All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳17.0K

Nikkha nama sottaon

Spouse visai bira desh a jawar jonno amr akta nikkha nama sottaon ar dorkar hoi.....ami jotha jotho vabe sob kisu abedon kori.....oi jaigai bola cilo 5 din ar modde kaj hobe....but 15 din hoiya jai kaj hoi na.....tokhon ami abedon track kore dekhi....amr abedon zila register ar kajjaloi a pending ache...zila register ar office a gela ....amk bole kaji k ante hobe .....ami kaji k niya jai ....kaji khai 5000....kaji jawyar por bivinno talbahana kore .... register officer ar computer oparator 12000 taka ghush chai...ami baddo hoiya taka ta dai..karon hate somoy cilo na....

Jamalpur, Mymensingh 25 August 2026 5 views MYLHGZ8E
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারী আবেদন

আমি আমার জমির নামজারী আবেদন করার জন্য ভূমি অফিসে গেলে আমার কাছ হতে সরকার নির্ধারিত ফি 1170 টাকার অতিরিক্ত ৫০০০ টাকা দাবি করায় আমি সেটি দিতে বাধ্য হয়েছি।

Satkhira, Khulna 25 August 2026 3 views KHPTR3W2
0 Comments
Paid Sub-Registry Office ৳15.0K

দলিল রেজিষ্ট্রেশন

আমি —, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, আমার বাড়ী চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায়.আমাদের ফটিকছড়ি উপজেলা নানুপুর সাব রেজিস্ট্রার অফিসে প্রতি দলিল প্রতি লাখে একহাজার টাকা করে ঘুষ দিতে হয় সাব রেজিস্ট্রার কে, সাব রেজিস্ট্রার — উনি একবার ভয়ে আমার ঘুষের টাকা ফেরত দিয়েছে, পরবর্তী আবার ও টাকা দিতে হয়েছে আরেকটি রেজিষ্ট্রেশন করতে,

গ্রাম, Chattogram 25 August 2026 5 views CT2569BB
0 Comments
Paid Other public office ৳5.0K

ভ্যাট

আমি ছোট একটি ব্যবসা পরিচালনা করি সে আমাকে ভ্যটের ভয় দেখিয়ে বার বার ঘুস দাবি করে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আমার কাছ থেকে ঘুস আদায় করে নেয়।

সিলেট, Sylhet 25 August 2026 3 views SYWEHAPG
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারী

আমাদের একটা নামজারী আটকেদেয় অনলাইনে খুজেপাচ্ছে না। বাতিল করে দিছে।এসিল্যান্ড এর সাথে দেখা করলাম কথা বলেন সহকারী এর সাথে ভাই এটাকে অনলাইনে এন্টি করতে হবে। ডিমান্ড ২০হাজার পরে ১০হাজারে কাজটা করে তা ও ভুল এন্টি করে রাখছে।

উপজেলা, Dhaka 25 August 2026 3 views DKU9LPHC
0 Comments
Paid Customs Office ৳2.0K

ভ্যাট বাবদ

সরকারি ভ্যাট প্রদান ছাড়াও প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৫০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় কাস্টমস ও ভ্যাট অফিসে এবং তা বাধ্যতামূলক, অতিরিক্ত ভ্যাট আদায় করার লক্ষ্যে তারা সবসময় ভয়-ভীতি দেখায় এবং ব্যবসায়িক সমিতি বাধ্য হয়ে তাদের সঙ্গে মিটিং করে প্রতিষ্ঠান প্রতি ছোট বড় হিসেবে একটা ঘুষ নির্ধারণ করে দেয়, সেটাই দীর্ঘ কয়েক বছর থেকেই আমরা দিয়ে আসছি, আফসোস সেটার কোন পরিবর্তন এখনো হয়নি, এবং কখনো হবেও না আমরা মেনে নিয়েছি এই ব্যবস্থা

নওগাঁ, Rajshahi 25 August 2026 5 views RJQWBVZS
0 Comments
Paid BRTA ৳2.5K

মোটরসাইকেল নাম্বার রেজিষ্ট্রেশন

চাঁদপুর সদর বি আর টি অফিসে আমার মোটরসাইকেলের নাম্বার রেজিস্ট্রেশন করতে গেলে সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আমার কাছ থেকে ফাইল খরচ বাবদ ২৫০০ টাকা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে আমার কাজটি করে না, পরবর্তীতে আরেকদিন কাজটি করার জন্য বি আর টি তে যাই তখন বিআরটির পিয়ন — উনি বলেন উনাদেরকে খামে করে টাকা পাঠিয়ে দেয় এছাড়া কোন কাজ হয় না নিরুপায় হয়ে আমিও উনাকে ১৫০০ টাকা ফাইল খরচ দিয়ে তারপর কাজটি করে আসি।

চাঁদপুর সদর, Chattogram 25 August 2026 5 views CTSCDSNW
0 Comments
Paid Land Office ৳12.5K

জমির নাম জারি করা

জমির নামজারী করার জন্য আমি নিজে ২ বার আবেদন করি ইউনিয়ন ভূমি অফিসে।সেখান থেকে বিভিন্ন অজুহাত দিয়ে ক্যাচ খারিচ করে দেয়।তারপর এক দালালের সাথে কথা হলো সে বললো কাজটি করে দিবে।সে কাজটি করে দিয়ে বার হাজার ৫০০ টাকা নেই। সে বলে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব এবং চৌগাছা উপজেলার এসিল্যান্ডকে টাকা দিয়ে কাজটি করে নিয়েছি।

যশোর,চৌগাছা, Khulna 25 August 2026 6 views KH4LJ3FP
0 Comments
Paid Other public office ৳50.0K

Titas gas Transmission

For the extension of a gas stove connection at my residence, I was forced to pay a total of BDT 50,000 in bribes to officials at Titas Gas Transmission in Motijheel. Initially, an officer demanded BDT 30,000 and promised approval within one week. Later, another official claimed he had not received any money and suggested that additional payments were needed for senior officials. The first officer then demanded another BDT 20,000, which I paid. Despite these payments, I faced repeated delays, negligence, and excuses. After I complained directly to a supervisor, I was promised a quick resolution, but the process ultimately took about three months and required constant follow-up. experience

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKW4JQVC
0 Comments
Paid Land Office ৳24.0K

নামজারি

৩টা নাম জারি করতে গেছিলাম — নামে এক অফিসারের কাছে। সরকার নির্ধারিত মুল্য ১১০০x৩=৩৩০০ কিন্তু আমার কাছ থেকে নিছে ২৪ হাজার টাকা। আমি নিজে করেছিলাম কিন্তু OTP তার কাছে যায় এবং সে approve করে না। যখন টাকা দিলাম তখন কাজ করে দিছে।

বরিশাল সাহেবেরহাট, Barishal 25 August 2026 5 views BR48274E
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন করতে হলে সাধারণ ব্যক্তিদের কে বিভিন্ন ভাবে ভুল ধরার চেষ্টা করে যেমন- বাবা মা নামের ভুল মৃত ব্যক্তির নামের ভুল বয়স্ক ব্যক্তির বিয়ের কাবিন 80/90 বছর আগের কাবিন দেওয়া কি সম্ভব বলেন, না দিলেই টাকা দিতে হবে, আগের বাবা মা নামের সাতে বর্তমান নাম যেমন নিজ আইডিতে বাবার হোসেন আছে, কিন্তু বাবার আইডিতে উদ্দিন আছে , মা নিজ টাতে বিবি আছে মায়ের টাতে বেগম আছে। যাহা করনিক ভুল এসবের জন্য টাকা দিতে হয়। আবার সব ঠিক আছে বলে যে আপনে আই ডি ভেরিভাই নিয়ে আসেন যাহা নির্বাচন আফিস দিতে চায় না ? নির্বাচন বলে যে এখন আর ভেরিভাই লাগে না। এসব নাটকের পর টাকা দিলে সব সম্ভব হয়। এবং পাসপোর্ট অফিসের সাইটে তো বিভিন্ন দোকানের সাথে তাদের কন্টাক আছে। তাদের থেকে ফাইল করে নিলে কোন সমস্যা নাই। অতিঃ টাকা

জয়পুরহাট, Rajshahi 25 August 2026 6 views RJFT3MCM
0 Comments
Paid Passport Office ৳20.0K

পাসপোর্ট এ বয়স সংশোধন

আমি একজন প্রবাসী আমার পূর্বের পাসপোর্টে নিজের বয়স ও বাবার নামে মোঃ ছিল না আইডি কার্ডে মোঃ পূর্বের জন্ম নিবন্ধন দিয়ে করা পাসপোর্ট টিতে বয়স ছিল০৪ জুন ১৯৯২ বর্তমানে এনআইডি তে ১৪ জুন ১৯৯৯ বর্তমানে এনআইডি অনুযায়ী পাসপোর্ট করতে আবেদন করে নিয়ে গেলে কর্তৃপক্ষ বলে এটা হবে না এতবছর এভিডেভিড নিয়ে আসো। আবার গেইটে আসতেই আনসার সদস্য কে দিয়ে আমাকে বলা হয় আপনার পাসপোর্ট আজকেই করে দিবো টাকা লাগবে ৪০ হাজার দিতে পারবেন। আমি একজন ভুক্তভোগী পাসপোর্টে মেয়াদ নেই প্রবাসে ফিরতে হবে কিন্তু ঝামেলা হবে বুঝে টাকা দিতে রাজি হই বিপদে পড়ে।

হবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SY2TJTZ7
0 Comments
Paid Land Office ৳8.0K

জমি নাম জারি

আমি আমার নিকটস্থ রামপুর বাজার ভুমি অফিসে আমার নিজের একটি জমি নাম জারি করার জন্য সেখানে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, উনারা আমার কাছে ৭০০০(সাত হাজার) টাকা দাবি করেন, দাবি পুরন করা ছাড়া তারা কোনো ভাবেই তা করবেন না, অতঃপর আমি বাদ্য হয়ে অর্থ দিতে রাজি হই উনারা ১ মাসের সময় নিয়ে ৩ মাস ১০ দিন পরে কাজটা করেন তারপরে আমাকে পেপার দেওয়ার সময় আরো ১০০০(এক হাজার) টাকা দাবি করেন এবং এক প্রকার জোর করে এই টাকা আদায় করেন,,,,

রামপুর বাজার ভুমি অফিস / থানা ফরিদগঞ্জ /জেলা চাঁদপুর, Chattogram 25 August 2026 5 views CT4AGBWE
0 Comments
Paid Land Office ৳3.0K

না।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ । আড়াইহাজার থানা নামজারী ভূমি অফিসে গিয়েছিলাম। আমার ৬ শতাংশের একটি ছোট কৃষি জমির নামজারী করাতে। গিয়ে দেখি তারা সিরিয়ালে সবার থেকে ৩০০০ টাকা করে ঘুষ নিচ্ছে নামজারী করাতে অন্যথায় নামজারী হয় না। স্যার আবার ঘুষও নেয় আবার দেরি করেও আসে। স্যারের জন্য ১ ঘন্টা বসে ছিলাম।

আড়াইহাজার থানা, Dhaka 25 August 2026 5 views DKW9QU5Z
0 Comments