All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,444 reports found
Report a bribe
Paid Education Office ৳15.0K

SLIF ফান্ড ছাড়করণ ও ক্ষুদ্র মেরামত ফান্ড

৫টি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১৫০০০০ টাকা করে ক্ষুদ্র মেরামতের টাকা বরাদ্দ হয় এবং ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে কিছু বিদ্যালয়ে ৭৫০০ ও বেশিরভাগ বিদ্যালয়ে ১৫০০০ টাকা করে SLIP(School Level Improvement Fund) বরাদ্দ হলে উক্ত ফান্ড থেকে উপজেলা শিক্ষা অফিসার — মেরামত থেকে ১৫০০০ ও SLIF থেকে ৫০০ টাকা করে ঘুষ দিতে বাধ্য করেন।

উপজেলা, Chattogram 26 August 2026 7 views CTQ4NJ6A
0 Comments
Paid Other public office ৳8.0K

এন আই ডি রেজিস্ট্রেশন / নতুন ভোটার আইডি

আমি একজন প্রবাসী গত ত্রিশ বছর যাবৎ সিঙ্গাপুরে। ২০২৪ এ আমি দেশে গিয়েছি আমার পরিবার সহ। আমি এবং আমার বড় ছেলের এনআইডি ভোটার আইডি করার জন্য। যথারীতি অনলাইনে ফরম ফিলাপ করে গজারিয়া এনআইডি অফিসে জমা দিয়েছি। আমি মাত্র দুই সপ্তাহের জন্য ছুটি নিয়ে এই এনআইডি কার্ড করার উদ্দেশ্যে দিয়েছি। কিন্তু আমার এনআইডি করতে কোন তৎপরতা দেখাইনি। সরাসরি আমার থেকে টাকা দাবি করছে প্রতি জনের কাছ থেকে ৪ হাজার টাকা। সো আমি এবং আমার ছেলে দুইজনের জন্য ৮ হাজার টাকা দিয়েছি। সিঙ্গাপুরে আমরা সরকারী সেবা পাইতে কখনো টাকা দেইনি। কিন্তু আমাদের ছুটির স্বল্পতার কারণে কোন উপায় না দেখে টাকা দিয়েছি। আমি মনে খুবই কষ্ট পেয়েছি যে গত ৩০ বছর যাবত সিঙ্গাপুরে আছি কখনো কোন টাকা দিন এক টাকাও ঘুষ দেইনি। শুধু আল্লাহর কাছে বিচার দিছি।

গজারিয়া, মুন্সিগঞ্জ, Dhaka 26 August 2026 6 views DKA8YL94
0 Comments
Paid Other public office ৳1.20M

Factory License from DIFE (Under Ministry of Industry)

Following a regular factory inspection, the labor inspector issued a CAP with 28 corrective action points, including several worker safety concerns. Afterwards, a report was intentionally prepared highlighting a number of serious findings that could have significant financial consequences for the factory. We were then asked to pay BDT 12 lakh, with the warning that failure to do so could jeopardize the renewal of our factory license and may even lead to a temporary suspension of operations.

Narayangonj, Dhaka 26 August 2026 4 views DK3PBL9A
0 Comments
Paid Traffic Police ৳500

সাধারণ ডাইরি, G D

চাটখিল থানায় আমি একটা সাধারণ ডাইরি করেছি প্রথমে কম্পিউটার ম্যান ৫০০ ৳ নিয়েছে, পরে এসআই — নামের একজনকে অভিযোগটি দিলাম সে সবার সামনে বলতেছে সহায়তার হাত বাড়ান, মানে তাকে টাকা না দিলে সে কাজ করবেনা, তাকে এক হাজার টাকা দিলাম, তারপর সে অভিযোগ নিয়েছে, কিন্তু ঘটনাস্থলে আর যায়নি আর কোন কার্যক্রম দেখিনি,

নোয়াখালী চাটখিল থানা, Chattogram 26 August 2026 8 views CTDXVXWV
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

বন্ধক অবমুক্তকরণ

কয়েকটি তফশিল ভুক্ত বন্ধকী সম্পত্তির মধ্যে একটি অবমুক্তি করতে ১০০০০০ ঘুষ চায় দালালের মাধ্যমে। এর আগে বলে, এটা সম্ভব নয়। দেনদরবার করে ঘুষের টাকা দালালের মাধ্যেমে দেয়া হয়। সাব রেজিস্ট্রি অফিস: ধানমন্ডি সময় ২০২৫

ঢাকা, Dhaka 26 August 2026 6 views DKBB7HKX
0 Comments
Paid Other public office ৳2.5K

জাতীয় সঞ্চয়পত্র

সিরাজগঞ্জ পোস্ট অফিসে ৫০০০০০ টাকার সঞ্চয়পত্র কিনতে ১০০০ আর ১০০০০০০ এর জন্য ২০০০ করে নেয়। তাছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে না। আবার সেই টাকা মেয়াদান্তে তোলার সময়ও ইস্যুকারী অফিসার খুশিমনে ঘুস দাবি করে।

সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 6 views RJT4YNZJ
0 Comments
Paid Other public office ৳5.0K

বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স

আমি ২০২২ সালে সৌদিআরবে আসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করি, পূর্বে আমি একটি মিথ্যা মামলার আসামি ছিলাম যাহা ২০১৪ সালে নিষ্পত্তি হয়, সেটা উল্লেখ করে আমার কাছে ৫০০০ টাকা দাবি করে এবং বাধ্য হয়ে আমি সে টাকা পরিষোধ করি,,, কারন ইতিমধ্যে সৌদিতে যাবার জন্য ৪ লাখ টাকা এজেন্সি কে দিয়ে দিয়েছি।

বরগুনা, Barishal 26 August 2026 8 views BRC4R3H5
0 Comments
Paid Land Office ৳150.0K

জমি সংক্রান্ত

আমার চাচার জমি সরদার এবং আরেক চাচা মিলে দখল করে নিয়েছ।সরদার এবং পুলিশ ঘুষ খেয়েছেপুলিশ অনৈতিক কাজ করে।আমরা অসহায় দলিল আমার চাচার নামে তার পরও জোর করে সরদার এবং পুলিশ ঘুষ খেয়ে জমি দখল করে ধান রোপন করছে।

ব্রাহ্মণবাড়িয়া আটলা গ্রামে জমি নিয়ে, Chattogram 26 August 2026 6 views CTMUHLWR
0 Comments
Paid Land Office ৳2.0K

নাম জারি

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিস যেকোন সেবা যেমন নামজারি ভূমি কর বা অন্য কোন তথ্যে জানতে গেলে ১-১০ হাজার টাকা দাবি করা হয় না হলে সরকারি সেবা পাওয়া সম্ভব নয় এবং আমি নিজেও ২০০০ টাকা ইউনিয়ন ভূমি আফিসে ঘুষ দিয়ে নিজের নামজারি করেছি

দৌলতপুর, মানিকগঞ্জ, Dhaka 26 August 2026 6 views DK9KYSAT
0 Comments
Paid Other public office ৳22.0K

তাকামুলের সার্টিফিকেট

আমি সৌদি যাওয়ার জন্য তাকামুলের সার্টিপিকেট তৈরি করতে যাই যেখানে ৬৫০০ টাকা সরকারি করছ আছে ।কিন্তু আমার কাছ থেকে এজেন্সি ২২০০০টাকা দাবি করে । আমি এই টাকা পরিসোধ করি । আমি ওইখানে গিয়ে যা বুঝলাম পরিক্ষক থেকে শুরু করে এজেন্সি সবাই এই টাকা ভাগাভাগি করে নেয় । যিনি পরিক্ষা নেয় উনি সব কিছু বলেদেয় কি করতে হবে । এখন আমার কথা হলো এখানে সঠিক ভাবে দক্ষতা যাচাই হচ্ছে না তাহলে কে এই পরিক্ষা চালু করা হলো?

কুমিল্লা, Chattogram 26 August 2026 6 views CTLAYREM
0 Comments