Passport verification
Passport Verification korar jonno police amar theke 500tk niyechilo. Jatrabari Passport Office
19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
Passport Verification korar jonno police amar theke 500tk niyechilo. Jatrabari Passport Office
want money for quick operation
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লাইসেন্স নবায়নের আবেদন এর জন্য ১২০০০ টাকা ঘুষ চায়। পল্টন আফিস এ।
যে কোনো সরকারী বিল উত্তোলন করলে ৫% শিক্ষা অফিসে দিয়ে দেয়া লাগে।
আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর পৌরসভা অফিসের ২জন কর্মকর্তা আমাকে দেখালো যে লাইসেন্স ফি অল্প টাকা হলেও সাইনবোর্ড এর ভ্যাট ট্যাক্স মিলিয়ে ১০ হাজার টাকার উপরে আসবে। আমি যতই বোঝাই যে আমি লাইটিং সাইনবোর্ড ব্যবহার করিনা, ইনফ্যাক্ট আমার সাইনবোর্ডের লাইটগুলো সব নষ্ট, একটাও জ্বলেনা, তারপরেও তারা সেটা মানতে নারাজ এবং বেশি টাকা ধরতে চাচ্ছিল। আমি জানি একবার বেশি টাকা ধরলে প্রতি বছর বেশি টাকা দিতে হবে। তাই আমি নিরুপায় হয়ে তাদেরকে ফি কমানোর একটা ব্যবস্থা করতে অনুরোধ করি। তখন তারা বলে যে আপনি ৫ হাজার টাকা রেখে যান। সবকিছু রেডি হলে কালকে এসে নিয়ে যাবেন। আমি তাই করি। পরেরদিন লাইসেন্স আনার পর দেখলাম বিল ভাউচারে ৩ হাজার পরিশোধ দেখানো আছে। তার মানে বাকি ২ হাজার তারা ২ অফিসার পকেটস্থ করেছে।
পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ থানায় ডাকেন এবং বকশিস দাবি করেন ।
স্টোনো মামলা নথি আটকে রেখে টাকা চেয়েছিল।
পাসপোর্ট নতুন করতে অতিরিক্ত ৩০০০ হাজার টাকা দালাল কে দেওয়া লাগছে।
বিদেশি কাজের ভিসার আবেদনের জন্য তিনবার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি। তিনবারই থানায় কর্মরত অফিসারকে ২০০০ টাকা ফি (চা-নাস্তার খরচ) দিতে হয়েছে। অথচ সরকারি ফি এক্ষেত্রে মাত্র ৫০০ টাকা ছিল।
ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে এরা সবার কাছ থেকেই ৭০০-৮০০ টাকা নেই। সটকারি ফি ২৪৫-৩৪৫ টাকা মাত্র।
আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।
আমি আমার ভোটার আইডি কার্ডের জন্য অফিসে যাই তারপর তারা আমাকে বলে এগুলো সময় নিয়ে করতে হবে তাই অনেক দেরি হবে তারপর তারা সরাসরি আমার কাছে টাকা চায়। তাও ভোটার আইডি কার্ডে আমার মায়ের এনআইডি নাম্বার ভুল করে।
এম পি ও ফাইল ডান করানের জন্য উপজেলা, জেলা,আঞ্চলিক কার্যালয়ে গুষ না দিলে ফাইল আটকে রাখে।
ওয়ার্ডবয় তার স্বাভাবিক দায়িত্ব পালন করে এসে বলে অনেক কিছু করলাম আপনার রোগীর জন্য, ২০০ টাকা দেন
বাবার নামে মৃত শব্দটি লিখা ছিল না। বলা হয়েছিল এটা আর হবে না ফিরে যান আবার সম্পূর্ণ টাকা দিয়ে নতুন করে এপ্লাই করুন। কিন্তু পরবর্তীতে এক অফিসার ১৫০০ টাকা দাবি করেন এবং বলেন ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে ১০০০ টাকা দিয়ে ফাইল জমা দিতে সক্ষম হই এবং পরবর্তীতে পাসপোর্ট হাতে পাই।
জমির দলিল উত্তলনের জন্য ৫ হাজার টাকা দাবি করেছিল
they said that many document were missing, and i have to collect all the file. which takes around 3-7days of collecting them. then i was about to return , A good(!) man come and told me that those documents were not need. he wants 1500 tk from me.after giving money, it only takes 30 min to complete my passport .
এখানে আনুষ্ঠানিকভাবেই চাওয়া হয়, যে কেউ গেলে নামজারি ফ্রি 7000 টাকা।
সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।
ভূমি জরিপ করার বিষয়ে দশ হাজার টাকার দাবি করা হয়েছিলো ।