All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করতে যাই, কিন্তু দায়িত্বরত কর্মচারী আমার ফাইল কোন ভাবেই জমা নিচ্ছে না, বিভিন্ন ভূল ধরে ফিরিদিছিল, সেই একই ফাইল দালালের মাধ্যমে দেওয়ায় আর কোন ভূল ধরে নি

হবিগঞ্জ, Sylhet 1 September 2026 8 views SY99CAHZ
0 Comments
Paid Traffic Police ৳13.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ভালো করার পরও ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়। টাকা না দিলে বারবার ফেল করানো এবং দালালের মাধ্যমে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Narayanganj, Dhaka 1 September 2026 6 views DKMHLWLB
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট আবেদন

আমি পাসপোর্ট অফিস আমার জন্য পাসপোর্ট আবেদন করতে গেলে আমার সব কাগজপত্র ঠিক ছিল সামান্য ভুল ছিল না তার পর শুরুতে একজন বলছে বিদ্যুৎ বিলের পুরাতন কাগজ কেন নতুন লাগবে পরে নতুন টা নিয়ে যাই আর পর পাঠায় উপরে যাওয়ার জন্য উপরে গেলে বলে এখনো অনলাইন হয় নাই 1ঘন্টা পর আশেন 1ঘন্টা পর গেলে বলে হয় নাই আরো পরে আশেন এভাবে ঘুরাতে থাকে পরে একজন 1500টাকা দাবি করে অনেক কথা কাটাকাটি করে 1000দেওয়ার পর করে দিয়েছে

লালমনিরহাট, Rangpur 1 September 2026 8 views RNP38UF7
0 Comments
Paid Passport Office ৳6.0K

নবায়ন

মেঝো ভাইয়ের পাসপোর্ট নবায়ন করতে গিয়েছিলাম, পাসপোর্টে কিছু নামের সংশোধন দরকার ছিলো। বাবা মায়ের নামের বানান ভুল ছিলো। উদ্দেশ্যে ছিলো নবায়ন এর পাশাপাশি নামের সংশোধনী করবো। কিন্তু ওখানে একের পর এক ভুল বের করত থাকে। সবশেষে উপায় না পেয়ে দালাল ধরে কাজ সম্পন্ন করি।

বরিশাল পাসপোর্ট অফিস, Barishal 1 September 2026 4 views BRFZMVWK
0 Comments
Paid City Corporation ৳200

আমি যে কোনো কাজে যায়না কেন যেমনঃ নাগরিক সনদ , মৃত্যু সনদ , জন্ম নিবন্ধন , পারিবারিক সনদ , জন্ম ভাতা

আমার পারিবারিক সনদের প্রয়োজন ছিল, আমি সমস্ত ডকুমেন্ট সাবমিট করি তাদের কথা অনুসারে। কিন্তু তারা আমাকে অনলাইন সার্ভিস চার্জ নামে ২০০ টাকা দিতে বললো তানাহলে সনদ দিয়া যাবেনা। বাধ্য হয়ে আমাকে সেই টাকা পরিশুদ করতে হলো। সুদ যে আমি তা না প্রতিটা নাগরিক এর কাজ থেকে তারা আমার সামনে ২০০ টাকা করে নিচ্ছে। এই অফিসের প্রতিটা লোক যারা কম্পিউটার নিয়ে কাজ করে সাধারণ মানুষ সেবা নিতে গেলে অনলাইন চার্জ নামক মুলা জুলিয়ে দেয়। আপনি টাকা না দিলে আপনি শুদু অহবেদন এই করতে পারবেন মাসের পর মাস আপনাকে গুরাবে কাজ আর হবেনা।

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 8 views DKZ7XHGH
0 Comments
Paid Sub-Registry Office ৳200.0K

Nei

রেজিঃ অফিসে ২০০ টাকা করে প্রতি বছরে তল্লাশি নিয়েছে। আমরা মোট ২০ বছরের তল্লাশি দিয়েছি। রেজিঃ অফিসের সইমুহুরী আমাদের শুধু প্রতিদিন সময় দিয়ে ঘুরান। একদিন এক বছরের করে তল্লাশি দেন। এভাবে এক সপ্তাহ এক দিন পর পর ওখানে গিয়ে আমার বাবা গাড়ি ভাড়া আর ওদের খরচ সহ মোট ২ লক্ষ টাকা শেষ করে ফেলেন। আমরা গরীব মানুষ,, আমাদের দলিল গুলো আমাদের শত্রুরা চুরি করে নিয়ে গিয়েছিলো ৫০ বছর আগে। তারপর তারা আমার দাদাকে ভয় দেখিয়ে আমার দাদার জায়গায় মানুষ দখল নেন। আর তাদের নাম রেকর্ডে তোলে ফেলেন। আমার দাদা পড়ালেখা জানতো না। দাদা মারা যাওয়ার এতো বছর পর এখন ওই রেকর্ড করা মানুষ গুলো আমাদের জমি নিয়ে যেতে আসে। আগে শুধু আমাদের বাড়িটাই আমাদের ছিলো। এখন বাড়িও নাকি তাদের। কারন আমাদের দাদা রেকর্ডে নাম তোলাতে পারেনি।

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 5 views DK9WKE8W
0 Comments
Paid Other public office ৳100

পুলিশ

আমার চেক বই হারিয়ে গেছে তাই থানায় জিডি করতে গিয়েছিলাম।থানায় যাওয়ার পর বলে থানায় জিডি করতে গেলে লেইট হবে,বাহিরে কম্পিউটার দোকানে যান ওরা করে দিবে।আমার কাছে ২০০ টাকা চেয়েছে কিন্তু আমি প্রতিবাদ করি পরবর্তীতে ১০০ টাকা দিয়ে কাজ করতে বাদ্য হই।

Dhaka, Dhaka 1 September 2026 8 views DKQ7K32K
0 Comments
Paid Other public office ৳500

সমাজকল্যাণ অফিস

আমার দুই ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী! তাদের শিক্ষা বৃত্তির জন্য আবেদন করি তাদের সরকার কতৃক শিক্ষা বৃত্তির আংশিক অংশ প্রদানকারীর জন্য নির্ধারিত না হলে তাকে বৃত্তি প্রধান করা হয়না। এরুপ আমার পরিচিত সকলে দিয়েছে। আশা করছি অপরিচিত রা ও এর আওতায় আসতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 10 views CTETYKUG
0 Comments
Paid Passport Office ৳2.3K

Pasport

পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছিলাম, সেখানে ১০ বছর মেয়াদে ৯ হাজার টাকা নিয়েছিল এই হলো। তারপরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে, বায়োমেট্রিকের জন্য দাঁড়িয়ে থাকা লাগবে অনেক সময় ব্যয় পুরোটা দিন হয়রানি।

Narshandi, Dhaka 1 September 2026 9 views DKEJAW2X
0 Comments
Paid Public Hospital ৳20

মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেওয়ার পরে বিনা রিসিভে টাকা নেওয়া টাকা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলাদের জরায়ু সমস্যা, ফ্রি ভায়া টেস্ট (via) করার কথা কিন্ত টিকিট করে টেস্ট সম্পন্ন করার পরে যে মহিলা স্বাস্থ্যকর্মী ঐখানে দায়িত্ব পালন করেন তিনি সবার কাছ থেকেই রিপোর্ট দেওয়ার সময় ২০ টাকা করে চেয়ে নেন। এটা কেন নেন , তিনি কি বেতন পান না ?

সাতক্ষীরা, Khulna 1 September 2026 8 views KHBAQD4Y
0 Comments
Paid Land Office ৳8.0K

নামজারি

নামজারি করার জন্য সরকারি উদ্যোক্তা অফিসে যাই, তারা বলে টোটাল ৭ হাজার টাকা দিলে আমাকে কোথা ও যেতে হবে না। সব কাজ করে দেবে এবং এই দোকান থেকে ই মিউটেশান ও ডিসিআর কেটে দেবে। টাকা না দিলে ইউনিয়ন ভুমি অফিস ও এসিল্যানড অফিসে যেত হবে, আর তারা দুই দিন বার ও দরখাস্ত খারিজ করে দেবে তাতে ১৫ / ২০ হাজার খরচ হবে। সময় ও লাগবে ৩/৪ মাস। এই ভয়ে আমি টাকা দেই। তার পর ও কানুনগো কে আলাদা ১ হাজার টাকা দিতে হইছে। সব নিয়ে ৮ হাজার টাকা নিয়েছে। এই টাকা উদ্যোক্তা কে দিতে হয়েছে।

গোপালগন্জ, Dhaka 1 September 2026 8 views DK8ZGUFJ
0 Comments