All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,502 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

জন্মনিয়বন্ধন সংশোধন

পাসপোর্ট রিনিউ করবো। পুরাতন জন্মনিয়বন্ধন বাংলায় ছিলো ইংলিশ করতে হবে তাই. আমি একজন প্রবাসী পাসপোর্ট বানানো জরুরী ছিলো তাই টাকা দিতে বাধ্য হয়েছি।

Faridpur, Dhaka 31 August 2026 7 views DKY2HVZ2
0 Comments
Paid Land Office ৳1.26M

একোয়ার করা জমির টাকা

এইটা ভূমি অফিসের ফিক্সড রেইট (১৫ থেকে ২০%) এই টাকা না দিলে তারা আপনার ফাইল ছাড়ে না। সবাইকে এই টাকা দিয়েই একোয়ার করা জমির টাকা নিতে হয়। সবাই এইটা জানে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CT5CFU3Z
0 Comments
Paid Education Office ৳20.0K

সার্টিফিকেটের নাম সংশোধন

আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে মায়ের নাম ভুল ছিলো। যেভাবে প্রসেস সেভাবেই আমি এপ্লাই করেছিলাম কিন্তু কোনো আপডেট ছিলো না। আর আমার সার্টিফিকেটগুলো জরুরিভিত্তিতে প্র‍য়োজন ছিলো। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে দেয় ২০০০০ টাকা দিলে ২ দিনের ভিতর দিবে আর না হলে তারা আইডি নাম্বার নিয়েও ট্র‍্যাক করবে না। যেদিন খুশি সেদিন সার্টিফিকেট দিবে। যেহেতু আমার দরকার টাকা দেওয়া লেগেছে।

ঢাকা, Dhaka 31 August 2026 6 views DKPE3GXX
0 Comments
Paid Other public office ৳130.0K

কল্যাণ তহবিল এর অর্থ

কল্যাণ তহবিল এর অর্থ পাওয়ার জন্য অফিসের একজন এর সাথে কথা বলা হয় এবং তিনি ১৫০০০০ টাকা অর্থা দাবি করেন কিন্তু পরবর্তীতে ১৩০০০০ লক্ষ টাকায় মীমাংসা হয় । পরবর্তীতে কল্যাণ তহবিল এর অর্থ পাওয়া হয় ।

হবিগঞ্জ, Sylhet 31 August 2026 9 views SYWNJDWC
0 Comments
Paid Passport Office ৳2.0K

New passport

Passport ar kagoj potro joma dite giyechilam so vahir a onk gula dalal sobai amr kas thaika kagoj potro chaitasi je unara joma kore dibe tar jonno 2k taka cha pani dite hobe ami first a dei ni karon ami jani amr kagoj potro sob kisu ok sob kisu legal so jokhon ami joma dite gelam tokhon tara sudhu sudhu ak akta vul dhortasilo jah kina aktu o vul na boltase amr ssc certificate ar ammur name ar pase begum ase but aykhane nai but ami nid card o ammur nid card ar name akdom sm kono vul nei abr boltase ay kagoj sei kagoj niya aste kintu jah jah kagoj drkr sob kagoj e ami niye aschi pore jokhon niche giye dalal ke taka dilam tokhon amr kagoj thik e joma niye nise. Ay hoilo nomuna desh ar sorkari k

Dhaka, Dhaka 31 August 2026 9 views DK3SE7CF
0 Comments
Paid Other public office ৳900.0K

জমি অধিগ্রহণ এর টাকা উত্তোলন

মহেশখালীর ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা তুলতে ১০%–২৩% পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে—এমন গুরুতর অভিযোগ স্থানীয়দের। নির্ধারিত টাকা না দিলে ফাইল নানা অজুহাতে আটকে রাখা হয় এবং সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। দালালচক্রের মাধ্যমে এই অনিয়ম চলছে বলে অভিযোগ থাকলেও ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ বা অভিযোগ করতে পারছেন না। আমরা কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করছি না—আমরা শুধু এই অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চাই। মহেশখালীর ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ ঘুষ ছাড়া নিশ্চিত করুন—এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

Cox’s Bazar, Moheshkhali, Chattogram 31 August 2026 12 views CTEHRYPQ
0 Comments