All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট করতে হলে দালাল না ধরা ছাড়া উপায় নাই।

২০২৩ সালে প্রথমবার নিজে নিজেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম। নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ফিঙ্গার ও ছবি দিতে গেলাম। সেখানে গিয়ে বলা হলো, স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। বাড়ি থেকে স্টুডেন্ট কার্ড আনালাম। এরপর কয়েকশ মানুষের সিরিয়াল পেরিয়ে আবার ডেক্সে পৌঁছালাম। এবার বলা হলো, আবেদনপত্রে বাবার পেশায় ভুল আছে। বাবা প্রবাসী হওয়ায় পেশার ঘরে “Others” দেওয়াটাই নাকি ভুল। এই ভুল সংশোধন করতে হলে বর্তমান আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করতে হবে। আবেদন বাতিল করতে গেলাম আরেক ডেক্সে। সেখানে বলা হলো, আবেদন বাতিল করতেও দুই দিন সময় লাগবে। এরপর আবার কয়েকদিন পর নতুন করে আবেদন করতে হবে। এতক্ষণে বুঝলাম, সরকারি নিয়মের পথে আমার আরও কয়েকদিন ও কয়েক দফা দৌড়াতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 28 August 2026 6 views CTGZ3R88
0 Comments
Paid Education Office ৳2.5K

বকেয়া ফাইল হস্তান্তর

ফাইল জেলা পর্যায় থেকে আঞ্চলিক অফিসে পৌঁছাতে ৩০০০ হাজার দাবি করেন। পরবর্তী তে বিকল্প উপায় নাহ পেয়ে ২৫০০ টাকায় ফাইল পাঠাবে বলে সিদ্ধান্ত হয়।

লক্ষ্মীপুর, Chattogram 28 August 2026 12 views CTT64HSV
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট তৈরি

উত্তরা পাসপোর্ট অফিসে বিশাল সিন্ডিকেট। শুরুতে কাগজপত্র নিয়ে গেলে অফিস থেকে অযথা "ফি এর চালান" আনতে পাঠায় বাইরে। যেখানে অনেকগুলো ভাসমান কম্পিউটারের দোকান আছে, যারা জানায় তাদেরকে ২০০০ টাকা দিতে এন্ড তারা কাগজ ভিতরে নিয়ে সব ব্যাবস্থা করে দিবে, তাছাড়া সম্ভব না। শুরুতে তাদের না করি এবং ভিতরে যাই যেখানে একের পর এক হ্যারাজমেন্টের স্বীকার হই, ভুয়া সিরিয়াল নাম্বার ওয়ালা টোকেন দেওয়া থেকে শুরু করে, অযথা অনেকক্ষন বসিয়ে রাখা, উলটাপালটা অযৌক্তিক প্রমান সহ কাগজ চাওয়া, এই-সেই রুমে উলটাপালটা জিনিস ভ্যারিফিকেশন ইত্যাদি। সারাদিন এভাবে নস্ট হওয়ার পর বাইরে গিয়ে ২০০০ টাকা দেই এবং তারা ১৫ মিনিটের মধ্যে সব সেটাপ করে কাজ শেষ করায়। তারা জানায় এই ২০০০ টাকা প্রত্যেকের থেকে নেয় এবং এইটা ভাগ হয় পুরো অফিসে।

ঢাকা, Dhaka 28 August 2026 10 views DK8VA78L
0 Comments
Paid Other public office ৳20.0K

সিভিল সার্জন অফিস/ফুড লাইসেন্সের জন্য

আমাদের কোম্পানির জন্য ফুড লাইসেন্স করার প্রয়োজন হয়েছিল। যেহেতু আমরা সেই বছর প্রথম ফুড প্রোডাক্ট শুরু করতে যাচ্ছিলাম তাই ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে আমাদের কাছে সেই ফুড লাইসেন্স করে দেয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। একটি ফুড প্রোডাক্ট কোম্পানিতে ফুড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স করার জন্যও ফুড লাইসেন্স আবশ্যক তাই আমরা ফুড লাইসেন্স করার জন্য দাবি কৃত ২০ হাজার টাকা পরিশোধ করে লাইসেন্স করতে বাধ্য হই। পরবর্তী অর্থবছরে আমরা মাত্র ৩ হাজার টাকা দিয়ে সেই ফুড লাইসেন্সটি রিনিউ করতে পারি। সাধারণত ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্সের জন্য প্রথম করতে এবং পরবর্তীতে রিনিউ করতে প্রায় একই টাকা লাগে। তাই উক্ত অতিরিক্ত টাকা অত্যাধিক জুলুম ও ঘুষ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 28 August 2026 4 views CTHK28JY
0 Comments
Paid Other public office ৳3.0K

হারানো ফোন উদ্ধার

আমার ফোনটি চুরি হয়ে গিয়েছিল। আমি কুমিল্লার কোতয়ালী থানায় একটি জিডি করি। ওখানে আমার ফোন উদ্ধারের জন্য দায়িত্ব প্রাপ্ত পুলিশ আমার থেকে ৪০০০ টাকা দাবি করেছিলেন ফোন উদ্ধার বাবদ। অগ্রিম ২০০০ টাকা দিতে হয়েছে। কিন্তু উনি আর উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে আমার খুব পরিচিত একজন পুলিশ এস আই সেটি বিনামূল্যে উদ্ধার করতে সক্ষম হন।

কুমিল্লা, Chattogram 28 August 2026 9 views CTMQ79EL
0 Comments
Paid Other public office ৳100

পিতার মৃত্যু সনদের আবেদন ফর্মে একটা মাত্র স্বাক্ষরের জন্য ১০০ টাকা দিতে হয়েছে অন্যান্য খরচের পরেও

ফর্ম এ সচিবের স্বাক্ষর নিতে গিয়ে ১০০ টাকা দিতে হয়েছে

কাকারা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, Chattogram 28 August 2026 8 views CTKMXZ88
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট ইস্যু

পাসপোর্ট করতে গিয়েছিলাম। কাবিন নামার অজুহাত এ বাতিল করে দিয়েছিল। পরে বাইরে এক ফটোকপির দোকান এর দালাল এর মাধ্যমে ৩০০০ টাকায় রফা হয়। পরে পাসপোর্ট হয়ে যায়। আর ঝামেলা করেনি।

ঢাকা, উত্তরা, Dhaka 28 August 2026 9 views DK8DTQVC
0 Comments
Paid City Corporation ৳20.0K

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণ

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণের জন্য চল্লিশ হাজার টাকা ঘুষ চেয়েছিল। না দেয়ায় ছয়মাস ঘোরায়। অবশেষে বিশ হাজার টাকা পরিশোধ করেছি।

খুলনা, Khulna 28 August 2026 11 views KHVXDCC6
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট সংশোধন

আমার বাবার Passport এ নাম ভুল ছিল, সেখানে ভুল ঠিক করার জন্য online application করে সম্পূর্ণ taka pay করে গেলেও বলে হবে না তখন বললো হবে না; তার কিছুক্ষণ পরেই তাদের ভিতরের'ই একজন এসে বললো হবে কিন্তু ৫০০০৳ লাগবে, তখন negotiate করে ৪০০০৳ রাজি হলো।

চাঁদপুর, Chattogram 28 August 2026 11 views CTP6B8KF
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্টের জন্য আমি নিজে আবেদন করি। যখন ভেরিফিকেশনের জন্য থানায় আসে তখন আমাকে থানায় যোগাযোগ করতে বলে। ওখানে আমার এলাকার ইউনিয়ন মেম্বার সহ যায়। নিয়োজিত পুলিশ বলে যদি টাকা দেওয়া না হয় তাহলে ওনি সমস্যা আছে বলে রিপোর্ট দেবেন। বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়। পাসপোর্ট ভেরিফিকোশনের নামে সব জায়গায় ঘুষ চাওয়া হঢ। এর প্রতিকার চাচ্ছি।

ভুজপুর থানা, Chattogram 28 August 2026 4 views CTTCNGSN
0 Comments