All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Accounts Office ৳24.0K

সরকারি বিধি মোতাবেক পে-ফিক্সেশন এর জন্য আবেদন করেছিলাম।

নতুন সরকারি চাকরি হলে বেতন ভাতা চালু করার জন্য পে-ফিক্সেশন করার জন্য সংশ্লিষ্ট হিসাব রক্ষন অফিসে সেবাটি নিতে গিয়েছিলাম। তার অফিসের পিয়ন এর মাধ্যমে অর্থ দাবি করে, দীর্ঘদিন ফাইল পড়ে থাকতে দেখে পরিশোধ করতে বাধ্য হয়।

শেরপুর, Mymensingh 25 August 2026 3 views MYY7C7AK
0 Comments
Paid Education Office ৳3.0K

নতুন এমপিও আবেদন বা এরিয়া বিল বা বিএড কোর্স সম্পন্ন করে উচ্চতর গ্রেড সহ যেকোনো অনলাইন আবেদনের জন্য

Emis cell এ নতুন কোনো এমপিওভুক্তির আবেদন, বা এরিয়া বিলের আবেদন, বা উচ্চতর গ্রেডের জন্য আবেদন, আইবাস++ এ নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে বা বিভাগীয় অফিসে পাঠানোর জন্য, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ গুলোতে সুযোগ পাওয়ার জন্য ভেদরগঞ্জ উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল আবেদন বা তথ্য উপজেলা শিক্ষা অফিসারের অফিস ঘুরে যেতে হয়। আর এই সুযোগটা গ্রহণ করেন মাননীয় উপজেলা শিক্ষা অফিসার। সেক্ষেত্রে কম বা বেশি করে এক থেকে তিন হাজার টাকার সমপরিমাণ অর্থ ছাড়া কোনো আবেদন বা তথ্য উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে ছাড় পায় না। অর্থ পরিশোধে অপরারগ হলে কোনো না কোনো নিছক বা তুচ্ছ কারণ দেখিয়ে একজন সাধারণ শিক্ষকের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। এভাবেই চলছে এই ঘুষ বাণিজ্য।

ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, Dhaka 25 August 2026 3 views DKVE4TEG
0 Comments
Paid Passport Office ৳3.0K

New passport opening

আমার ছোট শিশুর পাসপোর্ট করার জন্য উত্তরা পাসপোর্ট অফিসে গিয়ে আমি চরম হয়রানির শিকার হই। পাসপোর্টের আবেদন সম্পন্ন করার জন্য আমরা দুইবার অফিসে যাই। কিন্তু প্রতিবারই বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের ফিরিয়ে দেওয়া হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে একজন দালালের মাধ্যমে যোগাযোগ করলে তিনি ৩,০০০ টাকা ঘুষের বিনিময়ে আমার শিশুর পাসপোর্টের কাজটি সম্পন্ন করে দেন। উক্ত ব্যক্তি নিজেই আমাদের জানান যে, তিনি ওই পাসপোর্ট অফিসের একজন আর্মি কর্মকর্তা এবং সেখানেই কর্মরত। তিনি আরও বলেন যে, এভাবে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে বারবার ঘুরানো হবে এবং দালালের মাধ্যমে টাকা দিলে কাজ সহজে করে দেওয়া হবে।

UTTARA RPO, Dhaka 25 August 2026 3 views DKSSYJJZ
0 Comments
Paid Education Office ৳3.0K

বিদ্যালয়ের SlIP ফান্ডের টাকা উত্তোলন।

প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছিলেন তখন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিদ্যালয়ের SLIP ফান্ডের টাকা উত্তোলনের জন্য ব্যাংকের চেকে স্বাক্ষরের জন্য ৩০০০ টাকা দাবী করেন। এবং সেই টাকা তাকে টাকা উত্তোলনের পর পরিশোধ করতে হয়। না হলে বিভিন্ন হয়রানি মুলক কার্যক্রম করেন।

কয়রা, খুলনা।, Khulna 25 August 2026 3 views KH3WT3FH
0 Comments
Paid Other public office ৳60.0K

পরিবেশ সার্টিফিকেট

নতুন ফ্যাক্টরি স্থাপনের জন্য সার্টিফিকেট আনতে যাই। যেখানে সরকারি হিসেবে ২৪০০০/২৫০০০ টাকা জমা দেয়া লাগার কথা। ইন্সপেক্টর, যিনি মূলত মাঠপর্যায়ে দেখে পারমিশন ওকে করেন, তিনি ২৫০০০ টাকার বিপরীতে ৬০০০০ টাকা দাবী করেন যেখানে ৫০০০০ টাকায় শেষ অব্দি লাইসেন্স পাই।

বরিশাল, Barishal 25 August 2026 3 views BRR3KFQN
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির জন্য গিয়েছিলাম। সাব রেজিস্ট্রার আমার এক বন্ধুর পরিচিত ছিলো। ভেবেছিলাম বিনা ঘুষে জমি রেজিস্ট্রি করতে পারবো। কিন্তু সেখানে নানা ফাদ। অফিস খরচের নামে ২৫০০ টাকা, সমিতির নামে ২৫০০ টাকা। ওখানকার মুহুরিরা সরাসরি এর সাথে জড়িত। সাথে স্থানীয় সিন্ডিকেট।

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, Khulna 25 August 2026 3 views KHHC52CR
0 Comments
Paid Sub-Registry Office ৳500.0K

বিভিন্ন সেবার ওপর অতিরিক্ত ঘুষ ধার্যকরণ

ডেইলি কাজগুলোর মধ্যে প্রতিটি কাজে ঘুষ নির্ধারণ করা হয়েছে,একই নামের প্রত্যয়ন পত্র-(৫০০০-১০০০০) বন্টন নামা দলিলে বিভিন্ন রেঞ্জে -(১০,০০০-১,০০,০০০) মর্গেজ দলিলে বিভিন্ন রেঞ্জে- -(১০,০০০-১,০০,০০০). দলিলের নকল থেকে কমিশন-৫০০/- দলিলের ফিস থেকে কমিশন-২০০- ----------------------------------------- দৈনিক ঘুষের পরিমাণ সব মিলিয়ে পাঁচ থেকে সাত লাখ টাকা, যাহা মাসে কুটি টাকার উপরে,,,,,,,,

কুমিল্লা, Chattogram 25 August 2026 3 views CTX3SWD5
0 Comments
Paid Other public office ৳6.5K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

চরফ্যাশন থানার বকশী কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য গেলে ভোলা থেকে করিয়ে দেবে। ৭০০০ টাকা লাগবে এর মধ্যে তার নাকি ৫০০ টাকা থাকবে। আর না হয় আপনি ভোলা থেকে অনলাইন করিয়ে আনেন আমাদের এখানে ৫০০০ টাকা লাগবে। ভোলাতেই আপনি গেলেঅনলাইন করতে পাঁচ হাজার টাকা লাগবে পরিচিত থাকলে কমিয়ে করাতে পারলে সেখান থেকে অনলাইন করিয়ে আনেন। সময় কম থাকার কারণে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে করেছি।

চরফ্যাশন, Barishal 25 August 2026 3 views BRP8MPUD
0 Comments
Paid Land Office ৳8.0K

লোন দায়মুক্তি

আমার বাবার ব্যাংক লোন দায়মুক্তির জন্য ৮০০০/- ঘুষ দিতে হয়েছে চৌমুহনী সাব রেজিস্ট্রারকে। আমরা নিরুপায় ছিলাম। এদেশের গণতান্ত্রিক সিস্টেমকে আমি ঘৃণা করি।

চৌমুহনী সাবরেজিস্ট্রি অফিস, Chattogram 25 August 2026 3 views CT9KBPRD
0 Comments
Paid Accounts Office ৳70.0K

Advance increment due bill

যাদের মাস্টার্স এ প্রথম শ্রেণি আছে তারা ২ টি Advance increment পাবে বলে প্রজ্ঞাপন জারি করা হয় মাউশি থেকে। গেজেট তালিকায় নিজেদের নাম প্রকাশ করতে মাউশিকে ১ম ধাপে দিতে হয়েছিল ১৩×৫= ৬৫ হাজার টাকা। এরপর বাজেট নেওয়ার জন্য মাউশিকে ২য় ধাপে দিতে হয়েছিল ১৫০০০ টাকা নাস্তা বাবদ। এর পর Account office - Lalmonirhat বিল ছাড় দিতে দাবী করে ৯০০০০ টাকা। তবে শেষ পর্যন্ত ৭০,০০০ টাকায় তারা রাজি হয়। উল্লেখ্য আমরা ১৩ জন শিক্ষক মিলে এই অর্থ প্রদান করি। উল্লেখ্য যে ৪২০০০ টাকা পেতে আমার ব্যক্তিগত খরচ হয়েছিল ১০০০০ + টাকা

Lalmonirhat, Rangpur 25 August 2026 2 views RNLKJUQ7
0 Comments