All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid BRTA ৳4.0K

গাড়ির রেজিষ্ট্রেশন সাটিফিকেট

বাইকের রেজিষ্ট্রেশন নিজে নিজে করতে চাইলে কত্ত সত্ত ভুল। আর দরবেশ বাবা ধরে টাকা দিয়ে করলে সব সঠিক। কাগজ কিংবা নাম্বার প্লেইট আনার সময় শুধু শুধু এই কাগজ সেই কাগজ বলে পাবলিক হয়রানি । কিন্তু টাকা দিলেই সব সমাদান।

হবিগঞ্জ, Sylhet 31 August 2026 9 views SY6VPF7M
0 Comments
Paid Accounts Office ৳2.0K

পে ফিক্সেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করার পর পে ফিক্সেশন করার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের নিকট থেকে একযোগে নেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করছে উপজেলা শিক্ষা অফিস।

কয়রা, Khulna 31 August 2026 8 views KH4VTRBJ
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি খারিজ

নামজারি খারিজ এর জন্য অনলাইনে নিজে পরিশোধ করে আবেদনের পরেও সে ইউএনও কে ফরোয়ার্ড করতে, খাতায় এন্ট্রি দিতে টাকা দাবি করে ৮০০০ পরে ৫০০০ এ রাজি হয়, আমার জরুরি ছিল বলে আমার সেইটাতেই রাজি হয়ে নেয়া লাগছে। ভূমি অফিসের ঠিকানা- ইউনিয়ন-পাঁকা, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর, বিভাগ-রাজশাহী

নাটোর-বাগাতিপাড়া, Rajshahi 31 August 2026 5 views RJBU66AU
0 Comments
Paid City Corporation ৳300

জম্ম নিবন্ধন

আমার নিজের জম্ম নিবন্ধন অনলাইন হওয়ার পর চেক করে দেখি স এর জায়গায় ই হয়েছে। সেটা আমি নিজেই সংশোধন করি এবং পিন নম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ এ যায়। আমার থেকে টাকা ছাড়া তারা না দেওয়ার জন্য নানা অজুহাত দেখায়। অবশেষে 300 টাকা দিতে হয়।

কয়রা, Khulna 31 August 2026 6 views KHZHW2GW
0 Comments
Paid Accounts Office ৳20.0K

অবসরকালীন সুবিধা গ্রহন বিষয়ক

আমি আমার শ্বশুরের পিয়ারএল ও লামগ্রান্ড মঞ্জুরের জন্য,,গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে যায়,,,দায়িত্বরত Account officer,Auditor আমাদের কাছে ৫০০০০ টাকা দাবি করে।

গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 6 views DKE46MYM
0 Comments
Paid Other public office ৳16.0K

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৬ সালের এপ্রিল মাসের ২৭ তারিখ আমার একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কেরানীগঞ্জ থানায় আবেদন করি ।সেখানকার কর্তব্যরত এসআই আমার কাছ থেকে 10000 হাজার টাকা দাবি করে এবং আমি টাকা পরিশোধও করি পরবর্তীতে তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করে।

কেরানীগঞ্জ থানা।, Dhaka 31 August 2026 11 views DKB4XTME
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির খাজনা প্রদান

আমার একটা জমির খাজনা দিতে গিয়েছিলাম, হাজারটা ভুল করে সেটার জন্য আবার আমার থেকে টাকা দাবি করে এবং টাকা নেয় । ওরা বলে , টাকা না দিলে কাজ হবে না

আহসানগঞ্জ , আত্রাই, নওগাঁ, Rajshahi 31 August 2026 9 views RJBARQS9
0 Comments
Paid Other public office ৳7.0K

নির্বাচন অফিস

একটা ব্যাংকের কাজে আমার ওয়াইফের ভোটার আইডি কার্ডটা খুব দরকাএ ছিল। আমার ওয়াইফের বাবার নামে একটু ভুল ছিল কোর্টে এপিড ওপিড। পত্রিকায় বিজ্ঞাপন নাম সংসোধন এর এপ্লাই।করছি বোর্ডে সেই রশিদ দেওয়ার পরও ৫০০০ টাকা দেওয়া লাগছে

ভোলা, Barishal 31 August 2026 7 views BRWWDWCH
0 Comments
Paid Other public office ৳2.0K

Birth Certificate English

In July 2023, when applied for an Birth Certificate English copy, Union parishad sectretary was not cooperating to get the English Birth Certificate. They were claiming that there was a server problem. After waiting for some days, the female secretary offered for money with other person. They claimed around 2000 or some less or more. I paid that because I was waiting for the birth certificate. After paying the money it was issued within a day. Note: When they want to get an extra money from people they said that they have server problem. And then delayed they works. Later indirectly ask for money. After giving money they do it with a day.

Joyag Union Parishad, Joyag, Sonaimuir, Noakhali, Chattogram 31 August 2026 7 views CTL8XBT6
0 Comments
Paid Tax Office ৳20.00M

ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালক ২ কোটি ঘুষ দিলেন

বাংলাদেশের সেরা ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালকের একটা লিফট কোম্পানি আছে। এটা বড় কোম্পানি আমি এই কোম্পানিতে চাকরি করি। ২০২০ সালে ট্যাক্স অফিসের লোক আসে কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে নাকি এই অডিট করে। অডিট করে অনেক ট্যাক্স ফাঁকি পায়। এজন্য ট্যাক্স অফিসের লোকজন দুই কোটি টাকা ঘুষ নেয়।

ঢাকা, Dhaka 31 August 2026 8 views DK6BRFE5
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশে বদলি বাণিজ্য এবং ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে ঘুষ প্রদান

আমার স্ত্রী পুলিশে জব করেন,সেই সুবাদে জামালপুর বদলি হয়ে আসার পর থানা-ফাড়িতে বদলির জন্য ১০ হাজার টাকা দিতে হয়েছে,যারা কোর্ট কিংবা বিভিন্ন ফান্ডে ঢুকতে চায় তাদের ২০-৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়,আর এতে আর-১ থেকে এসপি পর্যন্ত টাকার ভাগ যায়।তাছাড়া আরআরএল,টিএ/ডিএ বিলের জন্য ১-২ হাজার টাকা দিতে হয়।এগুলো আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা।

জামালপুর, Mymensingh 30 August 2026 5 views MY5447GY
0 Comments
Paid Land Office ৳1.00M

এল এ (ল্যান্ড অ্যাকিউজেসন) বিল, ডিসি অফিস গাজীপুর, এল এ শাখা

গাজীপুর ডিসি অফিস এর এল এ শাখার কর্মকর্তা এক সার্ভেয়ার সহ তার সিন্ডিকেট ৫০ লক্ষ টাকার জমি একয়ার এর বিল পাস করতে আমাদের কাছ থেকে ১০ (দশ লাখ) টাকা ঘুষ নিয়েছে ২০২৫ সাল এর মার্চ মাস এ, তাঁকে যখন প্রশ্ন করা হয় আপনি এত টাকা নিচ্ছেন কেন? জবাবে উনি বলেন: আপনার কি মনে হয় আমি একা নিচ্ছি এত টাকা, এই টাকার বেশি অংশ উপরে চলে যাবে!

গাজীপুর, Dhaka 30 August 2026 6 views DK4XWSLG
0 Comments
Paid Education Office ৳6.0K

প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন

আমাদের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একটা কলেজের সাবস্টেশন নির্মাণের টেন্ডার পাই, যেহেতু আমি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, আমি প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন করতে যাই, তারা কতক্ষন এই টেবিল, কতক্ষন ওই টেবিল প্রেরণ করে, এই ড্রইং সরকারি তরফ থেকে ফ্রি প্রদান করার কথা ছিলো। কিন্তু আর্কিটেক্ট এর একজন ইঞ্জিনিয়ার আমার কাছে ৩ টা ড্রইং বাবদ ৬০০০ টাকা দাবী করে, আমি যেহেতু নিরুপায় (প্রোজেক্টের সময়সীমার জন্য), আমি উনাকে অনেক অনুরোধ করি। পরবর্তীতে উনি ৫০০০ টাকায় রাজি হয়। কিন্তু শেষ পর্যন্ত উনি আমায় শুধু মাত্র আর্কিটেক্ট এর ড্রইং দেন, বাকি গুলো এক এক টেবিলে যেতে বলেন বাট কেউ কারোর রেফারেন্স গ্রহন করে না। পরে দেখি উনি আবার টাইম টু টাইম নামাজ ও পড়ে🙂 ইলেকট্রিকাল ড্রইং বাবদ আরো দিতে

Dhaka, Dhaka 30 August 2026 7 views DKC68PP8
0 Comments