All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,359 reports found
Report a bribe
Paid Other public office ৳60.0K

বিদ্যুৎ সংযোগ গ্রহণ (নতুন মিটার)

ঢাকা মহানগরীর ৬৬নং ওয়ার্ডস্থ গ্রীনসিটি আবাসিক এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণের জন্যে ডিপিডিসি (DPDC)-এর এনওসিএস মাতুয়াইল অফিসে যোগাযোগ করলে নানা রকম কাগজপত্রের বাহানায় প্রায় ৬ মাস ঘুরায়। পরবর্তীতে এক দালালের সাথে চুক্তিকরে প্যাকেজ ৬০,০০০টাকা দিয়ে তাদের মর্জি মতো ২ ফেইজের নরমালতার ও প্রিপেইড মিটার সংযোগ নিতে হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DKUHWSBC
0 Comments
Paid Other public office ৳2.5K

সরকারি ICT ট্রেনিং

ফ্রি কম্পিউটার ট্রেনিং এর রেজিষ্ট্রেশন নাম করে প্রথমে ১০০ টাকা নিছে। তারপর স্টাম্প সিগনেচার, ও আর বিভিন্ন খরচের নামে মোটামুটি ২৫০০ টাকা নিছে।

শিবচর উপজেলা, Dhaka 25 August 2026 3 views DKBEX29Y
0 Comments
Paid BRTA ৳15.0K

লাইসেন্স

আমি লাইসেন্স নিতে গেলে তারা বলে এই রুমে যাও ওই রুমে যাও এবাবে ঘুরাতে থাকে মিরপুর বিআরটিতে। তারপর বলে কোনো রেফারেন্স আছি তাহলে নিয়ে আসেন এই সুযোগে কিছু দালালকে সুযোগ করে দেয় বিআরটির অফিসার রা।এবাবেই ভাবেই চলে ঘুস বানিজ্য।

মিরপুর বিআরটি, Dhaka 25 August 2026 3 views DKAL8DS3
0 Comments
Paid City Corporation ৳1.0K

ট্রেড লাইসেন্স

নবায়ন ফি জমা করার স্লিপ ও নবায়ন বাবদ ৫০০ - ১০০০ ফী দেয়া ফরজ চট্টগ্ৰাম সিটি কর্পোরেশন এ প্রায় সকল সার্কেল এ। পাড়াতলী সার্কেল এ টাকা না দিলে ফী জমা করার স্লিপ ও দে না , নিরুপায় হয়ে দিতে বাধ্য।

Chattogram, Chattogram 25 August 2026 3 views CTCLMPBM
0 Comments
Paid City Corporation ৳500

ট্রেড লাইসেন্স

আমি ট্রেড লাইসেন্স করতে গেলে সবকিছু (ব্যাংক টাকা জমা) করার পরেও তারা আমাকে বলে ট্রেড লাইসেন্স নিতে ১ সপ্তাহ পরে আসা লাগবে। তারপরে একজন এসে আমার কানে কানে বললো ৫০০ টাকা দিলে আজকেই নিতে পারবেন না হলে তারা আপনার আবারও ঘুরাবে।

E Road, Dhaka 25 August 2026 3 views DKNDWA3F
0 Comments
Paid Other public office ৳100

থানায় জিডি করতে গিয়েছিলাম

থানায় জিডি না জেনারেল ডায়েরি করতে গিয়েছিলাম। আমাকে নানাভাবে বুঝিয়ে ক্যামেরার বাইরে গিয়ে একজন মহিলা পুলিশ ১০০ টাকা নিয়েছে।

ময়মনসিংহ সদর, Mymensingh 25 August 2026 5 views MY5NTCYT
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করার সময়

নিজে নিজে সব কাগজ করে নিয়ে গেলে বিভিন্ন ভুল ধরে আাবার আসতে বলে,তাই পাশের কম্পিউটার দোকান থেকে ২০০০হাজার টাকা বেশি দিয়ে একটা সিল নিয়ে দেখানের পর সাথে সাথে কাজ হয়ে গেছে।

কুমিল্লা, Chattogram 25 August 2026 3 views CTTL5VDQ
0 Comments
Paid Accounts Office ৳2.0K

Salary

আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে যারা শিক্ষকতায় জয়েন করি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ধিত ইনক্রিমেন্টের গেজেট থাকলেও এজি অফিস এটা করে দেওয়ার জন্য আমাদের থেকে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষ ২৫০০ টাকার করতে পারবে না বলে জানায়।পরে আমরা দাবিকৃত অর্থ দিয়ে কাজ করিয়ে নেই।এজিতে টাকা ছাড়া কেউ কথা পর্যন্ত বলে না বিশেষ করে অডিটরগুলো টাকা ছাড়া কিচ্ছু করে না। এদের হাতে সবাই জিম্মি।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKJCTYZ8
0 Comments
Paid Tax Office ৳20.0K

ফাইল অডিটে ফেলে

ট্যাক্স অফিস থেকে ফোন করে বলল, আপনার ফাইল অডিতে পড়েছে, তদন্ত করতে হবে। তদন্ত করলো কিছুই পেল না, তবু বলল রিপোর্ট জমা দিতে হবে, তার আগে খরচাপাতি দেন, (আমার উকিলের মাধ্যমে) জোর করে বিশ হাজার টাকা নিলো, আমার উকিল বলল নতুন জয়েন করেছে টাকার জন্য পাগল বাধ্য হয়ে দিতে হলো।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKK346KG
0 Comments
Paid Education Office ৳30.0K

এমপিও ফাইল ছাড়

ntrca থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের ফাইল পাঠানো হলে বিভাগীয় শিক্ষা অফিস থেকে এমপিওর জন্য ২০০০০ আর এরিয়ার জন্য ১০০০০ ঘুষ চেয়েছিল। দুই ধাপে আমি ২৭০০০ টাকা ঘুষ পরিশোধ করেছি তারপর আমার ফাইল ঢাকা পাঠানো হয়েছিল।

লামা, Chattogram 25 August 2026 6 views CTLXN7MC
0 Comments
Paid Tax Office ৳2.0K

Tax certificate issue

ব্যক্তি রিটার্ন এর প্রতিটা সার্টিফিকেট এর জন্য 2000 টিকে করে দিতে হয়, শুনেছি এই টাকা নাকি ফাইল এর উপর নির্ভর করে। বড় ফাইল হলে বেশি টাকা। ছোট ফাইল হলে কম।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKT4BB57
0 Comments