All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Other public office ৳250

জন্ম নিবন্ধন ও আই ডি কার্ড

আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে যাই।আমার ইউনিয়ন পরিষদে ।২০২৪ সালে।তখন পরিষদে — নামের একজন সচিব ছিল। সে আমার কাছে দাবি করে ২৫০ টাকা ।কিন্তু আমি দিতে অসিকার করলে আমার মেয়ের জন্ম নিবন্ধন করে দে নাই।পরে সরকার পতন হলে আমি ২০২৫ সালে আমার বিদেশ থেকে চাই জন্ম নিবন্ধন বানিয়ে নি। বাংলাদেশ এর প্রতিটি ইউনিয়ন এর একিই চিত্র। বাংলাদেশের সব সরকারি কাজ করতে গেলে ঘুষ লাগে। আরও অনেক অভিজ্ঞতা আছে।আজকে একটাই বল্লাম।

ঘোপাল ইউনিয়ন /ছাগলনাইয়া ফেনী, Chattogram 25 August 2026 4 views CTH6QWDA
0 Comments
Paid Land Office ৳9.0K

নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে

ভুমি অফিসে ইউনিয়ন কর্মকর্তা নামজারি করতে 9000 টাকা নিছে শর্ত ছিলো দুই দিনে ডিসিআর দিবো কিন্তু আজ পনেরো দিন হলো এখনো ঘুরাইতাছে সে বদলি হয়েছে বলে কিছু করতে পারিনা আপনেরা যদি একটু সাহায‍্য করতেন আমার ইউনিয়ন চরদুয়ানী

চরদুয়ানী, Barishal 25 August 2026 6 views BR4MMQXS
0 Comments
Paid Public Hospital ৳2.0K

হাসপাতাল থেকে মৃত বাবার লাশ গ্রহনের জন্য ঘুষ

হঠাৎ হৃদরোগে আক্রান্ত বাবাকে রংপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই কিন্তু আইসিইউ তে বাবাকে নেওয়ার পরপরই তিনি মারা যান। শোক সামলে বাবার মৃতদেহ নেব। হাসপাতালের তিন তলা থেকে নিচে মৃতদেহ নামানোর জন্য ওয়ার্ড হয় আমার কাছে ৫০০০ টাকা দাবি করে। উপায়ন্তর না পেয়ে ২০০০ টাকা দিতে রাজি হই। লাশ নামানোর পর ঐ ওয়ার্ড বয়কে ২০০০ টাকা দিতে দিতে বলি, আপনাদের কি মৃত্যু হবে না? আপনারা মৃত্যুকে ভয় পান না? ওয়ার্ড বয় টাকা নিয়ে চলে গেল। এবং সামান্য অনুশোচনা তার মধ্যে দেখি নাই।

রংপুর, Rangpur 25 August 2026 4 views RNZFBW25
0 Comments
Paid Other public office ৳1.5K

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্ট ভেরিফাই এর নাম করে ২০০০ টাকা চেয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানাইলে পাসপোর্ট ভেরিফাইয়ে লাল কালির দাগ দেওয়ার হমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে ১৫০০ টাকা দিতে হয়ছিল ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর এ। আপনাদের সুবিধার্থে চাইলে আমার মোবাইল নাম্বার (—) ও দিয়ে রাখলাম

উপজেলাঃ শাজাহানপুর থানা, জেলাঃ বগুড়া।, Rajshahi 25 August 2026 6 views RJYBK3M4
0 Comments
Paid Tax Office ৳200.0K

এনবিআর এ সেবা

এনবিআর প্রধান কার্যালয় এ ঢুকেই রিসিপশনে যারা বসে সরাসরি ঘুষের প্রস্তাব দেয় আমাকে । এই টাকা না দিলে সার্টিফিকেট দিবে না। তারা আবেদন জমা নিতেও ২০ হাজার টাকা চাই আমি ১৫ হাজার টাকা দেই। টাকা নেই সেখানে কর্মকর্তা নাম —। আগারগাঁওয়ে হেড অফিসে রিসিশনে বসে সবাই ঘুষখোর৷ পরব্তীতে টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১.৫ দেড় লাখ টালা দিয়েছে। তাও কাজ হয় নাই৷ অপেক্ষা করাচ্ছে।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DK27HPAN
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি ও খতিয়ান সংশোধন

১০ টা নামজারির জন্য ১,০০,০০০ টাকা দাবি করে আমি নামজারি ও খতিয়ান ২ টা সংশোধন জন্য ৩৯,০০০ টাকা পরিশোধ করি, ফলে নামজারি ৫টা মঞ্জুর করে ৫টা না মঞ্জুর করে খতিয়ান সংশোধন ২টা বাতিল করে দেয়, পরে পুনরায় আবেদন করি আরও ১১,০০০ টাকা পরিশোধ করি তারপর নামজারি ২ টা ও খতিয়ান সংশোধন ২টা মঞ্জুর করে । তাদের ছাহিদা মত টাকা না দিলে অযথা হয়রানি সময় নষ্ট করে । যা আমার বাস্তব অভিজ্ঞতা ।আমি একজন সাধারণ প্রবাসী ।

লক্ষীপুর সদর, Chattogram 25 August 2026 6 views CTBJX8ZY
0 Comments
Paid Other public office ৳1.5K

applying for trade licence

ধামসোনা ইউনিয়নে গেসিলাম আজকে ট্রেড লাইসেন্স করতে। প্রথমে আমার কাছে ৩০০০ টাকা এক্সট্রা চাওয়া হয়। অনেক কথা কাটাকাটির পরেও আমার ১৫০০ টাকা দিতেই হলো। যা আগে কখনোই দিতে হয়নি। সর্বচ্চ ২০০ টাকা বেশি নিয়েছে আগে। এখন তাদের দাবি ১ মাসের দোকান ভাড়ার সম পরিমান টাকা ট্যাক্স দিতে হবে, যদিও তারা ট্যাক্স এর রশিদ দিতে রাজি হয়নি। তাদের কথা অনুযায়ী নতুন সরকার এই নিয়ম করেছে। এটা ঢাকা ১৯ আসন। এমপি — (BNP)।

Dhaka, Dhaka 25 August 2026 4 views DK7C43N3
0 Comments
Paid Land Office ৳8.0K

জমির মালিকানা পরিবর্তন

আমার দাদার নামে জমি। তিনি মারা গেছেন তাই তার জমি গুলো আমার বাবা, চাচা ও ফুপু দের নামে করার জন্য আবেদন করতে যায়। আবেদন করতে সরকারি খরচ 140 টাকা কিন্তু সে সময় নির্ধারণ করে বিভিন্ন টাকার রেট দেই। তার মধ্য থেকে সবথেকে কম 8000 টাকার ঘুষ আমি পরিশোধ করি একপ্রকার বাধ্য হয়ে।

বালিয়া, ধামরাই, Dhaka 25 August 2026 6 views DK68E86W
0 Comments
Paid Customs Office ৳950

Teletalk sim satkhira

Ammur ojante hotat ammur puraton nid number ( jeta ammu kokhono uthai e ni - Ammu biyer por ai khan thake e new nid uthaice ) diye 15 ta Teletalk sim uthanor karone amader banglalink sim off hoye jai. Jokhon amra Teletalk er satkhira customer service er oi khane jai amader 3 jawa lage 16 din er moto talai tarpor free kaj 950 taka amader thake niye nei. Ak Friday amader office a dake j din camera off thake r oikhane oi lok aka thake se kousole amader thake 950 takar binimoy a kaj ta kore dei. Amra jantam ata free te kore dei but amra osohai silam.

Satkhira, Khulna 25 August 2026 4 views KHP766FX
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারী

লাকসাম উপজেলায় নামজারী করতে হলে। আপনার কাগজ পাতি ঠিক থাকলেও ১০ হাজার অফিসে দিতেই হবে৷ আর ভুল বা কোন কাগজ কম হলে তো কথাই নাই। মিনিমাম ২০ হাজার থেকে ৫০ হাজার ও হয়ে থাকে। এটা অফিসের একটা ট্রেন্ড হয়ে গেছে।

লাকসাম উপজেলা, Chattogram 25 August 2026 7 views CTPATRPX
0 Comments
Paid Land Office ৳12.0K

১২ বছরের তল্লাশি সাটিফিকেট

হাউজ বিল্ডিং এর এর লোন এর জন্য ১২ বছরের তল্লাশি সাটিফিকেট লাগে।আমার কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে।কিন্তু সরকারি নিধারিত ফি ছিল ১৫০ টাকা

খুলনা সদর, Khulna 25 August 2026 4 views KHKLUXAZ
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথমে ঠাকুরগাঁও এ হয়েছিল সেখানে ৫০০ টাকা নিয়েছে। বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়া থানার আন্ডারে ছিল তাই সেখানে ভেরিফিকেশনের জন্য পুনরায় ১৫০০ টাকা দিতে হয়েছিল। এই সাইটের পরিচালক এর প্রতি পরামর্শ : দপ্তর এর অপশনে ট্রাফিক পুলিশ আছে কিন্তু থানার পুলিশ এর একটা অপশন দিলে ভালো হয়।

Dhaka, Dhaka 25 August 2026 6 views DKUKU6M9
0 Comments
Paid Other public office ৳300

নীলফামারী জেলা জজ আদালত

মামলার কাগজ পত্র জমা দিতে গেলে চা খাওয়ার টাকা, ডেট জানতে গেলেও টাকা। বলতে ওদের সাথে কথা বলতে গেলেও টাকা চায়। যেদিন মামলা জন্য যাইতে হয়। সেদিনে দিতে হয়। সবার কাছে থেকে নেয় ওপেন। ওরা অলিখিত নিয়ম করে রাখছে।

নীলফামার, Rangpur 25 August 2026 6 views RNBV4RP8
0 Comments
Paid Traffic Police ৳1.7K

মামলার ভয়

আমি কয়েক মাস আগে একটি পুরাতন বাইক কিনেছি তার নাম পরিবর্তন করা হয়নি তাই ট্রাফিক সার্জেন্ট(আন্দরকিল্লা মোড়ে কর্মরত) আমাকে ধরে এবং মামলার ভয় দেখিয়ে ১৭০০ টাকা দাবি করে পরে আমার থেকে ১০০০ টাকা নিয়ে আমাকে ছাড়ে। উক্ত জায়গায় প্রতিনিয়ত বহু লোক থেকে এইভাবে ঘুষ খাচ্ছে তারা।

চট্রগ্রাম, Chattogram 25 August 2026 4 views CTG2N6VX
0 Comments