All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳1.0K

দলিলের নাম স্থানান্তর।

ফুলপুর উপজেলার যে সাবরেজিস্ট্রি অফিস আছে, এই সাবরেজিস্ট্রি অফিসের সামনে একজন ব্যক্তি বসে থাকে যিনি দলিলগুলো সাবরেজিস্ট্রার স্বাক্ষর করার পর তার কাছে নিয়ে আসে এবং তিনি প্রত্যেকটি একশ টাকা, অনেকের কাছে এক হাজার টাকাও দাবি করে থাকে।

Phulpur, Mymensingh 3 September 2026 6 views MY4BGXZM
0 Comments
Paid Sub-Registry Office ৳7.5K

আইডি কার্ড

আমি আমার জাতীয় পরিচয় পত্র বানানোর জন্য যাই, ইউনিয়ন পরিষদ থেকে বলে যে, আপনার পরিচয় পত্র বানাতে হলে 10000 টাকা লাগবে কারন হিসেবে বলে আপনি বিদেশে ছিলেন এই জন্য আপনার পরিচয় পত্র রেজিস্ট্রেশন করা হয় নাই তাই এখন রেজিস্ট্রেশন করতে হলে 10 হাজার টাকা দিতে হবে। আমার আবার বিদেশে যাওয়ার সময় হয়ে আসছে তাই 7500 টাকা দিয়ে আমার জাতীয় পরিচয় পত্র বানাতে হয় ২০২২ সালে। এই টাকাটা নেয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের অফিসার আর দুর্গাপুর ইউনিয়ন এর এক মেম্বার।

দুর্গাপুর, কাপাসিয়া, গাজীপুর, Dhaka 3 September 2026 3 views DKVHJMTU
0 Comments
Paid Other public office ৳400

নাগরিক সনদ প্রত্যায়ন পত্র ও এনআইডি স্হানান্তর সনদ।

নাগরিক সনদ সরকারীভাবে প্রত্যেকটি নাগরিককে ফ্রী দেয়া হয়,কিন্তু আমাদের ২০২০ থেকে ২০২৭ অর্থ বছরের সকল চৌকিদারি ট্যাক্স দেয়া হয়ে গেছে ইউপি পরিষদে। এমতাবস্থায়ও ফ্রী নাগরিক সনদের পরিবর্তে ৪০০ টাকার বিনিময়ে আমাদেরকে নাগরিক সনদ দেয়,টাকা/ঘুষ না দিলে এই নাগরিক সনদ মিলেনা। এটার থেকে আমরা সুরাহা চাই। অতীতেও জন্ম নিবন্ধন কার্ড করতেও প্রায় ১৫ টাকা লেগেছে,যেখানে সরকারিভাবে ফি হলো ২৫ টাকা বা তার বেশী,শিশুদের জন্য ৪৫ দিনের পূর্বে সম্পূর্ণ ফ্রী কিন্তু এই ইউয়নিয়ন পরিষদে একেকটি জন্ম সনদের জন্য ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০/২০০০ টাকাও ঘুষ নেয়া হয়। টাকা দিলে সবকিছু মিলে টাকা না দিলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়।

দারগার হাট,শুভপুর,ছাগলনাইয়া,ফেনী, Chattogram 3 September 2026 4 views CT29NBM2
0 Comments
Paid BRTA ৳3.0K

রেজিস্ট্রেশন মোটরসাইকেল

মোটরসাইকেলরে কাগজের পিতার নাম ঠিক নাই, বস এটি সিগনেচার করবে না, এটিতে ৪ হাজার লাগবে ৩৫০০ লাগবে পরের তিন হাজার দিয়ে করা হয়েছে এরপরও দুইদিন ঘুরে ঘুরে হয়রানি হয়েছি নিজে করতে চেয়েছিলাম দালালের হাত দিয়ে করতে হয়েছে।

ঠাকুরগাঁও, Rangpur 3 September 2026 6 views RNGH5LJH
0 Comments
Paid Other public office ৳600

নাগরিকত্ব সগদ, চারিত্রিক সনদ, একাধিক নমের সনদ

চারিত্রিক সনদ ১০০, নাগরিকত্ব সনদ ১০০, একাধিক নামের সনদ ১০০, ফিস, না দিলে সেবা নাই। সব মিলিয়ে দিতে হয়েছে। কিন্তু আগে লাগতো না সেবা ফ্রিতে পাওয়া যেত। কারন চকিদারী ট্যাক্স দিতাম সেবা নিতাম। এখন ট্যাক্স ও দেই সেবার ধরন অনুযায়ী টাকাও দেই।

গ্রাম, Dhaka 3 September 2026 3 views DKMVAP2W
0 Comments
Paid Sub-Registry Office ৳16.5K

দলিল অনুসন্ধান ও উত্তলোন

দলিল অনুসন্ধানের জন্য বছর প্রতি ২০০ ও দলিলের নকল উত্তোলনের জন্য ১৬০০ থেকে ২৫০০ টাকা ফিস দিতে হয়। সব মিলিয়ে মনে আছে প্রায় ১৬৫০০টাকা দিয়েছি।

গ্রাম, Dhaka 3 September 2026 2 views DKCTYRUN
0 Comments
Paid Traffic Police ৳1.5K

আশুলিয়া অঞ্চলের বেরিবাদ এর ট্রাফিক পুলিশ খুব খারাপ

আমার গাড়ির সব পেপারস কম্পলিট ছিল, শুধু নাম্বার প্লেট টা হাতে পাইনি,, নতুন গারি, নাম্বার প্লেটের পরিবর্তে পেপার ছিল,, এটা নিয়ে অনেক ঝগড়াঝাঁটি,, আমার কাছ থেকে ১৫ ০০টাকা জরিমানা নেয়,আমি অনেক রিকুয়েস্ট করে বলেছি আমার একজন রোগী অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে, কিন্তু উনি কোনভাবেই আমাকে ছেড়ে দেয় নাই,আমার কাছে শেষ সম্বল পনেরশো টাকাই ছিল, পুরো টাকাটাই ওনাকে দিয়ে দিতে হয়েছিল

আশুলিয়া বেরিবাদ, Dhaka 3 September 2026 6 views DKE3P92B
0 Comments
Paid Land Office ৳8.0K

খাজনা পরিশোধ

আমার খাজনার পিমান ছিল ২৮০০ টাকা। ভুমি অফিস থেকে শুনে পরের দিন খাজনা দিতে গেলে বলে ৮০০০ টাকা লাগবে নয়তো হবে না।জমির নাম পত্তন করার জন্য জরুরী ছিল তাই বাধ্য হয়ে ৮০০০ হাজার টাকা দিতে হয়। কিন্তু আমার সেই ২৮০০ টাকার রশিদ দিয়েছিল

বলুহর কোটচাঁদপুর ঝিনাইদহ, Khulna 3 September 2026 10 views KH96UVJM
0 Comments
Paid Land Office ৳20.0K

আমি নাম জারি করতে গিয়ে নায়ব সাহেব আমার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে ছাড়লো

নাম জারি ইউনিয়ন ভূমি অফিস এবং এসিল্যান্ড এসিল্যান্ড নিয়েছিল ১ হাজার টাকা

সাতক্ষীরা, Khulna 3 September 2026 6 views KHJHQFZD
0 Comments
Paid Education Office ৳10.0K

প্রাথমিক শিক্ষক বদলি

প্রাথমিক শিক্ষক বদলি এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি হওয়ার জন্য গিয়েছিলাম সেখানে ৫০০০০ টাকা চাওয়া হয়েছিল আমি ১০ হাজার টাকা দিয়ে কাগজপত্র জমা দিয়ে আসছি এ হচ্ছে প্রাথমিক সেক্টর এর অবস্থা।

লালমোহন, Barishal 3 September 2026 7 views BR4N33LM
0 Comments
Paid Other public office ৳200

জন্ম নিবন্ধন সংশোধন

আমি আমার বাবা-মায়ের জন্ম নিবেদন সংশোধন করতে গিয়েছি। প্রতিটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সরকারি ফি ১০০ টাকা কিন্তু সে প্রতিটি জন্ম নিবেদন সংশোধনের জন্য আমার কাছ থেকে ২০০ টাকা রেখেছে। তাহলে দুটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আমাকে ৪০০ টাকা দিতে হয়েছে যার মধ্যে ২০০ টাকা হলো সরকারি ফি আর ২০০ টাকা হল বাড়তি আদায়কৃত টাকা। আমার খুব ইমার্জেন্সি ছিল তাই আমাকে ৪০০ টাকা দিয়ে সেটি করিয়ে নিতে হয়েছে।

ভোলা, Barishal 3 September 2026 3 views BRU7KMNG
0 Comments
Paid Other public office ৳14.0K

মডেল থানা

প্রতিবেশির সাথে জায়গা নিয়ে বিরোধ হলে পুলিশ ১৪০০০ টাকা আমাদের কে ভয় দেখিয়ে খায়। বলে নইলে আদালতে কাগজ যাবে। আপনাদের জেলে থাকতে হবে। সবই মিথ্যা।

কিশোরগঞ্জ, Dhaka 3 September 2026 3 views DKMYRJ4C
0 Comments
Paid Other public office ৳5.0K

গর্ববতী ভাতার কার্ড

ভাতার রেজিষ্ট্রেশন করতে যেয়ে তাদের কাজ না করে দেয়ার মনোভাব দেখেছি৷ এক রকম বাধ্য করা হয়েছে না হয় ভাতা পাওয়ার সম্ভাবনা ০% ছিল।

গাজীপুর ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, গাজীপুর, Dhaka 3 September 2026 3 views DKNCMCXE
0 Comments
Paid Other public office ৳400

ইসলামী ব্যাংক চাঁদপুর, হাজীগঞ্জ শাখা।

মানি এক্সচেঞ্জ অনুমোদন নাই পরবর্তীতে সিকিউরিটি গার্ডে ওই মানি এক্সচেঞ্জ করে দুবাই ১০০ দেরহাম বাংলাদেশের রেট ৩৪.৫কিন্তু সে 32 টাকা করে দিছে।তাহলে অনুমোদন যদি নাই থাকে তাহলে সিকিউরিটি গার্ডে ওই ব্যাংকে কিভাবে একচেঞ্জ করে।

হাজিগঞ্জ, Chattogram 3 September 2026 5 views CTNF2GME
0 Comments
Paid Passport Office ৳50.0K

Passport

জার্মানী এম্বাসি থেকে নতুন পাসপোর্ট বানানোর জন্য আমার কাছে 70 হাজার টাকা দাবি করে পরে ৫০ হাজার টাকা দিয়ে পাসপোর্ট বানাই। এই টাকাটা এম্বাসির কর্মী বাংলাদেশে তার বউ কে পাঠানো হয় 2021 সালে।

Garman embassy, Dhaka 3 September 2026 6 views DK5ERKSC
0 Comments