All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Education Office ৳4.0K

উচ্চতর স্কেল

১০ বছর শিক্ষকতা পূর্ণ হওয়ার পরে আমার উচ্চতা বেশি আবেদন করা হয়। প্রিন্সিপাল সাহেবের মাধ্যমে কাজটি সম্পাদন করেছিলেন তিনি বলেছেন শিক্ষা অফিসার কে ৪ হাজার টাকা দিতে হবে। আমি দিতে না চাইলে আমার উচ্চতার স্কেল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। পরে আমি টাকা দিয়েছি তারপরে স্কেলে শিক্ষক অফিসারে ওকে করে সাবমিট করে দিয়েছে।

রামগতি, লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 6 views CTXBH69Z
0 Comments
Paid Accounts Office ৳10.0K

মাসিক পেনশনের টাকা মৃত্যুর পরে স্বামীর নামে নেওয়া

পেনশনভোগী মারা যাওয়ার পরে তার স্বামীর নামে পেনশন নেওয়ার ক্ষেত্রে সকল কাগজপত্র ১৫ দিনের মধ্যে জমা দিলেও কাজ আটকে রাখে এবং বলে ১০০০০ টাকা লাগবে। পরে দশ হাজার টাকা দিতে বাধ্য হই।

মোরেলগঞ্জ, বাগেরহাট, Khulna 1 September 2026 9 views KHNDWWTY
0 Comments
Paid Other public office ৳50

ইউনিয়ন পরিষদ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন এ যদি কেউ NID কার্ড করার জন্য প্রসংশাপত্র তুলতে যায় তখন ওই একটা কাগজের জন্য ৫০ টাকার দিতে হয়। কিন্তু এসব খরচ ত সরকার বহন করে।

৪নং বালিয়ান, Mymensingh 1 September 2026 14 views MYLY6WNQ
0 Comments
Paid Other public office ৳4.5K

মাতৃকালীন ভাতা

আমি স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে মাতৃকালীন ভাতার দুটি আবেদন ফরম জমা দিয়েছিলাম, উনি আমার কাছ থেকে ১০০০০(দশ হাজার) টাকা দাবি করছিল, দর কষাকষির মধ্যমে ৪৫০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম। ১ বছর ৬ মাস হয়ে গেছে কিন্তু ফলাফল শূন্য।

পেকুয়া, কক্সবাজার।, Chattogram 1 September 2026 4 views CTSY2F7E
0 Comments
Paid BRTA ৳9.5K

ডাইভিং লাইসেন্স

আমি ডাইভিং লাইসেন্স করতে গেলে ওনারা বার বার ফেল করিয়ে দেয় আর এমন এমন প্রশ্ন করে মনে হয় যে বিসিএস পরীক্ষা দিচ্ছি। তার পর ওনাদের লোক বলে টাকা দাও ৯৫০০ সব হয়ে যাবে। এটা তারপর স্মাট কার্ড নিতে গিয়ে আবার ৩ দিন গুরানোর পর বলল ২০০ টাকা দিয়ে যান আর ২ দিন পরে এসে নিয়ে যায়েন আর যদি টাকা না দিই আবার ঘুরাবে। আবার গাড়ির লাইসেন্স করতে গিয়েও একই সমস্যায় পড়েছি সেখানেও ৫০০০ হাজার বেশি দেওয়া লেগেছে টাকা না দিলে ২ বছরেও নাম্বার বের হয় না।

মেহেরপুর, Khulna 1 September 2026 7 views KH6D6C77
0 Comments
Paid Other public office ৳400.0K

জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য একটা প্রজেক্ট ছিল অসহায় গরীবদের জন্য ল্যট্রিন সে প্রজেক্টের কাজ পেয়েছিলাম কাজ করার পর বিল তুলতে গিয়ে পরি মহা বিপদে জেলা অপিসার থানা অপিসার এমনকি ডিজও পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল পরে আমি কোনো রকম প্রথম পর্যায়ে কাজের পর আর কাজ করি নাই এই অসহনীয় দুর্নীতির কারনে

হবিগঞ্জ, Sylhet 1 September 2026 8 views SYF48F98
0 Comments
Paid Passport Office ৳2.5K

Passport

আমি নির্ধারিত সময় পাসপোর্ট অফিসের সকল কার্ড কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাই। সেখানে যাওয়ার পর দেখে অনেক লম্বা সিরিয়াল পেরিয়ে আমি যখন কাউন্টারে যাই তখন আমার কাগজপত্রগুলা সঠিক থাকা সত্ত্বেও এগুলা রিজেক্ট করা হয়। তারা আমাকে বলে আমি কি এখানে নিজে নিজেই আসছি নাকি কারো মাধ্যমে আসছি। আমি বললাম যে আমি নিজে নিজেই আসছি সবকিছু আমার ঠিক আছে এর পরে তারা বলল সঠিকভাবে করে নিয়ে আসতে তাই আমি কাগজপত্রগুলা সঠিকভাবে করে নিয়ে আসার পর আবার তারা রিজেক্ট করে দেয় আমাকে একজন বলল তাদের একটা সার্কেল আছে। তুমি কাগজ গুলা ঠিক করতে তাদের কাছে যাও যাওয়ার পর আমাকে বলা৩০০০ টাকা দেওয়ার জন্য পরে আমি বললাম আমার কাছে এত টাকা নেই তারা বলল যে আড়াই হাজার টাকার কম হবে না। পরে আমি নিরুপায় হয়ে ২৫০০ টাকা দিয়ে কাজটা করি।

Cumilla, Chattogram 1 September 2026 7 views CTSC4THP
0 Comments
Paid Accounts Office ৳28.0K

পেনশন ও গ্রাচুইটির টাকা উত্তোলন

আমার শশুর ছিলেন ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন। তিনি কর্মরত আবস্থায় মৃত্যুবরণ করেন। জনপ্রশাসন থেকে ৮০০০০০ টাকা এককালীন টাকা দেওয়া হয় কোন কর্মচারী মৃত্যুবরণ করলে। সেখানে আমাকে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। গ্রাচুইটির টাকা পেতে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সর্বশেষ পেনশনের ১৮ লক্ষ টাকা পেতে প্রতি লাখে এক হাজার ১০০০ মোট ১৮০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

বরগুনা, Barishal 1 September 2026 7 views BRY9GDJC
0 Comments
Paid Other public office ৳650.0K

ডিসি অফিস

আমাদের রাস্তার সাথে ঘর থাকায়, সরকারি ভাবে রাস্তা তৈরি করার জন্য ঘর সহ জমি রাস্তার মধ্যে পড়ে যায়। আমরা সরকারি সে ক্ষতি পূরনের টাকা তুলতে সরকারির অফিসের দালালালের মাধ্যমে সেই টাকা উওোলন করতে হয়েছে।

জামালপুর, Mymensingh 1 September 2026 15 views MYA9DGNK
0 Comments