All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Other public office ৳80.0K

তিতাস গ্যাস সফটওয়্যারে নাম এন্ট্রি

আমাদের তিতাস এর গ্যাস লাইন মিটার সবগুলো নাকি সফটওয়্যার এ এন্ট্রি হয়নি। অথচ আমরা নিয়মিত বিল পরিশোধ করছি। এখন সফটওয়্যার এ নাম তুলতে আরো ২ লক্ষ টাকা দিতে হবে। যদিও পরবর্তীতে আমি ২ লক্ষ টাকা দেইনি। বিষয়টির কোন আপডেট যাওয়ার সুযোগ নেই কারণ তিতাসে অফিসে কোন তথ্য দেখা যায় না। সফটওয়্যার এ কোন নাম মুছে দিলেও বুঝার উপায় নাই। তারাই মুছে ফেলে আবার নাম তুলার জন্য ঘুষ খায়।

ঢাকা, Dhaka 27 August 2026 12 views DKLGXTDM
0 Comments
Paid Accounts Office ৳4.5K

সরকারি ক্রয়ের বিল পাস

সরকারি অফিসের প্রয়োজনীয় খরচের বিল একাউন্টস অফিসে সাবমিট করলে অডিটর ৫% হারে ঘুষ না দিলে বিল এর কাজ করেনা। বাধ্য হয়ে দিয়ে কাজ করতে হয়।

মাদারিপুর, Dhaka 27 August 2026 7 views DK88RW2A
0 Comments
Paid Education Office ৳7.0K

এমপিও ভুক্তি + বকেয়া আবেদন+ বিএড আবেদন

এমপিওভুক্তি আবেদনে উপজেলা থেকে ফাইল ফরওয়ার্ড করতে উপজেলা শিক্ষা অফিসার সরাসরি ৩ হাজার টাকা দাবি করেন। এবং টাকা দেওয়ার আগ পর্যন্ত ফাইল আটকিয়ে রাখেন। এছাড়াও বকেয়া বেতন , বিএড স্কেল সংক্রান্ত কাজেও ২০০০ এর নিচে একটাকায়ও ফাইল ছাড়বেন না বলেও ঘোষণা দেন। আমি ছাড়াও শত শত শিক্ষক থেকে ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ একজন কম্পিউটার অপারেটর থেকে বর্তমানে সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার) দূর্নীতি করছে তা অকল্পনীয় । ইউনও মহোদয় অনেক স্ট্রিক কিন্তু আজ উনাত চোখের সামনে এমন করছে যা উনার স্ট্রিকনেসকে উনি নিজেই হাসির পাত্র বানিয়ে ফেলছেন।

বেগমগঞ্জ, নোয়াখালী, Chattogram 27 August 2026 4 views CTR2PVYJ
0 Comments
Paid Education Office ৳1.0K

সার্টিফিকেট উত্তোলন

ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী । ২০২০ সালের ঘটনা । জেএসসি ও এসএসসি সার্টিফিকেট আনতে গেলে স্কুল প্রধান আমার কাছে 1000 টাকা দাবি করে পরে আমি 500 টাকা দিয়েছিলাম।

Mymensingh, Mymensingh 27 August 2026 9 views MYSLH78D
0 Comments
Paid BRTA ৳5.0K

Driving licence and motorbike

এটি শুধু এখানে নয় সারা বাংলাদেশে প্রায় ৪ হাজার টাকা বাধ্যতামূলক ঘুষ দিতে হয়। প্রত্যেকটি মোটরসাইকেলের শোরুম এর সাথে জড়িত। আমাদের এখানে নিয়ম হলো, কেউ নতুন বাইক ক্রয় করলেও সবকিছু ঠিকঠাক করলেও জমা দেওয়ার সময় এক হাজার টাকা দিতে হবে। এটি ওপেন সিক্রেট। টোটাল পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ যায়। ঘোষ হিসেবে এ টাকাটা অবশ্যই দিতে হবে। ড্রাইভিং ও মোটরসাইকেল লাইসেন্সের জন্য।

Patuakhali, Barishal 27 August 2026 7 views BRTVEGTP
0 Comments
Paid Passport Office ৳300

Passport

শেই লোক আমার কাছে তার ছেলেরা কোথায় কী পড়ে, সেই গল্প শোনায়। কারণ তখন — ক্ষমতা থেকে নেমে যায়, যার কারণে সরাসরি ঘুষ চাইতে পারে না। গল্প শোনানোর পর বলে, “আমাদের কিছু না দিলে আমরা এই বেতনে সংসার কীভাবে চালাব?” পরে ভাবলাম, ৩০০ টাকা দিয়ে দিই, পাসপোর্ট নাহলে অ্যাপ্রুভ হবে না।

Faridpur, Dhaka 27 August 2026 9 views DKAYUGBZ
0 Comments
Paid Land Office ৳5.0K

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব দেয়ার জন্য

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব প্ররণের জন্য আমি ভূমি অফিসে যাই, তারপর ওখানে তহসিলদারের কিছু সহকারী থাকে যারা সরকারি চাকরি করেনা তবে ঐ অফিসে সকল ঘুষ লেনদেন ওদের মাধ্যমেই হয়ে থাকে এর মধ্যে আমি — নামের একজন ওমেদার (পিওন) কে উল্লেখিত মামলাটির প্রস্তাবপত্র প্রেরণের জন্য ৫০০০/- টাকা প্রদান করি তবে আমার কাছে ১০,০০০/- টাকা দাবি করেছেন।

ঢাকা, Dhaka 27 August 2026 9 views DKZJ99XT
0 Comments
Paid Other public office ৳100

নাগরিক সনদ

আমি নাগরিক সনদ আনতে গিয়েছিলাম, যিনি নাগরিক সনদ লিখে দেন, তিনি ১০০ টাকা ঘুষ ছাড়া দেবেন না এবং সাত দিন ঘুরিয়েছেন, পরে ১০০ টাকা দেওয়ার পর আমি নাগরিক সনদ টি পাই, এটা ছিল গৌরনদী পৌরসভা।

বরিশাল, Barishal 27 August 2026 8 views BRZA3G24
0 Comments
Paid Land Office ৳70.0K

নামজারি

ডিক্রিমূলে নামজারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। তারা এক লক্ষ টাকা দাবি করছে। পরে ৭০০০০ টাকায় মিটমাট হয়। ৫০ হাজার টাকা পরিশোধ করেছি, ৮ মাস হয়ে গেছে এখনো খতিয়ান পাইনি। আমাকে হয়রানি করতেছে।

কক্সবাজার, Chattogram 27 August 2026 10 views CTCYLB96
0 Comments
Paid Other public office ৳500.0K

সরকারি কাজের বিল উত্তোলন।

প্রতিটি স্থানীয় সরকার প্রকৌশল অফিস যেকোনো সরকারি কাজের বিল প্রদানের সময় উক্ত বিলের ১২-১৫% ঘুষ হিসেবে আদায় করে অন্যথায় কোনো বিল উত্তোলন সম্ভব হয় না। এই টাকার ভাগ উক্ত অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে অ্যাকাউন্টস পর্যন্ত ভাগাভাগি হয়।

ঢাকা, Dhaka 27 August 2026 6 views DKZ3TTAQ
0 Comments
Paid Education Office ৳300.0K

Tejgaon Model High school

তেজগাঁও মডেল হাইস্কুলের 2018 সালের ম্যনেজিং কমিটির সদস্য —, আমাকে চাকরি ফেরত দেওয়ার নাম করে আমার কাছ থেকে 200000 টাকা ঘুষ নিয়েছে। অবশ্য আমাকে চাকুরি ফেরৎ দিয়েছিল। পরবর্তীতে আমার টাইমস্কেল অনুমোদনের জন্য আমার কাছ থেকে 100000 টাকা ঘুষ নিয়েছে এবং 40000 টাকা মূল্যের একটি কম্পিউটার ঘুষ নিয়েছে। আমি তা দিতে বাধ্য হয়েছিলাম। আমি তেজগাঁও মডেল হাইস্কুলে সহকারী শিক্ষক ছিলাম। পরবর্তীতে তাদের অত্যাচারে চাকরি ফেলে রেখে চলে আসতে বাধ্য হই।

Dhaka, Dhaka 27 August 2026 6 views DKKC3B2X
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

আমার বোনের নার্সিং চাকরি হয় ২০২১ এ । পুলিশ ভেরিফিকেশন হয় ২০২৫ এ । পরে পুলিশ ভেরিকেশন এর জন্য ময়মনসিংহ জিরো পয়েন্টে ডিএসবি অফিসে যেতে বলে । তারপর ওখানে টাকা চাওয়া হয় পরিমাণ বলে নি । প্রথমে 500 দিতে চাইলাম । উনি বলে না না না । পরে 1000 দিলাম তাও অসন্তুষ্ট। বুঝলাম 2500 থেকে 5000 দিতে পারলে খুশি হতো।

Mymensingh, Mymensingh 27 August 2026 9 views MYGV4JA7
0 Comments
Paid Land Office ৳40.0K

জমা খারিজ

গুনবতী বাজারে আমাদের একটি জায়গাতে বিল্ডিং আছে। কিন্তু যাদের থেকে আমরা জায়গা কিনেছিলাম তারা সঠিক ভাবে রেজিস্ট্রি দেয়নি। টা ঠিক করার জন্য আমরা দীর্ঘ দুই বছর ধরে চেষ্টায় আছি। কিন্ত ভূমি অফিসের কর্মচারীরা টাকা ছাড়া কোন কাজ করে না।

গুনবতী, কুমিল্লা, Chattogram 27 August 2026 6 views CT7RVZQ4
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্টের আবেদন

আমি আমার সকল তথ্য দিয়ে সরকারি ওয়েব সাইট থেকে সম্পুর্ন সরকারি ফি ৫৮০৬৳ পরিশোধ করে ফ্রম এবং পেমেন্ট রিসিট সাথে নিয়ে গেছি নিজের এবং বাবা মায়ের ভোটার আইডির ফোটো কপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে গেছি বিদ্যুৎ বিলের কাগজ সাথে নিয়ে গেছি পরে তারা সব কাগজ পর্যবেক্ষণ করে আমাকে বলে পেমেন্ট রিসিট সোনালী ব্যাংকের রিসিটের মত হতে হবে তাতে oid থাকবে তাদের আমি অনলাইন পেমেন্ট এর সূর্য পে এর রিসিট দেখায় তারপর বলে আজ আর আবেদন জমা হবেনা আগামীকাল আসুন এটা গত ২৫/৮/২৬ এর কথা এর পর দিন ঈদে মিলাদুন্নবী সরকারি ছুটি তাই পরের রবিবার আসতে বলে আমি বাইরে কম্পিউটার এর দোকানে আসতে দোকানদার আয়ামাকে ধরে বলে ভাই ৩০০০ টাকা দাও আজকেই ফিঙ্গার দিয়ে ছবি তুলে বাড়ি চলে যাও পরে বলে কয়ে ১৫০০ টাকা দেওয়ার পর ওই দিনই ফিঙ্গার দিয়ে ছবি তুলে আ

মাগুরা, Khulna 26 August 2026 9 views KHQ3FTNZ
0 Comments