All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Public Hospital ৳100

রিপোর্ট ডেলিভারি

আমি জাতীয় হৃদরোগ হাসপাতাল কিছু টেস্ট করতে দিই, আজ রিপোর্ট আনতে গেলে ২৩৪ নং রিপোর্ট ডেলিভারির রুমের পশ্চিম পাশে থাকা কম্পিউটার অপারেটর সে ১০০ টাকা দাবি করে, তখন আমার মাথা কাজ করতেছিলো না কি করবো, তারপর টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি। টাকা দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করে কিছু মনে করলা?

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKNL4FV7
0 Comments
Paid Other public office ৳3.0K

কাবিননামা উত্তোলন

এর আগে একবার কাবিননামা উত্তোলন করতে গেলে কাজী সাহেব অনেক টাকা দাবী করে। উনি পরিবর্তন হওয়ার পর নতুন একজন ১২০০ টাকা চাইছে এবং আমি পরিশোধ করেছি।

বরিশাল, Barishal 24 August 2026 3 views BR75GEDW
0 Comments
Paid Other public office ৳500

স্মার্ট কার্ড

আমি একদিন স্মার্ট কার্ড নিতে যাই ওই সময় ওই অফিসার আমাকে ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে কার্ড দিবে না । তাই আমি বাধ্য হইয়া টাকা দেই

জামালপুর সদর, Mymensingh 24 August 2026 3 views MYZXP3XZ
0 Comments
Paid Accounts Office ৳3.0K

LPC

আমার চাকরীর কর্মস্থল বদলী হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য LPC বাবদ ৩০০০টাকা দাবী করা হয়। পরিশোধ না করায় আমার LPC দীর্ঘদিন না পাঠিয়ে আটকে রাখে এবং আমার বেতন পেতে বিলম্ব হয়।পরবর্তীতে সেই টাকা পরিশোধ করে LPC পাঠানো হয়।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 5 views CT56NKBP
0 Comments
Paid Education Office ৳15.0K

Mpo করার জন্য

আমি এনটিআরসিএ এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে জয়েন করার পর এমপিও করার জন্য ঘুষ ছাড়া কাজ হয়নি। প্রথমে ঘুষ না দেওয়ার কারণে ফাইল রিজেক্ট করে দে, পরে টাকা দিলে ফাইল এপ্রুভ করে।

ঢাকা আঞ্চলিক কার্যালয় এর ডিরেক্টর, Dhaka 24 August 2026 2 views DKALFP8K
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) ভেরিফিকেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আগে সরকারি ফি ছিল ৬০০ টাকা, তখনও ভেরিফিকেশনের সময় সর্বনিম্ন ১,০০০ টাকা অতিরিক্ত দিতে হতো। এবার অনলাইনে নির্ধারিত সরকারি ফি হিসেবে ১,৫০০ টাকা পরিশোধ করি। এরপর পুলিশ তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে উপস্থিত হই। কিন্তু ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কাছে অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার পর তিনি জানান, এই টাকার একটি অংশ OC-ও পান। আমার প্রশ্ন খুবই সাধারণ— সরকারি ফি ৬০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার পরও একজন নাগরিককে পুলিশ ভেরিফিকেশনের সময় কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এতে সাধারণ জনগণের আর্থিক ক্ষতির পাশাপাশি অযথা হয়রানিও হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

বরিশাল — বিমানবন্দর থানা, Barishal 24 August 2026 3 views BRRTU68R
0 Comments
Paid Traffic Police ৳1.0K

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি

বাইকের মূল কাগজপত্র সাথে ছিল না কিন্তু আমি কাগজপত্রের স্ক্যান কপি দেখিয়েছি । সাথে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। আমি আমার সার্ভিস আইডি এবং পরিচয় প্রদান করি । আমি নৌবাহিনী সদস্য পরিচয় দেওয়ার পরও আমাকে সম্মান দিয়ে আড়াই হাজার টাকা দাবি করে। পরে এক হাজার টাকা দিয়ে পারপাই । সে আমার নামে ২৫ হাজার টাকার মামলা দেওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে । এ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে এক হাজার টাকা পরিশোধ

বারেক বিল্ডিং মোড় চট্টগ্রাম, Chattogram 24 August 2026 3 views CTTFT4HH
0 Comments
Paid Public Hospital ৳100

পঙ্গু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রাপ্তি

আমি এখানে গত ৩ মাসে ১০ বারের বেশি সময় এক্স-রে পরীক্ষা করিয়েছি। প্রতিবার এক্সরে ফিল্ম দেওয়ার নামে বাড়তি ১০০টাকা করে আদায় এক্সরে কক্ষের ভিতরে ডেকে নিয়ে। টাকা না দিলে বলে রিপোর্ট কাল পাবেন।প্রতিটি ব্যক্তির থেকে এই টাকা আদায় করা হয়।এটা এখানে অলিখিত নিয়ম। এছাড়াও ট্রলিতে হাত দিলেই আয়া দের ২০০টাকা দিতে হবে। আউট ডোরে ডাক্তারের সিরিয়ালের জন্য ১০০টাকা করে দিলেই রোগীর আগে পরে করে ডাকবে।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DK4T79K6
0 Comments
Paid Public Hospital ৳1.0K

হাতের চিকিৎসার ও অপারেশন ।

হাতের চিকিৎসার জন্য অপারেশন রুমে মানুষের থেকে বকশিস নামে ঘুশ দাবি।নইলে মানুষকে হয়রানি করা হয়।ঢাকা পঙ্গু হাসপাতাল।সেই সাথে অপারেশন রুমে মানুষকে ভূল চিকিৎসা দিচ্ছে। আমার ছোট ভাই — ভূল চিকিৎসার স্বীকার হয়েছে।

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKAANL3H
0 Comments