All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,502 reports found
Report a bribe
Paid BRTA ৳11.0K

নতুন লাইসেন্স প্রস্তুত

নতুন লাইসেন্স করার জন্য। ১১ হাজারের মধ্যে অর্ধেক হয়তো সরকারি ফিছিল বাকি অর্ধেক লাইসেন্স করে দেওয়ার জন্য। তারা বলেছিল টাকা না দিলে পরীক্ষায় পাশ করাবে না

রাজশাহী, Rajshahi 31 August 2026 12 views RJPA2GQF
0 Comments
Paid BRTA ৳3.5K

Driving License

আমি সকল প্রকার ড্রাইভিং পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো নির্ধারিত ৪০০০ টাকা না দিলে ফেল হয়ে যাবো কারণ বাকিরা সবাই টাকা দিয়েছে। আমার প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে দিয়েছি।

Rajshahi, Rajshahi 31 August 2026 7 views RJBNZUMK
0 Comments
Paid Other public office ৳50.0K

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

পিবিআই ঢাকা জেলা, Dhaka 31 August 2026 7 views DK97MTQB
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্টের আবেদন

আমি নিজেই অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আবেদন করি এবং প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করি। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও আমার আবেদনটি অনুমোদন না দিয়ে ঝুলিয়ে রাখা হয়। প্রায় এক মাস পর পাসপোর্ট অফিসে যোগাযোগ করে এর কারণ জানতে চাইলে তারা জানায়, “নিজে নিজে আবেদন করেছেন নাকি? কাগজপত্রে হয়তো কোনো সমস্যা আছে, তাই ঝুলিয়ে রাখা হয়েছে।” অথচ আমি সব তথ্য ও কাগজপত্র যাচাই করে এবং অফিসের একজন কর্মচারীকে দেখিয়েও কোনো ভুল খুঁজে পাইনি। পরে আরেক কর্মচারী আমাকে অফিসের বাইরে ডেকে নিয়ে বলেন, “ভাই, কিছু টাকা না দিলে আরও অনেকদিন ঝুলে থাকবে, ৩-৪ মাসও লাগতে পারে।” পাসপোর্টটি জরুরি হওয়ায় বাধ্য হয়ে তাকে ১,০০০ টাকা দিই। কিছুক্ষণ পরই আমার আবেদনটি অনুমোদন করা হয়।

যশোর, Khulna 31 August 2026 7 views KH5TC8ZV
0 Comments
Paid Land Office ৳7.0K

BS Survey তে আমার নামে খতিয়ান করা

বিএস খতিয়ানে দাগ নম্বর অনুযায়ী আমার নামে মাটিটি রেকর্ড করতে গিয়ে সেটেলমেন্ট অফিসে 5000 টাকা ঘুষ দিতে হয়েছিল কিন্তু তারা চেয়েছিল ৭০০০

রাজশাহী, Rajshahi 31 August 2026 10 views RJMEDFX4
0 Comments
Paid Customs Office ৳25.0K

কাস্টমস হাউস, চট্টগ্রাম লাইসেন্স নবায়নে লেনদেন

আমার ফ্রেইট ফরওয়ার্ডার্স ব্যবসা রয়েছে প্রতি ৪ বছর অন্তর উক্ত ব্যবসার লাইসেন্স নবায়ন করতে হয় সংশ্লিষ্ট শুল্ক ষ্টেশন থেকে তার জন্য নির্দিষ্ট দলিলাদি এবং সরকারী কোষাগারে চালানের মাধ্যমে নবায়ন ফি ১০,০০০/-, ভ্যাট দিতে হয়, নিয়মানুযায়ী জমা দেওয়ার পরও কাস্টমস এর সংশ্লিস্ট সেকশনে দিতে হয়েছে ২৫০০০.০০ টাকা নয়তো নবায়ন হবে না বলে জানিয়ে দিয়েছে, উক্ত টাকার ভাগ নিম্নস্তর থেকে উচ্চস্তরের সবাই পায় ।

আগ্রাবাদ, Chattogram 31 August 2026 7 views CT3EUXY6
0 Comments
Paid Other public office ৳4.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

গৌরীপুর উপজেলা, Mymensingh 31 August 2026 10 views MYSESMED
0 Comments
Paid Other public office ৳1.2K

জমির খতিয়ান এর নকল উত্তোলন

খতিয়ান উত্তলনের জন্য চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড ডিপার্টমেন্ট এ যাই, অফিসের বাইরে বসা কিছু টেবিল থেকে উচ্চমূল্যে আবেদন ফর্ম পুরন করি। জমা দেয়ার সময় বাইরে দেখি ৪/৫ জন লক চিৎকার করে যে ৬ মাস হয়েছে আবেদন করেছে এখন পাচ্ছে না কেন। আমাদের ধারনা এরা ওই অফিসের ভাড়া করা লোক। জমা দেয়ার সময় জিজ্ঞাসা করি যে তাড়াতাড়ি করা যাবে কিনা। উনারা ১২০০ টাকা দাবি করে এবং বলে যে নর্মাল প্রসেসে ৬/৭ মাস লাগবে খতিয়ান এর নকল তুলতে। পরে বাধ্য হয়ে ১২০০ টাকা দিয়ে দি উনাদের এপ্লিকেশন এর ভিতরে।

চাঁদপুর, Chattogram 31 August 2026 8 views CTGNHT69
0 Comments