All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳10.0K

মান্দা থানায় অনলাইনে GD

আমি নওগাঁ জেলার মান্দা উপজেলার একজন সাধারণ নাগরিক। আইনগত সহায়তার উদ্দেশ্যে অনলাইনে মান্দা থানায় একই বিষয়ে তিনটি GD করি। কিন্তু কোনোটিই অনুমোদন না হওয়ায় বাধ্য হয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করি। পরবর্তীতে তাঁর নির্দেশে একটি GD অনুমোদন করা হয় এবং তদন্তের জন্য মান্দা থানার একজন ASI-কে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের বিষয় হলো, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা GD-টি আদালত থেকে অনুমোদন করানো, ঘটনাস্থলে তদন্ত এবং তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানোর বিভিন্ন পর্যায়ে আমার কাছে টাকা দাবি করেন। বাধ্য হয়ে আমি পর্যায়ক্রমে ২,০০০ + ২,০০০ + ২,০০০ = মোট ৬,০০০ টাকা প্রদান করি। পরবর্তীতে একই কর্মকর্তার কাছে আমার আরেকটি GD-এর তদন্তের দায়িত্ব পড়লে তিনি তদন্তের জন্য আরও ২,০০০ টাকা দাবি করি

মান্দা, নওগাঁ, Rajshahi 24 August 2026 2 views RJY4FHAP
0 Comments
Paid Education Office ৳2.0K

সার্ভে ও ডাটা সাবমিট

একটা প্রাইভেট স্কুলের কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যেতে হত। খাম না দিলে কিন্ডারগার্টেনের ফাইল এফ্রুভ হতো না। ওই খামে সালামি থাকত। গাজীপূরের মধ্যে।

শহর, Dhaka 24 August 2026 3 views DKW4ABNN
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ সার্ভিস

বিয়ে বাড়িতে রাতে গান বাজানোয় স্পিকার এর এম মেশিন নিয়া গেছে থানায়। পড়ে ৫০০০ টাকা দাবি করছে এক এস আই। ছোটলোক অফিসার টাকে ২৫০০ টাকা দিয়ে পড়ে ছাড়ায়া এনেছি।

নড়িয়া থানা, Dhaka 24 August 2026 2 views DKLXFM2N
0 Comments
Paid Education Office ৳500

Renewed JSC Certificate

আমি জেএসসি সার্টিফিকেট নাম সংশোধনের পর তা উত্তোলনের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জেএসসি বুথে যাই। নিয়ম হচ্চে পুরোনো বা ভুল সার্টিফিকেট জমা দিয়ে নতুন টা নিতে হবে। যেহেতু আমাদের জেএসসি অটোপাস ছিল তাই স্কুল থেকে আমাদের সার্টিফিকেট দেয়নি। দায়িত্ব প্রপ্ত কর্মকর্তা প্রথমে আমাকে পাশে দাঁড়াতে বলেন, অনেক্ষণ চলে যাওয়ার পর আমাকে সেখানে যান তার সাইন নেন স্কুলে গিয়ে কথা বলেন এসব বলেন। আমার বাবা 500 টাকার একটা নোট বের করার পর তার সকল সমস্যা আর নিয়ম শেষ হয়।

Dhaka Education Board, Dhaka 24 August 2026 3 views DKGPQWMV
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন

আমি ২০২৫ সালের ফেব্রুয়ারি তে পাসপোর্ট এর জন্য নিজে নিজে আবেদন করি , তখনও পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন চালু ছিলো। আমাকে নবীনগর থানা থেকে কল করা হয় , আমিও সেখানে যাই। যাওয়ার সব আমার সব তথ্য উনারা মৌখিক ভাবে কাগজের সাথে মিলিয়ে যাচাই করেন এবং এর পরেই ১০০০ টাকা দাবি করে বসেন খরচ বাবদ । তখন আমি না বুঝার ভান করে কিছু প্রশ্ন করি কিন্তু সেই কর্মরত এস আই বলেন যে এইগুলা দিতে হয় , সরকার থেকে নাকি এই খাতা কলম এর খরচ দেওয়া হয় না , উনারা এইটা নিজ পকেট থেকে করেন । যেহেতু আমার পাসপোর্ট জরুরি ছিলো তাই আমি আর কথা না বাড়িয়ে ৫০০ টাকা দিয়ে আসি ।

নবীনগর থানার মধ্যে, Chattogram 24 August 2026 3 views CTPRD9HD
0 Comments
Paid Accounts Office ৳1.5K

যে কোন বৈধ বিল উত্তোলনের

সাধারণ ভ্রমণ বা বদলিজনিত ভ্রমণ ও আনুষঙ্গিকসহ সকল প্রকার বৈধ বিলে এজি অফিসকে ০৫ শতাংশ অর্থ ঘুষ দেয়া লাগে। এখনো পর্যন্ত এই প্রহসনের বিষয়ে কেউ কোন ব্যবস্থা নিতে পারে নাই। দেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্থ ডিপার্টমেন্ট হল হিসাবরক্ষণ অফিস কিন্তু এটি সবসময় ধরা-ছোঁয়ার বাহিরে থাকে।

রাঙ্গামাটি, Chattogram 24 August 2026 2 views CTR6GA7B
0 Comments
Paid Other public office ৳100

জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন

নবজাতক শিশুর জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন বাদ্যতামুলক করেছে সরকার - এবং নির্ধারিত সময়ের মধ্যে করতে আবেদন সম্পন্ন করি যার জন্য কোন চার্জ নেই - ইউনিয়ন পরিষদে উত্যোলন করতে গেলে নগদ ১০০ টাকা চার্জ হিসেবে দাবী করে - টাকা ছাড়া ফর্ম দিতে অসম্মতি জানায়। এবং সিন্ডিকেট সিস্টেমে সাইনের জন্য ২/৩ দিন না গেলে কাজ সম্পন্ন হয়না, একজন থাকলে আরেকজন থাকেনা! আমার মতে - সরকারি সকল সেবা গুলোর চার্জ - নগদ অর্থ গ্রহনের সিস্টেম পরিবর্তন জরুরী।

গাজীপুর, Dhaka 24 August 2026 3 views DK8Z9WF6
0 Comments
Paid Other public office ৳500

ফাইল খুঁজে বের করা

ডিজি শিপিং এর ঘুষখোর পিয়নকে ৩০০-৫০০ টাকা না দিলে সে সহযে ফাইল খুঁজে পায়না। টাকা না দিলে সহজে ফাইল সে বের করেনা, ফলে একদিনের কাজের জন্য ৩/৪ দিন ঘোরা লাগে।

Dhaka, Dhaka 24 August 2026 5 views DKZJ5YXV
0 Comments
Paid Traffic Police ৳1.0K

বাইকের কাগজ নবায়ন।

আসসালামু আলাইকুম।আমি তখন যাএাবাড়ি মোর পাড় হচ্ছিলাম। আমার বাইকের কাগজের মেয়াদ ৭ দিন বেশি হয়ে গিয়েছিলো। সার্জেন্ট মামলা না দিয়ে আমাকে বলেছে বাসের চিপায় গিয়ে ১০০০ টাকা নিয়ে আসেন ১০০০ টাকা বের করে তার হাতে দেই সে পকেটে ভরে ফেলে।এবং আমাকে ছেড়ে দেয়। সে কিন্তু টাকাটা রাষ্ট্র খাতে জমা দিতে পারতো কিন্তু সে দিল না

যাএাবাড়ি মোড়, Dhaka 24 August 2026 3 views DK8HXKY8
0 Comments
Paid Other public office ৳15.0K

Power of Attorney Endorsement at MOFA

ঘুষ ছাড়া কাজ করতে গেলে এপ্লিকেশন জমা দেয়া যায়না। সিনিয়র কারো রেফারেন্স এ জমা দিতে গেলে পেচ লাগার সম্ভাবনা থাকে। সবার সামনেই ঘুষ নেয়া হয়। এইটা ওখানকার রেওয়াজ হয়ে গেছে

MOFA, Dhaka 24 August 2026 2 views DK9RXMQR
0 Comments
Paid Traffic Police ৳2.5K

সব কিছুই ঠিক ছিলো

সব কিছু ঠিকঠাক ছিলো, বাইকের ডকুমেন্টস নিয়ে বের হতে ভুলে গেছিলাম। ফোনে ছবি দেখালাম তাতেও নাকি হবে না। গাড়ি টু হবে বলে ২৫০০ টাকা হাতিয়ে নিলো

Chattogram, Chattogram 24 August 2026 3 views CTHK7HMQ
0 Comments
Paid City Corporation ৳2.0K

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ২,০০০/

BAJUS - বাজুস)-এর সদস্যপদ নেওয়া বাধ্যতামূলক আমার করা নাই তাই ২০০০ দিতে হয়েছে তা না হলে লাইসেন্স দিবে না, তাই টাকা দিতে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, Dhaka 24 August 2026 3 views DKHS6PNH
0 Comments
Paid BRTA ৳6.5K

ড্রাইভিং লাইসেন্সের আবেদন

ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে আবেদন করায় সব কিছু সঠিকভাবে পারার পরও আমাকে ফেইল বা অকৃতকার্য করিয়ে দেয়া হয়। পরে দালালের সহায়তায় পাশ করি প্রায় ৬৫০০ টাকা বাড়তি দিয়ে

সিলেট, Sylhet 24 August 2026 3 views SY2TBYWK
0 Comments