All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,475 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট

Incident Description: উক্ত ব্যক্তি পাসপোর্ট দ্রুত করে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছে। এটি একটি সতর্কবার্তা যাতে সাধারণ মানুষ তার সাথে কোনো প্রকার লেনদেন বা দলিলাদি আদান-প্রদান না করে। সে নিজেকে অনেক ক্ষেত্রে আইটি বিশেষজ্ঞ বা পাসপোর্ট অফিসের লোক হিসেবে পরিচয় দিতে পারে। Advice to Others: পাসপোর্টের জন্য কোনো দালালের শরণাপন্ন হবেন না। সরাসরি ই-পাসপোর্ট পোর্টালে আবেদন করুন এবং সরকারি ফি ব্যাংকে জমা দিন। এই নম্বরের কারো সাথে লেনদেন করে প্রতারিত হলে নিকটস্থ থানায় বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।

কুমিল্লা, Chattogram 27 August 2026 9 views CTGFMU2B
0 Comments
Paid Land Office ৳3.0K

মিছকেছ এর জন্য

আমি আমার জমির মিছকেস এর মাধ্যমে নামজারি করতে দেই অফিসে। জমা দেবার পরে তারা বলে অফিসের কিছু খরচা আছে বিবাদিদের নোটিশ করতে হবে যেতে হবে ২ টা মিছকেসে ৩০০০ টাকা চায় বলে যে অন্যরা নাকি আরো বেশি দেয়। পরে আমি টাকা দেই, ৩ মাস পার হয়ে গেছে কোনো সুরাহা হয়নি। কোন খবরও পাচ্ছি না কাজ কতোদুর এগোলো।

নাটোর/ নলডাঙ্গা, Rajshahi 27 August 2026 6 views RJC9XC2C
0 Comments
Paid Passport Office ৳900

পাসপোর্টের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফাই

আমার দেশের বাড়ি নাটোর বর্তমানে চাকুরির জন্য ঢাকা থাকি। পাসপোর্টে আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা দেওয়া তাই ডকুমেন্ট নাটোরে গেলে এক পুলিশ আমাকে ফোন করে বলে এটা আমার বিকাশ নাম্বার এটাতে টাকা পাঠিয়ে দেন তাহলেই আপনার পাসপোর্ট ভেরিফাই হয়ে যাবে । ৪০০/- দেই। তার কিছুদিন পরে ঢাকাতে একজন পুলিশ মহাখালি পুলিশে স্টেশন থেকে ফোন দেয় আমি গিয়ে তার সাথে দেখা করি । পুলিশ ও ভাল ভাল কথা বলছিল। তারপর পুলিশ তার বাইকে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলে আমি বলি বাসা কাছেই সমস্যা নাই আমি যেতে পারবো। আমি যেই রওনা দিলাম উনি বলে বসলেন যা নিয়ে আসছিলেন দিয়ে যান আমি ৫০০/- বের করে দেই। এটা ২০১৫ -২০১৬ সালের কাহিনী

পূর্ব নাখালপাড়া, মহাখালি, ঢাকা, Dhaka 27 August 2026 7 views DK2LTELZ
0 Comments
Paid Land Office ৳6.5K

নামজারি

ঘুষ চাইছিলো, ৬৫০০/ দিসি কাজ হইসে, ৩ বার খারিজ হওয়ার পর। ঘুষ নেয় পশ্চিম আকুর টাকুর পাড়ার —, ঐ গুসে সিন্ডিকেট চালায় ও বাপ্ ও এই অফিস এ জব করতেন, অফিসার দের পক্ষে ঐ ঘুষ নেয়।

Tangail, Dhaka 27 August 2026 7 views DKNZS25L
0 Comments
Paid Accounts Office ৳1.5K

সাধারণ ভবিষ্য তহবিল হতে টাকা উত্তোলন

আমার পারিবারিক কাজের জন্য আমার ভবিষ্যৎ তহবিল হতে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করার জন্য এজি অফিসে বিলটি দাখিল করা হলে, এজি অফিসের লোকজনেরা আমার বিলটি ফেলে রাখে, এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আমি যখন খোঁজ নেওয়ার জন্য যাই তখন বলে হয়ে যাবে। কিন্তু আরও দুইদিন ঘোরার পর পুনরায় যখন বিল সম্বন্ধে জানতে চাই তখন বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয় আমাকে,তারা বলেন লেজার খুজে পাচ্ছে না, ভলিউম খুঁজে পাচ্ছে না, এ সমস্ত নানান কিছু আমাকে বলে তারপরে আমাকে প্রস্তাব দেয় 2000 টাকা দিলে আজকালের ভিতরেই বিলটি পাশ হয়ে যাবে। যেহেতু আমার পারিবারিক কাজের জন্য টাকাটা বিশেষ প্রয়োজন তাই আর সাত পাচ না ভেবে দুই হাজারের পরিবর্তে পনেরশো টাকা দিয়ে চলে আসি। তার ঠিক পরের দিন আমার বিলটি পাস হয়ে যায়।

ঢাকা, Dhaka 27 August 2026 7 views DKMFRF9B
0 Comments
Paid Land Office ৳4.0K

জমির নামজারি

সরকারি নিয়মানুযায়ী আমি ৮শতক জমি নামজারির জন্য পর পর তিন বার অনলাইনে আবেদন করি। বিভিন্ন অজুহাতে আমার অনলাইনের আবেদনিটি সহকারী কমিশনার (মহিলা), ব্রাহ্মণবাড়িয়া বাতিল করে দেয়। পরবর্তীতে আমার স্কুলের সহপাঠী এক বন্ধুকে ফোন করি সে ও ভুমি অফিসে চাকরি করে। সে আমাকে অবহিত করে যে, সহকারী কমিশনার নামজারির ফাইল ৪০০০.০০ টাকা ছাড়া অনলাইনের ফাইলে স্বাক্ষর করে না। তাই বাদ্য হয়ে ৪০০০.০০ টাকা দিয়ে অনলাইনে নামজারি প্রক্ষিয়া সম্পন্ন করি।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 27 August 2026 6 views CT8Q98KK
0 Comments
Paid Public Hospital ৳50

ঢাকার পঙ্গু হাসপাতাল (নিটোর) এ এক্স রে করাতে ঘুষ ছাড়া এক পা এগোই না

ঢাকার পঙ্গু হাসপাতাল (নিটোর) এ এক্সরে করাতে গিয়ে পেমেন্ট স্লিপ জমা দেওয়ার পরে দেখি আমার সাথের লোক এক্সরে ফিল্ম নিয়ে চলে গেল। আর ৩ ঘন্টা ধরে সিরিয়ালে থাকা ব্যাক্তিরা সিরিয়াল পাচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে আরো ১.৫ ঘণ্টা পরে আপনাদের স্লিপ নিবো। পরে আমি ডাক্তার দেখানোর সময় পার হয়ে যাচ্ছিলো দেখে ভিতরে গিয়ে তার সাথে কথা বলে দেখি ঘুষ ছাড়া স্লিপ ধরাই হয় না। লাগলে পরের দিন আবার আসবেন। পরে আমি এক্সরে করিয়ে ছাত্র বলে ৫০-১০০ টাকার মধ্যে মানাতে পেরেছি নইলে আরো বেশি দেয় দেখলাম লোকজন।

ঢাকা, Dhaka 27 August 2026 10 views DK7Y5HMM
0 Comments
Paid Other public office ৳25.0K

Factory License Renewal, Ministry of Labor & Employment

Went to update the factory license and have been paying Tk. 5,000 to Tk. 10,000 each year to get the factory license updated for the last couple of years. This year, we had to pay a total of Tk. 25,000 to get the Factory License updated, just because a new inspector (—) and other colleagues got appointed. They wanted Tk. 30,000 but when we asked why the huge increase should be paid, they answered that they have not come to the seat (designation) for free as well and indirectly threatened us by saying that they we would face unnecessary problems if they come to visit our premises. Had no options other than paying the amount and just get the work done.

I.R.I Road, Tongi, Gazipur, Dhaka 27 August 2026 4 views DK9Y5UTJ
0 Comments
Paid Public Hospital ৳300

চিকিৎসা সেবা

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়া+কিছু ছেলে ওয়ার্ড বয় রয়েছে তাদের নাকি হাসপাতাল থেকে কোনো প্রকার বেতন দেওয়া হয় না রোগীর সাথে যা তা ব্যবহার করে ১০০,২০০,৫০০ টাকা ইত্যাদি নিয়ে থাকে। প্রত্যেকটা মানুষ ই ভুক্তভোগী। মেডিকেল কর্তৃপক্ষ পক্ষ্যের এই সিন্ডিকেট কখনোই ভাঙ্গা যায় না। এরপরে অনেক সময় এই আয়াদের ভুল সিদ্ধান্তেও অনেক মানুষ মারা যায়। যেমন দেখা গেলো একটা গরিব পরিবার চিকিৎসা নিতে গেছেন তিনি তাদের বকশিস দিতে পারেননি। এরা চুপি চুপি স্যালাইন বাড়িয়ে দেয় কিংবা অন্যান্য যেভাবে পারে ক্ষতি করার চেষ্টা করে। আর গরিব অশিক্ষিত মানুষ তো এতোকিছু বুঝেও না। এদের কারণে হাসপাতালের পরিবেশ ও নাম দুটোই খারাপ হচ্ছে এদের বিরুদ্ধে কেউ অ্যাকশন ও নেয় না।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, Barishal 27 August 2026 9 views BRMA44A8
0 Comments
Paid Tax Office ৳720.0K

Holding Tax

হোল্ডিং ট্যাক্সের ডুপ্লিকেট এন্ট্রি/কর সংক্রান্ত কাজের নামে ৩৬ জন মালিকের কাছ থেকে মোট 720000/- টাকা গ্রহণ, ৩ বছরের করের পরিবর্তে ১ বছরের কর হালনাগাদ, পুনরায় 720000/- টাকা দাবি এবং নোটিশের কপি প্রদানে বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ ও টাকা ফেরত পাওয়ার আবেদন।

Dhaka, Dhaka 27 August 2026 9 views DKFEZ336
0 Comments
Paid Other public office ৳3.90M

আঞ্চলিক পর্যায়ে রাস্তা করা

রাস্তা নির্মাণের কাজের জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রথমে ১১% হারে অতিরিক্ত অর্থ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে বিষয়টি ৮% হারে নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী ৩,৯০,০০০ টাকা প্রদান করা হয়েছে।

sylhet, Sylhet 27 August 2026 13 views SYRXYEUG
0 Comments
Paid Accounts Office ৳120.0K

ক্রয় কৃত মালামাল এর বিল পাশ করাতে, পেনশন , জিপিএফ ফান্ট উত্তলন অর্থাৎ সব সেবায় ঘুষ দিতে হয়

ক্রয় কৃত মালামাল এর বিল পাশ করাতে, পেনশন , জিপিএফ ফান্ট উত্তলন অর্থাৎ সব সেবায় ঘুষ দিতে হয়।

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 4 views CTEZRAK6
0 Comments
Paid Land Office ৳2.0K

ভিটা বাধার আবেদন

আমার দাদার বাড়িতে বাবারা অনায়েশেই বসবাস করতে পারলেও, পরবর্তী প্রজন্মের জন্য তা বসবাসের অনুপোযোগী হয়ে পড়ে, নতুন বাড়ি বাধার অভিপ্রায়ে আমি আবেদন করি, ইউএনও অফিসের মাধ্যমে এসি ল্যান্ড অফিসে। ইউএনও স্যারের সচিব ২০০০ টাকা দাবি করে আবেদন ফরোয়াড করার জন্য। টাকা দিয়েও কাজ হয় নি

গ্রাম, Chattogram 27 August 2026 7 views CTYUEQ3C
0 Comments
Paid Passport Office ৳1.3K

পাসপোর্ট নতুন করে করা

অবিবাহিত ব্যক্তি পাসপোর্টের আবেদন করলে তার কাছে বউয়ের কাবিন চাওয়া হয়েছে। না হলে কাবিন নিয়ে আগামী কাল আসেন। বাইরের কম্পিউটার দোকান, চা দোকান, বা রাস্তায় দালাল দাড়িয়ে আছে, তারা ডেকে বলছে কি সমস্যা, ১৩০০ দিন ফাইল ঠিক করে দিচ্ছি।

যশোর, Khulna 27 August 2026 7 views KH3RQZ99
0 Comments
Paid Passport Office ৳5.0K

Passport Police Verification

আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করার সময় আমার কাছে 5000টাকা ঘুষ চায় পুলিশ অথচ আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আমার কাগজে কোনো ভুল নেই। কিসের টাকা জানতে চাইলে জানানো হয় এটাই নিয়ম। এই টাকা উনি একা নেন না। ধাপে ধাপে সবাইকে দিতে হবে। তিনি বলেন টাকা না দিলে তিনি আমার ভেরিফিকেশন রিপোর্ট বাতিল করবেন তাই আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে তাতে আমার খরচ আরও বেশি হবে তার চেয়ে উনাকে 5000 টাকা দিলে এখানেই সমাধান হয়ে যাবে। পরে অনেক মিনতি করে 3500 টাকা দিতে হয়েছিল। এমনকি সেই ভেরিফিকেশন এ তিনি আমার বাসায় বা এলাকায় আসেন নাই এমনকি পুলিশ থানায় ও আমাকে ডাকেন নাই, তিনি আমাকে দিনাজপুরের লিলিরমোর এ আসতে বলেন এবং যাবতীয় সব কথা এবং লেনদেন সেখানেই করেন।

Dinajpur, Rangpur 27 August 2026 6 views RN4U2CL8
0 Comments
Paid Passport Office ৳500

ফর্মে ভুল সংশোধন

আবেদনের ফর্মে ভুল হওয়ায় সংশোধন এর জন্য D.D এর কাছে যাওয়া দরকার হয়, তখন আনসার কে ঘুষ দিতে হয়েছিল। ঘুষ ছাড়া তার কাছে যাওয়ার ওয়ে নাই৷ ঘটনা : জুলাই, ২০২৫ এর

ময়মনসিংহ, Mymensingh 27 August 2026 6 views MYFUVD24
0 Comments
Paid Land Office ৳9.0K

খাজনা প্রদান ও মিস কেস , নাম জারী ও রিপোর্ট প্রদান

miss case এসি ল্যান্ড অফিসে নথিভুক্ত হতে হলে ভূমি অফিস থেকে রিপোর্ট আসতে হয়। তারপরে কেসের শুনানি শুরু হয়। টেবুনীয়া ভূমি অফিসের নায়েব আমাকে বলেন রিপোর্ট দিতে গেলে চার হাজার টাকা লাগবে আমি অনেক ভাবে চেষ্টা করেও কমাতে পারি নাই বাধ্য হয়ে বিকাশে চার হাজার টাকা প্রদান করি। উনি সুন্দর রিপোর্ট দিয়ে দেন এবং পরবর্তীতে আমি কেসে উইন করি। এরপর যখন খাজনার জন্য যাই তখন অনলাইনে খাজনার কাজ করা বাবদ উনি আমার থেকে আবার ৪০০০ টাকা নেন কারণ সার্ভার রুমেও উনি সব কিছু চেঞ্জ করে দিবেন নিমিষেই। ফলে আমি দ্রুত খাজনা দিতে পারব। বাস্তবে হয়েছেও তাই।

টেবুনিয়া, পাবনা সদর, Rajshahi 27 August 2026 8 views RJ9WJVFE
0 Comments