All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Land Office ৳1.0K

মিস কেস আবেদন করছি টাকা ছাড়া ফাইল জমা করে না

আমি ফুলবাড়ী উপজেলা ভুমি অফিস মিস কেচ আবেদন জমা করছি কিন্তু অফিসের বড় বাবু (—)কে ফাইল দিলাম ওনি নিলো আর বললো তোমারা দিলেন হামরা নিলোং এ কথা বললো তাতে কেন জানি আমার সন্দেহ হলো পরে একজন কে জিজ্ঞেস করলাম কেন ওনি এই কথা বললো ঐ ব্যক্তি বললো বুঝলেন না টাকা ঘুষ চায় পরে ১০০০ টাকা ঘুষ নিয়ে আবেদন ফাইল করছে। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল গেলেই টাকা চায় । — প্রচন্ড লেভেলের ঘুস খোর,

ফুলবাড়ী, কুড়িগ্রাম, Rangpur 24 August 2026 3 views RNMWQF28
0 Comments
Paid Land Office ৳230.0K

বিডিএস খতিয়ান জরিপ

BDS জরিপ এ জমির খতিয়ানের জন্য 160000 টাকা ঘুষ দিতে হয়েছিল। এখন পরবর্তী খতিয়ানের signature এর জন্য 70000 টাকা দিতে বাধ্য হয়েছি। কক্সবাজার এর সবাই এটি দিতে বাধ্য। তারা সব মিডিয়া টাকা দিয়ে সমঝোতা করে নিয়েছে। এখনো ঘুষ নিচ্ছে প্রকাশ্যে

কক্সবাজার, Chattogram 24 August 2026 3 views CTAFCYXF
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারি

ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করে।বলে ওর কাছে যান ওর কাছে যান। এই আনেন, এত টাকা লাগবে,সময় লাগবে আর কন্টাক্ট করে ঘুষ দিলে কাজ হয়ে যায় ঢাকা নর্থ সিটি করপোরেশন, অঞ্চল 5

Dhaka, Dhaka 24 August 2026 2 views DKWRZ4KQ
0 Comments
Paid Other public office ৳150.0K

ভূমি অধিগ্রহণ চেক গ্রহণ

অধিগ্রহণ চেক গ্রহণ, সাল ২০২০-২০২১ মাধ্যম বিকাশ/ক্যাশ মূল টাকার ১.৫% ২/৩ জন মিলে খেয়েছে। তাদের পেছনে কেউ ছিল হয়ত। জেলা প্রশাসক কার্যালয়, এল এ শাখা

রংপুর, Rangpur 24 August 2026 3 views RNYFVDBM
0 Comments
Paid Passport Office ৳30.0K

নতুন পাসপোর্ট করা

আমার ইমারজেন্সি পাসপোর্ট লাগতো তাই আমি করছিলাম কিছু করার ছিল না অসহায় হয়ে গেছিলাম আমি। এর মাঝে আবার দেশের আইনের জটিলতা ছিল এগুলো আরো কিছু ঘাটতি ছিল।

ফেনী, Chattogram 24 August 2026 3 views CT4DJ5SR
0 Comments
Paid Other public office ৳200

প্রতিবন্ধী নিবন্ধন

প্রতিবন্ধী নিবন্ধনের আবেদন যে নিচ্ছিল সে ২০০ টাকা দিতে বাধ্য করে। সমাজসেবা অফিসের সহায়ক বা এমন কিছু হবে হয়তো। আমার কাছে ছবি আছে সেই লোকের।

Tala, Satkhira, Khulna 24 August 2026 2 views KHXVCYXN
0 Comments
Paid Customs Office ৳150.0K

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়।যাতে হয়রানি না করে।

কুমিল্লা, Chattogram 24 August 2026 2 views CTL686RE
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করছি।

প্রথম দিন গিয়ে তাদের অসাধু আচরণ দেখে চলে আসছি, তারপর দ্বিতীয় দিন গিয়ে, প্রথমেই বাংলাদেশি নাগরিক কিনা সেটা যাচাই করতে গেছি,তারপর সেখানে ভুল ধরছে, আমার আইডি কার্ডের বাংলাদেশের লোগো ঝাপসা কেন,তার জন্য সত্যয়ন না করেই পাঠিয়ে দিছে। তারপর পুনরায় নতুন আইডি কার্ড প্রিন্ট করে আনার পর যাচাই করে দিছে। তথ্য যাচাইয়ে যাওয়ার পর ভুল ধরলো, আমার জেলায় না করে এখানে আসছি কেন? নিজ জেলায় যেতাম এবং যে ভুল গুলা ধরা প্রয়োজন নেই সেগুলা ধরে পাঠিয়ে দিছে। তারপর এক দালালের সাথে কথা বলে জানতে পারলাম এমন পঞ্চাশটা ভুল ধরতে পারবে, পরে তারে জিজ্ঞাসা করলাম কি ভুল ধরবে একটা উদাহরণ দেন দেখি। সে বল্লো আপনি তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি কার্ড আছে আপনার? এই কথা শুনার পর কথা না বাড়িয়ে টাকা দিয়ে সমস্ত ভুল ঠিক করে ফেলছি।

মোহাম্মদপুর, ঢাকা।, Dhaka 24 August 2026 3 views DKRTHSUS
0 Comments
Paid Accounts Office ৳3.0K

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DK72DJKD
0 Comments
Paid Other public office ৳4.5K

ভোমরা ইমিগ্রেশন অফিস

আমি আমার অফিস হতে ৩০ দিন ছুটি নিয়েছিলাম। আমার অফিসিয়ালি ৩০ দিনের ছুটি পাশ করাছিল।অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল সেটা। ওই ছুটির NOC একটা শব্দে সমস্যা ছিল। ওখানকার ইমিগ্রেশন পুলিশ অফিসার(নাম: — )আমার কাছে ৫০০০/- টাকা দাবি করে(জুলাই মাসের ৩য় সপ্তাহে,২০২৬)। আমার স্ত্রী তখন তার imergency অপরেশন এর জন্য চেন্নাইতে আমার জন্য অপেক্ষা করছিল। তার সাথে আমার শাশুড়ী চেন্নাই আপোলে হসপিটালে ক্যান্সারের সাথে লড়ছিল। এমতাবস্থায় আমার টাকাদিয়ে immigration cross করা ছাড়া কোন উপায় নেই।

ভোমরা বন্দর ইমিগ্রেশন, Khulna 24 August 2026 3 views KH5SSBNY
0 Comments
Paid Other public office ৳7.0K

পুলিশ ক্লিয়ারেন্স পেপার বিদেশ যাওয়ার জন্য

পুলিশ ক্লিয়ারেন্স পেপার দরকার ছিলো ,থানায় যাবার পরে বল্ল পাসপোর্ট এর এড্রেস চেঞ্জ করতে হবে অথবা আবার পাসপোর্ট বানাতে হবে এই ইনফরমেশন এ হবে না,পরে টাকার অফার দুয়ে ৭০০০ টাকা নিয়ে করে দিছে।

সখিপুর,ভেদরগঞ্জ, Dhaka 24 August 2026 2 views DKQT2TCB
0 Comments