All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid BRTA ৳1.5K

মোটরসাইকেলের নাম্বার প্লেট

আমার গাড়ির নাম্বার প্লেট ভেঙ্গে যায়। গাড়ির নাম্বার প্লেট পুনরায় পাওার জন্য সকল ডকুমেন্টস নিয়ে মাদারীপুর বিআরটিএ তে আবেদন করতে গেলে তারা ইন্সপেকশনের নামে ৩০০০ টাকা দাবি করে। আমি জানতে চাই এটা কি বাবদ দিতে হবে। তারা উত্তর দেয় ইন্সপেকশন করতে গেলে দিতে হবে, তাছাড়া আবেদন গ্রহনযোগ্য হবেনা। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে পরিশোধ করতে হয়েছে। এ বিষয়ে পুলিশ ফাড়িতে কর্তব্যরত অফিসারকে অবগত করলে তিনি বলেন, এটা তেমন কোনো বিষয় না। খরচ করেছেন এখন আপনার কাজ দ্রুত হবে।

মাদারীপুর, Dhaka 31 August 2026 9 views DKUTVFUQ
0 Comments
Paid Other public office ৳2.0K

NID

আমার বোনের এনআইডি ভেরিফিকেশনের জন্য তিনজন কর্মকর্তা আমাদের বাসায় এসেছিলেন চা-নাস্তা খেয়ে ইনিয়ে বিনিয়ে যাওয়া আসার ভাড়া বলে দুই হাজার টাকা নিয়ে গিয়েছেন, পরবর্তীতে ছবি তোলার দিন ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আবার দাবি করলেন ঐদিন তো স্যারেরটা দিলেন আমাদেরটা কি দিবেন না পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়

Dhaka, Dhaka 31 August 2026 10 views DKJFYH73
0 Comments
Paid Tax Office ৳120.0K

ট্যাক্স ফাইল অডিট

আমার ট্যাক্স ফাইলটি অডিটের জন্য তলব করা হয়েছিল। নির্ধারিত দিন নির্ধারিত সময়ে আমি উপস্থিত হলে কর পরিদর্শক বলেন যে, আমার ফাইলটি মামলা হয়ে গেছে। গৃহনির্মান ঋণ নিয়ে তৈরী করা বাড়িতে নাকি আমি অবৈধ অর্থ বিনিয়োগ করেছি। কারণ, যে পরিমান ঋণ নেয়া হয়েছে তার চেয়ে বেশি খরচে আমি বাড়ি করেছি। আমি বললাম যে বাড়তি খরচ যা হয়েছে তা আমার পারিবারিক উৎস থেকে নেয়া। কর পরিদর্শক বললেন যে পারিবারিক উৎসের কথা আমি আমার ফাইলে উল্লেখ করিনি। তাই বাড়তি ব্যয় হওয়া অর্থ অবৈধ। এখন বিপুল পরিমান জরিমানা আরোপ হবে। আমাকে প্রায় দশ লক্ষ টাকার জরিমানার কথা বলা হয়। এবং প্রস্তাব করা হয় যে, যদি পরিত্রাণ পেতে চান তবে আমাদের অফিসকে ম্যানেজ করতে হবে। অতঃপর প্রথমে দাবী করা হয় পঞ্চাশ হাজার এবং ধাপে ধাপে বাড়তে থাকে ঘুষের পরিমান। শেষ হয় ১২০০০০ তে।

ঠাকুরগাঁও, Rangpur 31 August 2026 11 views RNNC7SJN
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন

আমার একজন আত্মীয়ের বিয়ের ডেট হটাৎ ফিক্সড হয়। তো ওর জন্ম নিবন্ধন ১৫ ডিজিট এর ছিল। মানে নতুন করে করতে হবে। তো মাতুয়াইল কাউন্সিল অফিস এ গেসি করতে। তো ওরা ৩০০০ টাকা চেয়েছে। আমাদের যেহেতু দুই দিনের মধ্যে বিয়ের জন্যে এটা করা লাগতো তোঃ বাধ্য হয়েই ৩০০০ টাকা দিয়ে করতে হইসে। আমার কথা হলো গরিব অসহয় এসব মানুষ দের থেকে এভাবে চাপ দিয়ে টাকা খাওয়ার মানে কি?

ঢাকা, Dhaka 31 August 2026 7 views DKD8MVV2
0 Comments
Paid Land Office ৳4.0K

নামজারি খতিয়ান

নামজারি খতিয়ানঃ আমি একটা নামজারি করতে কুড়িগ্রাম, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ভূমি অফিসে গিয়েছিলাম। সেখানে বলে, নামজারি করতে ৫০০০ টাকা লাগবে। পরে আবশ্য দামদর করে ৪০০০ টাকায় করে দিতে রাজি হয়। অবশেষে আমি নামজারি খতিয়ান পাই।

কুড়িগ্রাম, উলিপুর, বুড়াবুড়ি ইউনিয়ন ভূমি অফিস, Rangpur 31 August 2026 8 views RNRF6MD3
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্টটি অফিসারের কাছে সাবমিট করার পর তাহারা পাসপোর্টটি পিতার নামের বানান ভুল হওয়ায় প্রত্যাখ্যান করে কিন্তু আমার প্রথম পাসপোর্টটি সেই ভুল উল্লেখ্য ছিল, পরে আমি কোন কম্পিউটার দোকান থেকে সংশোধন করতে গেলে তারা বলে আমার পাসপোর্ট অফিসে লোক আছে আপনি আমাকে ২০০০ টাকা দিন আমি কাজটি করে দিব, পরে বাধ্য হয়ে ২ হাজার টাকা দিয়ে নবায়ন করি।

মুন্সিগঞ্জ, Dhaka 31 August 2026 10 views DKMTL42H
0 Comments
Paid Land Office ৳7.0K

ভূমি উন্নয়ন কর

আমার বাবা মারা যাবার ২ বছর পর ছোট বোনের বিয়ে দেবার জন্য আমার বাবার নামে ১২ শতক জমি বিক্রি করার প্রয়োজন হয় । জমি বিক্রির জন্য জমির সর্বশেষ ভুমি উন্নয়ন কর (খাজনা) প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট ভুমি অফিসে যায় । তখন তহসিলদার আমার থেকে ভুলবাল বুজিয়ে ১৪০০ টাকার খাজনা ৭০০০ টাকা নিয়ে নেই ।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 9 views CTJ27VBQ
0 Comments
Paid Traffic Police ৳3.0K

রাস্তায় ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা

রাস্তায় আমি গাড়ি আটকে কাগজ চেক করে। আমার ফিটনেস এর মেয়াদ তার আগের দিন শেষ ছিল। সেদিন শুক্রবার ছিল, বৃহস্পতিবার শেষ ছিল ডেট, রিনিউ করা হয়েছিল কিন্তু গাড়িতে তা সাথে ছিল না। আমাকে জরিমানা না করে ৩০০০ টাকা ঘুষ নিয়ে আমাকে ছেড়ে দেয়। নগদ দিয়ে চলে যান বলে উনি। ঘটনা ঘটেছিল গোলাপ শাহ মাজার এ।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DKPG45W3
0 Comments
Paid Accounts Office ৳5.0K

ইনক্রিমেন্ট যুক্ত করতে গিয়ে

সেবাটি ছিল ইনক্রিমেন্ট যুক্ত করার জন্য , যেখানে অল্প পরিমান ইনক্রিমেন্ট এর জন্য এত টাকা দাবি করা হয়েছিল, অনেক অনুরোধ করার পরও তিনি রাজি হয়নি। পরবতীতে সেই পরিমান টাকা দিয়ে ইনক্রিমেন্ট যুক্ত করতে হয়েছিল।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 7 views CTFYGTAQ
0 Comments
Paid City Corporation ৳1.0K

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধনের কপি নিতে গেলে আমাকে বলা হয় ১ হাজার টাকা দিতে হবে। নয় তো নিবন্ধন কপি সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে বলা হয়। সরকারী চার্জ নেয়ার পরিবর্তে ১০০০ টাকা নেয়া হয়েছে। টাকা না দিতে চাইলে আমাকে রোহিঙ্গা বলে অভিযুক্ত করা হয় ।

৩৬ নং ওয়ার্ড কাউনসিলর অফিস, মধুবাগ খেলার মাঠ, মগ বাজার।, Dhaka 31 August 2026 7 views DKTUFWV5
0 Comments
Paid Accounts Office ৳1.5K

শ্রা‌ন্তি বি‌নোদন

চট্টগ্রাম ট্রেজা‌রি অ‌ফি‌সে প্রত্যেক টে‌বি‌লে ফাইল গে‌লে ন‌্যূনতম ১০০ টাকা হ‌লেও দি‌তে হ‌বে। যে ফাইল পাশ করা‌বে সে কন্টা‌ক্টের মাধ‌্যমে কাজ করায়। সবাই জানে। তবুও কিছু করার নাই। না দি‌লে ফাইল প্রসেস হয় না

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CTFSATAH
0 Comments
Paid Other public office ৳50.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আউটসোর্সিং লাইসেন্স নবায়ন

আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য ৫০০০০ চেয়েছিল। দিলে ১ মাসের মধ্যে করে দিবে বলে জানায় এজন্য আমি টাকা পরিশোধ করি। কিন্তু এখনো আমার লাইসেন্স নবায়ন পাইনি। এদের বিচার আল্লাহ করুক।

Shrama Bhaban,Bijaynagar, Dhaka, Dhaka 31 August 2026 8 views DKLHRZC6
0 Comments
Paid Passport Office ৳2.5K

পিতা-মাতা'র নাম সংশোধন

পাসপোর্ট রিনিউ এর সময় আমি আমার পিতা-মাতা'র নাম সংশোধন এর আবেদন করি। সাথে সকল সাপোর্টিং কাগজ প্রদান করি। কিন্তু, ১ম দিন আবেদন গ্রহণ করা হয় না বিভিন্ন অজুহাতে। ২য় দিন-ও আবেদন প্রত্যাখান করা হয়। পরে, একজনের পরামর্শে ফটোকপি দোকানে আমার ফাইল জমা দেই এবং পরের সপ্তাহে পাসপোর্ট রিসিভ করি। ফটোকপি দোকানদার ২৫০০/- নিয়েছিলো এই কাজের জন্য।

ঢাকা দক্ষিণ - আফতাবনগর পাসপোর্ট অফিস, Dhaka 31 August 2026 8 views DKYVCKHC
0 Comments
Paid Other public office ৳5

পুলিশ ভেরিফিকেশন

২০২৪সাল।পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স ধাপের নরমাল ডিউরেশন অপেক্ষা করার পর পুলিশ কল না পেয়ে থানায় গেলাম।অসি সার বললেন এখনো আপনার নামে ক্লিয়ারেন্স অর্ডার আসেনি।ডকুমেন্ট/নির্দেশনা আসলেই ফোন করা হবে।এরপর অপেক্ষায় আরো কদিন গেল।তাই এসবি পুলিশ অফিসে গেলাম।উনারা বলল দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে।কদিন লেইট হবে।তখন এক এএসপি সারকে বিষয়টি জানালাম।সার নিজেই এসবি পুলিশ ব্রান্সে ফোন দিয়ে আমার ক্লিয়ারেন্স করে দিতে বললেন।তখন এসবির অন্য পুলিশ কর্মকর্তা আমার ক্লিয়ারেন্স এর কাজটি করলেন।সাধারণত উনারা নাস্তার নামে ১০০-৫০০০± টাকা নেন।উনি কথাবার্তায় আমাকেও ইঙ্গিত দিতেছেন কিন্তু সরাসরি টাকা চাইতে পারতেছেননা কারন এএসপি রেফারেন্স।শেষমেষ আমার ৫ টাকা দামের নতুন কলমটি চেয়ে নেন কারন তার অফিসে নাকি কলম নাই।বাধ্য হয়ে দিয়ে এসেছি

কুড়িগ্রাম, Rangpur 31 August 2026 11 views RNS5ARC2
0 Comments