All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Paid Other public office ৳3.0K

থানা দেবিদ্বার

আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য থানায় গিয়ে আমার পরিচয় দিয়েছি পরিচয় দেওয়ার পরেও তারা আমার কাছ থেকে টাকা চেয়েছে এবং টাকা নিয়েছে আবার বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে আমার সকল কাগজপত্র বৈধ থাকার পরেও বিবাদীর কাছ থেকে টাকা নিয়ে আমাকে লাস্টে বলেছে এটা থানা কাজ না থানায় হয় এই এসব দেখা হয় না। আপনার যা করার কোর্টে গিয়ে মামলা করেন।

কুমিল্লা, Chattogram 28 August 2026 6 views CTLFNF9C
0 Comments
Paid Other public office ৳500

বিদ্যালয়ে প্রত্যায়ন পত্র নিতে কী ৫০০ টাকা লাগে

বিদ্যালয়ের নাম: সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, সোনাতলা,বগুড়া বিদ্যালয়ে প্রত্যায়ন পত্র নিতে কী ৫০০৳ লাগে।আর যদি লাগে তাহলে কিছু কিছু বিদ্যালয় ২০০ টাকায় কীভাবে দেয়।ধরলাম তাদের একটা খরচ আছে, কিন্তু এত বেশি টাকা তারা চার্জ করে কীভাবে,,,?

সুখানপুকুর,সোনাতলা,বগুড়া, Rajshahi 28 August 2026 9 views RJCX7WXS
0 Comments
Paid BRTA ৳7.0K

মোটরসাইকেলের ফাইল জমা দেওয়া

আমার গাড়ি টা ঢাকা দোহার শোরুমের গাড়ির ফাইলে কুষ্টিয়ার ঠিকানা করা আছে সব ওকে। ৫০০০ টাকা পরিশোধ করা আছে এখনো ফাইল জমা হচ্ছে না বিভিন্ন ধরেনের কথা বলছে। আমাকে বলেছিল এটা বাইরের শোরুমের গাড়ি কাগজ করতে ঝামেলা হবে। টাকা বেশি লাগবে। আমি ব্যাংক ড্রপ অনলাইন সব করেছি সে ৫০০০ হাজার টাকা নেওয়ার পরেও কোন কাজ করে দিচ্ছে না। আমার রাস্তায় চলা কষ্ট হয়ে যাচ্ছে।

কুষ্টিয়া, Khulna 28 August 2026 6 views KHUCZKJH
0 Comments
Paid Public Hospital ৳500

রিপোর্ট করানোর জন্য অতিরিক্ত টাকা চেয়েছিল

মায়ের ক্যান্সার হয়েছিল, CT Scan করাতে হবে বলেছিল লেট হবে, দিনটি ছিল বৃহস্পতিবার বলেছে শনিবারে আসতে। এটা ২০২১ সালের কথা ৫০০ টাকা দিতেই সাথে সাথে করে দিল

Dhaka medical college, Dhaka 28 August 2026 7 views DKJRULQ4
0 Comments
Paid Other public office ৳100

সিভিল সার্জন এর সাক্ষর

আমি BRTC BRSP প্রকল্পের একজন শিক্ষার্থী . আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য সিভিল সার্জন এর সাক্ষর প্রয়োজন হয় . কিন্তু আমাদের নারায়ণগঞ্জ এর সিভিল সার্জন প্রতি শিক্ষার্থী থেকে 100 টাকা ঘুষ দাবি করে যা সবাই দিতে বাধ্য হই .

নারায়ণগঞ্জ, Dhaka 28 August 2026 8 views DKVG4SU4
0 Comments
Paid Other public office ৳25.00M

BIWTA বার্জ ইজারা

নদীতে যেমন পানি বহমান, ঠিক তেমনি বাংলাদেশের BIWTA বাংলাদেশের সবচেয়ে বড় দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। পানিতেই টাকা। নদীতে বার্জ ইজারা দেওয়ার জন্য BIWTA র কর্মকর্তারা ২৫ কোটি টাকা ঘুষ গ্রহন করেন।

BIWTA, Dhaka 28 August 2026 15 views DKMXPTDL
0 Comments
Paid Sub-Registry Office ৳3.0K

সার্টিফাইড কপি উত্তোলন

একটি দলিলের নকল কপি প্রয়োজন হওয়ায় নকল কপি তোলার জন্য যাই। সরকারি খরচ সহ ৩০০০ টাকা প্রদান করতে হয়েছে। সম্ভবত সরকারি কোষাগারে ৫০০-৭০০ টাকা লাগে। বাকিটা কই গেল। প্রশ্ন করার সুযোগ না। এটাই অলিখিত নিয়ম।

রাজশাহী, Rajshahi 28 August 2026 4 views RJNWYHHE
0 Comments
Paid Other public office ৳40.0K

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে

আমার বড় ভাইয়ের জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে গেলে ভোলা জেলার আফিসে প্রধান কর্মকর্তা আমার সাথে কোন কথা বলি নাই, পরে কম্পিউটার কর্মকর্তা বলেন স্যার ৪০০০০ টাকার কমে কাজ করবে না,তারপর বাধ্য হয়ে সংশোধন করলাম।

ভোলা, Barishal 28 August 2026 9 views BRKDE4GU
0 Comments