All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Public Hospital ৳1.0K

রোগীর এমসি রিপোর্ট প্রদানে টাকা লেনদেন না হলে বিলম্ব, টাকা ছাড়া কোন রিপোর্ট সম্পূর্ণ হয় না

মামলা তদন্তে ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট না পেলে মামলা নিষ্পত্তি করা যায় না,এমতাবস্থায় ভিকটিমের মেডিকেল রিপোর্ট পাওয়ার জন্য সরেজমিনে নিজে গিয়েও পাওয়া সার্টিফিকেট আনতে হয়, কেননা টাকা লেনদেন না হলে ঐ রিপোর্ট শুধু ফাইলেই থাকে সরবরাহ হয় না, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড রুমে গেলে দেখতে পারবেন তাদের কাজের গতি আর লেনদেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল স্যার দৃষ্টি আকর্ষণ করছি, নাম মেনশন করলাম না,তবে তাদের কাজের মান এবং গতি দেখলেই বুঝা যায় কেন এত বিলম্ব, আমি জাস্ট এইটুকু বলবো স্যারকে যে রিপোর্ট রেডি ঐগুলো সরবরাহ হয়েছে কি না, করলে রিসিভ স্মারক গুলো মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন, ওনার টাকা চাইতে হয় না কাজ আদায় করিতে এমনিতেই টাকা হাতে চলে যায়।।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (রেকর্ড রুম), Sylhet 31 August 2026 9 views SYNEH7YR
0 Comments
Paid Traffic Police ৳13.0K

ঘুষ দাবি

আমার গাড়ির সঠিক ডকুমেন্ট না থাকায় পুলিশ আমার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করে আমি টাকা না দেওয়ায় আমার গাড়িটিও Tow দে। যখন গাড়ি আনতে গেছি তখন দেখি আমার মামলার পরিমান ১৫ হাজার টাকা। তখন তারা আমাকে বলে ১৩ হাজার টাকা দিলে আমাকে আমাকে ৪০০ টাকার রশিদ ধরিয়ে দে। পরে গাড়ি আনতে পারলাম। দালালকে দিলাম ১০০০ টাকা। এখন কথা হল আমি যদি ১৩০০০ টাকা দিয়ে গাড়িটা আনি আমাকে রশিদ কেন ৪০০ টাকা দিল?

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CTAU9EBT
0 Comments
Paid Passport Office ৳10.5K

Passport er application form joma

প্রথম দিন দালাল দিয়ে না করানোর কারণে সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও আমার ফরম ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কারণ দেখানো হয় আমার ফর্মে ভুল আছে। কিন্তু ফর্মে কোনো ভুল ছিলনা সবকিছু এনআইডি মাফিক ঠিক ছিল। পরেরদিন দালাল দিয়ে সম্পুর্ণ কাজ করাতে লাগে দশ মিনিটেরও কম ( ফর্ম জমা+ছবি তোলা)। আমার থেকে নেওয়া হয়েছিল ১০৫০০ টাকা নতুন ফর্ম ফিলাপ আর বাকি প্রসেস করার কথা বলে। এই সিস্টেমের কাছে জিম্মি হয়ে আমিও অন্য ভক্তভোগীদের মতো দালালের মাধ্যমে কাজ করাতে বাধ্য হই। যিনি আগেরদিন আমার ফর্ম ছুঁড়ে মেরেছিলেন তিনিই পরেরদিন আমাকে ডেকে নিজে সব কাজ করান। এই সিস্টেমে দৈনিক শত শত মানুষ এই কুমিল্লা পাসপোর্ট অফিসে কাজ করায়।

কুমিল্লা, Chattogram 31 August 2026 4 views CTYFF58B
0 Comments
Paid Other public office ৳300

প্রি-পেইড মিটার ব্যাটারী

ডিপিডিসি প্রি পেইড মিটারে ব্যাটারী শেষ হলেই এরা টাকা দাবী করে, অথচ এসব ব্যাটারী কতৃপক্ষ দিবে, আমাদের গ্রাহক থেকে প্রতি মাসে মিটার ভাড়া ও অন্যান্য চার্জ টাকা দিয়েই থাকি, এরা বিশাল সিন্ডিকেট এদের মতো টাকা না দিলে ব্যাটারী লাগিয়ে দেয় না যার ফলে বাসায় কারেন্ট ও থাকে না। (শ্যামপুর ডিপিডিসি জোন)

নারায়ণগঞ্জ (শ্যামপুর ডিপিডিসি জোন), Dhaka 31 August 2026 12 views DKFPLYZM
0 Comments
Paid Other public office ৳15.0K

সাবেক ইউপি চেয়ারম্যান এর জায়গার জটিলতা নিরসনে ১৫ হাজার টাকা ঘুষ

ফুফাতো ভাইয়ের সাথে জায়গা সমস্যা নিরসনে সাবেক বিএনপি পন্থি ইউপি চেয়ারম্যান কে ১৫,০০০৳ ঘুষ দিতে হয়েছে। এই টাকা দেয়া হয়েছে বায়নাপত্র কনফার্ম করার জন্য কিন্তু শেষ পর্যন্ত বায়না পত্র হয়েছে জায়গার সমস্যা নিরসনে ইউপি চেয়ারম্যান ব্যার্থ

সূচিপাড়া উত্তর, শাহরাস্তি, Chattogram 31 August 2026 11 views CTGRSTQ3
0 Comments
Paid Passport Office ৳8.5K

পাসপোর্ট

পাসপোর্ট তৈরির জন্য যখন পাসপোর্ট তৈরীর জন্য নিয়োজিত ব্যাক্তিদের কাছে জানতে চাই তখন তারা ওখানকার আনসার সদস্যদের দেখিয়ে দেয়। তখন ঐ আনসাররা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা নেয়। তারপর পাসপোর্ট তৈরি করে।

কোতোয়ালী (রংপুর), Rangpur 31 August 2026 9 views RNGVE74D
0 Comments প্রমাণ আছে
Paid Land Office ৳3.0K

খাজনা জমা দেওয়া

জমির খাজনা দেওয়ার সপ্তাহ চলতেছিলো,,, ভুমি অফিসের পিওন অথবা কে,,, সাতশত টাকা লেখা হবে তবেঃ ,,, টাকা দিতে হবে ৩৫০০, অনেক দিন খাজনা দেওয়া হয়না তাই জরিমানা অনেক হয়েছ,,, জরিমানা কমানোর জন্যএই ব্যবস্তা,,,

বেরইল পলিতা, Khulna 31 August 2026 7 views KHZWKLN9
0 Comments
Paid Other public office ৳100

NID সংশোধন

বিভিন্ন ট্যাক্স এর কথা বলে, বিভিন্ন রিসিভ করার কথা বলে। কোন প্রকার সরকারি ডকুমেন্ট না দিয়ে হাতাহাতি টাকা লেনদেন। কারণ জিজ্ঞেস করলেই বলে। সরকারি খরচ।

সাদুল্লাপুর উপজেলা, Rangpur 31 August 2026 10 views RN6CNM5T
0 Comments
Paid Education Office ৳2.0K

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 9 views MY43QF2S
0 Comments
Paid Other public office ৳80.0K

Drug Administration license Renewal for Medicine Company

Amar Ekta Unani medicine company ache proti license renewal er somoi inspection a Ashe r mota onker taka nie jai r products license renewal a to koto hat ghure tarpor file upore uthe r mashe mashe DD being AD ke taka dite hoi nato Tara ojoiktik jalabe onek bojha chapie dibe niomer marpach dekhiye othocho Unanir Kono nirdishto niom nai ek ekhn ek ek Kotha bole...eivabei babsha Kore jachchi din din ghusher poriman bartei ache othocho ay kom Bai berei jachche......

Rajshahi, Rajshahi 31 August 2026 11 views RJ6S725Y
0 Comments
Paid Land Office ৳5.0K

শ্বশানের জন্য বন্দোবস্ত আবেদনের সার্ভেয়ার রিপোর্ট

আজ ৩ বছর যাবদ সার্ভেয়ার রিপোর্ট এর জন্য ঘুরছি। এক সার্ভেয়ার ১২০০০ টাকা খেয়েও রিপোর্ট দেয় নাই। এর পর আরো অনেকেই পাল্টাইছে। এখন যে আছে টাকা দেওয়ার পরও রিপোর্ট না দিয়ে ঘুরাচ্ছে। আমি একজন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা। আমার পরিচয় দেওয়ার পরও কাজ হচ্ছে না। এবার ভাবেন, সাধারণ মানুষ কি সেবা পাচ্ছে।।।।

Bandarban, Chattogram 31 August 2026 8 views CTKHLDVJ
0 Comments
Paid Other public office ৳40.0K

এলজিআরডি বিল উত্তোলন

দুরনিতি র আখড়া এলজিআরডি সরকারি ভবন টাংগাইল,,বিশেষ ভাবে বলতে গেলে জা দিয়া নাম,,অফিসিয়াল খরচ ৫ থেকে ৭ হাজার,,সেখানে,আমার মাত্র ৭লাখ টাকার একটা বিল উত্তোলন করতে সে একাই নিয়েছে ৩০০০০ টাকা,,আর প্রতেক টা টেবিল ফাইল সই করতে ৫০০ থেকে ১০০০ টাকা ত লাগেই,,ভাই,, যে এই সরকারি ভবন গুলো তে যাতায়াত করছে সেই বুজে,,কেন এত টাকার টেন্ডারের কাজ সঠিক ভাবে,, কোন কন্টাক্টর,,করতে পারে না,,এর প্রতিকার অন্তত এই বাংলাদেশে সম্ভব না,,ধন্যবাদ

টাংগাইল, Dhaka 31 August 2026 12 views DKFTLQUR
0 Comments
Paid Land Office ৳27.1K

আমার জায়গার নামজারীর কাগজ নিতে এবং অনলাইন করতে গিয়েছিলাম

আমি একটি জমি ক্রয়ের পর নামজারি করার জন্য ভূমি অফিসে যাই। সেখানে কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে প্রায় ৮–১০ দিন ঘুরান কখনো বলেন স্যার নেই, কখনো সার্ভার সমস্যা, আবার কখনো অন্য তারিখে আসতে বলেন।একপর্যায়ে একজন ব্যক্তি আমাকে বলেন, “এভাবে সারা জীবন কেটে যাবে, কাগজ পাবেন না। কিছু দেন, ব্যবস্থা করে দিচ্ছি।” তার কথায় আমি তাকে ২০,০০০ টাকা দিই। এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো কাজ হয়নি। পরে আবার গেলে একইভাবে ঘোরাতে থাকে। একপর্যায়ে “জায়গা কিনেছেন, মিষ্টি খাওয়াবেন না?” বলে আরও ৬,০০০ টাকা নেয়।এরপরও নির্ধারিত তারিখে গিয়ে একই অজুহাত শুনতে হয়। সর্বশেষ আজও আমাকে ঘোরানো হয়। আমি অফিসে বসে থাকার পর কাজটি করে দেওয়া হলেও অতিরিক্ত ১,১০০ টাকা দাবি করা হয়। ইতোমধ্যে ২৬,০০০ টাকা দেওয়ার কথা জানালেও তারা কোনো কথা শোন

টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ, Dhaka 31 August 2026 10 views DKD4NEVP
0 Comments
Paid Education Office ৳1.3K

এমপিও ভুক্ত করন

এমপিও ভুক্ত করনের জন্য পূর্ণাঙ্গ ফাইল জমা দেওয়ার পরেও বিভিন্ন ধরনের তাল-বাহানা দেখিয়ে ফাইল আটকে রাখে এর পরে যখন বকশিস নামক ঘুষ প্রদান করা হয় তখনই ফাইল তৎক্ষনাৎ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। দ্রঃ আমার এবং আমার সাথে অন্যান্য সহকর্মীদের ফাইল অনেক দিন পরে ছিলো পরে অন্য কোনো উপায় না পেয়ে এবং সহকর্মীদের কথা বিবেচনা করে দিতে বাধ্য হয়েছি।

রামমালা,কুমিল্লা, Chattogram 31 August 2026 8 views CTBTXZNB
0 Comments