All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳300

নির্বাচন কমিশন অফিস

আমার এনআইডি কার্ডের ইংরেজি নাম ভুল ছিল। যখন আমি ২০২৫ এ ড. মুহাম্নুদ ইউনুসের আমলে পাসপোর্ট করবো ভাবলাম,তখন ভাবলাম এনআইডি কার্ডও ঠিক করি, তাই এনআইডি সংশোধনের জন্য আবেদনও করি। ৭ দিনের মধ্যে সংশোধন ও হয় এবং ম্যাসেজে উল্লেখ করেছিল সংশোধন কপির সাথে একটি যাকে স্ক্যান কপি বলে তা যেন সংগ্রহ করি( এটা নির্বাচন এলাকা পরিবর্তনের সময় ও পাসপোর্ট অফিসে প্রয়োজন) কিন্ত তারা সেটি দেয় নি। এবং পরবর্তীতে যখন পাসপোর্ট অফিস আামার এনআইডি কার্ডের স্ক্যান কপি চায় তখন দিতে না পারায় আমাকে নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলে। নির্বাচন অফিসে গিয়ে তাদের ম্যাসেজ দেখালে তারা বলে তারা বাধ্য নয়। পরবর্তীতে আামাকে এক কোনায় নিয়ে ৫০০ টাকা চায় কিন্তু আমি ৩০০ টাকা দিবো বলায় তারা সাথে সাথে সেটি নিয়ে এসে একটা লোকবুকে সাইন নেয়।

কাজীর দেউরি, Chattogram 3 September 2026 3 views CT2U8H8X
0 Comments
Paid Public Hospital ৳500

সরকারি হাসপাতালের বেড পেতে টাকা দাবী

আমার মা কে জরুরী ভর্তি করার প্রয়োজন ছিলো। ভর্তি করার পর বেড থাকা সত্ত্বেও দেয়া হচ্ছিল না,টাকা দাবী করেছিলো কর্তব্যরত নার্স,আয়ার একটি চক্র।বাধ্য হয়ে টাকা দিয়ে বেড পেয়েছিলাম 😰

ঢাকা,শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ & হাসপাতাল, Dhaka 3 September 2026 5 views DK6VF7U7
0 Comments
Paid Other public office ৳1.0K

জিটি করার জন্য।

আমি একটি পারিবারিক সমস্যার জন্য আশুলিয়া থানায় যাই জিটি করার জন্য কিন্তুু আমারে বলে তারা একটি লেখিত আকারে দিতে হবে আমি বলিলাম যে কোথায় থেকে দেবো তারা বলে আমাদের লোক আছে তাদের কাছে লেখে নিলাম একটি ফরম ৫০০ টাকার বিনিময়।তার পরে জিটি কাগজ জমা দিলাম তারা বলে যে আমারদের লোক জাবে এই কথা বলে এবং বলে তার যে ওখানে দোখান আছে ওখানে বসেন আমরা ওখানে বসলাম পরে কনস্টেবল আসলো এবং বললো যে সারেরা যাবে তাদের খরজ আছে কিছু দিতে হবে এবং টাকার জন্য জোর করে এবং বলে টাকা না দিলে সারেরা যাবে না বাদ্য হয়ে টাকা দেই ৫০০ টাকা।সে বলে এটাকা দিলে যাবেনা পরে আমি ১০০০ টাকা দেই এই হলো দেশের আইন। গরিবের জন্য বাংলাদেশে টাকা ছাড়া আইন নাই,,,আমাদের আল্লাহ আছে,,,,।

জিরাবো,সাভার,ঢাকা।, Dhaka 3 September 2026 3 views DKTQSCAQ
0 Comments
Paid BRTA ৳3.5K

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল লাইসেন্স করার জন্য সরকারি খরচ ৫৫০০-৫৬০০। কিন্তু দালাল ছাড়া এটি সম্ভবই না। প্রথমবার দালাল ছাড়া করতে গিয়ে পরীক্ষায় ফেল করায় দেওয়া হয়। পরবর্তীতে দালালের মাধ্যমে অতিরিক্ত ৪০০০ টাকা বেশি দিয়ে করতে হয়। দালালের সাথে সেখানকার বড় অফিসারদের ঘনিষ্ঠ তা আছে যাদের মাধ্যমে তারা ঘুষ গ্রহন করে কাজ করে।

শহর, Khulna 3 September 2026 5 views KHWKPBT7
0 Comments
Paid Other public office ৳1.0K

পোস্ট অফিস

পোস্ট অফিস যেকোনো সেবা নিতে গেলেই টাকা লাগে যেমন সাধারণ সঞ্চয় পত্রের ফরম কিনতে গেলে ১৫০ টাকা লাগে, সঞ্চয় পত্রের মেইন কফি স্বাক্ষর কোথা থেকে গেল এক হাজার টাকা লাগে ,যদি কোন কারণবশত ভাঙতে চায় তাহলে আর্জেন্ট যদি টাকা লাগে দুই হাজার টাকা চায় না হলে ১৫ দিন ২০ দিন পরে দিবে বলে

চাঁদপুর, Chattogram 3 September 2026 3 views CTLFQCGZ
0 Comments
Paid Traffic Police ৳500

বাইক

বাইক নিয়ে যাচ্ছিলাম আমার হেলমেট থাকলেও পিছনের জনের হেলমেট ছিলো না, তখন ট্রফিক পুলিশ আটকিয়ে টাকা দাবি করে না দিলে মামলা জরিমানার ভয় দেখায় গাড়ি আটকে রাখার ও ভয় দেখায়

বগুড়া, Rajshahi 3 September 2026 5 views RJLHN76N
0 Comments
Paid Land Office ৳70.0K

নামজারি ও খতিয়ান

২০২২ সালে আমাদের ওয়রিশকৃত (৭জন) করার জন্য বাড্ডা(আফতাবনগর) ভূমি অফিসে যাওয়া হয়েছিল। এর আগে রেজিস্ট্রি অফিস, তেজগাঁও ভূমি অফিস, ঢাকা জেলা প্রশাসন, পরিচিত যারা নামজারি করেছে তাদের কাছে গিয়ে একটা ধারণা পাওয়া হয়েছিল। এরপরে বাড্ডা অফিসে গেলে একবার বলে এটা আনেন, আরেকবার বলেন ওটা লাগবে। তখন আমার এক প্রতিবেশীর সাথে এই ব্যাপারে কথা বললে উনি একজনের নাম্বার দেন। একদিন গিয়ে তার সাথে যোগাযোগ করি। সকল কাগজপত্র সাথে ছিল। বললেন সর্বমোট ৭০০০০ টাকা লাগবে। নামজারি ও খতিয়ান এর পেপার দিবেন। অফিসে বসেই খাটায় এন্ট্রি করে আমার থেকে টাকা রাখলেন। আর সময় মত নামজারির কাগজ ও খতিয়ান দিলেন। এছাড়াও ২০০২ সাল থেকে আমাদের ভূমি খাজনাও বকেয়া ছিল। সেটাকেও অনলাইন মাধ্যমে সেট করে দিয়েছিল।

ঢাকা, Dhaka 3 September 2026 6 views DKYXYCHT
0 Comments
Paid Education Office ৳25.0K

কিন্টারগার্ডেন স্কুল প্রাথমিক অনুমতি

প্রাথমিক বিদ্যালয় পাঠদান অনুমতি পাইতে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার, ধাপে ধাপে আরো কর্মকর্তাদের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন হারে এই টাকা দিতে হয়।

ঢাকা, Dhaka 3 September 2026 6 views DKBEFFLD
0 Comments
Paid Land Office ৳15.0K

ভূমি অফিস

আমাদের চাঁদপুরের ভিতরে হাজিগঞ্জ থানা, ভূমি অফিসে সব কাজে টাকা ছাড়া কোন কাজে হয় না, নাম জারি করতে গেল টাকাও প্রচুর টাকা চায় বিশ হাজার ত্রিশ হাজার টাকা,

চাঁদপুর, Chattogram 3 September 2026 8 views CTR9JPEK
0 Comments
Paid Passport Office ৳16.0K

পাসপোর্ট নবায়ন

সাম্প্রতি আমার আগের পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারণে আমি জানি যে বাংলাদেশের যেকোন পাসপোর্ট অফিস থেকে নবায়ন করা যায়। সেই সুবাদে আমি নিকটবর্তী নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই এবং আমার পাসপোর্ট নবায়ন করার চেষ্টা করি, কোন দালাল ছাড়া! আমি যখন আবেদন করে পাসপোর্ট অফিসে জমা দিতে যাই তখন ওনারা আমার আবেদনটি জমা নিলেন না, আমি জিজ্ঞেস করাতে ওনারা বলেন আমার এলাকায় গিয়ে জমা দিতে এখানে হবে না এখানে আমার প্রশ্ন হল কেন হবে না? তখন আমাকে দায়িত্বরত একজন আনসার সদস্য বলে চ্যানেল নিয়ে আসুন‌ আমি বললাম ওটা আবার কি ভাই? তখন ওনি বলেন আরে ভাই বুঝেন না দালাল লাগবে!😡 তখন আমি একজন দালালের কাছে যাই মোট ১৬০০০ টাকা নেয় তাও পাইনি পাসপোর্ট দুই বছরেও পরে আবার নতুন করে আবেদন করে পাসপোর্ট পাই কারন আগুন লেগেছ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, Dhaka 3 September 2026 8 views DKKEW8LT
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

আমার মায়ের পাসপোর্ট তৈরি করার আমি অনলাইনে ফরম পূরণ করি এবং অনলাইন পেমেন্ট করি। কিন্তু তারা আমার বাবার নামের বানান কিন্তু ২০০০ টাকা দিলে পাসপোট জমা নেয়।

CHANDPUR, Chattogram 3 September 2026 5 views CTTJH72T
0 Comments
Paid Passport Office ৳1.3K

Passport Renew

অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে জমা করতে গেলাম। রিনিউ ছিল। কোন চাকরি বা ব্যবসাতে না থাকায় 'পেশার' ঘরে 'other' select করে দিয়েছিলাম। জমাকারী এটা দেখে সাথে সাথে পেপার আমাকে দিয়ে বললেন এখানে other দেওয়া কেন। অথচ সিস্টেমে ছিল বলেই তো দেওয়া হইছে। এরপরে information desk এ যোগাযোগ করতে বলল। সেখানে গেলে বলল application cancel করতে। কিন্তু বিপত্তি বাধে আমি অনলাইনে ফি পরিশোধ করেছিলাম। এখন যদি cancel করি তাহলে টাকা পুরোটাই মাইর যাবে। তখন এক আনসার বলল ১৫০০ টাকা দেন করে দিচ্ছি। আমি পরে সেটা ১৩০০ তে রাজি করেছিলাম একেবারেই না পেরে, নাহলে ৫৭৫০ টাকা হারাতাম। সুন্দর একটু পরে ফরমে সাইন সহ নিয়ে আসলেন। পাসপোর্ট যথাসময়েই পেয়ে গেলাম। বাড্ডা পাসপোর্ট অফিস।

ঢাকা, Dhaka 3 September 2026 4 views DK43AH7U
0 Comments
Paid Land Office ৳40.0K

বগুড়া টু সিরাজগঞ্জ রেল লাইনে ভুমি অধিগ্রহনের টাকা উত্তলন

আমি একজন সরকারি ব্যাংক কর্মকর্তা, আমার জমি রেললাইনের জন্য অধিগ্রহণ করা হয়েছে। আমি শত চেষ্টা করেও ঘুষ ছাড়া টাকা উত্তোলনের চেক পাই নাই। জানতে পারলাম ৩% ঘুষ না দিলে চেক হবে না। ডিসি অফিস LA শাখা, সিরাজগঞ্জ। পরে ৪০০০০/- টাকা ঘুষ দিয়ে ১৩ লক্ষ টাকার চেক পাইছি। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধিত প্রাক্কলিত ব্যয় বা বাজেট দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা। তাহলে ৩% হিসাবে ৩৭৫কোটি টাকার ঘুষ বানিজ্য হয়েছে। এটাই আমাদের সোনার বাংলাদেশ। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ৯৫% কৃষক, তারা ঘুষের হিসাবটা অনলাইনে দিতে পারে না। তাই প্রকৃত তথ্য প্রকাশ পায় না।

সিরাজগঞ্জ, Rajshahi 3 September 2026 9 views RJ6TKQNW
0 Comments