All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

সোনালী ব্যাংক

একাউন্ট খোলার জন্য উক্ত ব্যাংকের শাখার কর্মকর্তারা নানাভাবে হয়রানি করছিলো, সব ডকুমেন্টস থাকা সত্বেও আজকে হবে না বলে প্রত্যাখান করে দিচ্ছিলো। অতঃপর ব্যাংকের মুরব্বি পিওন ১০০০ টাকার বিনিময়ে ঐদিনই খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাউন্ট টা খুলে দেন।

জয়দেবপুর, Dhaka 31 August 2026 7 views DKR3DQXF
0 Comments
Paid Public Hospital ৳56.0K

Medical certificate

তো একটা মামলার মেডিকেল সার্টিফিকেট নিতে গিয়ে দিতে হয়েছে। এছাড়া থানাতেও পুলিশেরা আমাদের কাছ থেকে হুমকি ধামকি দিয়ে প্রায় ২০০০০ টাকা নিয়েছে।

Kurigram & Rangpur medical, Rangpur 31 August 2026 7 views RN3ESEGG
0 Comments
Paid Land Office ৳500.0K

রাজউক প্ল্যান এপ্রুভাল প্রকৃয়া

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ( রাজউক) এ আপনি যদি প্ল্যান পাশের আবেদন করেন তাহলে বিনা ঘুষে আপনি কাজ বের করে নিয়ে আসতে পারবেন না। চলুন দেখে নেই, কি কি উপায়ে তারা টাকা নেয় এবং তাদের রেট কি? ১। এম আই এস- ৪০,০০০/- ২। সংরক্ষন-২০,০০০/- ৩। ছাড়পত্র - ৩০-৪০,০০০/- ৪। অনলাইন ছাড়পত্র- ৪০,০০০/- ৫। ফাইনাল প্ল্যান এপ্রুভাল- ৪/৫,০০,০০০/- জমির ট্রান্সফার-৫০,০০০-৫,০০,০০০/- সেল পারমিশন - ৬০,০০০/- থেকে ৩,০০,০০০/- ফাইলে মামলা থাকলে রেট হাই এই ঘুষ নেয় কে? এমন কিছু লোক আছে যারা স্থায়ী চাকরি করে না রাজউকে, বিভিন্ন সহকারী, হিসাব সহকারি, ডিলিংস অফিসার, কানুনগো, ইন্সপেক্টর, সহ ইন্সপেক্টর, সহকারী অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার। এছাড়াও নিচের বিভিন্ন সহকারী দিয়ে টাকা খায়, ডিরেক্টর, মেম্বার। আমার কাছে এমন অনেক এভিডেন্স আছে।

ঢাকা, Dhaka 31 August 2026 6 views DKM4ZGWA
0 Comments
Paid City Corporation ৳5.0K

ওয়ারিশান সার্টিফিকেট

সকল প্রয়োজনীয় কাগজপত্র নেয়ার পরেও ১ মাস টালবাহানা করছিল, পরে ওয়ারিশ সনদের জন্য ফোনে টাকা চেয়েছিল, দিতে বাধ্য হয়েছি এবং সকালে ঘুষের টাকা দেয়ার সাথে সাথে সেদিন বিকালেই সনদটি হাতে পাই।

ঢাকা দক্ষিন-নিউমার্কেট, Dhaka 31 August 2026 7 views DKJYJPEC
0 Comments
Paid BRTA ৳3.5K

Name transfer for bike

আমার বাইকের নাম ট্রান্সফার করার জন্য ফরিদপুর BRTA অফিসে যাই। সেখানে প্রায় ৭ দিন ঘোরাঘুরি করেও কোনো কাজ এগোয়নি। বারবার অফিসে গিয়ে বিভিন্ন অজুহাত শুনতে হয়েছে, কিন্তু আমার ফাইলও বের করে দেওয়া হয়নি। এমনকি আমাকে ২ বার ব্যাংক ড্রাফট করতে বলা হয় এবং আমি ব্যাংক ড্রাফট করেও দিই। কিন্তু তারপরও কোনো কাজ সম্পন্ন হয়নি। পরবর্তীতে একজন ব্যক্তি এসে বলেন, তাকে কিছু টাকা দিলে তিনি কাজটি করে দিতে পারবেন। বাধ্য হয়ে তাকে ১৫,০০ টাকা অতিরিক্ত দেওয়ার পর আমার বাইকের নাম ট্রান্সফারের পুরো কাজ মাত্র ১ দিনের মধ্যে সম্পন্ন করে দেন। একইভাবে, যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই, তখনও আমার কাছ থেকে নির্ধারিত খরচের চেয়ে অতিরিক্ত ২,০০০ টাকা নেওয়া হয়।

Faridpur, Dhaka 31 August 2026 7 views DKNJHXG2
0 Comments
Paid Other public office ৳1.5K

পূর্বের অনুমোদিত অবিকল সহগ CBMS এ আপলোড করার প্রসঙ্গ

উপরোক্ত আবেদন জমা দিতে গিয়েছি, আবেদনটি দেখার পরে খরচ লাগবে এই মর্মে আমার থেকে ২০০০ টাকা দাবি করা হয় , পরে ১৫০০ টাকা দিয়ে আবেদন জমা করাই । উক্ত অফিসের " জমা ও গ্রহন " শাখার ব্যাক্তি এই কাজ করেছে

DEDO অফিস, Dhaka 31 August 2026 6 views DKJESMWR
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট বানানো

পাসপোর্ট অফিসে এক আনসার সদস্য আমার থেকে ২০০০ টাকা ঘুষ নিয়েছে। তবে এর সাথে পাসপোর্ট অফিসার ও যুক্ত বলে আমার মনে হয়। কারণ তিনি একটা ডকুমেন্টস এর জন্য পাসপোর্ট এর আবেদন ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ঘুষ দেওয়ার পর সেটি ছাড়াই আমার পাসপোর্ট হয়ে গিয়েছে। আমাকে বাধ্য হয়ে তা দিতে হয়েছে কারণ আমার বাসা থেকে পাসপোর্ট অফিস অনেক দূরে আর আমার যাতায়াত করতে সমস্যা হয়।

ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKC5UUYS
0 Comments
Paid Other public office ৳3.0K

WASA

amader basai pani na asai amra sanitary mistri dekhaiyechi, Se bolse WASA main line e pani ase na, WASA office janate hobe. Poroboirtite 16162 help line e fon diye janano hoi, tara lok pathai and bole taka lagbe . amra jante chailam taka lagbe keno? etato amader fault na. apnader main line e pani ase na. Tarpor tara bollo kisu korar nai, pani ante chaile taka dite hobe, Amra jigges korlam koto taka lagbe, tara seta clear kore bollo na, Tara kaaj korlo and pore 3000 taka dabi korlo, amra bollam taka debo keno? meter e ti pani ase nai, wasa responsibilty pani asbe , tarpor tara example dilo je basa barite kaj korle 100000 taka porjonto nei, apnader to kom taka chawa hoise, tarpor ami bollam..

Dhaka, Dhaka 31 August 2026 6 views DKX4L8DH
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পার্সপোর্ট বানানো।

আমার পাসপোর্টের সব ডকুমেন্টস্ ঠিক থাকার পরও। এটা সেটা বাহানা দিয়ে বার বার রিজেক্ট করছিল। গাজীপুর পাসপোর্ট অফিসের যাচাই-বাছাই করে যে কর্মকর্তা তিনি। বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে ৩,০০০/- টাকা দিয়ে দরবেশ (দালাল) ধরে পরে করতে হইছে।

গাজীপুর, Dhaka 31 August 2026 7 views DK6PWU3L
0 Comments
Paid Education Office ৳20.0K

শিক্ষকের বেতন চালু করণ

প্রথমে বেতন করানোর জন্য উপজেলা অফিস থেকে ফাইল ছেড়ে দিলেও জেলা অফিসে ফাইল আটকে রাখে। ২০২৩ সালের শেষের দিকে আমি জয়েন করি কিন্তু আমার বেতন হয় ৬ মাস পরে। ২০২৪ সালের মার্চ মাসে। ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় ঢাকার ডিডি স্যারকে।

শরীয়তপুর, Dhaka 31 August 2026 9 views DKPA9QWJ
0 Comments
Paid Passport Office ৳3.0K

New Passport

আমি সরকারি ফি দিয়ে পাসপোর্ট অফিসে যাই নিজের পাসপোর্ট করানোর জন্য, কিন্তু সেখানে কাগজের এই ভুল আছে সে ভুল আছে বলে আমার কাছ থেকে টাকা দাবি করে, প্রথমে আমি টাকাটা জমা দিতে চাইনি পরে যখন দেখলাম যে আজকের দিনের ভিতরে পাসপোর্ট না করলে আমাকে আগামী দিনে আবার আসতে হবে, তখন আমি বাধ্য হয়ে তাদেরকে ৩ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট করে চলে আসি সেম কাগজপত্র দিয়ে একদিনের ভিতর

Lakshmipur, Chattogram 31 August 2026 8 views CTY9RVCX
0 Comments