All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Other public office ৳10.0K

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

খুলনা, Khulna 31 August 2026 7 views KHY4WGXX
0 Comments
Paid Other public office ৳100.0K

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

গাজীপুর, Dhaka 31 August 2026 7 views DKY3ZPYP
0 Comments
Paid Passport Office ৳700

পুলিশ ভেরিফিকেশন।

২০১৬ সালে।আমার পাসপোর্ট সবকিছু ঠিক ছিল। এমনকি পাসপোর্ট প্রস্তুত হয়ে চলেও এসেছিল। পাসপোর্ট নিতে গেলে আমার বয়সের সাথে চেহারা মিলেনা বলে পাসপোর্ট দিতে চাইনি।পাসপোর্ট নিতে গেলে ১৫০০ টাকা দাবি করেছিল। পরে অনেক রিকুয়েষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে ৭০০ টাকা দেয়ার পর সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিয়েছিল।

চট্টগ্রাম, ২ নং গেইট পুলিশ কোয়ার্টার, Chattogram 31 August 2026 6 views CTE4BJGM
0 Comments
Paid Land Office ৳94.0K

ভূমি উন্নয়ন কর পরিশোধ

২০২৬ সালের মে মাসের ১৯ তারিখ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে আমার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গিয়ে আমার ভূমি উন্নয়ন কর বাবদ ১,০০,০০০/- টাকা পরিশোধ করেছি। তারপর ভূমি কর্মকর্তা আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছেন। আমি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার লাভ হয়েছে, ৫ লাখ টাকা আসতো আমি ১ লাখে শেষ করে দিয়েছি। ৪ লাখ টাকা আপনার লাভ। এসব বুঝিয়ে আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছে।

সুনামগঞ্জ, Sylhet 31 August 2026 7 views SYRF3MNU
0 Comments
Paid Other public office ৳520

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঢাকা, Dhaka 31 August 2026 8 views DK7MGV4V
0 Comments
Paid Education Office ৳500

GPF

জিপিএফ একাউন্ট এক্টিভেট করার জন্য ঘুস চেয়েছিলেন। না দেয়ার কারণে ২ মাসেও এক্টিভেট হয় নি। তাই ৫০০ টাকা দিতে হয়েছে। এই দেশের প্রাথমিক শিক্ষা অফিসে গেলেই টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কাজ হয় না।

বেলকুচি, Rajshahi 31 August 2026 7 views RJWQMC3Z
0 Comments
Paid City Corporation ৳400

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত টাকা ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন হয় না বা করে না তারা বলে এটা নাকি অফিস খরচ আমি বললাম আমি তো সব টাকা জমা দিয়েই দিয়েছি তাহলে এটা আবার কিসের টাকা বলে যেটা অফিস খরচ এই বলে বাড়তি টাকা নেয়

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 9 views CTWJ6KTL
0 Comments
Paid Other public office ৳4.0K

GD inquiry by Police

In 2023, my nephew lost his mobile phone in a area which comes under Kodomtoli PS. We registered a GD at the PS. After a week, one ASI called and told me that the phone has been located outside dhaka. They would retrieve it only if we would pay some bribe. I refused but my nephew insisted that he needed the phone. He asked for 5000 and after some negotiation, he accepted 4000. We got the phone the next week.

Kodotoli, Dhaka 31 August 2026 7 views DK4EWCLA
0 Comments
Paid Land Office ৳60.0K

নামজারি

নামজারি করাতে গেলে বলে ওয়ারিশ বেশি । আর যেহেতু অনেক আগের দলিলপত্র তাই টাকা বেশি লাগবে। আমাদের বন্টনের জন্য তারাতারি নামজারি দরকার ছিল তাই ঘুষ দিয়াছি।

পটুয়াখালী, Barishal 31 August 2026 9 views BR4UPQSL
0 Comments
Paid Passport Office ৳2.0K

উত্তরা পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট করতে গিয়ে ৳২০০০ ঘুষ দিতে হয়েছে।

উত্তরা পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট করতে গিয়ে ৳২০০০ ঘুষ দিতে হয়েছে। ফর্ম পূরণ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যখন আমি ফর্ম জমা দিতে যাই তখন সকল কাগজ-পত্র ঠিক থাকা সত্ত্বেও পাসপোর্ট কামলা বলে আমার অরিজিনাল কাবিননামা দেখাতে হবে তানাহলে জমা নেবে না। তারপর বাধ্য হয়ে ৳২০০০ ঘুষ প্রদান করি।

আশুলিয়া, Dhaka 31 August 2026 12 views DKQLRVPF
0 Comments