All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,365 reports found
Report a bribe
Paid Other public office ৳500

চিপ জুটিশিয়াল আদালত মামলার বেপারে

একটা মামলার কাগজ হাইকোর্ট থেকে আসছে তা রিসিভ করতে ৫০০ টাকা দেওয়া লাগবে,কইলাম যে টাকা কিশের এইটা তো ডাকে আসছে, এই কথা বলাতে এখন নিতে লাগ,না হলে সিরিয়াল অনুযায়ী ২/৩ দিন পরে আসুন খুজে দিবো,আমার সেই দিন এ জামিন এর কাগজ লাগবে তাই দেওয়া লাগছে,

লক্ষীপুর, Chattogram 25 August 2026 3 views CTKAWAHF
0 Comments
Paid Other public office ৳30.0K

পাট অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

লাইসেন্স এর সরকারি ফি ২৫০০ টাকা। তারা প্রথম দিন ২০ হাজার টাকা দাবি করে, তারাই সব কাজ করে দিবে এবং আমারও লাইসেন্সটি টেন্ডার জমা দেবার জন্য জরুরি দরকার ছিল তাই ২০ হাজারে রাজি হয়ে টাকা দিয়ে চলে আসি। পরে তারা ফোন দিয়ে জানায় আপনি রপ্তানি করেন, কিন্তু আজ অবধি রপ্তানির জন্য লাইসেন্স নেননি। এটার জন্য ২৫ টাকা দিতে হবে এবং যত বছর যাবত ব্যবসা করছেন তত বছরের লাইসেন্স এর টাকা জরিমানা দিতে হবে। আমি তাদের বলছি এটি নেওয়া বাধ্যতামূলক নয় তাহলে আমি কেন নিব। এটা না নিলে তারা আগেরটাও দিবেনা। তখন এডি সাহেব এসে বলে আমাদের আর ১০ হাজার টাকা দেন আর লাইসেন্স নিয়ে যান। ২৫০০ টাকার লাইসেন্স এর জন্য ৩০ হাজার দিতে হয়েছে। আর টেন্ডার ধরার জন্য খাদ্য অধিদপ্তরে ২০-২৫ ঘুষ না দিলে টেন্ডার পাওয়া যায় না।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKBQAF9W
0 Comments
Paid Other public office ৳1.0K

চাকুরির পুলিশ ভেরিফিকেশন

পুলিশের SI আমার বাবার NID তে উনার নাম এবং আমার NID তে উনার নামের বানানে কার চিহ্ন না থাকা নিয়ে আমায় বলল যে এইসব ঠিক করতে টাকা দিতে হবে। টাকা না দিলে নামের বানান ভুল হিসেবে রিপোর্ট করে দিবে বলে থ্রেট দেয়। বাধ্য হয়ে টাকা দিয়ে আসি। এমন ৫০ জনের ভেরিফিকেশনে তিনি ডেকেছিলেন আমাদের মিরপুর থানায়।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK3T5LC8
0 Comments
Paid Education Office ৳15.0K

স্কুলের রেজিষ্ট্রেশন আর ফরম ফিলাপ আর বাধ্যতামুলক প্রাইভেট৷ সরকারি ফি এর দ্বিগুণ তিগুন বাড়তি দিতে হয়,

আসসালামু আলাইকুম 'প্রথমে আমি আপনাদের "স্যালুট' জানাচ্ছি আপনার অনেক দৃর এগিয়ে যান, ভয় পাবেন না,জনগন আপনাদের পাশে আছে! আমার অভিযোগ ঢাকার অলিতে গলিতে প্রাইভেট স্কুল নিয়ে, তারা এক প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান হিসেবে স্কুল নির্মান করে, আর সব থেকে বড় কথা ঢাকায় কয়টা প্রাইমেরী আর মাধ্যমিক সরকারি স্কুল আছে, সবাই বাধ্য হয়ে প্রাইডেট স্কুলে ছেলে-মেয়েদের পড়াতে গিয়ে নিঃস হয়ে যাচ্ছে। কারন গ্রামে 5 to 10 পর্ডন্ত পড়াতে যত খরচ হয় তা এক ক্লাস পড়াতেই তার দ্বিগুণ খরচ হয়, আর রেজিষ্ট্রেশন ফি বানিজ্য, ফরম ফিলাম বানিজ্য, আর টেস্ট পরিক্ষায় ইচ্ছে পূর্বক ছেলে-মেয়েদের ফেল করিয়ে মোটা অংকের টাকার বানিজ্য, যা সরকারি ফি এর দ্বিগুণ, মানে মধ্যবিত্ত আর গরিব পরিবারের পক্ষে এতো খরচ বহন করা অসম্ভব,please do something.....!?

ঢাকার সব শহর, এলাকা, মহল্লা গুলো জড়িত!, Dhaka 25 August 2026 6 views DKUTK5M3
0 Comments
Paid Education Office ৳130.0K

এমপিওভুক্তি

আমি ২০২১ সালে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হরষপুরে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। আমার এমপিওভুক্তির জন্য প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চেয়ার বানিয়ে দিবে বলে ২০,০০০ টাকা দাবী করেন,,নইলে এমপিওভুক্তি হবে না,,পরবর্তীতে জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক শিক্ষা অফিসে দিতে হবে বলে আরও ১০,০০০/ টাকা চান,,আমি ৩ ধাপে ৩০,০০০ টাকা পরিশোধ করলে আমার এমপিওভুক্তির আবেদন করা হয়,,এবং আমি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়। জেলা পরিষদ হতে ক্রীড়া সামগ্রী কেনার জন্য প্রধান শিক্ষককে ১,০০,০০০/ টাকা অনুদান দেওয়া হয়,এবং কিছ না কিনেই ভুয়া ভাউচার তৈরি করা তা আত্মসাৎ করেন, প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ইউনিয়ন, Chattogram 25 August 2026 3 views CTRNWUP3
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট ইস্যু

২০২৪ সালের জানুয়ারি মাসে কুষ্টিয়া পাসপোর্ট অফিসে আবেদন পত্র জমা দেওয়ার সময় বিনা কারনে তার আমার আবেদনটি জাম নেয় না। যে সকল ডকুমেন্ট দেওয়া প্রয়জন ছিল সবই দিয়েছিলাম (আবেদন পত্র, টাকা জমা দেওয়ার ইনভয়েচ, নিজের পিতা মাতা ও স্ত্রির এন আই ডি, বিয়ের কাবিন নামা, যেই প্রতিষ্ঠানে চাকুরি করি সেটার প্রত্যয়ন পত্র, নিজের জন্ম নিবন্ধন, SSC, Diploma, BSC Engineering সার্টিফিকেট এর সত্যায়িত কপি)। তারা আমাকে কারন হিসাবে বলে পেশা ইঞ্জিনিয়ার দেওয়ার জন্য সার্টিফিকেট এর অরিজিনাল কপি আনতে বলে, আমার অরিজিনাল সার্টিফিকেট গুলা ঢাকাতে থাকার কারনে, আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থকে তাদের ভেরিফাই স্ট্যাটাস দেখাই তাতেও তারা রাজি হয় না। ২ দিন চেষ্টার পর ব্যাপারটা টাকা দেওয়ার মাধ্যমে সমাধান করতে হয়।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KHMYT66K
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করা

প্রথমে আমরা যখন স্বাভাবিক পাসপোর্ট করতে যায় তখন বলে আমাদের নাকি কাগজ পত্রে ঝামেলা আছে পাসপোর্ট হবে না তারপর যখন একটা দালারের মাধ্যমে প্রতি পাসপোর্ট ১৫০০ (সরকারি ফি বাদে অতিরিক্ত) করে দি তখন আর কোনো সমস্যা নাই সব ঠিক এবং পাসপোর্ট এর কাজ করে দেয়

নোয়াখালী পাসপোর্ট অফিস, Chattogram 25 August 2026 3 views CTQDH5Q2
0 Comments
Paid Land Office ৳5.5K

করণিক ভুল সংশোধন

আমার জমির দাগ নম্বর এর একটা সংখ্যা ভুল ছিল ।এটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে ।অবশেষে আমি সমস্যা সমাধানে বাধ্য হয়ে টাকাটা দেই।ভুল সংশোধন হবার পর স্থানীয় অফিস এ সংশোধিত কাগজ জমা দেওয়ার সময় ও তারা 1000 থেকে দাবি করলে 500 টাকা দিয়ে কাজ সমাধান করি ।

মঠবাড়িয়া, Barishal 25 August 2026 3 views BRA4DWX7
0 Comments
Paid Other public office ৳2.0K

চারিত্রিক সনদ গ্রহণ

মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জয়েন করার জন্য চারিত্রিক সনদ প্রয়োজন ছিল যেটা পুলিশ কর্তৃক দস্তখত করা হতে হবে। নিকটস্থ থানায় যাওয়ার পরে পুলিশ টাকা ছাড়া সাইন করবে না বলে জানিয়েছে। খুব আর্জেন্ট প্রয়োজন ছিল বলে উপায় না পেয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম।

নেছারাবাদ, পিরোজপুর, Barishal 25 August 2026 3 views BRD3XVCE
0 Comments
Paid Sub-Registry Office ৳47.0K

জমি নিবন্ধন

সাব রেজিস্টার কোন ব্যক্তির সাথে কথা বলবে না, কথা বলতে হবে দলিল লেখক বা মোহরের সাথে। দলিল লেখক কে সাথে কন্টাক হবে এত টাকার বিনিময়ে আপনার জমি রেজিস্ট্রি করতে হবে।এই টাকার মধ্যে সরকার ফি বাদ দিয়ে সাব রেজিস্টারের ঘুষ + অন্যান মিলে মোট ৪৭০০০/-

সাতক্ষীরা সদর, Khulna 25 August 2026 5 views KHLG8W2Q
0 Comments