All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,475 reports found
Report a bribe
Paid Other public office ৳5.0K

থানায় অভিযোগ

নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ করতে গেলে একজন পুলিশ কর্মকর্তা ৫০০০ টাকা দাবি করেন। অভিযোগ না করে ফেরৎ আসতে চাইলে তিনি ভূল ভাল বুঝিয়ে টাকা এবং অভিযোগ দুটোই রাখেন।

নেত্রকোনা, Mymensingh 27 August 2026 9 views MYHKZXT6
0 Comments
Paid Other public office ৳7.0K

বয়স নির্ধারণের প্রত্যয়নপত্র

আমি আমার বয়স সংশোধনের জন্য সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি প্রত্যায়ন পত্র নিতে যাই। আমার জানামতে এটা বিনা মূল্যে প্রদান করা হয়। কিন্তু অফিসের কর্মচারীরা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে ৭ হাজার টাকা দিয়ে আমাকে নিতে হয়। সেটাও ২ সপ্তাহের মত আমাকে ঘুরতে হয়।

সাতক্ষীরা, Khulna 27 August 2026 6 views KHWF459S
0 Comments
Paid Other public office ৳5.0K

New Voter Registration

নতুন ভোটার নিবন্ধন এর জন্য সব ডকুমেন্ট ঠিক থাকার পর ও জন্ম নিবন্ধন অনলাইনে দুইটা হওয়ার বলে একটা ডিলিট করা র জন্য পরে ৫০০০ টাকার বিনিময়ে কাজটা হয়।

Lalbagh area, Dhaka, Dhaka 27 August 2026 10 views DKQLJ4KF
0 Comments
Paid Education Office ৳500

Certificate Name Correction

সরিষাবাড়ী এর একটি সনামধন্য প্রতিষ্ঠানে গিয়ে আমার সার্টিফিকেট এর নাম পরিবর্তন এর আবেদন করি তারপর ৫০০ টাকা দিতে হয় । বোর্ড থেকে ঠিক করে এনে দিবে বলে ৭০০০ টাকা দাবি করে ।

সরিষাবাড়ী, Mymensingh 27 August 2026 7 views MY9DEU3X
0 Comments
Paid Other public office ৳2.00M

VAT

আমার কাছে কিছু ডকুমেন্ট চেয়েছে যা অনেক আগের এবং বর্তমানে সব দুকুমেন্ট আমার আপ টু ডেট আছে। উনি ইচ্ছে করে আমাকে হেঁসেল এ ফেলে টাকা দিতে বাধ্য করেছেন। ২০১৪ সাল থেকে সকল কাগজ পত্র চেয়ে হয়রানি করে টাকা নিয়ে গেছেন।

Dhaka, Dhaka 27 August 2026 9 views DKDUZQ9L
0 Comments
Paid Sub-Registry Office ৳4.3K

দলিল রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করব।তাই তাদের সাথে আলোচনা করি তারা বলেন যত জন ওয়ারিশ হবে প্রত্যেক নামে পাঁচ শত টাকা লাগবে নাহলে প্রত্যেক কে আলাদা আলাদা দলিল করতে হবে আর কি করার বাধ্য হয়ে দিতে হল আমাকে দাতা সহ ওয়ারিশ সাত জন তাই আমাকে 3000 টাকা দিতে হয়েছে এবং দলিল পাশ করাতে আরো 1000 টাকা দিতে হয়েছে এবং টিপ ছাপ এবং সই দেওয়ার জন্য তাদের বকশিশ দিতে হয়েছে 300 টাকা আর এর সাথে রেজিস্ট্রি খরচ তো আছেই সর্বমোট ৪ শতাংশ বসত ভিটা জমি কিনেছি রেজিস্ট্রি খরচ দিতে হয়েছে ৫০ হাজার টাকা মাত্র এই হল আমাদের অবস্থা

নিয়ামতপুর, Rajshahi 27 August 2026 8 views RJJ9WUCV
0 Comments
Paid Tax Office ৳5.0K

TAX Audit

ট্যাক্স ফাইলটি ঠিকঠাক ছিল এবং এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে অডিট কেসটি ক্লোজ করার জন্য ইন্সপেক্টর টাইপিং ও রিপোর্ট প্রস্তুতের খরচ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেছেন। প্রথমে ২০,০০০ টাকা দাবি করা হলেও পরে তা কমিয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

Dhaka, Dhaka 27 August 2026 7 views DKAXAM5X
0 Comments
Paid Land Office ৳17.0K

মিউটেশন করা

দোকান থেকে মিউটেশন করে অফিসে জমা দিই দুই মাস ঘুরাঘুরির পর বাতিল করে দেয়। পরবর্তীতে আবার আবেদন করে অফিসে টাকা দিয়ে কাজ সম্পন্ন করি। কম্পিউটার অপারেটর সরাসরি টাকা গ্রহণ করে

রামপাল, বাগেরহাট, Khulna 27 August 2026 10 views KHT7YBBJ
0 Comments
Paid Land Office ৳160.0K

জমি খারিজ করা

আমার একটা জমির খারিজ করতে গিয়েছিলাম, সব কাগজ ঠিক থাকার পর ও আমার আবেদন নেয়া হয় নি। তারা আমার কাছ থেকে ২৬,০০০ টাকা ঘুষ চায় কাজটি করে দিতে। শেষ পর্যন্ত আমার করা কাগজ দিয়ে ই ১৬,০০০ টাকার বিনিময়ে জমির খারিজটি করেছিলাম।

মুরাদনগর, Chattogram 27 August 2026 6 views CT7VFPDM
0 Comments
Paid BRTA ৳3.0K

ডিজিটাল নেমপ্লেট উত্তলন

ডিজিটাল নেমপ্লেট উত্তলন ম্যাসেজ এপয়েন্টমেন্ট বন্ধ থাকায়, ৬ মাস যাবৎ আমার গাড়ির ডিজিটাল নেমপ্লেট তুলতে পারিনি। তারপর বারবার পুলিশি হয়রানি থেকে বাঁচতে বিআরটি এর বিশেষ —র অনুগ্রহ পেতে প্রদানে বাধ্য হই।

Dhaka, Dhaka 27 August 2026 8 views DKRVZUD6
0 Comments