All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid City Corporation ৳10.0K

মিউটেশনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সে বাবার নাম থেকে ছেলের নামে ট্রান্সফার

আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের জায়গাটি ভূমি অফিসের মাধ্যমে আমার নামে মিউটেশন করি। উক্ত মিউটেশন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স কালেক্টরের কাছে গেলে নাম পরিবর্তনের জন্য সে আমার কাছে ১৫ হাজার টাকা চায়। আমি ১০ হাজার টাকা দিয়ে রাজি হই।

চট্টগ্রাম, Chattogram 30 August 2026 7 views CTA4JBK3
0 Comments
Paid Accounts Office ৳60.0K

বিল উত্তোলন

আমাদের উপজেলায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয় আছে, এতে সারা বছর বিভিন্ন সরকারি বরাদ্দ আসে। সেগুলো পাশ করার জন্য ট্রেজারী অফিসে একসাথে ৫০/৬০ হাজার টাকা দিতে হয়।

পৌরসভা, Sylhet 30 August 2026 9 views SY8TBRMM
0 Comments
Paid Accounts Office ৳12.0K

পেনসনের টাকা উত্তোলন

পেনসনের টাকা উত্তোলনের সময় সেখান থেকে ১২০০০ টাকা চাওয়া হয়।এমনকি এক টাকাউ ছাড় না দেয়ার কথা জানান।এক্ষেত্রে টাকা ভোগান্তিহীনভাবে পাওয়ার জন্য আমরা টাকা দিতে বাধ্য হই।

রাজবাড়ী, Dhaka 30 August 2026 6 views DKJBB7PV
0 Comments
Paid BRTA ৳6.0K

৩৬২৮৩

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছি একাই। সংগে ছিল সকল ডকুমেন্টস। একা একা পরীক্ষা দিয়েছি, লিখিত, ভাইবা, মোটরসাইকেল চালানো সকল কিছুতেই পাশ করেছি। কিন্তু যারা পরীক্ষা নিয়েছে, তারা অটোমেটিক ফেইল করিয়ে দিছে। কারণ আমি দালাল ধরিনি। যদি দালাল ধরতাম তাহলে পাশ করতাম। খোঁজ নিয়ে দেখছি, যারা দালাল ধরেছে সকলেই পাশ করেছে। কিন্তু যারা ধরেনি তারা পাশ করেনি। পরে আমি একটা দালালকে ৬,০০০/-টাকার বিনিময়ে পাশ হই। এবং এ থেকে শিক্ষা পেয়েছি যে, বিআরটিএ সকল অফিসার গোপনে দালাল সংক্রান্ত লোকেদের সাথে জড়িত।

ঘোড়াশাল, নরসিংদী।, Dhaka 30 August 2026 8 views DKQCQ2UN
0 Comments
Paid Education Office ৳30.0K

সহকারী শিক্ষকের চাকুরিরত অবস্থায় মৃত্যু বরণ করায় তার পেনশনের টাকার আবেদনের প্রক্রিয়ায়

আমার দুলাভাই রহিমাহুল্লাহ প্রাইমারি স্কুলে চাকরি রত অবস্থায় মারা যায় ৬ বছর চাকরির বয়স। তখন তাঁর আবেদনে কাগজপত্র নাড়াচাড়ার জন্য চা নাস্তা, গাড়িভাড়া বাবাদ ৫০০০০ চাইছে কাজ শেষে ৩০০০০/- দিতে হইছে।

নলছিটি, Barishal 30 August 2026 9 views BR93HSMH
0 Comments
Paid Other public office ৳8.0K

বিদ্যুৎ মিটারের জন্য ঘুষ

আমার নিজ বাড়ী থেকে দূরে, আমি একটি নতুন বাড়ীর কাজ করার জন্য মিটারের প্রয়োজন। আমার এলাকার x নামে বিদ্যুৎ কাজ করে ওনার কাছে গেলাম। ওনি পরামর্শ দিল আপনি আবেদন করলে ১ বছরেও পাবেন না। আমি আপনাকে ১ মাসে মিটার এনে দিতে পারবো। ১ মিটারের জন্য আবেদন ফি ও আপনার ঘরের ওয়ারিং এর কাজের খরচ সহ আপনাকে ৭ হাজার টাকা দিতে হবে। পরে 5 হাজার টাকায় রাজি হয়। কিন্তু সে নিজে ওয়ারিং করে নাই অন্য একজনকে পাঠাইছে, তাকে বলছে তুমি যদি ওয়ারিং কর পরবর্তীতে বিল্ডিং এর কাজ তুমি পাইবা। যার কারণে সেই ব্যক্তি ওয়ারিং করার পর আর আমার কাছে টাকা চায় নাই। কিন্তু কিছু ২ মাস পর যখন অন্য একজনকে আমি বিল্ডিংয়ের কাজ দেই তখন যিনি ওয়ারিং করছে আমার কাছ থেকে ওয়ারিং এর টাকাচায়।শেষে আমার ৮ হাজার টাকা দিতে হইছে মিটারেরজন

কুটি কসবা, ব্রাহ্মনবাড়ীয়া, Chattogram 30 August 2026 6 views CTPXX4WA
0 Comments
Paid Land Office ৳150.0K

নামজারি সংক্রান্ত

আমার পিতা কর্তৃক আমাদের সব বোনদের নামে জমি হেবা দলিল করে দেওয়া হয়।সেটা নামজারি করার জন্য গেলে সরকারি নামজারি ফি ১০৭০/- হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারহাট ভূমি অফিসে ১৫০০০০/- নেওয়া হয়।

Chattogram, Chattogram 30 August 2026 6 views CTFQBWSL
0 Comments
Paid Traffic Police ৳2.0K

হেলমেট

ফেনীর লেমুয়া হাইওয়েতে বাংলাদেশী ড্রাইভিং লাইসেন্স ছিল না, বিদেশে লাইসেন্সে চলবে না বলার পরে রিকোয়েস্ট করেছি ছেড়ে দেন এইবার লাইসেন্স করিয়ে নিবো, বলে হবে না টাকা দেন ২ হাজার, আমি বলেছি মামলা দেন। পরে ধমক টমক দিয়ে ২ হাজার টাকা নিয়ে গেল। তারা ডিবির লোক ছিল, ডিবির জ্যাকেট গায়ে এবং ডিবি লেখা গাড়ী ছিল।

ফেনী, Chattogram 30 August 2026 7 views CTF9S9W9
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি করতে

বাবা মারা যাওয়ার পরে বাবার নামের জমি আমার নামে নামজারি করার সময় আমাকে অনেক দিন ঘুরায় আর আমার নামজারি করতেই হবে তাই ৪০০০০ টাকা দিয়ে নামজারি করতে হয়

দিনাজপুর, Rangpur 30 August 2026 7 views RNELU55N
0 Comments
Paid Passport Office ৳5.8K

পাসপোর্ট

আমি নতুন সৌদি আরবে আসবো, আত্মীয়দের মাধ্যমে একটা ভিসা পাইছিলাম,, আত্মীয় বলল পাসপোর্ট করার জন্য, আমি পাসপোর্ট অফিসে গেলাম আমার কিছু ডকুমেন্ট চাইলো,কিন্তু ডকুমেন্ট বাইরের মানুষের মাধ্যমে নেয়া হলো,, অন্য এক দালাল বানায় দেবে, তারপর ডকুমেন্ট গ্রহণ করা হবে,, আমার ডকুমেন্টটা একসেপ্ট হলো না,, তারপর দালালের কাছে গেলাম,, দালাল বলল ৫০০০ টাকা লাগবে,, আমার হাতে সময় ছিল না,, আমি বাধ্য হয়ে দালালকে 5000 টাকা দিলাম,,, তারপর পুলিশ ভেরিফিকেশন হলো,,, পুলিশ ভেরিফিকেশন এর সময়,, পুলিশ আমাকে ফোন দিয়ে বলল আপনি কি পাসপোর্ট করতে দিছেন,,, আমি বললাম জি স্যার আমি পাসপোর্ট করতে দিছি,, তারপর উনি আমার সাথে দেখা করার কথা বলব, আমি দেখা করলাম, আমার কাছে ২০০০ টাকা চাইলো,,, আমি অন্য এক অনুরোধ -করে,৮০০ টাকায় মিটালাম,,

মাগুরা, Khulna 30 August 2026 7 views KH2HK3ZW
0 Comments
Paid Other public office ৳10

লঞ্চ ঘাটের টিকেটের মূল্য

ইলিশা লঞ্চ ঘাটে ঘাট টিকেটের মূল্য গায়ে লেখা ০৫ টাকা কিন্তু সেখানে ১০ টাকাও নেয় । এমনকি যারা বাইক নিয়ে আসে বড় বড় ব্যাগ নিয়ে আসে তাদের থেকে মোটা অংকের টাকা দাবি করে।

ইলিশা লঞ্চ ঘাট, Barishal 30 August 2026 12 views BRNHKABX
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্টের জন্য উত্তরা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। ওয়েবসাইটে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র আমি সঙ্গে নিয়ে জমা দিয়েছিলাম। কিন্তু ফর্ম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে টোকেন চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার কাছে বিবাহের কাবিননামা দেখতে চান। আমি তাদের জানাই যে, ওয়েবসাইটে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় কাবিননামার কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও তারা আমার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং সরাসরি আমার ফর্মটি প্রত্যাখ্যান করেন। এ সময় সেখানকার একজন কর্মী আমাকে বলেন যে, তিনি বিষয়টি “সামলে নিতে” পারবেন এবং এর জন্য ২,০০০ টাকা লাগবে। পরবর্তীতে ২,০০০ টাকা দেওয়ার পর আমার আবেদনপত্রটি গ্রহণ করা হয় এবং বৈধ হিসেবে গণ্য করা হয়।

ঢাকা, Dhaka 30 August 2026 8 views DKWRUJRH
0 Comments
Paid Land Office ৳1.0K

ভূমি নাম জারি

আমি জমি নামজারি করার জন্য অনলাইন সকল কার্যক্রম সম্পন্ন করে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে গিয়েছিলাম তখন কাগজপত্র দেখে বললো সার্ভিস সার্জ দিন আমি দেখলাম টাকা না দিলে আমার কাজটা করতে চাইবে না বা আমাকে ঘুরাবে তাই দিয়ে দিলাম ১০০০ দিয়েছি আরো দাবি ছিল বাকিটা দেইনি

কমলনগর, Chattogram 30 August 2026 7 views CT3TS64L
0 Comments
Paid Other public office ৳30.0K

বাংলাদেশ রেল ওয়ে

আমি বাংলাদেশ রেল ওয়ে তে চাকরি করে, বর্তমানে অবসর কালীন ছুটি তে আছি। আমার উচ্চতর গ্রেড লাগানোর জন্য আমার কাছে থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছে। যেটা আমার প্রাপ্য তাও সেটা আমার টাকা দিয়ে নেওয়া লাগছে ।

ঢাকা, Dhaka 30 August 2026 5 views DKCBLM34
0 Comments
Paid Land Office ৳10.0K

নাম জারি করতে ঘুষ দিতে হয়

টাকা পরিষদ না করলে নাম জারি ফাইলে সই করে নাশেব আরো কিছু কর্মকর্তা আছে যারা ফাইল তাদের কাছে আটকে রাখ এক্সিলেন্ট এর কাছে দিয়ে সই করায় না যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা হাতে না পাই

গাজীপুর, শ্রীপুরে, Dhaka 30 August 2026 9 views DKC45HGA
0 Comments