All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,502 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.5K

New Passport

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমাকে ১০ বার হয়রানি করা হয়েছে। পাসপোর্ট অফিসের বাইরে একটা কম্পিউটার দোকান থেকে এক্তা সিল দেওয়া হয় এবং আমাকে ২৫০০ টাকা পরিশোধ করতে বলে আমি পরিশোধ করি। ঠিক আমার মতো ৪জন সিল নিয়ে টাকা পরিশোধ করে। ১০ মিনিট এর মধ্যে আমার কাজ শেষ হয় আমি বাসাই আসি। মানুষের সাতে তারা বাজে ব্যাবহার করে। যেনো মনে হয় আমরা Rohinga

Chittagong, Chattogram 31 August 2026 10 views CT2F9WW9
0 Comments
Paid Traffic Police ৳5.0K

গাড়িতে কালো স্টিকার কেনো লাগিয়েছি।

আমি জানতাম না গাড়িতে কালো স্টিকার লাগানো নিষেধ। এই মাসের ১৪ তারিখ আনুমানিক দুপুর ২টায় নীলক্ষেত লাইব্রেরী পট্টির সামনে দিয়ে আমার গাড়ি যাচ্ছিলো। দায়িত্বরত পুলিশ আমার গাড়ি থামিয়ে কালো স্টিকার কেনো লাগিয়েছি জানতে চায় এবং এটা অবৈধ তা বলে। আমি এ বিষয়ে জ্ঞাত না এবং প্রথমবারের জন্য ক্ষমা করে দিতে বললেও তিনি আমার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করেন অন্যথায় মামলার হুমকি দেন। আমি বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি কোন রিসিট প্রদান ছাড়াই ওই টাকা নিজ পকেটে নিয়ে নেন।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DKWZMDWM
0 Comments
Paid Other public office ৳1.0K

হোল্ডিং ট্যাক্স

সে আমার কাছে কাজ দ্রুত করার জন্য টাকা দাবি করে।টাকা না দিলে কাজ হবে না কাজ ঘুরবে।তখন আমি বুঝলাম টাকা ছাড়া আমার কাজ হবেনা।তখন আমি তাকে টাকা দেই

সিলেট, Sylhet 31 August 2026 8 views SYSXQU9U
0 Comments
Paid Accounts Office ৳3.0K

তদন্ত বিল পাস করানোর জন্য

আমি তদন্ত বিল সাবমিট করার পর অ্যাকাউন্ট জেনারেল অফিসে গিয়েছিলাম সেটা পাস করানোর জন্য। প্রায় ২.৫ লাখ বিল এর জন্য ৩০০০ টাকা দিয়ে বিল পাস করাতে হয়েছে।

রাজশাহী, Rajshahi 31 August 2026 5 views RJVNPTXJ
0 Comments
Paid BRTA ৳3.0K

Driving License

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য এক্সট্রা ৩০০০ টাকা দেওয়া লাগছে। এবং এই টাকাটা বিআরটিএ এর কর্মকর্তারাই নিয়েছেন। যাকে দিয়েছি সে বলেছে একদম ওপর পর্যন্ত সবাই কে টাকাটা দেওয়া লাগবে ভাগে যোগে।

Mirpur 10, Dhaka 31 August 2026 9 views DKHXHTRH
0 Comments
Paid Tax Office ৳3.0K

ভ্যাট চালান

আমি প্রতিমাসে ৩০০০ টাকা করে ঘুষ দিয়ে আসছি ! ভ্যাট অফিস এ প্রতিমাসে আমার একটা ভ্যাট চালান ব্যাংক জমা দিয়ে আমি আবার রূপসী বাংলা সামনে বাগিচাগাঁও ওদিক ৩০০০ টাকা জমা দিয়ে sign দিয়ে নিয়ে যায়

Cumilla, Chattogram 31 August 2026 8 views CTFSRXW6
0 Comments
Paid Education Office ৳18.0K

প্রভাষক পদে নতুন এমপিও আবেদন

আমরা মোট ৮ জন শিক্ষক একসাথে একটি মাদ্রাসায় যোগদান করি NTRCA এর মাধ্যমে, এমপিও আবেদনের সময় শিক্ষা অফিস থেকে প্রভাষকদের জন্য ৫০০০ এবং সকারি সিক্ষকদের জন্য ৩০০০ টাকা করে ঘুষ দাবি করা হয়, যদিও শিক্ষা অফিসের ভেরিফেকেশনটা সরকারী কাজের অন্তর্ভুক্ত, এবং কোনরূপ লেন-দেন ছাড়াই ফরওয়ার্ডিং করার কথা। পরবর্তিতে প্রভাষকদের জন্য ২৫০০ করে এবং সহকারী শিক্ষকদের জন্য ২০০০ করে মোট ১৮০০০ টাকা পরিশোধ করতে বাধ্য হই।

মৌলভীবাজার, Sylhet 31 August 2026 8 views SYD3U4LF
0 Comments
Paid Education Office ৳40.0K

কল্যান ফান্ডের টাকা

It was a medium who said that they could help clear both my mother’s Welfare Trust file and retirement file. For the Welfare Trust file, they would charge BDT 40,000 in cash, and later another BDT 80,000 for the retirement file. My mother retired from a high school last year. We gave them 40000/- cash to speed up the process and clear the welfare file. But they took the money and didn't get the work done.

Badarganj, Rangpur 31 August 2026 6 views RNBR4ZZ3
0 Comments
Paid Passport Office ৳1.5K

Passport

নিজের পাসপোর্ট করতে গেলে বাবা-মায়ের অরিজিনাল এনআইডি (NID) কেন নিলাম না, তার জন্য ১৫০০ টাকা দিতে হলো গেটে। গেটে পুলিশ নামের দালাল ওরাই সবাইকে এভাবে অফার করে।

Gopalganj, Dhaka 31 August 2026 7 views DKLGKHNR
0 Comments