফাইল বার বার ফেরৎ দিয়ে টাকা দাবি করে। তার বিরুদ্ধে অতিসত্তর ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার মতো অনেকে এমন অনেক ভুক্তভুগি আছে যাদের আমি চিনি।

Paid
মিরপুর ৳10.0K
1 September 2026 5 DKK2WBL3
0 Comments
Other public office

পেনশন রেলওয়ে বাংলাদেশ

আমার বাবা একজন বাংলাদেশ রেলওয়ের তৃতীয় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে অবসরে গেলে পেনশনের টাকা উত্তোলনের জন্য ততকালীন লালমনিরহাট ডিভিশনের এক কর্মকর্তা (নামটা আমার বর্তমানে মনে নেই) পেনশনের টাকা উত্তোলনের জন্য 42000/- টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে পেনশনের টাকা পেতে বিলম্ব হবে। বাধ্য হয়ে আমার বাবা টাকা দিতে রাজি হয় এবং টাকা দিয়ে দেয়। আমার বাবা ছিলেন লালমনিরহাট ডিভিশনের অধীন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এ।

Paid
গাইবান্ধা ৳42.0K
1 September 2026 7 RNYTJTAA
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রি

জমির রেজিস্ট্রি করার জন্য যাই, প্রথমে সরকারি কোষাগারে প্রি অর্ডারে ক্রয় সূত্রে ৮,০০,০০০ টাকা জমা দেই । যখন সাব রেজিস্ট্রার অফিসার এর কাছে যাই জমি রেজিস্ট্রির জন্য তখন আমার কাছ থেকে আরও কোনো রশিদ ছাড়া মানে ঘুষ ১,৫০,০০০ টাকা দাবি করে এবং বলে না দিলে নাকি রেজিস্ট্রি হবে না, ব্যাংক এ সরকারি টাকা দিয়ে ফেলেছি এই কারণে ঘুষ ১,৫০,০০০ টাকা দিতে বাধ্য হই

Paid
মুন্সিগঞ্জ ৳150.0K
1 September 2026 6 DK9JR9FH
0 Comments
Land Office

নামজারি

আমি একটি নামজারি করতে গিয়েছিলাম তখন সেখান থেকে বলল নামজারি করতে ৮০০০ টাকা লাগবে। এরমধ্যে ৪০০০ টাকা সহকারী কমিশনারের ফি, ৩০০০ টাকা নায়েবের ফি, বাকি ১ হাজার অন্যান্য ফি।

Paid
মনোহরদী-চন্দনবাড়ি ভূমি অফিস ৳8.0K
1 September 2026 4 DKZEBFC4
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন অনলাইন করা

আমার কাকাতো ভাই এর জন্য, কাকা কাকিমা এবং ভাই ৩জনের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলে তিনি জানান কাজটি করতে হলে ফি ছাড়াও ৬০০/- অতিরিক্ত দিতে হবে, যা নাকি উপজেলায় জিনি কর্মকর্তা আছেন তাকে না দিলে কাজটি কতদিনে হবে তার কোন নিশ্চয়তা নেই। যেহেতু আমার ভাই এর স্কুলের কাজের জন্য জরুরী ছিলো তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬০০/- পরিশোধ করে কাজটি করাতে বাধ্য হই।

Paid
খুলনা ৳600
1 September 2026 6 KH6U5A7S
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন খরচ সব মিলে ৮৫০০/-৳ সরকারি ফ্রি, কিন্তু ৯০০০/-৳ টাকা না দিলে করতে পারবে না!! এই সমস্যা শুধু আমার না, প্রত্যেক জনের, কিন্তু কেউ বলার সাহস পাচ্ছে না!

Paid
চট্টগ্রাম ৳500
1 September 2026 5 CTS5H5ZF
0 Comments
Land Office

নামজারি

নাম জারি সরকারি ফ্রী ১১৭০ টাকা।আমার কাছ থেকে নিয়েছে ৫০০০ টাকা। আমি অনলাইনে আবেদন করে ভূমি অফিসে নায়েবের কাছে গিয়েছিলাম।নায়েব সাহেব বলেন এভাবে কাজ হবে না। উপজেলা ভূমি অফিসে রেট বেশি।এসিল্যান্ডকে অনেক টাকা দিতে হয়। আপনাকে ৫০০০ টাকা দিতে হবে। এই টাকা দেওয়ার আগে আমি ভূমি অফিসে এসিল্যান্ডের সাথে দেখা করেছিলাম।উনি আমাকে বিভিন্ন সমস্যা দেখায়।দলিলটা বাতিল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।

Paid
কুমিল্লা ৳5.0K
1 September 2026 7 CTURMXSL
0 Comments
BRTA

রুট পারমিট করার সময়

আমি আমার কোম্পানির একটি গাড়ীর কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ঢাকার পোস্তগোলা ইকুরিয়াতে যাই এবং ব্যাংকে টাকাও জমা দেই এরপর আমাদের গাড়ীর রুট পারমিট এর কাগজ নবায়ন করতে গিয়ে দেখি ঘুষ ছাড়া কাজ হবে না অবশেষে ৩,০০০ টাকা দিয়ে কাগজ নাবায়ন করে দেয়

Paid
ঢাকা ইকুরিয়া ৳3.0K
1 September 2026 4 DKH5H7PE
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করার জন্য

I submitted all the required documents for my new passport according to the rules. On the day of my appointment, the officers repeatedly said there was a problem with my documents but did not clearly explain what was wrong. I had taken a day off from work, yet I was unnecessarily harassed. Later, an Ansar member asked whether I had come through anyone. When I said no, he demanded BDT 5,000, saying money had to be paid to the officers to resolve the issue. I eventually paid BDT 2,000, after which my passport process was completed. During police verification, I also had to pay BDT 1,500 to the police in Lakshmipur and BDT 1,000 to the police in Tongi. In total, I had to pay BDT 4,500 .

Paid
গাজীপুর পাসপোর্ট অফিস ৳4.5K
1 September 2026 7 DKZM8LK3
0 Comments
Other public office

সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের সার্টিফিকেট বা মেডিকেল সনদ

আমি চুয়াডাঙ্গা সিভিল সার্জন এর অফিস এ গিয়েছিলাম বয়স প্রমাণের সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে। আমার আসল জন্ম তারিখ **/**/**** এবং বয়স **, আমি এই অনুযায়ীই আমার সনদ পাওয়ার আবেদন করেছিলাম। তো ডিউটিরত কর্মকর্তা আমার সকল কাগজ পত্র জমা নিলেন এবং বললেন আমার রেডিওলজি টেস্ট এর রিপোর্ট টা জমা দিতে। এরপর তিনি বললেন যে রিপোর্ট জমা দেওয়ার পরের দিন মেডিকেল বোর্ড গঠন হবে এবং তারা আমার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিবেন যে আমার চাহিত ডকুমেন্ট টা আমাকে দেয়া হবে কিনা। তো এর জন্য ওই কর্মকর্তা আমাকে বললেন যে বোর্ডের তো একটা খরচ আছে তুমি একটু কম করে 1500 টাকা দিও। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার জানা মতে এই 1500 টাকা কোনো সরকারি ফি নয়, যা আমার কাছে গোপনে চাওয়া হয়েছে।

Paid
চুয়াডাঙ্গা ৳1.5K
1 September 2026 7 KHYVPU63
0 Comments