All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Other public office ৳2.0K

দাখিল পরিক্ষার প্রসংশা পএ আদায়ের ক্ষেএে

দাখিল পরিক্ষায় পাস করে মঙ্গলকান্দি মাদ্রাসা যেটা কুমিল্লার তিতাসের জগতপুরে অবস্থিত আমার প্রসংশা পএদেওয়ার কথা ছিল ফ্রি কেননা এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তারা প্রসংশা পএের জন্য আমার কাছে ২০০০ টাকা দাবি করে যা দিতে আমি বাধ্য হই।

কুমিল্লা, Chattogram 2 October 2026 24 views CTLEZPDZ
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি

আমার কেনা জমি ও বাবার জমি নামজারি করতে আমার কাছে প্রথমে নিলো ১০০০০ ২ টা নাম জারি করে দিবে আমি রাজি হলাম পরে আমাকে বলে আমি বাবেদন করেছি আরো ১০০০০ লাগবে। আমার কি করার আছে সে আপনি যদি না টাকা দেন তাহলে আমি নামজারি আবেদন কেঞ্চেল করে দিবো আমার টোটাল ১৩ শতাংশ জায়গা নামজারী করতে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিলো আমাদের রামগঞ্জ ভূমি অফিস এ দূর্নিতি আখড়া। দলিল লেখক যারা আছে তারা এই গুলা করেছে আমরা এর কোনো পতি কার পাই না

উপজেলা রামগঞ্জ, Chattogram 2 October 2026 23 views CTD8YFQE
0 Comments
Paid Other public office ৳1.5K

ডেস্কো বিদুৎ

আমাদের বাসায় তার ঠিক করতে এসে ঘুষ চাওয়া হয়। এর মূল্য আগেই পরিশোধ করা ছিল। কিন্তু তারপরও ১,৫০০ টাকা চাওয়া হয় ৩ জনের জন্য। আমার ভাইয়া টাকা পরিশোধ করেন।

ঢাকা, Dhaka 2 October 2026 24 views DKMYZC46
0 Comments
Paid Land Office ৳4.0K

জমিনের খতিয়ান নাম্বার,

সেপ্টেম্বর 16 তারিখ, কুমিল্লা, গৌরিপুর বারপাড়া এলাকায়, ভুমি অফিসে, আমি আমার জমিনের কর দিতে গিয়েছিলাম এই সব ব্যপারে কম বুঝি বলে আমি এই অফিসে এক কমকর্তাকে বিষয়টা খুলে বলেছি, , উনি আমার কাছ থেকে ৪ হাজার টাকা দাবি করে, এটা নাকি ছিলো সরকারি ফি। পরে জানতে পারলাম এই খানে ২০০ টাকা মতো সরকারি ফি ছিলো।

কুমিল্লা, Chattogram 2 October 2026 23 views CTWED6JL
0 Comments
Paid Customs Office ৳25.0K

প্রত্যয়ন পত্র

FOC তে আসা মাল চট্টগ্রাম কাস্টমস থেকে ছাড়াতে ঢাকা উত্তর কাস্টমস থেকে একটা NOC নিতে হয়। তার জন্য আজ প্রায় ৩/৪ মাস যাবৎ ঘুরাচ্ছে। কাল শুধু এক টেবিল এই ২৫০০০/= টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ আগে ও ছিলো। কিন্তূ এখন বহুগুন বৃদ্ধি পেয়েছে। দেখার কেউ নেই।

ঢাকা উত্তর, Dhaka 2 October 2026 26 views DKNATP7P
0 Comments
Paid Land Office ৳1.35M

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস। রেকর্ড সংশোধন শতক প্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা রেট।

আমার জমির রেকর্ড সংশোধন বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে ১ একর ২১ শতক যায়গার জন্য।

দিনাজপুর, Rangpur 1 October 2026 24 views RNK6HLS4
0 Comments
Paid Land Office ৳12.0K

জমির খারিজ করাতে দিতে হয়েছে ঘুষ।

আমি ময়মনসিংহ সদরের ভাবখালি ভূমি অফিসে খারিজ করাতে যায়। সেই অফিসের নায়েব আমাকে বলে আপনার কাগজ পত্রে জামেলা আছে এই গুলো ঠিক করাতে হবে, পরে উনি উনার সহযোগীকে দেখিয়ে বলে উনার সাথে কথা বলতে, পরে উনার সহযোগী আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন,, অবশেষে ১২ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।

ময়মনসিংহ, Mymensingh 1 October 2026 28 views MYTTWT7H
0 Comments
Paid Land Office ৳3.0K

জমির নামজারি বাতিলের তদন্ত রিপোর্ট

আমার প্রয়োজনীয় কাগজটি তার কাছে চাইলে সে বলে এখন সময় নেই তখন আপনার কাজটি করে দিব অথচ আমার কাজটি তাদের কাছে বিগত ১৫ দিন যাবত পড়েছিল এরকম আমি শত শত ফাইল তাদের দপ্তরে দেখেছি আমি বললাম যে দেখেন আবার কাজটা জরুরি তখন তারা বলল যে তিন হাজার টাকা দেন তাহলে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন এবং তারা ৩০০০ টাকা দেওয়ার পরে ১০ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়

কালুখালি রাজবাড়ী, Dhaka 1 October 2026 21 views DKPJW5PT
0 Comments
Paid Other public office ৳200

আদালতের একজন টাইপরাইটার

যার কাজ হলো বিভিন্ন মামলার কথা গুলি টাইপ করা । পুলিশ বেশি মানুষকে ঢুকতে দেয় না। আমার চার থেকে পাঁচ লাইনের লেখার জন্য তাকে 200 টাকা দেওয়া লাগে একশ টাকা নেয় না 😡😡😡😡 দেশটা কি ঘুষ মুক্ত হবে না কখনো ?

গাজীপুর, Dhaka 30 September 2026 34 views DKMJJH99
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

নামজারি খারিজ

জমি ৯শতাংশ দুইনামে খারিজ করতেগেলে বিভিন্নভাবে বুজিয়ে, ৩৪হাজার দাবি করে, পরে দুজনেই স্বামী স্ত্রী হওয়ায় ২৫হাজার বলে। তাতে উপায়নেই ভেবে তা করতে বাদ্য হই।

Lakshmipur, Chattogram 30 September 2026 31 views CTJV47BX
0 Comments
Paid Other public office ৳3.0K

ড্রাগ লাইসেন্স

ড্রাগ লাইসেন্স নবায়ন করা লাগে দুই বছর পর পর । নবায়ন করতে গেলে ৩০০০ টাকা ঘুষ দিতে হয় প্রতি বার। সরকার অনেক আপডেট করছে কিন্তুু মূল জায়গায় আপডেট করে নাই। সব ধরনের পেমেন্ট অনলাইনে নেয় এটা নেয় না অফিসে গিয়া ঘুষ দিয়ে করতে হয় । সিস্টেম করা উচিৎ ছিল অনলাইনে নবায়ন করার সিস্টাম নির্ধারিত একটা টাকা দিবে বিকাশে একটা রিছিভ বের হয়ে আসবে । নাবায়ন হয়ে যাবে। ওই রিচিভ কপি দোকানে জুলিয়ে রাখবে।

বাগেরহাট, Khulna 30 September 2026 33 views KHXULEBX
0 Comments
Paid Other public office ৳30.0K

রিমান্ডে নিয়ে এসে আসামির কাছ থেকে ত্রিশ হাজার এবং বাদীর কাছ থেকে এক লক্ষ টাকা

এই মাসে ১৮ থেকে ২৪ তারিখের মধ্যে রংপুর মেট্রো তাজহাট থানায় একজন আসামীর কাছ থেকে ৩০০০০ টাকা রিমান্ডে নিয়ে ঘুষ নেয় তাজহাট মেট্রো থানার ওসি। এবং ওই আসামিকে জিজ্ঞেস বাদ করতে বাদির নিকট মামলার আয়ু এক লক্ষ টাকা নেয়।

রংপুর তাজ হাট থানা, Rangpur 30 September 2026 15 views RN2MBBX9
0 Comments
Paid Other public office ৳200.0K

সমাজসেবা কার্য্যালয়

এতিমখানার ক্যাপিটেশন প্রাপ্তির ক্ষেত্রে সেখানকার মাজসেবা অফিসের কেরানী কে প্রত্যেক রিনিউয়ালে কমপক্ষে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা উৎকোচ দেয়া লাগে। তাছাড়া, প্রত্যেক কিস্তির পেমেন্ট পেতে আরও ২% থেকে ৩% অতিরিক্ত অর্থ পরদান করতে হয়।

রামপাল, Khulna 30 September 2026 32 views KHFDDCU5
0 Comments
Paid City Corporation ৳22.0K

রাজউক ফ্লাটের নামজারি

গত বছর আমার ফ্লাটের রেজিস্ট্রেশান সম্পন্ন করি। কয়েকমাস পর, রাজউক মতিঝিল শাখায় যাই সকল কাগজপত্র নিয়ে নামজারি বা মিউটেসান করতে যাই। উনারা আমাকে বলে সব ঠিক আছে অফিস খরচ ২হাজার আর টেবিল খরচ ২০০০০। আমি বললাম ভাই আমার তো কোনও ইস্যু নাই কাগজপত্রে, কেন এক্সট্রা লাগবে? উনি বলেন যে ভাই টাকা না দিলে আপনার খুত বের করার জন্য বিভিন্ন টেবিলে লোক বসে আছে, আর আপনার যেঁই পরিমাণ আসা যাওয়া দৌড়াদৌড়ী করা লাগবে তাতে আপনার কাছে এই টাকা অনেক কম। আজ টাকা দিয়ে যান অর্ধেক, এক সপ্তাহ পর এসে কাগজ নিয়ে যাবেন। না হলে কয়মাস লাগে ঠিক নাই। শেষ পর্যন্ত আমি আমার এক পরিচিত সরকারি লোকের সাথে কথা বলি, উনি বলেন যে, আপনি নিজে চাকরি করে এতো দৌড়াদৌড়ি করতে পারবেন না, দিয়ে দেন। না দিলে বরং ঝামেলা অনেক হবে, বাধ্য হয়ে টাকা দেই।

ঢাকা উত্তর, Dhaka 30 September 2026 32 views DKMUG7KP
0 Comments