All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Other public office ৳100.0K

উপ-প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।

শিল্প প্রতিষ্ঠানের জন্য বয়লারের লাইসেন্স নবায়ন , অর্থ না দিলে বিভিন্ন ধরনের আইনের হুমকি। সরকারি অনেক বেশি নিয়ম-নীতি প্রয়োগের মাধ্যমে লাইসেন্স দিতে ডিনাই করে দেয়া। এখানে আইনকে অর্থ কামানোর মেশিন বানানো হয়েছে।

রংপুর, Rangpur 25 August 2026 3 views RNYH4FQK
0 Comments
Paid Land Office ৳200.0K

Dolil

জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারী করতে ভূমি অফিস এ গিয়েছিলাম, সরকারি ফ্র্রি ১১০০ টাকা করে, সারাদিন ইউটিউব এ সচিব এর ভিডিয়ো দেখি কয় ১১০০ টাকা, কিন্তু আসলে ২ লাখ তাকার নিচে নাই। সব সালা বাটপার।

Dhaka, Dhaka 25 August 2026 5 views DK7TJKU6
0 Comments
Paid Sub-Registry Office ৳200

Land volume check

জমির ভলিউম চেক করতে গিয়েছি, চেক শেষ এ তারা আমার থেকে ২০০ টাকা নেয় ঘুষ বাবদ। সরকারি কোনো ফি না এটা। সরকারি ভাবে ভূমি সেবার জোত গুলো অফিস আছে সবাই ঘুষ খায়।

Sub-Registry Office South Keraniganj, Dhaka 25 August 2026 3 views DKCFXA92
0 Comments
Paid Land Office ৳12.7K

নতুন জমির নামজারি

আমার চার শতাংশ জমির নামজারি বাবদ=১১৫০০ টাকা এবং ডিসিআর বাবদ=১২০০ টাকা। সর্বমোট নিয়েছে ১২৭০০ টাকা। বিঃদ্রঃ ২০১৭ সালে বাদল নায়েব, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী।

পাইকার ইউনিয়ন ভূমি অফিস, নরসিংদী সদর, নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKEE74SJ
0 Comments
Paid Accounts Office ৳40.0K

ইএলপিসি (ELPC) নেওয়া বাবদ ।

পেনশনে যাওয়ার আগে প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হিসাব রক্ষন অফিস থেকে শেষ বেতনের প্রত্যায়নপত্র নিতে হয় ।ওটা না হলে পেনশন মন্জুর হয়না । আমার নয় আমার প্রধান অফিসের ভুলের কারনে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় রংপুর হতে দুইবার ইএলপিসি নিতে হয়েছে ।তাদের ঘুষ দাবী ছিল (৫০০০০/-+১০০০০/-)=৬০০০০/- পরে ৩দিন দেন দরবার করে =৪০০০০/- টাকায় দফারফা হয় । নিরুপায় ও একান্ত বাধ্য হয়ে ঘুষের টাকা পরিশোধ করি ।

রংপুর, Rangpur 25 August 2026 6 views RNXMY7G4
0 Comments
Paid Other public office ৳10.0K

ফ্যামিলি কার্ড বিতরণ

মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমি চল্লিশা ইউনিয়নের পশ্চিম বামন মহা গ্রামের। আপনার নেত্রকোনা উপজেলার একজন সাধারণ নাগরিক। এলাকার — একটি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে জোরপূর্বক/কৌশলে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি আমাকে কোনো কার্ড দেননি এবং বর্তমানে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন। ​অতএব, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমার টাকা ফেরত পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 3 views MY72T9JQ
0 Comments
Paid BRTA ৳11.0K

Ownership Transfer

এটা প্যাকেজ সিস্টেম করে রেখেছে তারা| নির্দিষ্ট দালালের মাধ্যমে না গেলে কাজটি করা যাচ্ছিল না। পরে দালালের মাধ্যমে কোনও হ্যাসেল ছাড়া অতিরিক্ত ঘুষের টাকার দেওয়ার মাধমেই কাজটি সম্পন্ন হয়।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKFXE4TL
0 Comments
Paid Land Office ৳45.0K

সরকারি খাশ জমির জন্য ঘুষ আদায়

ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার —, আমার থেকে ৪ শতাংশ জমির সরকারি খাজনা থেকে প্রায়, ৩৫-৩০ হাজার টাকা বেশি ঘুষ আদায় করেছে, তার নামে যুগান্তর এ নিঊজ হয়েছে তার বদলি এর ২ মাস এর মাথায় আবার ফিরে আসেছেন তদবির করে ঝিকরগাছা তে, ঘুষ বানিজ্য তার হাতেই চলে ভুমি অফিস এ।

ঝিকরগাছা, Khulna 25 August 2026 3 views KHZPDUTB
0 Comments
Paid Other public office ৳5.0K

Electric office

Electric bill always beshi ashe jekhane 19000 taka - 23000 taka er beshi amader barite bill ashe na Koyek mash dhore 45000-50000 taka er moto ashe Fix korar jonne office e jauwa hoyeche koyekbar tara 5000 taka kore ghush nei officer ra je eta fix kore dibe ar somossha hobe na Amra chai genuine bill jekhane kar chupi hobe na amra bill diye jabo But mash er por mash hoirani kono somosshar somadhan nai Passport office e ghush Rastai traffic der ghush nahole garir kagoj potro niye tanatani kore Electric office e ghush nahole bill beshi ashe Shorkari shob jaigai ghush Tired o these country and peoples

Narayanganj, Dhaka 25 August 2026 4 views DKTLFLMR
0 Comments