All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করেছিলাম ২০২১ সালে। পাসপোর্ট ভেরিভিকেশন এর জন্য কল করা হয়েছিল সে বছরই। অগত্যা গেলাম কাগজপত্র নিয়ে (ফোনে বলেছিল কি কি লাগবে)। আমাকে দেখা করতে বলা হয়েছিল পৈরতলা (ব্রাহ্মণবাড়িয়া) বাসস্ট্যান্ডে। কোনো পুলিশের পোশাকে ছিলেন না। সে যাইহোক, অতঃপর কাগপত্র সব দেখে বললেন কিছু দিতে হবে। কিছু দিবে হবে বলার পরই বুঝে যাই। মোটামুটি আন্দাজ করেছিলাম যাওয়ার আগেই। তাই মানিব্যাগে এক পার্টে ১ হাজার টাকার একটা নোট আর বাকি পার্টে ৫০০+২০০ টাকার নোট। সো স্বাভাবিকভাবেই কম দিয়ে হয় কিনা দেখার জন্য ৫০০ টার নোট বের করলাম। [ আগেই বলে রেখেছিলাম আমি ঢাবির স্টুডেন্ট যাতে কিছু না দেয়া লাগে বা দেয়া লাগলেও অল্পস্বল্পতেই বনিবানা হয়ে যায়] নোট দেয়ার সময় ২০০ টাকার নোট দেখে ফেলে। সে আরও চায়, আমি আর কথা না বাড়িয়ে ২০০ দিয়ে দেই

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 25 August 2026 5 views CTAH2VX4
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

মর্টগেজ দলিল

১১,৮৮০ টাকার এ চালান করে একটি মর্টগেজ দলিলের জন‍্য সাব রেজিস্টারের অফিসের এক কর্মচারীকে ১০,০০০ টাকা অতিরিক্ত দিতে হয়েছে । এ ছাড়াও এ চালানের কপি অফিসে প্রিন্ট করার ব‍্‍্যবস্থা না থাকায় তাদের মনোনীত দোকানে দুটি চালান প্রিন্ট করতে ২০০ টাকা দিতে হয়েছে।

শ্রীপুর, গাজীপুর ।, Dhaka 25 August 2026 5 views DKVSKEEG
0 Comments
Paid Customs Office ৳20.0K

Vat

প্রতি মাসেই এই ঘুষটি দিতে হচে।অন্যথাশ হয়রানি করা হয়। এভাবে কক্সবাজার সকল প্রতিষ্ঠান থেকেই নেয়া হয়।প্রতিষ্ঠান ছোট বড় যেটা যেমন ঘুষের আকারও সেই রকম হয়। কেউ মুখ খুলে কিছু বলে না শুধুই হয়রানির ভয়ে।

Cox'sbazar sador, Chattogram 25 August 2026 5 views CTPWMJ33
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবাযন করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে, আবেদনের ঠিকানায় সমস্যা আছে বলে আবেদনটি গ্রহন করতে অস্বীকৃতি জানায়। তারপর, ঐ আবেদনটি বাতিল না করে দালালদের মাধ্যমর অতিরিক্ত বাড়তি টাকা দাবী করে। যার ফলে, অপারগ হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়।

মুন্সিগঞ্জ, Dhaka 25 August 2026 5 views DK85EVPE
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট রিনিউ

২ বার সঠিক কাগজ নেওয়ার পর ভিবিন্ন সমস্যা দেখাই। তারপর অফিসের সামনে দালালের সাথে চুক্তি হই ২০০০ টাকা, যদি তারা চাই বেশি। টাকা দেবার পর সব কয়েক মিনিটে হয়ে যাই।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 3 views MYM4S6BX
0 Comments
Paid Education Office ৳2.0K

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যেকোনো কাজ

আমি অসুস্থজনীত ছুটি নিয়ে ছিলাম তখন বেতন বন্ধ হয়েছিল । অফিস সহায়ক বেতন চালু করতে/ বকেয়া বেতন উঠাতে টাকা দাবি করে, না দেওয়ায় অনেক ঘুরায়।পরে বাধ্য হয়েছি।

সাদুল্যাপুর, Rangpur 25 August 2026 3 views RN95B9J6
0 Comments
Paid Other public office ৳1.3K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডের জন্য আবেদন করার সময় ভিসা ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি হওয়ায় আমি আমার লোকাল থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি। প্রথমবার আমাকে বলা হয় আমার আবেদনটি ঠিক হয়নি এবং আবেদনটি পেন্ডিং রাখা হয়। পরে কয়েকদিন পর আবার থানায় গেলে আমাকে বলা হয়, “আপনি জানেন না, আমাদেরও কিছু চাওয়ার থাকে। কিছু টাকা দিয়ে যান, পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে।” পরে আমার কাছ থেকে ১,৩০০ টাকা নেওয়া হয় এবং এরপর আমার পুলিশ ক্লিয়ারেন্সের কাজ সম্পূর্ণ করা হয়। বিষয়টি অনিয়ম ও ঘুষ গ্রহণের আওতায় পড়ে বলে আমি মনে করি।

ঘাটাইল, টাঙ্গাইল, Dhaka 25 August 2026 6 views DKXQNM2M
0 Comments
Paid Other public office ৳20.0K

রেলওয়ে ষ্টেশন পুলিশ।

গাড়ীতে লেগে ইন্টারনেটের তার ছিড়ে গিয়েছিলে, তার জোড়া লাগানোর সময় রেলওয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলতেছিলো আপনারা এখানে তার দিয়েছেন কেন ? ২০০০০ টাকা না দিলে যন্ত্রপাতি দেবো না, মামলা করবো, জেলেদিবো ইত্যাদি

Bogura, Rajshahi 25 August 2026 3 views RJJMK98Z
0 Comments
Paid Other public office ৳500.0K

ঠিকাদারি কাজ

আমি একজন ঠিকাদার এলজিইডির একটা কাজ করতে গিয়ে, কালিয়া উপজেলা এলজিইডি অফিস এবং নড়াইল এলজিইডি অফিস আমার কাজের টোটাল বিলের ৫% টাকা অগ্রিম না দিলে আমার বিল ছাড়েনা,

কালিয়া,নড়াইল।, Khulna 25 August 2026 3 views KH4M3FL7
0 Comments
Paid Land Office ৳7.0K

মিউটেশন

আমার জমির দলিল রেজিস্ট্রেশন করার পরে যখন মিউটেশনের আবেদন করি তখন এই টাকা চাওয়া হয়। প্রথমে পরিশোধ না করায় মিউটেশন আবেদন বাতিল করা হয়। পরে টাকা পরিশোধের পরে সেটা করে দেয়া হয়।

বালার বাজার, ভেদরগঞ্জ, শরিয়তপুর, Dhaka 25 August 2026 3 views DK8CX38N
0 Comments
Paid Public Hospital ৳20.0K

in every step

Rangpur Medical Hospital a ghus na dile kono kaj hoyna. Amar maa er cancer chilo, 4 bochor struggle kore koyek mash age mara gechen. Shuru thekei sob medicine, equipments baire theke kine ante hoto, sob test baire korte hoto. Mojar bepar hocche sei test koranor jonno dalal ra hospitaler vitore ghure beray r oi diagonostic centre er report chara doctor ra dekhena, sample o hospital thekei niye jay 3-4 gun besi bill dekhay sample collection fee dekhiye, janina eita legal kina. tarpor ashe bed/cabin.... taka chara bed paoa impossible. ei porjonto bed nitei 15000+ taka dite hoiche. Rogir sashkosato hocchilo but oxygen cylinder paoa jacchilona... pore private hospital a nite hoichilo

Rangpur Sadar, Rangpur 25 August 2026 6 views RN8R2QYA
0 Comments
Paid Passport Office ৳1.7K

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট আবেদন করে, সরকারি ফি (বিকাশ ফিসহ) 5780/- জমা করে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট লাইনে দাড়িয়ে থাকার পর বড় একটি সিল মাইরা জানালো কাগজপত্রগুলো নিয়ে আসেন। পরে দালালকে 1720 টাকা দিয়ে সীলের কাগজপত্র ছাড়াই পাসপোট করে, কিছুদন পর পাসপোর্ট পেলাম।

নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CTUQ97MR
0 Comments
Paid Land Office ৳600

জমির পর্চা উত্তলোন

আমি এবং আমার নানা যাই একটা পর্চা আনতে প্রথমে দিতে চায় না বলে নাই পরে বলে ৮০০ টাকা দেন ব্যবস্থা করছি পরে বললাম এতো টাকা তো হ‌ওয়ার কথা না ১০০ টাকা একটা পর্চা এতো টাকা কেনো নিবেন। পরে বলে এক‌দাম ৬০০ নিলে নিতে পারেন না নিলে নাই । অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর টাকা নেয় এটা গত বছরের ঘটনা।

আমতলী ইউনিয়ন ভূমি অফিস, কোটালীপাড়া গোপালগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKPZA8CR
0 Comments
Paid Other public office ৳100

চাঁদা বাজ

নন্দিপাড়া ব্রিজের পাশে বটতলা রোডে রাস্তার পাশে প্রতিটি দোকান থেকে দোকান প্রতি 100 টাকা করে নেওয়া হয় এই চাঁদাবাজের নাম হল — দৈনিক এই চাঁদা উঠানো হয় ।

ঢাকা খিলগাঁও নন্দীপাড়া, Dhaka 25 August 2026 5 views DKXW4YVZ
0 Comments