All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.0K

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করতে দিলাম, সব কাজ নিজে করলাম, সারাদিন লাইন দাঁড়িয়ে বিকাল ৩ টায় ফাইল জমা দিলাম। পুলিশ ভেরিফিকেশন করার জন্য একদিন ফোন দিল। বলল যে তার কাছে আসতে হবে। ভেরিফিকেশন পুলিশের অফিস আমার ঠিকানা থেকে ১৫ কিলোমিটার দূরে । গেলাম, যাওয়ার পর একটা হোটেলে নিয়ে বসালো। সে নাস্তা করল । এরমধ্যে সে কাগজ দেখল। জানালো তার ছেলের টিউশন মাস্টারের পেছনে কেমন খরচ হয়, আরেক ছেলেরে কানাডা পাঠাইছে সেইজন্য কত খরচ হইল। যা বুঝলাম প্রতি মাসে লাখ টাকা ছেলের পেছনেই ঢালেন উনি। আমার কাজ শেষে উঠতে চাইলে বলেন যে, উনাদের রেট আছে ভেরিফিকেশন করার জন্য ,না হলে নেগেটিভ রিপোর্ট যাবে। সাথে বলেও দিলেন ,এক হাজার প্রতি ভেরিফিকেশন। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা দিয়ে চলে আসলাম।

সিলেট, Sylhet 26 August 2026 6 views SYUQWL97
0 Comments
Paid Other public office ৳5.0K

Rajuk flat / plot application and registration

RAJUK - রাজধানী উন্নয়ন অফিসে কোনো কাজের জন্য গেলে প্রতিটি ধাপে ঘুষ বা বাড়তি টাকা দিতে হয়। ফ্ল্যাট বা প্লটের আবেদনের ফরম কেনা থেকে শুরু করে কাজের শেষ পর্যায় পর্যন্ত সব জায়গায় টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে বা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় এবং কাজ আটকে রাখা হয়। হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। একদিন ক্ষুব্ধ হয়ে টাকা দেওয়া বন্ধ করে প্রতিবাদ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি; বরং সেই কাজটি আজ পর্যন্ত আটকে আছে এবং সম্পন্ন হয়নি। সংক্ষেপে, এটি সরকারি অফিসে দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ার এক বাস্তব চিত্র।

Dhaka, Dhaka 26 August 2026 5 views DKYVJDE5
0 Comments
Paid Other public office ৳1.0K

ইমিগ্রেশন পার হওয়ার জন্য ঘুষ প্রদান

স্টুডেন্ট ভিসা জন্য ইন্ডিয়া যাওয়া কালে বেনাপোল বর্ডার ক্রস করার সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আমার কাছে জিজ্ঞেস করে তুমি কি নতুন আমি উত্তর দেই হ্যাঁ তখন সে জানায় তুমি কি কিছু বুঝনা তারমানে সে ঘুষ দাবি জানায়, পরে সে জানায় আরেক পুলিশদের সাথে দেখা করে আসতে । তাই এর ভেতরে ১০০০ টাকা দিয়ে দেওয়ার পরামর্শ দেয় পাশে থাকা আরেক পুলিশ। পরে আমি প্রত্যাখ্যান করলে সে জানায় আমি না দিলে ঝামেলায় পড়ে যাব ।রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল ইচ্ছে করছিল জোরে চিৎকার করে সবাইকে বলি কিন্তু পরক্ষণে ভাবলাম আমার জীবনের নতুন একটি অধ্যায় ঝামেলা করাটা উচিত হবে না তাই বাধ্য হয়েই পাসপোর্ট এর ভেতরে ১০০০ টাকা দিয়ে ইমিগ্রেশন পার হলাম।

বেনাপোল, Khulna 26 August 2026 5 views KHLX4EPW
0 Comments
Paid Accounts Office ৳5.0K

বেতন,ইনক্রিমেন্ট কাজ করতে

টাকা ছাড়া আমার ইনক্রিমেন্ট এড করবে না।ফাইল বহুদিন ফালায় রাখছে,এবং বকেয়া বেতন তুলতে টাকার পারসেন্টজ দাবি করে।তাছাড়া কাজ করবে না,বাধ্য হয়ো ঘুষ দিতে হইছে।২ মাস ফাইল ফেলে রেখেছে, টাকা না দেয়ায়।

ঢাকা, Dhaka 26 August 2026 4 views DKH4L9B8
0 Comments
Paid Other public office ৳5.0K

চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

২০১৯ সালে আমার একটি সরকারি চাকুরী হয়। নিয়ম ছিল পুলিশ ভেরিফিকেশনের পরেই চাকরিতে জয়েন করতে দেবে । সুতরাং সঙ্গত কারণেই আমার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনে যায় দুইজন পুলিশ। তাদেরকে নাস্তা দেয়া হয়, তারপরে যাওয়ার সময় টাকা দাবি করলে প্রথমে ৩ হাজার টাকা দেওয়া হয় তাতে তারা খুশি হয় না, তারা আরও ২০০০ টাকা দাবি করে, ভয় দেখায় এই বলে যে পুরা 5000 টাকা না দিলে রিপোর্ট দিবে কিন্তু অনেক দেরি করে। ফলশ্রুতিতে পুরা পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়।

কুমারখালী, Khulna 26 August 2026 6 views KH2PTMDC
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট করতে গিয়ে মারা খেলাম

পাসপোর্ট অফিসের আশেপাশে অনেক কম্পিউটার অপারেটরে দোকান ছিল শুধু এক দোকানে গেলেই আপনার পাসপোর্ট দ্রুত হবে এবং যেদিন জমা দিবেন সেদিনই আপনার ছবি তোলা হবে আর অন্য দোকানে গেলে সেই ফাইল নিয়ে অফিসে জমা দিলে আপনাকে সাত দিন পরে আসতে বলবেন। আমি বাধ্য হয়ে সেই দালাল কম্পিউটারের দোকানে গিয়েছিলাম সে দুই হাজার টাকা ঘুষ নিয়ে আমার ফাইলে সিগনেচার করে দেয়। সেই ফাইল অফিসে নিয়ে জমা দি এবং সাথে সাথে তারা সমস্ত কাজ সম্পূর্ণ করে আর বাকি অন্যান্যরা দেখলাম কাউকে ৭ দিন পর কাউকে তিন দিন পর আসতে বলতেছে।

ঠাকুরগাঁও, Rangpur 26 August 2026 4 views RNFMDDRS
0 Comments
Paid Passport Office ৳6.8K

apply for new passport

আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদের পাসপোর্ট এর জন্য চারটি পাসপোর্ট এপ্লাই করি করি সব কিছু ঠিক থাকার পরও তারা এটাকে ফিরিয়ে দিচ্ছিল এই সমস্যা ওই সমস্যা এটা বলে যখন আমি একটা দালালের মাধ্যমে যোগাযোগ করি তখন তারা বলে 6800 টাকা দিতে হবে চারটে পাসপোর্ট এর জন্য তখন আমি কি করবো

Cumilla, Chattogram 26 August 2026 7 views CTTA226Y
0 Comments
Paid Education Office ৳100

রেজিস্ট্রেশন কপি উতলোন

আমি আমার রায়টুটী উচ্চ বিদ্যালয় থেকে আমার ৬ ষ্ট শ্রণি রেজিস্ট্রেশন কাড আনতে গেলে অফিসহকারী আমার কাছ থেকে ১০০ ঘূষ চায়। আমি যখন বলছি কেন টাকা লাগবে । এটা সরকারি কোনো ফি নেই। তিনি আমাকে রেজিস্ট্রেশন কাড দিতে চান নি।

ইটনা, Dhaka 26 August 2026 4 views DK434W4U
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

জমি রেজিস্ট্রি

আমি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। বর্তমানে দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। ২০২২ সালে নিজের জমি আমার বাবার নামে লিখে দেওয়ার জন্য পাবনা সদর রেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। জানি না, সাব-রেজিস্ট্রার সাহেব এখনো সেখানে আছেন কি না। তবে সেই অভিজ্ঞতা আজও আমাকে কষ্ট দেয়। আমাকে অসহায় পরিস্থিতিতে ফেলে তিনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন।

Pabna, Rajshahi 26 August 2026 3 views RJR2KHG7
0 Comments
Paid Other public office ৳5.0K

জন্ম নিবন্ধন সংশোধন

ই এফ টি চালু হওয়ার কারণে একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের এক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় কারণ তার জন্ম নিবন্ধন ভুল ছিল। আইডি কার্ড ভুল ছিল আইডি সংশোধনের জন্য প্রথমে জন্ম নিবন্ধন সংশোধন করা জরুরী এজন্য আমরা ইউনিয়ন পরিষদে যায় সচিব আমাদের বারবার ঠিক হবে না এই বলে এক সপ্তাহ ঘুরাই। এরপর কম্পিউটার অপারেটর বলল দুনিয়াতে কোন কাজ আটকে থাকে না তবে মাল লাগবে । তখন আমরা বুঝলাম যে না এখানে ঘুষ দেওয়া লাগবে পরে সেই কম্পিউটার অপারেটর সেই সচিবের দালাল পরে বুঝতে পারলাম। এরপর সেই অপারেটর কে বললাম সচিব কে ফোন দেন কত টাকা নিবি ঘোষ এরপর সে ফোন দিল এবং 5000 টাকা লাগবে বলল এরপর আমরা পাঁচ হাজার টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করি। আমরা টাকাটা দিয়ে সংশোধন করতে বাধ্য হয় কারণ একজন কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ

হরিপুর, ঠাকুরগাঁও, Rangpur 26 August 2026 6 views RNE2NB69
0 Comments
Paid Other public office ৳2.0K

উপজেলায় প্রকল্প স্টিমেট

একটি প্রকল্প স্টিমেট করার জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ — উপ সহকারী প্রকৌশলী তিনি ২০০০ টাকা ঘুষ দাবি করেন

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 26 August 2026 4 views RJDJS98P
0 Comments
Paid Land Office ৳4.5K

খারিজ

একটা খারিজ ইউনিয়ন ভুমি অফিসে জমা দিলে এর জন্য ভুমি কর্মকর্তা ৪৫০০ টাকা দাবি করে আর তার থেকে বড় কথা তার অনিয়োগ করা কম্পিউটার অপারেটর এটা সেটা ভুল ধরে আবর অর্থ দাবি করে, সেটা না দিলে খারিজ না মঞ্জুর হয়ে যায়।

ইউনিয়ন, Rajshahi 26 August 2026 7 views RJ8M7XFD
0 Comments
Paid Other public office ৳10.0K

ফায়ার লাইসেন্স করা ও নবায়ন করা

আমি একজন গ্রামের দোকানদার৷ মুদি মালের সাথে সিলিন্ডার গ্যাস ও খুচরা ডিজেল বিক্রি করার জন্য ২০২৪ সালে যখন ফায়ার সার্ভিস অফিসে একটা ফায়ার লাইসেন্স করতে যাই। তখন প্রথমে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে গেলে সেখানে ৫০০০ টাকা দাবি করে বোয়ালমারি উপজেলার ফায়ার সার্ভিস অফিস। অনাদায়ে দোকানে রেড দেয়ার হমকি দেয়। এরপর এখানে টাকা দিলে ফরিদপুর অফিসে আবার ৫০০০ টাকা পরিশোধ করা লাগে ফায়ার সার্ভিস হাতে পেতে৷ ২০২৫ এ যখন বাৎসরিক কর দিতে গেলে। প্রথমে সোনালি ব্যাংকে টাকা দিতে হয়। আমি টাকা জমা দিয়ে রিসিট এসে ফায়ার লাইসেন্স বই তে অফিসার এর সাক্ষর করাতে গেলে ১৫০০ টাকা দাবি করে না দিলে কর পরিশোধ বইতে সাক্ষর করেন না। পরে বাধ্য হয়ে এই টাকা দেয়ার পর সাক্ষর করেন। এখন শুনতেছি ফায়ার লাইসেন্স অনলাইন হচ্ছে। অনলাইনে হলে বাচি।

ফরিদপুর, Dhaka 26 August 2026 4 views DK4P6MHS
0 Comments
Paid Education Office ৳100.0K

এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে আমার বিল ধরানোর জন্য ঘোষ প্রদান

বারবার ফাইল পাঠানোর পরও রিজেক্ট করে দিচ্ছিল এক লক্ষ টাকা ঘুষ দেওয়ার পর বেতনভুক্ত হতে পেরেছি

হরিপুর, ঠাকুরগাঁও, Rangpur 26 August 2026 6 views RNYFVSLD
0 Comments
Paid Tax Office ৳500.0K

অডিট আপত্তি নিষ্পত্তি

২০২৩-২৪ লিমিটেড কম্পানি ট্যাক্স ফাইল অডিট আপত্তি আসে। আমাদের অফিসে ডাকা হয়। ট্যাক্সের এআরও সরাসরি বলেন একটা লিমিটেড কম্পানি তো মিনিমাম ৫ লক্ষ টাকা ছাড়া হবে না। তো আমরা ওই মহিলা অফিসারের সাথে অনেকক্ষন কথা বলি। আমরা ইমপোর্ট করি ও সাপ্লাই দেই, ছোট ব্যাবসা, তিন বন্ধু মিলে দেয়া, আমাদের ব্যাবসার বয়সও বেশি নয়, আমরা সব নিয়মিত ভ্যাট, ট্যাক্স দেই, অডিট করাই। পরে উনি উনার হাইয়ার অথরিটির কথা বলে, জানান যে উনার কাছে নিয়ে গেলে উনি আমাদের এতো কথা নাকি শুনতেনই না। পরে উনাকে নিয়ে যাই আমাদের ওয়্যার হাউজে সেখানে তিনি ২০০০০ টাকা খামে নেন নগদ। কোন কিছুই দেখেন নি, কিছু ছবি তোনেন শুধু। তারপর ওনাদের ওরগানোগ্রাম অনুসারে যেসব টেবিলে টাকা যাওয়ার সব মিলিয়ে ২৫০০০০ থেকে ৩০০০০০ টাকা যায়। তারপর আমরা মুক্তি পাই।

ঢাকা, Dhaka 26 August 2026 7 views DKEZUE5B
0 Comments