পাসপোর্ট আবেদন
আমার স্ত্রীর পাসপোর্ট করতে যাই , ব্যাংক স্লিপে কিছু ভুল আছে বলে ব্যাংকে পাঠায় ঠিক করে নিয়ে আসার জন্য । ঠিক করে নিয়ে এসে দেখাই বলে লাঞ্চ করতে গেছে, তখন ১২ঃ৩০ বাজে। অপেক্ষা করতে থাকি ০২ঃ৩০ এ আনসারকে জিজ্ঞেস করি লাঞ্চ টাইম শেষ কখন? , আমাদের ফাইল জমা দেবো। তিনি একটা নোটিশ দেখায় সেখানে লেখা ০১ঃ০০ টা পর্যন্ত জমা নেয়। তাহলে আমরা ১২ঃ৩০ টা থেকে অপেক্ষা করতেছি , আমাদের টা কেনো নিলো না! তার পরে আনসার আমার কাজে আসে , ফাইল দেখে । আমাদের আবেদন এক্সপ্রেস ডেলিভারি ছিলো। তা দেখে বলে সে আমাদের জন্য রিকোয়েষ্ট করবে কিন্তু তার জন্য তাকে ১৫০০ টাকা দিতে হবে। আমার জরুরী পাসপোর্ট দরকার ছিলো তাই তাদের বাদির ১৫০০ টাকা দিয়ে দিলে আমার ফাইল জমা নেয়।