All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Education Office ৳50.0K

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল , সামগ্রী।

আমি ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি (১ম শিফট)-এর একজন শিক্ষার্থী। আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল ও সামগ্রী শিক্ষার্থীদের ব্যবহার করতে না দিয়ে এবং প্র্যাকটিক্যাল ক্লাস সঠিকভাবে না করিয়ে, তা অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই কাজের সাথে সরাসরি জড়িত এবং দায়ী ব্যক্তি হলেন: পদবি: চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) ও বিভাগীয় প্রধান (কম্পিউটার), ১ম শিফট প্রতিষ্ঠান: ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে দেওয়া চরম দুর্নীতি ও অনিয়ম।

আগারগাঁও, Dhaka 1 September 2026 9 views DKV7LS34
0 Comments
Paid Land Office ৳30.0K

নামজারি

অন্যের নামে নামজারি করেছিল। সেটা কেটে নিজের নামে নামজারি করতে ৪.২৫ শতাংশ জমি প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কোন জায়গায় টাকা ছাড়া কাজ হয় নাই।

কিশোরগন্জ, Dhaka 1 September 2026 4 views DKYVEQ6T
0 Comments
Paid Accounts Office ৳10.0K

পেনশন

আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন, মারা যাওয়ার পর আমার মায়ের নামে পেনশন করতে গেছিলাম। আমার মায়ের পেনশন 8000 টাকা, কিন্তু আমাকে ঘুষ দিতে হয়েছিল 10000 টাকা।

পীরগাছা, Rangpur 1 September 2026 9 views RNQUXE2L
0 Comments
Paid Land Office ৳5.0K

Nai

এলাকার এক বড় ভাইয়ের কাছে টাকা দিয়েছিলাম ৩০ হাজার আমার জমির আমার জমি খারিজ করে দেওয়ার জন্য কি করা হলো খারিজপুর করে দিয়েছে নাম ভুল করে দিয়েছে সব কিছু ভুল করে দিয়ে আমাকে কিছুই দেওয়া হয়নি এটাই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আপনারা একটু আমাদেরকে বলবেন

Narhingdi shodor narhingdi, Dhaka 1 September 2026 12 views DKK3LCTE
0 Comments
Paid Accounts Office ৳300

জিফিএফ ফান্ডে টাকা জমা করার জন্য টাকা দিতে হয়েছিল।

টাকা না দিলে জিফিএফ এর টাকা কর্তন করবে না। সেজন্য দেওয়া হয়েছিল। অফিসেই টাকা নিয়েছিল।

খালিয়াজুড়ি,নেত্রকোনা, Mymensingh 1 September 2026 6 views MYY67F8H
0 Comments
Paid Land Office ৳4.0K

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে নানান সমস্যা তুলে ধরে যে এই জমি এভাবে খারিজ হয় না, পরে অফিসের একজন পিয়ন আমার সাথে যোগাযোগ করে বলে যে টাকা ছাড়া সারা বছর ঘুরেও কাজ হবে না,এক দদিল ৪ হাজার টাকা করে এখানে রেট করা,টাকা দিলে খারিজ হয়ে যায় জমি।

উল্লাপাড়া, Rajshahi 1 September 2026 8 views RJK9MBZM
0 Comments
Paid Land Office ৳70.0K

জমির খারিজ

ইস্টার্ন প্লাজা,হাতিরপুল একটি দোকান খারিজ করতে গেলে ভূমি সহকারি বলেন, রেকর্ড ফেল।খারিজ হবে না। তারপর যোগাযোগ করলে ৭০ হাজার টাকা দাবি করেন ।আমি পরিশোধ করার পর কাজটা করে দেন।

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DKD56UX5
0 Comments
Paid Other public office ৳500

জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ২০১৫/২০১৬ সালে

আমার বাবা সরকারি চাকুরী করতেন কয়দিন পর অবসরে যাবেন তার জাতীয় পরিচয় পত্রে মায়ের নাম পাশের পাড়ার আর একজন হিন্দু ধর্মের মায়ের নাম দিয়ে রাখছে, সেটা পরিবর্তন করতে সাভার নির্বাচন কমিশনে বাবা কয়দিন ঘুরলো, তাকে পরের দিন দেখা করতে বললো, সাথে আমি গেলাম সকাল সকাল, ১০ টায় অফিস আমারা ৯ টার দিকে গেলাম, সকল কাগজ পত্র নিয়ে সেখানে বড় কর্মকর্তার নামটা ঠিক মনে নেই তাদের বোর্ডে লেখা আছে।আছরের পর আসেন, আমরা বললাম ঠিক থাকলে করে দেন, কিন্তু সে রেগে গিয়ে বললো যা বলছি তাই করুন, লোকটা মুখে দাঁড়ি মাথায় টুপি পরহেজগার বান্দা, আমরা ৬/৭ ঘন্টা অপেক্ষা করে আছরের সময় গেলাম সে বলল অপেক্ষা করেন নামাজটা পড়ে নেই, এর মধ্যে পাশের ভুমি অফিসের অফিসার আসলো তারা দুজন বললো মুরগী ভাজা খাওয়াতে ৫০০ টাকা দিয়ে বের হলাম কিন্তু কাজ হয় নাই।

সাভার, Dhaka 1 September 2026 7 views DKXMWPYD
0 Comments
Paid Land Office ৳20.0K

এইটা জানা নেই আমার

আমাকে জমি ঠিক আছে দলিল ও ঠিক আছে কিন্তু তারা টাকা ছাড়া কোন সেবা দেয় না আমাকে মাঠ পচা দিবে টাকা ছাড়া দেয় না ২০ হাজার টাকা ছায় আমি কথায় অভিযোগ করবো কি ভাবে কি করবো বুজতাছি না আবার এলাকায় কিছু প্রভাবশালী দালাল রা হাত আছে সাথে বড় বড় রাঘব বোলো হাতে আছে তাদের সাথে টাকা ছাড়া কোন কথায় হয় না

ভোলা জনতাবাজার কন্দপুর মোজা ৩ নাম্বার সিট কেম্প দারাগা খাল, Barishal 1 September 2026 8 views BR4LAV3B
0 Comments
Paid Sub-Registry Office ৳15.0K

ঘোষনা দলিল

দলিল করার সময় আমার পাওয়ার নাম্বার ভুল দেওয়াতে আমি মিউটেশন করতে গেলে করতে গেলে ভুল উপলক্ষিত হয়। পরবর্তীতে আমি পুনরায় ভুল সংশোধন করার জন্য ঘোষণাপত্র করতে চাইলে আমার থেকে এই টাকা দাবি করেন

পটিয়াা সাব রেজিস্ট্রেশন কার্যালয়, Chattogram 1 September 2026 7 views CTDXBC3V
0 Comments
Paid Education Office ৳8.0K

বদলি বিষয়ক,ছুটি বিষয়ক,

প্রাইমারি ছুটি না দিয়ে, চুটি পাওনা নেই বলে পরবর্তী সমস্যা হবে বলে ছুটি মঞ্জুর না করে,বেতনের একটা অংশ টিও এটিও মিলে নিচ্ছে,শ্রান্তি বিনোদনের টাকা হতে ৪০০ টাকা করে নেয় হ্যান্ড ক্যাশ, বদলির সময় টাকা নিচ্ছে এটিও, উপরের উল্লেখ্য টাকাটা নিচ্ছে বদলির সময়,

Jamalgonj sunamgonj, Sylhet 1 September 2026 6 views SY5LFQBR
0 Comments
Paid Other public office ৳500

জম্ননিবন্ধন সার্টিফিকেট আনতে

জম্ননিবন্ধন সার্টিফিকেট বা যে কোন কাজের জন্য ইউনিয়ন পরিষদে গেলে সরকারি নিধারিত মূল্য হথে অতিরিক্ত ৪০০/৫০০ টাকা দাবি করে

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 6 views DK9M5Y9N
0 Comments
Paid Land Office ৳10.0K

লাইসেন্স নবায়ন

১ টা বছর ঘুরিয়ে ঘুরিয়ে। নানা রকম অজুহাত দেখিয়ে সময় নষ্ট করে শেষে ১০ হাজার টাকা দাবি করে। কোন উপায় না পেয়ে টাকা পরিশোধ করলে ১ দিনের মধ্যে কাজ শেষ।

শাহজাদপুর, Rajshahi 1 September 2026 7 views RJS2TYSX
0 Comments