All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

আমার সরকারী চাকরীর প্রজ্ঞাপন আসার পর আমি চাকরীতে যোগদান করি। আনুমানিক ১ মাস পর নভেম্বর, ২০২৫ খ্রিঃ এর দিকে আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করলে আমার কর্মস্থল হতে উক্ত আবেদন থানায় পৌঁছায়। সেই সময়ে থানায় দায়িত্ত্বরত কর্মকর্তা আমাকে ফোন দেয় আমি তাৎক্ষণিক থানায় হাজির হওয়ার পর পুলিশ সবকিছু যাচাই বাচাই করে সঠিক পায় এবং আমাকে বলে "আপনার রিপোর্ট ভালো আছে আমি পাঠিয়ে দিবো" এই কথাটা শুনে আমি তাকে ধন্যবাদ জানিয়ে বের হবো সাথে সাথেই উনি আমাকে টাকার কথা বলেন, ২৫০০ টাকা দাবী করেন, তখন আমার ব্যগে ১৫০০ টাকা ছিলো, আমি উনাকে বার বার বুঝানোর পরও উনি মানছিলোনা, পরে রিপোর্ট খারাপ দিবে ভেবে না পারতে ১৫০০ টাকা দিলে উনি তা গ্রহণ করেনা, পরে ১৫০০ টাকা দিয়ে বাড়িতে এসে বাকি ১০০০ টাকা বিকাশে দিলাম।

রাউজান থানা, Chattogram 25 August 2026 7 views CTSYVYC7
0 Comments
Paid Sub-Registry Office ৳1.0K

নিবন্ধন

কম্পিউটার অপারেটর ইচ্ছাকৃতভাবে টাইপ করার সময় ভুল করেছেন এবং দোষ স্বীকার করতে অস্বীকার করেছেন। ভুলটি ঠিক করে দেওয়ার জন্য তিনি টাকা দাবি করেছেন।

জগন্নাথপুর, Sylhet 25 August 2026 6 views SYA2K3CS
0 Comments
Paid Sub-Registry Office ৳200.0K

দলিল রেজিষ্ট্রেশন

তারাকান্দা উপজেলার মোজাহারদী মৌজায় একটি দলিল রেজিষ্ট্রেশন এর জন্য সাব-রেজিস্টারকে বিগত জানুয়ারি ২০২৬ এ সরকারি জমার অতিরিক্ত ২ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে। না দিলে দলিল রেজিষ্ট্রেশন হবে না। কাগজে কোন সমস্যা ছিল না, শুধু দলিল এর মূল্য বেশি ছিল।

তারাকান্দা, ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 6 views MYD6LMBY
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি বিক্রি

জমি বিক্রির সময় আমার মায়ের নামে সামান্য ভুল থাকায় তারা ঝামেলা করে এবং অর্থ দাবি করে এক প্রকার বাধ্য হয়েই সাব রেজিস্ট্রার কে অর্থ দিয়ে জ কাজ করতে হয়

কালকিনি মাদারীপুর, Dhaka 25 August 2026 11 views DKU96GQH
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য কর্তব্যরত সরকারি কর্মকর্তার কাছে গেলে তিনি বাড়তি এক হাজার টাকা দাবি করেন এবং না দিলে আমার কাজটি আরো ২০ দিন পিছিয়ে যাবে বলে আমাকে ভয় দেখান।

সিলেট, ওসমানীনগর থানা।, Sylhet 25 August 2026 6 views SYZTEPTV
0 Comments
Paid Land Office ৳350.0K

BDS survey

কক্সবাজার শহরে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত নতুন ভূমি জরিপ চলমান রয়েছে, এই জরিপে সকল ভূমি মালিকদের নিজ নিজ জমির সকল বৈধ কাগজপত্র (যেমন, জমির দলিল, খতিয়ান, পরিশোধিত খাজনার রশিদ ইত্যাদি) নিয়ে পূর্ব নির্ধারিত সার্ভেয়ার কর্তৃক জমির মালিকানা প্রমাণ সাপেক্ষ নতুন বিডিএস খতিয়ান পাওয়া যায়। এই সেবাটি পেতে আমাকে দুই ধাপে যথাক্রমে, তিন লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছে, দুজন আলাদা সরকারি কর্মীকে।

Cox's Bazar, Chattogram 25 August 2026 5 views CT79Y9AW
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট নবায়ন

অভিযোগের বিবরণ: সম্প্রতি একজন পরিচিত ব্যক্তি পাসপোর্ট করার জন্য আমার সহযোগিতা চান। তিনি তুলনামূলকভাবে অশিক্ষিত হওয়ায় অনলাইনে আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র বোঝা, আবেদন ফি/ব্যাংকের টাকা পরিশোধসহ বিভিন্ন প্রক্রিয়ায় আমি তাকে সহযোগিতা করি। পাসপোর্টের আবেদন করার জন্য আমরা পাসপোর্ট অফিসের আশপাশের একটি কম্পিউটার/অনলাইন সেবার দোকানে যাই। সেখানে আবেদন করার সময় আমার পর্যবেক্ষণে মনে হয়েছে, ওই দোকানের লোকজন পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আবেদনপত্রে নামের বানান, ইংরেজি নামের বানান, কাগজপত্রের কোনো তথ্য বা অন্যান্য ছোটখাটো বিষয়কে পরবর্তীতে সমস্যা হিসেবে দেখানো হতে পারে—এমন তথ্য তারা আগে থেকেই সংশ্লিষ্টদের জানিয়ে রাখে বলে আমার কাছে প্রতীয়মান হয়।

সিরাজগঞ্জ, Rajshahi 25 August 2026 7 views RJM2P5JJ
0 Comments
Paid City Corporation ৳12.0K

নতুন ট্রেড লাইসেন্স

কারখানার জন্য ট্রেড লাইসেন্স যাকে বলে হোসিয়ারি ব্যাবসার লাইসেন্স সরকারি ফি লাগে ৩৪০০ থেকে ৩৫০০টাকা কিন্তু আমার কাছে ২০হাজার টাকা চেয়েছে অনেক জোড়াজোরি করে ১২ হাজারে করিয়েছি।

গাজিপুর চৌরাস্তা, Dhaka 25 August 2026 4 views DK2PQXJF
0 Comments
Paid BRTA ৳3.0K

বাইক রেজিস্ট্রেশন

সরকারি মূল ফিসের চেয়ে 3 হাজার টাকা বেশি দাবি করেছে যেইদিন আমি বাইকের নাম ট্রান্সফার করার জন্য গিয়েছি এটা না দিলে মূল ম্যাজিস্ট্রেটের সাইন ই পাওয়া যায়না ও সে পর্যন্ত পৌঁছানোই যায়না।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK94FWR5
0 Comments
Paid Other public office ৳1.2K

ফাইল আদান-প্রদান

মামলার ফাইল ৩ তলা থেকে ৪ তলায় যাবে এজন্য আমার কাছ থেকে ১২০০ টাকা ঘুষ নেয়। ঘুষটি নিয়েছিলো নোয়াখালী জজকোর্ট আদালতের দেওয়ানি সেকশন এর অতি জেলা জজ ১ এর কম্পিউটার অপারেটর —। টাকা ছাড়া তার মুখ ও চলেনা।

মাইজদী জজ কোর্ট, Chattogram 25 August 2026 4 views CTA47C7C
0 Comments