All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳500

পাসপোর্ট রিলেটেড

পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য নােয়াখালি সুধারামপুর থানায় গেলে সেখানকার একজন এসআই এর সাথে যোগাযোগ করলে প্রথমে কাজ হয় নি ৫দিনেও।তারপরে ৫০০ টাকা দিলে কাজ ওকে হয়।

নােয়াখালি, Chattogram 3 September 2026 3 views CTNVZW4T
0 Comments
Paid Public Hospital ৳1.0K

হাসপাতালে বেড নেওয়ার জন্য

আমি এক জন রুগি কে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই ডাক্তার দেখানোর পরে রোগীকে ভর্তি করে দেয় এখন কোন সিট পাইনি বলে কেবিন খালি আছে কেবিন নিতে হবে কিন্তু কেবিনে ভাড়া অনেক তারা অনেক গরিব মানুষ ছিল অনেক চেষ্টার পরে একটি বেড ম্যানেজ করে দিবে বলছেন কিন্তু টাকা দিতে হবে।

ঢাকা, Dhaka 3 September 2026 7 views DKQGZGMM
0 Comments
Paid City Corporation ৳7.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

২০২৬-২০২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য। আমি আরো কম দিতে চেয়েছিলাম কিন্তু সেই সাত হাজারের নিচে নিতে রাজি হয়নি। উল্লেখ্য : আমার সব ধরনের ডকুমেন্ট ঠিকঠাক ছিল। সিটি কর্পোরেশনে চাহিদা অনুযায়ী সাবমিট করেছি তারপরও ঘুষ দিতে হয়েছে। জানিনা আমাদের এই দেশ থেকে কবে এই প্রথা বন্ধ হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

পূবাইল, গাজীপুর।, Dhaka 3 September 2026 6 views DKRJ7R5D
0 Comments
Paid Accounts Office ৳81.0K

সরকারি করর্মচারীর পেনশন চালু ও ইএফটি করানোর জন্য।

তাদের দাবী ছিলো মোট উত্তোলন যোগ্য পেনশনের ৩০% পরিশোধ করা। পরবর্তীতে তাদের সাথে অনেক কথাবার্তা বলে ৮১০০০ টাকায় ফাইল প্রসেস করতে রাজি করিয়েছিলাম। তারা বলছিলেন তারা নাকি সচরাচর ফাইলের মূল্যের উপর ৩০% চার্জ করেন।

জেলা শহরে, Sylhet 3 September 2026 2 views SYDFD9TN
0 Comments
Paid Other public office ৳150

পিতার মৃত্তুর সনদ

ইউনিয়ন কমপ্লেক্স গত দুই বছর আগে আমার বাবার মৃত্তুর সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।

শেরপুর, Mymensingh 3 September 2026 10 views MYLFSP67
0 Comments
Paid Land Office ৳22.0K

জমির নামজারি

নামজারি করতে গেলাম সরকার এতো গর্ব করে বলে নামজারি করতে লাগে ১১৭০ টাকা কিন্তু দাবি করলো ২২০০০টাকা আমি তো অবাক ।সব থেকে মজার বিষয় এটা যে অফিসার রা নিজেই টাকা খায় বাট সেটা পিয়ন এর মাধ্যমে খায়। আরও আশ্চর্যের বিষয় হলো আমি বিষয়টা গর্ভারমেন্ট এর মেইল এ বিষয়টা মেইল করছি কিন্তু কোন উওর নাই ।

ভুমি তফসিল অফিস গুলশান সার্কেল, Dhaka 3 September 2026 16 views DK8CZ69W
0 Comments
Paid Education Office ৳5.0K

New Mpo file

এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুলের নতুন এমপিও ভুক্ত করার জন্য ফাইল উপজেলায় পাঠানোর জন্য টাকা দিতে হবে। না দিলে ফাইল ছাড়া হবে না। দিতে বাধ্য হয়েছি।না দিলে আমার ফাইল ডান হবে না আর বেতনও হবে না,এখানে নিরুপায়।কিভাবে এর সাথে লড়াই করবো।

Jhalokathi, Barishal 3 September 2026 9 views BR3VV3Q7
0 Comments
Paid Land Office ৳4.0K

জাগার চাইতে অতিরিক্ত কাজ না আদায়

খাজনা পরিষদ করার জন্য গিয়েছিলাম আমার খতিয়ানে যে পরিমাণ জায়গা আছে ওই পরিমাণ কাজ না আসে এক ১হাজার টাকা আমার থেকে ৪ হাজার টাকা দাবি করে না হলে এক সপ্তাহ পরে আসেন এমন করে ঘুরাতে থাকে

রায়পুর, Chattogram 3 September 2026 12 views CTYH6PLP
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট করার সময় নানা অজুহাত দেখায়, পরে ঘুষ দেওয়ার পর যে সমস্যা ছিলো সেটা থাকার পরও কাজ করা ।

নতুন পাসপোর্ট করার সময় নানা অজুহাতে আমার পেপার জমা নেয়না, পরে ঘুষ দেওয়ার পর যে সমস্যা ছিলো সেটা থাকার পরও কাজ করা হয়েছে। সময় কাল ছিলো: হাসিনার আমলে।

কুমিল্লা পাসপোর্ট অফিস, Chattogram 3 September 2026 6 views CTRVAD68
0 Comments
Paid Other public office ৳2.0K

এনআইডি কার্ড

আমার পাসপোর্ট এর সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্ম তারিখ মিল নাই,, এজন্য বলছিল আমার এনআইডি কার্ড হবে না,,, তারপর কিছুদিন পর কিছু টাকা দাবি করছে তা পরিশোধ করার পর আমার এনআইডি কার্ড হইছে

করিমগঞ্জ, Dhaka 3 September 2026 3 views DKPEA2ER
0 Comments