All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Education Office ৳10.0K

MPO ভুক্তির আবেদন

২০২৩ সালে প্রথম NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করার প্রতিষ্ঠান থেকে MPO করার জন্য মাধ্যমিকে অনলাইনে আবেদন দেওয়া হয় ( অনলাইনে সব ফাইল পাঠানো হয়)। তারপর প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক স্যারের সাথে যোগাযোগ করতে বলে, তিনি জানান যে মাধ্যমিক স্যারের সাথে যোগাযোগ না করলে ফাইল এপ্রুভ করে ফরওয়ার্ড করেন না। তাই আমি মাধ্যমিক স্যারের সাথে দেখা করি, আমার ফাইলের সব কিছু ঠিক থাকার পরও ফাইল এপ্রুভ করে নি। ফাইল এপ্রুভ করার জন্য আমার কাছে দশ হাজার (১০,০০০) টাকা দাবি করে। আমি অনেক রিকুয়েষ্ট করার পরও তিনি তার দাবিতে অনড়। পরে আমার সকল কলিগ পরামর্শ দেয় যে, স্যার এমনই উনি যা বলে তাই দিতে হয় নয়তো ফাইল এপ্রুভ করবে না। তাই বাধ্য হয়ে দাবি পূরণ করি।

বগুড়া, Rajshahi 31 August 2026 11 views RJ3NZEVC
0 Comments
Paid Other public office ৳3.0K

বিষয়: চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এ ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্সের জন্য ৩,০০০ টাকা ঘ

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এ ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স/পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে দেওয়ার কথা বলে প্রশিক্ষণার্থীপ্রতি ৩,০০০ (তিন হাজার) টাকা ঘুষ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে লাইসেন্সের প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করা বা পরীক্ষায় হয়রানি করার আশঙ্কা দেখানো হচ্ছে। এতে সাধারণ ও দরিদ্র প্রশিক্ষণার্থীরা আর্থিক ও মানসিকভাবে চাপে পড়ছেন। চুয়াডাঙ্গা TTC-এর নিজস্ব সরকারি ওয়েবসাইটে ২০২৬ সালের “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সকে “সম্পূর্ণ ফ্রি” হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনি

চুয়াডাঙ্গা, Khulna 31 August 2026 9 views KH7J5B3J
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ ভেরিফিকেশন

২য় চাকরি হিসাবে গণপূর্ত অধিদপ্তরের চাকরি পাওয়ার পর ভি-রোল ফরম ফিল-আপ করে দপ্তরে পাঠানো হলে কিছু দিন পর গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের একজন এস.আই আমার বাসায় আসে ডকুমেন্টস যাচাইসহ ভেরিফিকেশন কার্যক্রমের জন্য। আমার ১ম জবে ভেরিফিকেশন হয়েছিল সাঘাটা থানা হতে, তখন কোনো অর্থ লাগে নি। কিন্তু এইবার উনি ৫০০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন ভয়ভীতি দেখায়, সকল কাগজপত্র ঠিক থাকার পরও একই কাগজ আবার শিক্ষা প্রতিষ্ঠান হতে নতুন প্রত্যয়ন চায় বাট ওই সময় ঈদের ছুটি চলমান থাকায় তাকে জানাই যে আমার তো প্রত্যয়ন আছেই, এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। চাইলেও নতুন করে দিতে পারব না। তখন বাধ্য হয়ে ৫০০০ টাকা দিতে হয়। আমার রাজনৈতিক দিক, মামলা ইত্যাদির ব্যাপারে নিট & ক্লিন।

গাইবান্ধা, Rangpur 31 August 2026 8 views RNKKVVFN
0 Comments
Paid Public Hospital ৳200

সরকারি সেবার নামে ঘুস বানিজ্য

হাসপাতালে মানুষ বিপদে পড়ে সরকারি সেবা নিতে যায় যা একটি দেশের নাগরিক অধিকার। আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৩০/০৮/২০২৬ তারিখে অপারেশনের রোগীকে ৫ তলা থেকে ১১ তলায় নিয়ে যেতে হুইল চেয়ার খোজ করতে গেলে একজন লোক আমাকে বলে আমি নিয়েরযাবো। আপনি কী করেন আমি আমার পেশার বিবরণ দেই। তারপর সে আমাকে বলে ২০০ টাকা দিতে হবে ১১ তলায় হুইল চেয়ার দিয়ে নিয়ে যাবো। হাসপাতালের সরকারি হুইলচেয়ার দিয়ে তারা বানিজ্য করছে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, Dhaka 31 August 2026 11 views DK5GGY9S
0 Comments
Paid Other public office ৳500

Inquiry

১. গত আগস্ট মাসের ঘটনা: গত আগস্ট মাসে পুলিশের ডিবি (Detective Branch) শাখার কয়েকজন সদস্য আমার কাছ থেকে ৫০০ (পাঁচশত) টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে আমি অভিযোগ করছি। উক্ত টাকা নেওয়ার পর যে কাজের কথা বলা হয়েছিল/যে প্রত্যাশা তৈরি করা হয়েছিল, বাস্তবে তার কোনো কার্যকর ফল আমি পাইনি। অর্থাৎ, টাকা নেওয়ার পরও কাজের কাজ কিছুই হয়নি বলে আমার অভিযোগ। ২. ২০১৮ সালের ঘটনা: এছাড়াও, ২০১৮ সালে কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে আমার ভাইয়ের কাছ থেকে ১০,০০০ (দশ হাজার) টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। মাদক-সংক্রান্ত একটি বিষয়/অভিযোগের ক্ষেত্রে উক্ত টাকা নেওয়া হয়েছিল বলে আমার ভাই আমাকে জানিয়েছেন। এই ঘটনাটিও যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলে আমি মনে করি। উপরোক্ত ঘটনাগুলোতে সরকারি দায়িত্ব পালনের নামে ঘুষ গ্রহণ

Camilla, Chattogram 31 August 2026 8 views CT6F3NTE
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজা‌রি

প্রথ‌মে অনলাইনে আমি নি‌জেই আবেদন ক‌রি। ক‌রিগঞ্জ পৌর ভূ‌মি অফস থে‌কে আমা‌কে জানা‌নো হয় হার্ডক‌পি জমা দি‌তে হ‌বে। আমি হার্ডক‌পি জমা দেই। আমা‌কে জানা‌নো হল পিতার না‌মে গড়‌মিলম্।ি এফি‌ডে‌ফিট ক‌রে সং‌শোধন কর‌তে হ‌বে। এই কথা ব‌লে আমার আবেদনটা বা‌তিল ক‌রে দেয়। পরব‌র্তিতে এফি‌ডে‌ফিট ক‌রে সং‌শোধন করলাম এবং ২য় বার আবেদন করলাম। ২য বার হিস‌্যা স‌ঠিক নয় কারণ দে‌থি‌য়ে আবার বা‌তিল করা হয়। অথচ আমার আবেদ‌নে হিস‌্যায় কোন গড়‌মিল ছিলনা। ৩য় বার আবেদন ক‌রি। এইবার খাস জ‌মির নিকটবর্তী দে‌খি‌য়ে বা‌তিল করা হয়। পরবর্তী‌তে একটা দালা‌লের কা‌ছে গেলাম। সে আমার নিকট ৬০০০০ টাকা দাবী করল। অ‌নেক ব‌লে ক‌য়ে ৫০০০০ টাকায় রাজী করালম। ৩ দি‌নের ম‌ধ্যে আমার কাজ হ‌য়ে যায়। অথচ এই নামজা‌রির জন‌্য আমি ৬ মাস ঘ‌ু‌রে‌ছি।

KARIMGONJ UPZILA LAND OFFICE, Dhaka 31 August 2026 12 views DK4NNWNH
0 Comments
Paid Other public office ৳15.0K

যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ

প্রশিক্ষণের যাতায়াত ভাতা মেরে দেওয়া হয়। প্রশিক্ষণের ৫০০+ টাকা খাবার বরাদ্দ থাকলেও ১৩০ টাকা থেকে ১৫০ টাকার বেশি খাবার দেওয়া হয় না। অন্যান্য খরচ ভাউচারে খরচ দেখালেও খরচ হয় না। ভুয়া নামে প্রশিক্ষণ করা হয়। টাকার বিনিময়ে প্রশিক্ষনে নাম দেওয়া হয়। কর্মচারীদের যাতায়াত ভাতাও ভাগ করে কর্মকর্তা নিয়ে নেয়। অফিসের কোন বরাদ্দ সঠিক ভাবে ব্যয় হয় না।

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 11 views MYDDYEWS
0 Comments
Paid Other public office ৳2.5K

আমার বাড়ির গ্যাস লাইন কাটার অনুরোধের জন্য, দ্রুত পরিষেবা দেওয়ার বিনিময়ে তারা টাকা চেয়েছিল।

আমার বাড়ির গ্যাস লাইন কাটার অনুরোধের জন্য, তারা দ্রুত পরিষেবা দেওয়ার জন্য টাকা চেয়েছিল। তখন আমি নবীনগর, সাভার গ্যাস অফিসে ২৫০০ টাকা দিয়েছিলাম। আসলে এটা আমার সমস্যা নয়, আমার মা এই ভোগান্তির শিকার হয়েছেন।

Nobinagar,Savar, Dhaka 31 August 2026 7 views DKJCW3PN
0 Comments
Paid Land Office ৳50.0K

নাম জারি মিউটেশন

২৩ শতক জমি মিউটেশন করার জন্য বহবলপুর ভুমি অফিসার ৫০০০০ টাকা চেয়েছিলেন না হলে তিনি নামজারি করে দিবেন না। বাধ্য হয়ে আমাকে তা পরিশোধ করতে হয়েছিল।

নজিপুর, Rajshahi 31 August 2026 7 views RJ394DYV
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারি

নামজারি করতে গেলে সরকারি ফি ১১৪০ টাকার স্থলে অফিস সহকারী/কম্পিউটার অপারেটর ২৫০০০ টাকা দাবি করে। অগ্রিম টাকা নিয়ে আর্জেন্ট করার পরিবর্তে গরিমসি করে নামজারি করে দেয়। সবাইকে জিম্মি করে ঘুষ নিয়ে কাজ করে এবং গর্ব করে বলে এটাই নাকি তাদের রেট।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।

মিরপুর, Dhaka 31 August 2026 8 views DKRKYCHQ
0 Comments
Paid Traffic Police ৳6.5K

ড্রাইভিং লাইসেন্সের

অফিসের নিচেই উনি সিগন্যাল দেয় । আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই।সার্জেন্ট হঠাৎ করে গাড়ির কাগজ দেখতে চায়, কাগজ আমার বেগে ছিল বেগ অফিসে ছিল । বৃষ্টির কারণে কাগজ পত্র বেগেই রেখিছিলাম। ওনাকে বলি আমি ১ মিনিট লাগবে কাগজ এনে দেখাচ্ছি। গাড়ি এখানেই থাক । উপরেই আমার অফিস। উনি আমাকে সময় না দিয়ে বাইকের নামে কাগজ লিখেন যে আমি কাগজ দেখতে ব্যার্থ। উনি চাবি নিয়ে গাড়ী থানায় নিয়ে যান। কাগজ আমাকে দিয়ে বলে ওই অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজ দেখলে আমাকে একটা রশিদ দিবে ওটা এনে লোকাল থানায় দেখালে গাড়ী ছেড়ে দিবে। আমি যারা মামলা বুঝেন তাদেরকে দেখলাম তারা বলল এটা রেকার মামলা ১৫০০ টাকা দিলে হয়ে যাবে। পরে ফোজদারহাট অফিসে গেলে ওনারা ৬৫০০ টাকা ফিক্সড করে দিতে বলে। আমার গাড়িটি কোম্পানির তাই দিতে বাধ্য হই।

হাটহাজারি, Chattogram 31 August 2026 10 views CTH7FSTY
0 Comments
Paid Traffic Police ৳1.0K

রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই

ট্রাফিক পুলিশ, গুলিস্তান BRTC বাস ডিপোর সামনে দাড়িয়ে ছিলো, আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। আমাকে পুলিশ সিগন্যাল দিলো, দাড়ালাম। কাগজপত্র চাইলো দিলাম, মামলা দিতে চাইলো প্রথমে ১০০০০/- পরে কমতে কমতে ২০০০/- রিকুয়েষ্ট করলাম, বললাম ১০০০ টাকা উপরে দিতে পারবো না তখন মানিব্যাগ বের করে টাকা দিতে চাইলাম আমাকে থামিয়ে দিলো, বললো বিকাশে দিতে একটা কিউআর কোড দিলো এক এজেন্ট নাম্বার । ঐ নাম্বারে ক্যাশআউট করে দিলাম। এই হচ্ছে অভিনব কৌশলে ঘুস আদায়। সরকার ১ টাকাও পেলনা।

গুলিস্তান, ফুলবাড়িয়া বাস ডিপোর সামনে, Dhaka 31 August 2026 7 views DKPFZXTV
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

একটা নামজারি করার ছিল। কিন্তু অফিস এর লোকজন সেটা আবেদন করে দিতেও চায়না। আবেদন করলে তা বিভিন্ন কারন দেখিয়ে বাতিল করে। পরে অফিসের বাহিরে থাকা এক দালাল আমাদের জানায় যে টাকা ছাড়া কাজ হবে না। টাকা দিলে এটা ১৫ দিনের মধ্যে নামজারি হবে। সে বলে সব স্যারেরা টাকায় কাজ করে। পরে ৭০০০ টাকা দিয়ে নামজারি টা ২৩ দিনের মাথায় পাই। এই হলো ভুমি অফিস। আমি বলি এটা হলো, দেশের নাম্বার ১ ঘুসের অফিস। যেখানে টাকা ছাড়া কোন কাজ হয় না।

নন্দীগ্রাম, বগুড়া। কুমিরা পন্ডিত পুকুর ভূমি অপিস, Rajshahi 31 August 2026 10 views RJUCGWXP
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট

প্রথমে সরাসরি পাসপোর্ট অফিসে আবেদন করতে চেয়েছিলাম। কিন্তু অতিরিক্ত কিছু ডকুমেন্ট চাওয়ায় সেগুলো সংগ্রহ করতে সময়, টাকা ও হয়রানির আশঙ্কা ছিল। পরে পাসপোর্ট অফিসের পাশের একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করি। সরকারি ফি ও দোকানের খরচের বাইরে **অতিরিক্ত ২,৫০০ টাকা** দিতে হয়েছে। টাকা দেওয়ার পরই আবেদন থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্টসহ সব অফিসিয়াল কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে গেল। শেষে জানানো হলো, ২১ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পাওয়া যাবে।

ভোলা সদর, Barishal 31 August 2026 9 views BRV9FPHV
0 Comments
Paid Traffic Police ৳500

পুলিশের ঘুষ নেওয়া

গতকাল সন্ধ্যায় ঢাকার "শ্যামলী" থেকে "নবীনগর" যাওয়ার পথে "হেমায়েতপুরে" সাভার পরিবহন নামক একটি বাস মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে ট্রাফিক পুলিশ কয়েকবার লেজার লাইট দিয়ে ওয়ার্নিং দিয়েছে বাসের ড্রাইভারকে। এবং পরবর্তীতে বাসের ড্রাইভার পুলিশের ওয়ার্নিং না শোনার কারণে পুলিশ এসে সেই বাসের ড্রাইভার এর কাগজ পত্র জব্দ করে। এবং পরবর্তীতে বাসে থাকা হেল্পার বাস থেকে নেমে পুলিশের সাথে এক সাইডে গিয়ে পুলিশকে ৫০০ টাকার নোট বের করে হাতে ধরিয়ে দেয়। এবং পরবর্তীতে পুলিশ সেই বাসের কাগজপতি আবার ফেরত দিয়ে দেয়। বিষয়টা খুবই অবাক করলো আমাকে সেদিন। একটা রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা কতটা দুর্নীতিগ্রস্ত হলে এমন কাজ করে।

সাভার, হেমায়েতপুর, Dhaka 31 August 2026 10 views DKH5U3DJ
0 Comments