All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Land Office ৳10.0K

ওয়ারিশনামা

জমি বিক্রি করার পূর্বে ওয়ারিশনামা তৈরির সময় বারবার ভুল ধরে আমার কাজটি পিছিয়ে দিচ্ছিলো ও কাগজ বাতিল করতে ছিলো , পরবর্তীতে ডিরেক্ট বলেই যে 10000 দিলে আর কোনো সমস্যা হবে না কাজটা হয়ে যাবে,বাধ্য হয়ে তখন এই টাকাটা দিতে হয়েছিলো ,

নালী,, মানিকগঞ্জ, Dhaka 31 August 2026 12 views DKHHYPDV
0 Comments
Paid Other public office ৳5.0K

নতুন চাকুরির পুলিশ ভ্যারিফিকেশন

৫,০০০ টাকা না দিলে নতুন সরকারি চাকরির পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট খারাপ দিবে মর্মে হুমকি দিয়েছিলো পুলিশ, ৪,০০০ টাকা দিয়ে আপদ বিদায় করেছি । ১ হাজার টাকা ধার করেছিলাম, আর বাকি ৩,০০০ ছিলো রমজান মাসের জন্য রাখা বাজারের টাকা । ওই রমজান মাসটা পুরো পরিবার কোনরকম খেয়ে না খেয়ে দিন পার করেছি ।

নান্দাইল, Mymensingh 31 August 2026 7 views MYPC4ARU
0 Comments
Paid Other public office ৳300

উপজেলা স্বাস্থ্য সেবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যক্ষা সনাক্তের রিপোর্ট এ যক্ষা পজিটিভ আসায় ঔষধ নেবার সময় যখন বের হব তখন কর্মকর্তা বলেন ৩০০ টাকা লাগবে। তিনি এও বলেন শুধু প্রথম্বারেই এই টাকা নেওয়া হবে এর পরে আর টাকা দিতে হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩ টাকার বিনিময়ে আমি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম কারন এইটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যক্ষা সেন্টারে ৩০০ টাকা নেবার পরে তিনি কোনো রশিদ দেন নি এবং তিনি কিসের জন্যে এই টাকা নিলেন সেইটার কারন তিনি পরিস্কার করে বলেন নি।

কলাবাগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, Rangpur 31 August 2026 10 views RNKRVEVB
0 Comments
Paid Land Office ৳55.0K

জমি নামজারি করা

ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বশীল অফিসার যাকে সাধারণত নায়েব বলে সে জমিগুলো নামজারি করার জন্য গেলে হিসাব করে ৮০,০০০ টাকা দাবি করে। তাদের একটা ফিক্সড রেট আছে ঘুষ নেয়ার, এটা মোহনগঞ্জ সবাই জানে, মানে আপনি একটা জমি নামজারি করতে ৭/৮ হাজার টাকা ঘুষ দিবেন। আমাদের সবগুলো জমির হিসাব করে মোট ৮০ হাজার টাকা দাবি করলে পরে সেটা ৫৫০০০ টাকায় রফাদফা হয়। অথচ সরকারি হিসাবে এটার খরচ ১৭/১৮ হাজার টাকা হবে। যেহেতু ওই অফিসের উক্ত ব্যক্তি ছাড়া এই কাজ করানো সম্ভব নয় তাই টাকা দিয়েই কাজটা করিয়ে নেই। এটা গোপন কোন বিষয় নয়, এই উপজেলার ভূমি সংক্রান্ত সকল কাজ এরকম ওপেন ঘুষের রেটের মাধ্যমে করা হয় যার ভাগ এসি ল্যান্ড সহ ভূমি অফিসের সবাই পায়।

মোহনগঞ্জ (নেত্রকোনা), Mymensingh 31 August 2026 9 views MYBJG3CJ
0 Comments
Paid BRTA ৳2.5K

ড্রাভিং লাইসেন্স

১ম বার ড্রাভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে কোন দালাল এর সাথে পরিচয় ছিলো না বলে সব কিছুতে পাশ করেও মাঠে বাইক চলানোর সময় মোড় ঘুরাতে গিয়ে হালকা পা টা নামাই বেলেন্সের জন্য এতে আমাকে বাদ দিয়ে দেয়। কিন্তু অপর দিকে একজন লিখিত দেয় কিন্তু ভাইবা না দিয়েও সে লাইসেন্স পায়।পরে জানতে পারলাম দালাল না ধরলে হবে না।তাই বাধ্য হয়ে ২৫০০ টাকা অতিরিক্ত দিয়ে লাইসেন্স করাইতে হইল ২য় বার।

সৈয়দপুর, Rangpur 31 August 2026 8 views RNBRNTKD
0 Comments
Paid Other public office ৳1.5K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে নতুন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কল আসলে নড়িয়া থানায় যাই। সেখানে ভেরিফিকেশনের জন্য দায়িত্বরত পুলিশ অফিসার আমার কাছ থেকে অনেকটা জোরপূর্বক ১৫০০ টাকা নেয় পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য। কারন জানতে চাইলে উনি বলেন, "ভেরিফিকেশনের জন্য উপর লেভেলের কর্মকর্তাদের টাকা দেওয়া লাগবে।" আমি যদি ১৫০০ টাকা না দেই, তাহলে তার পকেট থেকে নাকি ১৫০০ টাকা দিতে হবে। এমন টাই উনি বলছেন। যদিও আমার নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ / মামলা নেই। জীবনে কোনোদিন এর আগে থানায়ও যাইনি।

নড়িয়া, শরিয়তপুর, Dhaka 31 August 2026 7 views DKXPNUTM
0 Comments
Paid Tax Office ৳500

অফিস ভাড়ার উপর 15% ট্যাক্স

আমাদের অফিস ভাড়ার বাবাদ ১৫% ট্যাক্স সরকারী কোষাগারে জমা দেওয়ার পর ঐ স্লিপটা NBR এর রাজারবাগ সার্কেল, তোপখানা রোডে জমা দেয়া লাগে। উনারা এইটি অনলাইনে আপডেট করে দেন। যে ব্যাক্তি এইটা নেন উনি ৫০০ টাকা নেন এবং আরেকজন সীল দিয়ে দেন যে, এই ডকুমেন্টস গ্রহন করা হইল উনি ২০০ টাকা নেন। আর মজার ব্যাপার হলো সবাই টাকা দিচ্ছে কেউ না করে না। এবং অফিসারও সবার সামনে টাকা নিচ্ছে। আপনি কাউকে ট্রেস করতে পরবেন না, কারন ৫-৬ মাস পর পর নতুন লোক বা সেটআপ আসে। কিন্তু এই টাকার অংক ঠিক থাকে মানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি তো আগে ৫০০ দিতেন এখন কেন দিবেন না। মানে ওদের কাছে নোট থাকে যে, কোন প্রতিষ্ঠান কত দিচ্ছে।

ঢকা, Dhaka 31 August 2026 11 views DKB5GFVH
0 Comments
Paid Other public office ৳450

Police Clearance Certificate verification

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে উনার সাথে দেখা করতে বলে, যা আমি আগেই অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান এবং যা আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমার খুবই প্রয়োজন ছিল এবং কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গেলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা চাইলে আমি বলেছিলাম আমার আগের আবেদনে নামে ভুল থাকায় আমাকে দ্বিতীয়বার আবার আবেদন করতে হয়েছে। রোজার সময় ইফতার না করে গিয়েছিলাম বলেল ও 450৳ ঘুষ দিতে হয়।

লক্ষ্মীপুর, Chattogram 31 August 2026 9 views CTZ7P6W9
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন হালনাগাদ

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর এর ইউনিয়ন পরিষদের ৫/৬ বছর আগের ঘটনা। জন্ম নিবন্ধন হালনাগাদ করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৩০০০ টাকা দাবি করে। জন্ম নিবন্ধন ২ দিনের মধ্যে আমার জরুরি প্রয়োজন ছিলো। সেটা আমার শিক্ষা জীবন, ক্যারিয়ার এবং জীবনের সাথে জড়িত ছিলো। সে বলে ৩০০০ টাকা দিলে কালকেই জন্ম নিবন্ধন এর কাজ হয়ে যাবে। আর টাকা দিলে পাবেন না, আপনি যেখানে ভর্তি হওয়ার কথা সেখানে ভর্তি হতে পারবেন না। বাধ্য হয়ে তাকে ৩০০০ টাকা দিয়ে হয় এবং তার বিনিময়ে সে জন্ম নিবন্ধন এর কাজ করে দেয়। সেই সময় অনেক অভাবে ছিলাম, এবং ৩ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ছিলো।

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর।, Rangpur 31 August 2026 4 views RNXS9N6C
0 Comments
Paid Passport Office ৳5.8K

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট আবেদন করতে গিয়ে একজন লোক বলে যে, এই কাজে ঝামেলা আছে । পাসপোর্ট অফিসে তাদের লোক আছে । তাদের ৬০০০ টাকা দিলেই তারাই কাজটি করে দিবে । আমি প্রায় সময় এলাকার বাইরে অবস্থান করায় তাদের টাকা দিতে বাধ্য হই । পরে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে দেখি কোন ঝামেলাই নাই । কোন বিশেষ কাজ ছাড়াই তারা টাকাগুলো হাতিয়ে নিলো। পাসপোর্ট অফিসের ভেতরের কর্মচারী / কর্মকর্তা এর সাথে জড়িত ।

রাঙ্গামাটি, Chattogram 31 August 2026 12 views CTMKM49N
0 Comments
Paid Land Office ৳18.0K

MUTATION

আমি প্রথমে ৩ বার দেই নাই। আবেদন খারিজ হয়ে গেছে। এর পর চতুর্থ বার আবাদন করে ঘুস দেবার পর ও খারিজ হয়ে যায়। তার পর এসিল্যান্ড এর সহকারি বলেছে আবার আবেদন করতে। এর পর পুনরায় আবেদন করার পর কাজ হয়েছে।

Kalia, Norail, Khulna 31 August 2026 8 views KHAEU6RD
0 Comments
Paid Other public office ৳6.0K

বিদ্যুৎ মিটারে নাম পরিবর্তন

বিল্ডিং ডেভেলপার মালিকের নাম থেকে একটি ডিপিডিসি বিদ্যুৎ মিটার ফ্ল্যাট মালিকের নামে পরিবর্তন করতে ঘুষ। সরকারি খরচ ১৩৪ টাকা। কিন্তু ঘুষ ৬০০০ টাকা।

ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKZY9LMC
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে এসে উনার সাথে দেখা করতে বলে, যা আমি অলরেডি অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। ওর দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান। আমাকে বাধ্য হয়ে খরচের টাকা দিতে হয়েছে কারণ আমার খুবই প্রয়োজন ছিল, আমার কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গিয়ে তাকে কল করলে তিনি আমাকে পুলিশ হোস্টেলে ডেকে নিলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা দেই। এই ঘুষ দেওয়ার দু'একদিনের মধ্যে আমার আবেদন প্রক্রিয়া এগোতে থাকে।

Lakshmipur, Chattogram 31 August 2026 6 views CT63PPPK
0 Comments