All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,416 reports found
Report a bribe
Paid Land Office ৳2.5K

ভূমি নামজারি

আমি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়ন ভূমি অফিসের তশিলদার — — খতিয়ানে নামজারি নথি গ্রহণ করার জন্য 2500 টাকা দাবি করে। না হলে গ্রহণ করবে না। পরে 1000 বাধ্য হয়ে দিতে হয়। তারপরেও সে — খতিয়ানে 12 শতাংশ জমি থাকার কথা কিন্তু সে অনলাইনে 6 শতাংশ জমি আপডেট করে বাকিটা সে রেখে দেয় যাহাতে নামজারি শুনানির দিন গ্রাহক ঝামেলায় পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে সবচাইতে দুর্নীতিবাজ ঘুষখোর ভূমি অফিসার — ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বর্তমান দায়িত্বে আছে সে ঘুষ ছাড়া সে একটি কাজও করে না।

লক্ষ্মীপুর, Chattogram 25 August 2026 4 views CTXSN4ZE
0 Comments
Paid Land Office ৳1.0K

খতিয়ান

করমজা ভূমি অফিস সাঁথিয়া, পাবনা, এখানকার ভূমি অফিসে আর এস, এস এ খতিয়ান দাগ নম্বর মিলাতে অথবা খতিয়ান ওঠাতে, যে কোন রকমের সেবা নিতে এখানকার কর্মচারীদের ঘুষ দিতে হয়। মানে তারা সেবার আগেই ডিমান্ড করে বসে এমনকি দর কষাকষি চলে কেউ একটু বেশি কম দিতে চাইলে তারা সাফ জানিয়ে দেয়, "এটা কি আমাদের কাজ, উপজেলা ভূমি অফিস থেকে দেখে নেন গা "

করমজা ইউনিয়ন ভূমি অফিস, সাথিয়া, পাবনা, Rajshahi 25 August 2026 4 views RJ55JFGQ
0 Comments
Paid Accounts Office ৳15.0K

বৈধ টিএ ডিএ দাবী

আমি একজন সামরিক বাহিনীর সদস্য, আমাদের স্বাভাবিক বদলি হলে আমরা এক জায়গা হতে অন্য জায়গায় যোগদান করার পরে টিএ (ট্রাভেল এলাউন্স) ও ডিএ (ডেইলি এলাউন্স) সংশ্লিষ্ঠ এফ সি (ফাইনান্স কন্ট্রোল) এ চিঠি পাঠাই, সেইখানে দুরুর্ত, কত দিন , সকল নথি উপস্থাপন করা হয় । কিন্তু অডিটরগন ইচ্ছাকৃতভাবে সেই ফাইল আটকে রাখেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে তারা দাবীকৃত টিএ ডিএ এর ১০% ঘুষ দাবী করেন। যা ১০ হাজার থেকে শুরু করে যত টাকা দাবী করা হয়েছে তার উপর নির্ভর করে । আপনি সারা জীবন সরকারী চাকুরী করে সরকার থেকে যদি ২০ লক্ষ টাকা পেনশন পান , সেইখান থেকেও তারা ১-২ লক্ষ টাকা দাবী করবে । সরকারী ফিনান্স কন্ট্রোল বোর্ডের সকল অডিটর এই ঘুষ বানিজ্যের সাথে জড়িত , যা সকল সামরিক বাহিনীর অফিসার জানেন। কিন্তু আওয়াজ তোলার কেউ নেই ।

ঢাকা, Dhaka 25 August 2026 6 views DKVFUHA2
0 Comments
Paid Land Office ৳100.0K

বিনিময় নামজারি

কানুনগো — সার দুটি নামজারি করতে ১,০০০০০ টাকা না হলে বিনিময় কৃত নামজারি মঞ্জুর হবে ডিসি অফিসের প্রত্যয়ন লাগবে না টাকা না দিলে ডিসি অফিসের প্রত্যয়ন লাগবে এবং মঞ্জুর হবে না।জরুরি প্রয়োজনে জমিটি বিক্রির প্রয়োজন ছিল তাই বাধ্য হয়ে দিতে হয়েছে

দুর্গাপুর, Rajshahi 25 August 2026 7 views RJ58YVRY
0 Comments
Paid Education Office ৳40.0K

SSC-HSC certificate correction in dhaka education board

২০ বছর বয়সে এসে বাবার কষ্টের উপার্জিত টাকা ঘুষ হিসেবে তুলে দিতে হলো... এর চেয়ে বড় লজ্জা আর অপমানের কিছু হতে পারে না! ঢাকা শিক্ষা বোর্ডে ছোটখাটো কাজ হয়তো ঠিকভাবে হয়, কিন্তু বড় কোনো সংশোধনের বিষয় আসলেই ঘুষ ছাড়া তাদের চাকা ঘোরে না। আমার সাথে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এফিডেভিট সহ শতভাগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিটিংয়ের নামে কেবল ঘোরানো হয়েছে। অবশেষে বাধ্য হয়ে শিক্ষা বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে ঘুষ দিতেই, মাসের পর মাস আটকে থাকা বৈধ কাজটা নিমেষে হয়ে গেল! কাজটা অন্যায় জেনেও বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু যে দেশে সত্য ও আইনের চেয়ে ঘুষের টাকার জোর বেশি, সেই পচা ব্যবস্থার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার নেই।

Dhaka, Dhaka 25 August 2026 4 views DKLWE66U
0 Comments
Paid City Corporation ৳5.0K

নতুন ট্রেড লাইসেন্স

অনলাইনে ২/৩ বার নিজে নিজে ট্রেড লাইসেন্স করার চেষ্টা করেছি। ২ মাসে কোনো লাভ হয় নাই। পরে সিটি করপোরেশন পীরের মাধ্যমে ২ কর্মদিবসে লাইসেন্স পেয়েছি। এখানে ঘুষ ছাড়া কিছুই হয় না, সব চোরের সমাবেশস্থল এই জায়গা।

Dhaka, Dhaka 25 August 2026 6 views DKTVLBGE
0 Comments
Paid Other public office ৳5.0K

NID

আমি USA প্রবাসী। NYC Consulting Office-এর মাধ্যমে NID কার্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন শুধু সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে ভেরিফিকেশন সম্পন্ন হলেই আমার NID প্রস্তুত হবে। কিন্তু এই ভেরিফিকেশনের জন্য আমাকে ৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সোনাইমুড়ী, নোয়াখালী উপজেলা নির্বাচন অফিসে কেন সরকারি কাজ সম্পন্ন করতে ঘুষ দিতে হবে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Sonaimuri noakhali, Chattogram 25 August 2026 7 views CTPRVMAK
0 Comments
Paid Customs Office ৳400

ভিসা চেক

ইমিগ্রেশন অফিস পার হওয়ার সময়, বর্ডার দুই পাশে ২০০ করে মোট ৪০০ টাকা ঘুস দিতে হয় লিগ্যাল কাগজ থাক শত্তেও যা দালালের মাধ্যমে নিয়ে থাকে। ঘটনাটি ভারতে যাবার সময় ঘটে, এবং বাংলাদেশের সব স্থল বন্দরে এমন স্ক্যামের শিকার সবাই হয়।

বুড়িমারী, লালমনিরহাট, Rangpur 25 August 2026 6 views RNY8W22L
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট আবেদন

পাসপোর্ট নতুন আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট অফিসে আবেদনের সময় বাহিরে যে দোকানদার গুলো থাকে তারা পনেরশো টাকা নিয়া সেম ডেটেই এ্যাপয়েন্টমেন্ট করে দেয় কিন্তু আমি যদি অনলাইনে আবেদন করতে চাই দেখি আমার ঐ সেম দিনে এপয়েন্টমেন্ট নাই তো তারা এটা কিভাবে করে তারা অতিরিক্ত পনেরশো টাকা নিয়ে পাসপোর্ট অফিসের সাথে যোগাসাজশে ঐ ডেটেই এ্যাপয়েন্টমেন্ট কর দেয় কিন্তু আমি যদি অনলাইনে আবেদন করতে চাই দেখি আমার সি এম এপয়েন্টমেন্ট নাই তো তারা এটা কিভাবে করে তারা অতিরিক্ত পনেরশো টাকা নিয়ে পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ কইরা অফিসারদের থেকে লিংক বা কোন সাইটের মাধ্যমে এই কাজগুলো করে থাকে আমার দারণা

কেরানীগঞ্জ, ঢাকা অফিস, Dhaka 25 August 2026 6 views DKJ4T5AX
0 Comments
Paid Education Office ৳2.0K

বেসরকারি স্কুল কলেজের এমপিও ফাইল

বেসরকারি স্কুল কলেজের এমপিও ফাইল আটকে রাখা হয় এবং পরবর্তীতে ফাইল ছাড়ানোর জন্য তাদেরকে ফোন দিলে টাকা দাবি করে। টাকা পরিশোধ করলে ফাইল ছেড়ে দেয়। এটি সংক্রিয় পদ্ধতিতে মাউশি নির্দেশনা অনুযায়ী ছাড়ার কথা বাট তারা ফাইল আটকে টাকা নেয়। ঘুস যারা নেয় তাদের পরিচয় জেলা শিক্ষা অফিসার হিসাব রক্ষক ক্লার্ক অফিস কাম-কম্পিউটার সহকারী

বাগেরহাট, Khulna 25 August 2026 6 views KHBQSNLD
0 Comments
Paid Land Office ৳12.0K

নামজারি

আমার জায়গার নামজারির প্রয়োজন, এর আগে একবার নিজে নিজে চেষ্টা করছিলাম, আমার টাহ অনেক দিন ঘুড়িয়ে এই কাগজ সেই কাগজ করে বাতিল করে দেয়, তারপর আমি এখন তাদের চাওয়া অনুযায়ী দেই ১২ হাজার টাকা তারপর নামজারি হয় ১১৫০ টাকায় নাকি নামজারি হয় তাহলে বাকি টাকা ঘুষ, না দিয়ে উপায় দেখি নাই তাই দিতে বাধ্য হইছি

শরীয়তপুর, Dhaka 25 August 2026 4 views DKE72HTV
0 Comments
Paid Sub-Registry Office ৳15.0K

জমি রেজিস্ট্রি

ঘুষের টাকা ছাড়া একটি জমিও রেজিস্ট্রি করে না এই দুর্নীতি গ্রস্থ সাব রেজিস্টার ও ওই অফিসের সব কর্মচারী। এই ঘটনা বাংলাদেশের এমন কোন লোক নাই যে জানেনা। আমার হেবা দলিল করতে গেলে বলে এটা হবে না ওটা হবে না এভাবে না। তার পর টাকা দিলে সব হয়ে যায়। এই হয়রানি থেকে কবে রাহাই পাবে মানুষ।

খুলনা, Khulna 25 August 2026 6 views KHWQVJZK
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি জমা খারিজ

নাম জারি জমা খরিজ গত কযেকবার বাতিল করা হয়েছে এবং টাকা না দেয়ার ৪/৫মাস জুলে তাকে পরবর্তী বাতিল করে দেয়, যেকোন ভুমি কাগজ টাকা চারা দেয় না কুলিয়ারচর ভুমি অফিস নায়েব — , অফিস সহাযক —, কুলিয়ারচর ভুমি অফিসে অফিস সহায়ক —,—,নাজির —, স্বয়ং এসিল্যান্ড ২০২৬ দায়িত্ব থাকা কর্মকর্তা সরাসরি ঘুস নানিলে ও অফিস সহয়ক এর মাধ্যমে নেয়

কুলিয়ারচর ভুমি অফিস ও কুলিয়ারচর পৌর ভুমি অফিস, Dhaka 25 August 2026 6 views DK76PL6X
0 Comments