All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,349 reports found
Report a bribe
Paid Tax Office ৳1.5K

টিন সংশোধন

টিন সার্টিফিকেটে আমার নাম ভুল আসায় তা অনলাইনে সংশোধনে দিই।কিন্তু অমুক (বাড়ি হাটাজারী) নামের ব্যক্তি বলেন তিনি ১৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যেই তা সংশোধন করে দিবেন না হলে এটি সংশোধন হবে না।বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়।

Building-2 (4th Floor),Zone-03, Agrabad C/A, Chattogram, Chattogram 25 August 2026 3 views CTZ9KAEC
0 Comments
Paid Land Office ৳7.0K

খারিজ

সেবাটি অফিসে সম্পন্ন করে ঘূষ প্রার্থীর বাড়িতে গিয়ে দিতে হয়েছিল। এখন আরো অতিরিক্ত ঘূষ চাওয়া হয়েছে, না দেওয়ায় এখনো কাজটি সম্পন্ন হয়নি।

বালিয়াডাঙ্গী, Rangpur 25 August 2026 3 views RN5C55CF
0 Comments
Paid Land Office ৳80.0K

নামজারি করা

২০২২-২৩ এর দিকে আমরা আমাদের জমির নামজারি করাতে গেলে বলে এটা গিঞ্জি খতিয়ান হ্যান ত্যান এটা যদি আপনারা করেন ৮০ হাজার লাগবে পরে আমরা উপজেলায় গিয়ে আবেদন করে আসি এর পর কাগজ ওনাদের (গোলাকান্দাইল ভুমি অফিসের)কাছে গেলে বলে আমাদের লিখিত নেই হ্যান নেই ত্যান নেই।পরে বলে এটা আমরা পারমিশন দিতে পারবোনা আমরা অসহায় হয়ে তখন পরে টাকাটা পরিশোধ করতে হয়।

গোলাকান্দাইল ভুমি অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।, Dhaka 25 August 2026 3 views DKCE2ANP
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ ভ্যারিফিকেশন

আমার পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য যখন আসি তখন দায়িত্বরত এসআই চট্টগ্রাম পুলিশ ৫০০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে ভয় ভীতি দেখায়। পরবর্তীতে আমার চাচা কে দিয়ে যোগাযোগ করালে রাতের ১১টার পর অফিসে দেখা করতে বলে। রাতে দেখা করলে পরে ২০০০ টাকা নেয় কিন্তু ভ্যারিফিকেশন না করে পরে বাতিল করে দেয়।

চট্টগ্রাম সদর, Chattogram 25 August 2026 5 views CT763NHB
0 Comments
Paid Passport Office ৳2.6K

পাসর্পোট রিইসু করার জন্য অতিরিক্ত টাকা নেওয়া

আমার পাসর্পোট হারিয়ে ফেলি 2025 সালে নতুন করে যখন 2026-5-10 রিইসু করতে যাই আমার কাছে 8500 টাকা চাওয়া হয়। দামাদামি করে আমি 8000 টাকা দিয়ে নতুন করে পাসর্পোট করি

নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKUYP37H
0 Comments
Paid Tax Office ৳10.0K

ভ্যাট এর সাথে ঘুষ

আমার অনেক টাকা ভ্যাট আসে। আমার দোকান আছে। আমি সব দিতে চাই।কিন্তু এনবিআর এর লোক বলে এত টাকা দেয়া লাগবেনা। আমাদের কিছু দিলে আপনার কম দিলেই হবে।আমি প্রতিমাসে তাই দেই।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKDUKX7W
0 Comments
Paid Other public office ৳50.0K

পানির সাপ্লাই

ওয়াসার পানির সমস্যা মিরপুরে প্রকট। সাপ্লাই পানি দেয় না। প্রদিন কল করেও সমাধা হয়না। কিন্তু গাড়ি গাড়ি পানি তারা বিক্রি করে। এইটা জনগনকে জিম্মি করে রাখা। প্রতি গাড়িতে ড্রাইভারকে ১০০/২০০ টাকা ঘুষ দিতে হয়। নয়তো পানি দিতে গড়িমসি করে। গত তিন বছর এভাবে চলছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKUNL9XV
0 Comments
Paid Passport Office ৳2.5K

Passport Renewal

প্রথমদিন যাওয়ার পর ১.৫ ঘন্টা লাইনে দাড়ানোর পর সব কাগজপত্র থাকার পর ও বলেছিলো NID কার্ডের অনলাইন কপি লাগবে। পরেরদিন অনলাইন কপি সহ আবার ১.৫-২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে উপরে যাওয়ার পর বলে এখন চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। নিচে যেয়ে একজন আন্সার কে ধরলে সে ২৫০০ টাকা দাবী করে। ওই টাকা দেওয়ার পর NID কার্ডের অনলাইন কপি ও লাগেনি। পাসপোর্ট রিনিউয়ালের ছবি তুলতেও ৩০ মিনিটের বেশি লাগেনি

Regional office,keraniganj, Dhaka 25 August 2026 3 views DKPHMRT6
0 Comments
Paid Public Hospital ৳20.0K

ক্যান্সার এর রেডিওথেরাপি এর জন্য অনুমোদন

ক্যান্সার এর অপারেশন এরপর ডাক্তার রেডিওথেরাপি এর জন্য নিচতলায় পাঠায় , সেখানে দ্রুত রেডিওথেরাপি সেবা পাওয়ার জন্য ফাইল এ অনুমোদন প্রয়োজন। তাই 20000 টাকা চাই কর্মচারী। সেখানে 5000 টাকা 1স্ট এ দেয়। পরে ডাক্তার জানাই রোগীর রেডিও থেরাপি এর প্রয়োজন নেই। কিন্তু সে 5000 টাকা ফেরত দেয় নি।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKC3862H
0 Comments
Paid Sub-Registry Office ৳7.50M

হেবা দলিল সংক্রান্ত

আমার নিজের খরিদকৃত 0.04125 একর জমি আমার আপন ছোট ভাইকে হেবা করিয়া দি। উক্ত হেবা দলিল 10/08/2026 তারিখে রেজিস্ট্রি করিতে গেলে সাব-রেজিস্ট্রর দলিল লেখকের মাধ্যমে 75,000/- দাবি করেন। কারন আমার আইডি কার্ডে পিতার নাম — ও আমার ভাইয়ের আইডি কার্ডে — হয়েছে। ঐদিন টাকার ব্যবস্থা না থাকায় 12/08/2026 তারিখে টাকা পরিশোধ করার পর উক্ত দলিল রেজিস্ট্রি করিয়া দিয়াছে।

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস, Khulna 25 August 2026 5 views KHL9NXZE
0 Comments
Paid City Corporation ৳10.0K

Holding tax registration

Flat er holding number and holding tax er Jonno city corp er protinidhi eshe janay je ei amount extra Dile holding tax reg Kore debe ebog poriman o kome Hobe. Na hole previous somoy tene onek fine kora Hobe. Baddya Hoye amra 25 floater Malik protteke extra 10kx25 prodan Korte baddya hoi. Ekhon Abar apil er Jonno flat proni 6k demand korece, na hole tax value kombe na. Ekhon BDT6060 ebong apil o extra 6k Dile Hobe BDT4500. I don't know is this site secure or not. Hope we will not face any haragement or any

Mohammadpur, Dhaka 25 August 2026 5 views DKZTA2UG
0 Comments
Paid Other public office ৳2.0K

বিদ্যুৎ নতুন মিটার নেওয়ার জন্য

পল্লী বিদ্যুৎ অফিসে গেলাম নতুন মিটার এর আবেদন করতে তখনই বললো, আপনার এলাকার টেকনিশিয়ান এর সাথে যোগাযোগ করুন, টেকনিশিয়ান বললো মিটার নামাতে ৫০০০ টাকা দিতে হবে আমি বললাম সরকারি জমা কতো? উনি উত্তর দিলো ১০০০ + আমি বললাম নিজে জমা দিলে কি হবেনা? উনি বললো দিতে পারেন তবে কবে পাবেন সেটার গ্যারান্টি নেই। স্যারেরা তো ঐ ফাইল ৬ মাসেও দেখে না, এমনিতেই যে চাপ তার সট এরপর নতুন কাজ এগুলো তো আপনি বুঝবেন না, সবাই ৮০০০ টাকা করে দিচ্ছে এখন রেট ই এটা, আপনি এলাকার জন্য আমি ৫ হাজার এর কথা বলছি, আর আমরাই তো ওয়ারিং করবো নিঃচিন্তে থাকুন। শেষে ৪ হাজারে রাজি হলাম দুজন, আমরা তো মাজলুম, আল্লাহ এদের বিচার করবেন এ বিশ্বাস রাখি,

পাবনা, Rajshahi 25 August 2026 3 views RJWYVCBQ
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট করার জন্য

গোপালগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট তৈরি করার জন্য ৪৮ পেজ ১০ বছর মেয়াদি তখন তারা দুই দিন ঘুরাইছে এই সমস্যা এন্ড সমস্যা বলে যেমন এনআইডির ভেরিফাই কপি লাগবে নিয়ে আসেন আর ডিজিটাল নাগরিক সনদ লাগবে নিয়ে আসেন পিতার এনআইডি নামের আগে এমডি নাই আপনার এনআইডি তে এমডি আছে । তারপর সরাসরি এক পুলিশ সদস্য ঘুষের টাকা চাইছে যে পাসপোর্ট করতে চাইলে ২৫০০ দেন এখন করে দিচ্ছি।

গোপালগঞ্জ, Dhaka 25 August 2026 5 views DK9Y9P66
0 Comments
Paid Other public office ৳200.0K

বাংলাদেশের এক নম্বর কর্মচারী ও কর্মকর্তাদের ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে ঘুস

বাংলাদেশের এক নম্বর কেবল কম্পানি তার কর্মচারী ও কর্মকর্তা দের চাকুরী থেকে বিনা কারনে বিদায় করে তাদের পাওনা টাকা/ ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে কলকার খানা অফিস এ ২,০০,০০০/- টাকা ঘুস দেওয়া লাগে

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KH8GC3ST
0 Comments
Paid Other public office ৳350.0K

রেলওয়ে ডিভিশন পরিবর্তনের জন্য ডিটিও ও সিওপিএস ছাড়পত্র নেওয়া

রেলওয়ে পাকশী ডিভিশন হতে লালমনি ডিভিশনে যাওয়ার জন্য ডিটিও সাইন এবং সিওপিএস ছাড়পত্রের জন্য ডিটিও অফিস এর অফিস সহায়ক পুরো প্রক্রিয়ার জন্য ৪৫০০০ টাকা দাবি করেন, ৩৫০০০ পরিশোধ করে এই সেবাটি নিয়েছি। যা সম্পূর্ণ অতিরিক্ত মানি কোনো সরকারি ফি না।

পাকশী ও রাজশাহী, Rajshahi 25 August 2026 3 views RJ3GRM5H
0 Comments
Paid Passport Office ৳3.0K

Passport

In 2022, I applied for my first passport at the Thakurgaon Sadar Regional Passport Office. Although I submitted all required documents correctly, the passport officer rejected my first application because my e-challan had “Md” without a dot, following the bank officer’s advice. I reapplied with “Md.”, only to be questioned again by the same officer about the dot. I later discovered that the officer was reportedly refusing applicants who had not applied through a nearby photocopy shop, where applicants were required to pay extra cash. I was ultimately forced to pay the amount to have my application accepted.

Thakurgaon, Rangpur 25 August 2026 5 views RNTCSK96
0 Comments
Paid Sub-Registry Office ৳14.0K

জমি রেজিস্ট্রার

প্রথম দিন জমি রেজিস্ট্রেশনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট জানান যে জমিটি রেজিস্ট্রেশন করা হবে না। পরবর্তীতে একজন দালালের মাধ্যমে ১৪,০০০ টাকা প্রদান করার পর জমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। সরকারি নির্ধারিত ফি ও খরচের বাইরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই অতিরিক্ত টাকা প্রদান করতে হয়েছে।

দিনাজপুর, Rangpur 25 August 2026 3 views RNDVA8UN
0 Comments