All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Other public office ৳500

পাসপোর্ট ফেরিফিকেশন

পাসপোর্ট ফেরিফিকেশনের জন্য যাবতীয় কাগজ পত্র ওয়াটস্যাপ করতে বলা হয়। সে কাগজ পত্র প্রিন্ট করার জন্য ৫০০ টাকা নেন পুলিশ কর্মকর্তা।

কাঁকন হাট থানা, Rajshahi 25 August 2026 8 views RJ33DFYB
0 Comments
Paid Other public office ৳20.0K

প্রবাসী কল্যাণ লোণ

আমি সৌদি আরবে যাওয়ার আগে কিছু টাকার সংকটে পড়ি। শুনেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজেই লোন পাওয়া যায়। আমি ব্যাংকে সরাসরি জোগাজোগ করি কিন্তু তারা কিছু শর্ত জুড়ে দেয়। তন্মধ্যে সরকারি চাকুরিজীবী এমন নিকট আত্মীয়ের ব্লাংক চেক। কিন্তু আমাকে ব্লাংক চেক দিবে এমন আত্মীয় খুজে পাইনি। এলাকার একজন সাংবাদিক ছিলো তিনি ব্যাংকের সাথে ভালো জোগাজোগ আছে এবং সিস্টেমে সব করে দিবে। ২ লাখ লোনের জন্য ১৫ হাজার এবং ৩ লাখ লোনের জন্য ২০ হাজার দাবি করেন। আমি ধাপে ধাপে ১৫ হাজার দেই। কিন্তু টিকিট কনফার্ম করার পর টাকা দিবে বল্লেও সেই টাকা আমি পাইনি। আমার কাছ থেকে নেওয়া ১৫ হাজারের মধ্যে ৫ হাজার ফেরত নিতে সক্ষম হয়েছি। বাকি ১০ হাজার হলুদ সাংবাদিক হজম করে ফেলেছে। আড়াই বছরে দেশে ১৭-১৮ লক্ষ টাকা রেমিট্যান্স আনতে সক্ষম হয়েছি।

ভালুকা, Mymensingh 25 August 2026 4 views MYNHRKWJ
0 Comments
Paid BRTA ৳3.0K

মোটরবাইক এর লাইসেন্স

এটি সকল মোটর বাইকওয়ালা পরিষদ করতে বাধ্য। কারণ তারা লাইসেন্স এর কাগজ শোরুমের মাধ্যমে জমা নেই। সকল ডিম শোরুমের মাধ্যমে সম্পূর্ণ হয়।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 25 August 2026 7 views RJJGWVUD
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি বা খারিজ করতে

ফতেপুর ইউনিয় ভূমি অফিসে আমি দশ হাজার টাকা ঘুষ দিয়ে আমার প্রকৃত জমি খারিজ বা নামজারি করিয়েছি

ফতেপুর ইউনিয়ন পরিষদ, নাচল চাঁপাইনবাবগঞ্জ।, Rajshahi 25 August 2026 6 views RJGE9XVK
0 Comments
Paid Education Office ৳10.0K

অনলাইনে ফাইল প্রেরণ।

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আপার গ্রেড এর ফাইল সুপারিশের জন্য ১০০০০ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ার জন্য আগে ২ বার ফাইল রিজেক্ট করেছে। কারণ হিসাবে insufficient papers বা others লিখে দেয়। পরে ৫০০০ টাকা দিয়ে ফাইল ছাড় করাতে হয়েছে। দু:খের বিষয় এই যে, আমার পরবর্তী স্কেল পেতে ৬ মাস পিছিয়ে যেতে হলো।

খুলনা, Khulna 25 August 2026 9 views KHNGCAJZ
0 Comments
Paid Land Office ৳30.0K

খাজনা আদায়ে অনিয়ম

একটি দাগের আংশিক জমি ১নং খাস খতিয়ানে এবং ঐ দাগের অবশিষ্ট জমিসহ অন্যান্য জমি মিলে মালিকানা হিসেবে আর এস রেকর্ড হয়েছে। ঐ জমির খাজনা দিতে গেছি তহসিলদার কয় ঐ দাগের খাজনা নেওয়া যাবে না। পরে পিয়ন পাশের রুমে আসেন। পাশের রুমে ডাকে নিয়ে যায়া ৫০ হাজার টাকা দিলে সম্পূর্ণ জমির খাজনা দেওয়ার ব্যবস্থা করি দেব। আমি ৫ হাজার টাকা দিতে রাজি হলাম। কিন্তূ কাজ হলো না এভাবে প্রায় ১ মাস ঘোরার পর তহশিলদারদের ভাগনার মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে খাজনা দিছি। পরে শুনলাম জমির পরিমাণ বেশি হলে এই কাজের জন্যৈ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়

কুড়িগ্রাম সদর উপজেলা, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস, Rangpur 25 August 2026 7 views RNHHXATT
0 Comments
Paid Other public office ৳2.0K

iBAS

জুন মাসে আমি ডাক বিভাগে জয়েন করি,, জয়েন এর কিছু দিন পরে আমাকে বলতেছে,, সবাই দুই হাজার করে টাকা দিতে হবে আইবাস এক্টিভ করার জন্য,, না হয় তিন চার মাসও হবে না,, আমি শুরুতে দেই নাই,, কিন্তু আমার সাথে প্রায় সবাই দিছে,, আমি না দেওয়াতে পরবর্তী মাসে কোনো সেলারি ডুকে নাই,, যারা যারা দিছে তাদের সবার সেলারি ডুকছে,, পরবর্তীতে আমার স্যার এসে বলতাছে,, আমাদের সময় ও এটা দিছি,, না হয় তিন চার মাস ঘুরায়,,দিয়ে দিয়েন না হয় আপনার,, কষ্ট হবে চলতে,, পরবর্তী বাধ্য হয়ে দিয়ে দিলাম,, এক সপ্তাহের মধ্যে আমার মেসেজ চলে আসছে,, এবং মাস শেষে সেলারি পাইয়া গেছি,,

কুমিল্লা, Chattogram 25 August 2026 6 views CTVUUER6
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের লাইসেন্সের প্রেক্ষিতে আমার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। এখানে পাসপোর্ট বা অন্য কোন ধরনের বিদেশ গমনের ইসু ছিল না। তবুও পুলিশ আমার থেকে ঘুষ চায় এবং ঘুষ না দিলে কাজ ভালো হবে না বলেও ভয় দেখায়। কিন্তু দুঃখজনকভাবে ঘুষ দেবার পরেও আমার রিপোর্ট যথাস্থানে পৌঁছায়নি। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা হলে সে আমাকে জানায় এসপি স্যার নাকি সাইন করেনি। তাকে বিষয়টি দেখার জন্য পুনরায় কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানা, Dhaka 25 August 2026 8 views DKW7R5JX
0 Comments
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট

আমি সকল সঠিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কিন্তু সারাদিন আমাকে হয়রানি করে। বিভিন্ন ধরনের অপ্রসংগিক ভুল ধরে। যখন আমি দালালের মধ্যমে তাদের কাছে পাঠাই তারা টাকার বিনিময়ে দশ মিনিটে কাজটি করে দেয়

ফেনী, Chattogram 25 August 2026 8 views CT58VY4C
0 Comments
Paid City Corporation ৳900

ট্রেড লাইসেন্স নবায়ন

খুলনা সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ড এর ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে বলে - ৳৩৫০০ লাগবে। আমি জানি ২৭০০+ লাগবে। তবুও বাধ্য হয়ে ৳৩৫০০ দিলাম। পরে বলে খরচ ৳৩৫০০ আরো ২০০ দেন। বাধ্য হয়ে দিতেই হলো।

খুলনা, Khulna 25 August 2026 6 views KHCBTDLT
0 Comments
Paid Land Office ৳18.0K

নামজারি

আমি নামজারি করতে আমাদের ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছি পরে তারা নামজারি করতে ২০,০০০ টাকা দাবি করে। আমি তাদেরকে ১৮,০০০ টাকা দিয়ে আমার কাজ সম্পন্ন করেছি।

চাদঁপুর, Chattogram 25 August 2026 7 views CTVELL3H
0 Comments